Xtra Time Bangla logo
সর্বশেষ খবর
ভারতীয় অলিম্পিক সংস্থার নির্বাচন ৫ ই ডিসেম্বর, দায়িত্ব পেলেন প্রাক্তন নির্বাচন কমিশনার সঞ্জয় শ্রীবাস্তব◆শুধু ওপেনারদের জায়গাটাই স্থায়ী, বাকিদের ব্যাটিং অর্ডার বদল হতে পারে, গম্ভীরের স্পষ্ট বার্তা◆ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম নিয়ে দুই মেরুতে কার্তিক ও রাহানে◆একদিকে নিউজিল্যান্ড সফরের প্রস্তুতি, অন্যদিকে সৌরাষ্ট্রের ভরসা, রঞ্জি ট্রফিতে ফিরছেন রবীন্দ্র জাডেজা◆দ্বিতীয় ওডিআই-তেও হার ভারত এ-র, ২-০ ম্যাচে এগিয়ে গিয়ে সিরিজ জিতল অস্ট্রেলিয়া এ◆অভিজ্ঞতাকে হারানো যায় না, ভুবনেশ্বর কুমারের অন্তর্ভুক্ত নিয়ে জানান ভারতীয় দলের ব্যাটিং কোচ◆দলীপ থেকে ইরানি কাপ, লাল বলের রাজত্বে জাতীয় দলে ফেরার স্বপ্নে নতুন গতি মুকেশের◆০-৪ গোলে হার ভারতের, তবু ভবিষ্যতের জন্য ইতিবাচক বার্তা রাশিয়ার কোচের◆মোহনবাগানও মাঠে মাস্তানি করতে পারে, বললেন দেবাশিস, হাবাসের ওপর ভরসা আছে দেবব্রতদের◆ডুরান্ডের বদলা, ৪৭ বছর পর কলকাতা ফুটবলের ডাবল, ইস্টবেঙ্গলকে হারিয়ে ২২ বার শিল্ড জিতল মোহনবাগান◆ভারতীয় অলিম্পিক সংস্থার নির্বাচন ৫ ই ডিসেম্বর, দায়িত্ব পেলেন প্রাক্তন নির্বাচন কমিশনার সঞ্জয় শ্রীবাস্তব◆শুধু ওপেনারদের জায়গাটাই স্থায়ী, বাকিদের ব্যাটিং অর্ডার বদল হতে পারে, গম্ভীরের স্পষ্ট বার্তা◆ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম নিয়ে দুই মেরুতে কার্তিক ও রাহানে◆একদিকে নিউজিল্যান্ড সফরের প্রস্তুতি, অন্যদিকে সৌরাষ্ট্রের ভরসা, রঞ্জি ট্রফিতে ফিরছেন রবীন্দ্র জাডেজা◆দ্বিতীয় ওডিআই-তেও হার ভারত এ-র, ২-০ ম্যাচে এগিয়ে গিয়ে সিরিজ জিতল অস্ট্রেলিয়া এ◆অভিজ্ঞতাকে হারানো যায় না, ভুবনেশ্বর কুমারের অন্তর্ভুক্ত নিয়ে জানান ভারতীয় দলের ব্যাটিং কোচ◆দলীপ থেকে ইরানি কাপ, লাল বলের রাজত্বে জাতীয় দলে ফেরার স্বপ্নে নতুন গতি মুকেশের◆০-৪ গোলে হার ভারতের, তবু ভবিষ্যতের জন্য ইতিবাচক বার্তা রাশিয়ার কোচের◆মোহনবাগানও মাঠে মাস্তানি করতে পারে, বললেন দেবাশিস, হাবাসের ওপর ভরসা আছে দেবব্রতদের◆ডুরান্ডের বদলা, ৪৭ বছর পর কলকাতা ফুটবলের ডাবল, ইস্টবেঙ্গলকে হারিয়ে ২২ বার শিল্ড জিতল মোহনবাগান◆

স্পেনের কোচ ফুয়েন্তে জানিয়ে দিলেন, মেসিকে নিয়ে তাঁরা কীভাবে ভাবছেন

তাই এই বিশেষ ফুটবলারকে নিয়ে এত গবেষণা দুই কোচের। স্পেন ভালোরকমই জানে বিশ্বকাপ জিততে গেলে এই মানুষটাকে থামাতে হবে। কীভাবে সম্ভব সেটা?  স্পেনের কোচ দে লা ফুয়েন্তে স্প্ষ্টভাবেই জানালেন নিজের ভাবনা চিন্তার কথা।

লিখেছেন Admin•প্রকাশিত Jul 18, 2026, 7:27 PM
ShareWhatsAppFacebookX
স্পেনের কোচ ফুয়েন্তে জানিয়ে দিলেন, মেসিকে নিয়ে তাঁরা কীভাবে ভাবছেন

 

এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক: কে জিতবে বিশ্বকাপ? কারা জিতবে বিশ্বকাপ? কোটি কোটি টাকার প্রশ্ন। একদিকে প্রচণ্ড সংঘবদ্ধ, মসৃন দল স্পেন। অন্যদিকে আর্জেন্টিনা, বা বলা উচিত লিওনেল মেসি। শুধু এই একটা কারণেই, এই একটা লোকের জন্যই এই ম্যাচটা অন্যরকম। এই জন্যই বলা যাচ্ছে না কারা ফেবারিট। নাহলে দুটো দলের শক্তি অনুযায়ী অনায়াসে বলে দেওয়া যেত ফেবারিট স্পেন।

তাই এই বিশেষ ফুটবলারকে নিয়ে এত গবেষণা দুই কোচের। স্পেন ভালোরকমই জানে বিশ্বকাপ জিততে গেলে এই মানুষটাকে থামাতে হবে। কীভাবে সম্ভব সেটা?  স্পেনের কোচ দে লা ফুয়েন্তে স্প্ষ্টভাবেই জানালেন নিজের ভাবনা চিন্তার কথা।

ফুয়েন্তে বলেন, তাঁরা মেসিকে আটকাতে পুরনো ম্যান মার্কিংয়ের পথে হাঁটবেন না। কোনও একজনের পক্ষে মেসিকে আটকানো সম্ভব নয়। তাঁদের লক্ষ্য থাকবে মেসি বল পাওয়ার আগে তাঁর পাসিং জোনটা বন্ধ করে দেওয়া। যাতে আর্জেন্টিনা বাধ্য হয় আক্রমণের অন্য পথ খুঁজে নিতে। যেখানে অ্যাটাকাররা বেশি কার্যকর, সেখানে দু-তিনজন মিলে হাই প্রেসিংয়ের পথে হাঁটবে স্পেন। পাশাপাশি তিনি জানিয়ে দেন কোনও একজনকে বা নাম্বার টেনকে আটকানোর দিকে বেশি লক্ষ্য দেওয়া ভুল হবে। তাঁর রক্ষণের ক্ষমতা ও দল হিসাবে তাঁর ফুটবলারদের দক্ষতার ওপর তাঁর অগাধ আস্থা।

বিশেষজ্ঞরা মনে করছেন মাঝমাঠে তুমুল ট্যাকটিক্যাল যুদ্ধ দেখা যেতে পারে। তাছাড়া অনেকেই মনে করছেন, ফিজিক্যাল গেম হবে। বিশেষত স্পেনের মসৃন ফুটবলকে থামাতে আর্জেন্টিনা সেই পথে হাঁটতে পারে।

প্রশ্ন একটা আছে। আর্জেন্টিনা ইংল্যান্ডের বিরুদ্ধে যেভাবে ট্যাকটিক্যাল গেম খেলেছিল, যেভাবে ইংল্যান্ডের ছন্দ নষ্ট করতে শুরু থেকেই ফিজিক্যাল গেম খেলেছিল, যেভাবে বেলিংহ্যামকে অকেজো করতে রাফ টাফ খেলার পথে হেঁটেছিল, স্পেনকে থামানো কিন্তু অতটা সহজ হবে না। কারণ বেলিংহ্যামকে বিচ্ছিন্ন করে দিলেই ইংল্যান্ডের বল সাপ্লাই অনেকটা শেষ, কিন্তু স্পেনের তা নয়। তাদের সম্মিলীত, দলগত টিম ওয়ার্ককে থামাতে স্কালোনিকে অনেক অঙ্ক করতে হবে। তাঁকে মাথায় রাখতে হচ্ছে, স্পেনের শুধু কিন্তু একটা বেলিংহ্যাম নয়, আছেন ওলমো, রড্রি, ফ্যাবিয়ান রুইজ, পেড্রির মত একাধিক খেলা তৈরি করার লোক। এর সঙ্গে দুই প্রান্ত দিয়ে দুই উইং ব্যাক কুকুরেয়া ও পেড্রো পোরোর ঝড়। তাই স্কালোনির কাজটা সেমিফাইনালের চেয়ে অনেক কঠিন।

দিনের শেষে একটাই প্রশ্ন, স্পেনের টিম ওয়ার্ক না লিওনেল মেসি – কে জিতবেন যুদ্ধটা। এখন দুই শিবিরেই চলছে অঙ্ক, গবেষণা। আপাতত অপেক্ষা। একটা জমজমাট থ্রিলারের অপেক্ষা।

🔥 এখন ট্রেন্ডিং

অন্য খেলাOct 10

ভারতীয় অলিম্পিক সংস্থার নির্বাচন ৫ ই ডিসেম্বর, দায়িত্ব পেলেন প্রাক্তন নির্বাচন কমিশনার সঞ্জয় শ্রীবাস্তব

ভারতীয় অলিম্পিক সংস্থার ২০২৬ সালের নির্বাচনী প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী ৫ ডিসেম্বর সংস্থার কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। বর্তমান পরিষদের মেয়াদ ১০ ডিসেম্বর শেষ হওয়ার মাত্র পাঁচ দিন আগে এই নির্বাচন হতে চলেছে। নির্বাচনী প্রক্রিয়া পরিচালনার দায়িত্ব পেয়েছেন প্রাক্তন নির্বাচন কমিশনার সঞ্জয় কুমার শ্রীবাস্তব।

ক্রিকেটOct 10

শুধু ওপেনারদের জায়গাটাই স্থায়ী, বাকিদের ব্যাটিং অর্ডার বদল হতে পারে, গম্ভীরের স্পষ্ট বার্তা

তিনি স্পষ্ট করেই জানিয়ে দিলেন, দলে ওপেনাররা ছাড়া কারও পজিশনই স্থায়ী নয়। তাঁর ব্যাখ্যা, টি টোয়েন্টিতে দলের প্রয়োজন অনুযায়ী যে কাউকে যে কোনও পজিশনে নামতে হতে পারে। এবং ভারত প্রয়োজন অনুযায়ী এভাবে পজিশনের বদল করে যাবে।

ক্রিকেটOct 9

একদিকে নিউজিল্যান্ড সফরের প্রস্তুতি, অন্যদিকে সৌরাষ্ট্রের ভরসা, রঞ্জি ট্রফিতে ফিরছেন রবীন্দ্র জাডেজা

আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত সূচির মাঝেই লাল বলের ক্রিকেটে ফিরতে চলেছেন রবীন্দ্র জাডেজা। রঞ্জি ট্রফিতে তাঁর প্রত্যাবর্তন শুধু ঘরোয়া ক্রিকেটে অংশগ্রহণ নয়, বরং টেস্ট ক্রিকেটের প্রস্তুতি আরও মজবুত করার পাশাপাশি নিজের রাজ্য সৌরাষ্ট্রের পাশে দাঁড়ানোরও গুরুত্বপূর্ণ সুযোগ। নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজের আগে ব্যাট ও বল হাতে ছন্দ ফিরে পাওয়ার লক্ষ্য থাকবে ভারতের এই অভিজ্ঞ অলরাউন্ডারের।

ক্রিকেটOct 9

দ্বিতীয় ওডিআই-তেও হার ভারত এ-র, ২-০ ম্যাচে এগিয়ে গিয়ে সিরিজ জিতল অস্ট্রেলিয়া এ

মূলত টপ অর্ডারের ব্যর্থতাতেই ডুবল ভারতীয় দল। জস ফিলিপে ও সাম কনসটানসের অর্ধশতরানে ভর করে অস্ট্রেলিয়া এ তোলে ২৭৫ রান। এরপর ভারতের ইনিংসে পেসার স্পেনসের জনসন বড় ধাক্কা দেন। তুলে নেন তিনটি উইকেট। রজত পাতিদারের লড়াকু ৬৭ রান সত্ত্বেও ৪৫.২ ওভারে ২০৬ রানেই থেমে যায় ভারত এ দলের ইনিংস।