Xtra Time Bangla logo
সর্বশেষ খবর
বৃষ্টিতে থামল তৃতীয় দিনের খেলা, শ্রীলঙ্কাকে ফলো অন করাতে  ভারতের দরকার আর ২ উইকেটকোচিংয়ে AI প্রযুক্তির প্রয়োগ, আধুনিক কোচিং নিয়ে নিজেদের আপডেট করলেন সঞ্জয় সেন, শঙ্করলাল চক্রবর্তী-সহ অভিজ্ঞ কোচেরালাদাখ: যেখানে ৬ মাস স্নো ফল হয় আর বাকি ৬ মাস ফুটবলইস্টবেঙ্গলে যোগ দিলেন ৩৪ বছর বয়সী ক্রোয়েশিয়ান ফুটবলার দিয়েগো জিভুলিচস্ত্রী হত্যার দায়ে অভিযুক্ত, গ্রেফতার হলেন প্রাক্তন ফুটবলার মানস দাসইমরান খানের মানবিক চিকিৎসার দাবিতে সরব কপিল দেব, পাশে ২২ প্রাক্তন আন্তর্জাতিক অধিনায়কমোহনবাগানের পথে স্কটিশ স্ট্রাইকার লি এরউইন, চুক্তি হতে পারে ১+১ বছরেরবাংলার প্রতিভাকে মর্যাদা দিলেন রঞ্জিত বাজাজ! সেরা কোচ শ্রীতনু দাস,আজ কেন দিল্লিতে?বাইচুংয়ের সঙ্গে তাঁর নাম উচ্চারিত হচ্ছে, এতেই গর্বিত হ্যাটট্রিককারী গোল্ডেন বলজয়ী এডমুন্ড লালরিনডিকাসাবা এফসিকে হারিয়ে এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে ইস্টবেঙ্গলবৃষ্টিতে থামল তৃতীয় দিনের খেলা, শ্রীলঙ্কাকে ফলো অন করাতে  ভারতের দরকার আর ২ উইকেটকোচিংয়ে AI প্রযুক্তির প্রয়োগ, আধুনিক কোচিং নিয়ে নিজেদের আপডেট করলেন সঞ্জয় সেন, শঙ্করলাল চক্রবর্তী-সহ অভিজ্ঞ কোচেরালাদাখ: যেখানে ৬ মাস স্নো ফল হয় আর বাকি ৬ মাস ফুটবলইস্টবেঙ্গলে যোগ দিলেন ৩৪ বছর বয়সী ক্রোয়েশিয়ান ফুটবলার দিয়েগো জিভুলিচস্ত্রী হত্যার দায়ে অভিযুক্ত, গ্রেফতার হলেন প্রাক্তন ফুটবলার মানস দাসইমরান খানের মানবিক চিকিৎসার দাবিতে সরব কপিল দেব, পাশে ২২ প্রাক্তন আন্তর্জাতিক অধিনায়কমোহনবাগানের পথে স্কটিশ স্ট্রাইকার লি এরউইন, চুক্তি হতে পারে ১+১ বছরেরবাংলার প্রতিভাকে মর্যাদা দিলেন রঞ্জিত বাজাজ! সেরা কোচ শ্রীতনু দাস,আজ কেন দিল্লিতে?বাইচুংয়ের সঙ্গে তাঁর নাম উচ্চারিত হচ্ছে, এতেই গর্বিত হ্যাটট্রিককারী গোল্ডেন বলজয়ী এডমুন্ড লালরিনডিকাসাবা এফসিকে হারিয়ে এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন বিদেশের মাটিতে অন্যতম সেরা ব্যাটার অজিঙ্ক রাহানে

ভারতের প্রাক্তন অধিনায়ক সোশ্যাল মিডিয়ায় তাঁর অবসরের কথা ঘোষণা করেন। ইনস্টাগ্রামে তিনি একটি ভিডিও পোস্ট করে ক্যাপসন দেন, “Cap 278 signing off”। তিনি আরও লেখেন, আমাকে ভালোবাসা ও সমর্থন দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

লিখেছেন Adminপ্রকাশিত Jul 30, 2026, 2:29 PM
ShareWhatsAppFacebookX
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন বিদেশের মাটিতে অন্যতম সেরা ব্যাটার অজিঙ্ক রাহানে

ছবি সৌজন্য - বিসিসিআই

এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক

থামলেন রাহানে। আন্তর্জাতিক ক্রিকেটে আর দেখা যাবে না এই মুম্বইকরকে। ভারতের প্রাক্তন অধিনায়ক সোশ্যাল মিডিয়ায় তাঁর অবসরের কথা ঘোষণা করেন। ইনস্টাগ্রামে তিনি একটি ভিডিও পোস্ট করে ক্যাপসন দেন, “Cap 278 signing off”। তিনি আরও লেখেন, "আমাকে ভালোবাসা ও সমর্থন দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা।"

দেশের হয়ে তিন ফরম্যাটেই খেলেছেন। মোট ৮০টি টেস্ট, ৯০টি একদিনের ম্যাচ ও ২০টি টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। ১২টি শতরানসহ টেস্টে করেছেন মোট ৫০৭৭ রান। একদিনের ক্রিকেটে ৩৫.২৬ গড়ে করেছেন ২,৯৬২ রান। অর্ধশতরান করেছেন ২৪টি। ২০টি টি টোয়েন্টিতে তাঁর রান ৩৭৫। বিদেশের মাটিতে তিনি ছিলেন দেশের অন্যতম সেরা ব্যাটার।

রাহানে জানিয়েছেন, “এটাই জীবনের নিয়ম। সবকিছুই একদিন শুরু হয়, আবার একদিন শেষও হয়। যখন সময় আসে, তখন তাকে শ্রদ্ধা জানিয়ে সামনে তাকাতে হয়। আমি সবসময় আমার ব্যাটিংয়ের প্রতি আস্থা রেখেছিলাম এবং বুঝেছিলাম তার গুরুত্ব। আজ আমি উপলব্ধি করেছি, এবার সময় এসেছে, সব ধরণের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার। ছোট বয়সে শুধু অনুশীলনে আসার দিন থেকে আমি ক্রিকেটকে সব দিয়েছি। প্রতি মুহূর্তে আমার স্বপ্ন ছিল ইন্ডিয়া ক্যাপ পরতে হবে। আমি সততার সঙ্গে ক্রিকেট খেলেছি এবং বিশ্বাস করেছি, যদি তোমার তাগিদ থাকে, তাহলে খেলাটা তোমাকে কিছু ফিরিয়ে দেবে। জাতীয় ক্রিকেটার হিসাবে আমার দিন শেষ হল তবে ভবিষ্যৎ প্রজন্মকে সাহায্য করে যাবো।“ সবাইকে ধন্যবাদ জানিয়ে সেই সমস্ত ফ্যানেদের  বিশেষ ধন্যবাদ জানান, যাঁরা খারাপ সময়েও তাঁকে সমর্থন করে গেছেন।  

 

🔥 এখন ট্রেন্ডিং

ক্রিকেটAug 25

বৃষ্টিতে থামল তৃতীয় দিনের খেলা, শ্রীলঙ্কাকে ফলো অন করাতে  ভারতের দরকার আর ২ উইকেট

বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের আগেই শেষ হয়ে গেল তৃতীয় দিনের খেলা। তবে ম্যাচের নিয়ন্ত্রণ এখনও পুরোপুরি ভারতের হাতে। শ্রীলঙ্কার প্রথম ইনিংসের এখনও ২ উইকেট বাকি এবং ভারত থেকে তারা পিছিয়ে রয়েছে ২৩৮ রানে। দিনের শেষে ৮ উইকেটে ২৬৫ রান করেছে শ্রীলঙ্কা।  ফলে অধিনায়ক শুভমন গিলের সামনে এখন ফলো-অন করানোর সুযোগ রয়েছে। দ্বিতীয় টেস্টেও জয় পেলে সিরিজ ২-০ ব্যবধানে জিতে যাবে ভারত।

ফুটবলAug 25

কোচিংয়ে AI প্রযুক্তির প্রয়োগ, আধুনিক কোচিং নিয়ে নিজেদের আপডেট করলেন সঞ্জয় সেন, শঙ্করলাল চক্রবর্তী-সহ অভিজ্ঞ কোচেরা

আধুনিক ফুটবলের দ্রুত পরিবর্তনশীল ধারা, নতুন কোচিং পদ্ধতি এবং প্রযুক্তির ব্যবহার সম্পর্কে ভারতীয় কোচদের আরও সমৃদ্ধ করতে চার দিনের Elite Coaches Refresher Programme আয়োজন করেছিল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (AIFF)। সোমবার নবি মুম্বইয়ের রিলায়েন্স কর্পোরেট পার্কে শেষ হয় এই বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি।

ফুটবলAug 25

লাদাখ: যেখানে ৬ মাস স্নো ফল হয় আর বাকি ৬ মাস ফুটবল

লাদাখ, যার প্রাকৃতিক সৌন্দর্যে আমরা বিভোর হয়ে যাই, প্রত্যেক ভারতীয়ের ইচ্ছে থাকে একবার অন্তত লে-লাদাখ ঘুরে আসার। তবে লাদাখের দিকে যদি আপনি নজর দেন জানতে পারবেন গত ৫ বছরে লাদাখে ঘটে গেছে রিভোলিউশন, ফুটবলের রিভোলিউশন। ২০২৫ ডুরান্ড কাপে অংশগ্রহণ করে ১ লাদাখ এফসি নামে এক ফুটবল ক্লাব, প্রথম প্রফেশনাল টুর্নামেন্টেই তারা একটি ম্যাচ ড্র করে এবং দৃষ্টি নন্দন ফুটবল খেলে সকলের নজর কেড়ে নেন। তবে এখানেই শেষ হয়ে যায়নি লাদাখের ফুটবল কাহিনি।

ফুটবলAug 24

ইস্টবেঙ্গলে যোগ দিলেন ৩৪ বছর বয়সী ক্রোয়েশিয়ান ফুটবলার দিয়েগো জিভুলিচ

ইস্টবেঙ্গল দলে যোগ দিলেন ক্রোয়েশিয়ার অভিজ্ঞ ফুটবলার দিয়েগো Živulić। ৩৪ বছর বয়সি এই ফুটবলারকে এক মরশুমের চুক্তিতে দলে নিয়েছে লাল-হলুদ। মূলত ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেললেও প্রয়োজনে সেন্টার-ব্যাক হিসেবেও দায়িত্ব সামলাতে পারেন তিনি।