ভারতীয় অনূর্ধ্ব ১৯ দলে একসঙ্গে দ্রাবিড় ও সেওয়াগের ছেলে আনভে ও আর্যবীর
ভারতীয় ক্রিকেটে নতুন যুগের সূচনা। জাতীয় দলে একসঙ্গে সুযোগ পেলেন রাহুল দ্রাবিড় ও বীরেন্দ্র সেওয়াগের পুত্র। অস্ট্রেলিয়া অনূর্ধ্ব ১৯ দলের বিরুদ্ধে ভারতীয় অনূর্ধ্ব ১৯ দলে সুযোগ পেলেন আনভে দ্রাবিড় ও আর্যবীর সেওয়াগ। ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে এই সিরিজ।

এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক

একটা সময় ভারতীয় দলে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছেন রাহুল ও বীরু। একজন ছিলেন টেকনিক, ধৈর্য ও জমাট রক্ষণের প্রতীক। অন্যজন ছিলেন আগ্রাসন, ভয়ডরহীন স্ট্রোক প্লে ও আক্রমণাত্মক কিরিকেটের প্রতীক। দ্য ওয়াল ও নজফগড়ের নবাবের পরবর্তী প্রজন্মের যুগ শুরু হয়ে গেল। প্রায় দুই দশক পর ভারতীয় সাজঘর শেয়ার করবেন তাঁদের পরবর্তী প্রজন্ম। রাহুলপুত্র আনভে অবশ্য আগেই সুযোগ পেয়েছেন ভারতীয় অনূর্ধ্ব ১৯ দলে। জুলাইয়ে শ্রীলঙ্কা সফরে তিনি ভারতীয় দলে ছিলেন এবং ব্যাটিংয়ে দারুণভাবে নজর কেড়েছিলেন। এবার তিনি জুটি বাঁধছেন সেওয়াগপুত্রের সঙ্গে।
আনভে বাবার মত দ্য ওয়াল হবেন নাকি আর্যবীর বাবার মত নতুন রুপকথা লিখবেন, এই প্রশ্নের চাপ, এই প্রত্যাশার চাপ নিয়েই খেলতে হবে তাঁদের। এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বাবার ছায়া থেকে বেরিয়ে এসে নিজেদের পরিচয়ে পরিতিত হওয়ার চ্যালেঞ্জ আনভে ও আর্যবীরের।