উয়েফা চ্যাম্পিয়নস লিগে কঠিন লড়াই গত দু’বারের চ্যাম্পিয়ন পিএসজির
উয়েফা চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বের ড্র হয়ে গেল। দেখা যাচ্ছে এই পর্বেই বেশ কয়েকটি হাইভোল্টেজ ম্যাচ হবে। গত দুই বারের চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেইনকে বেশ শক্ত প্রতপক্ষের মোকাবিলা করতে হবে। লিগ পর্বে পিএসজিকে খেলতে হবে বার্সেলোনা ও ম্যাঞ্চেস্টার সিটির সঙ্গে। অন্যদিকে রিয়াল মাদ্রিদকে খেলতে হবে ইন্টার মিলান ও আর্সেনালের সঙ্গে। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে খেলতে হবে বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে।

এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক

বৃহস্পতিবার মোনাকোয় হয়ে গেল ৩৬ দলের চ্যাম্পিয়নস লিগের ড্র। ট্র্যাডিশনাল গ্রুপ পর্বের বদলে এই নিয়ে তৃতীয় বছর লিগ পর্বের খেলা হবে। গত বছর আর্সেনালকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল পিএসজি। এবার ট্রফি জিতলে তারা হবে চতুর্থ দল যারা পরপর তিনবার চ্যাম্পিয়ন হবে। এই কৃতিত্ব রয়েছে রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ ও আয়াক্স আর্মস্টারডামের।
পিএসজি বার্সেলোনার বিরুদ্ধে খেলবে হোম ম্যাচ। কিন্তু ম্যান সিটির বিরুদ্ধে খেলতে হবে অ্যাওয়ে ম্যাচ। রিয়াল মাদ্রিদ ইন্টার মিলানের সঙ্গে হোম ম্যাচ খেললেও আর্সেনালের বিরুদ্ধে খেলবে অ্যাওয়ে ম্যাচ। বায়ার্ন মিউনিখ আর্সেনালের সঙ্গে হোম ম্যাচ খেললেও ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সঙ্গে খেলবে অ্যাওয়ে ম্যাচ।
এই ফরম্যাটে সেরা আট দল সরাসরি চলে যাবে রাউন্ড অফ সিক্সটিনে। ৯ নম্বর থেকে ২৪ নম্বরে থাকা দলগুলি খেলবে নক আউট প্লে অফ। এবং লিগ পর্বে ২৫ নম্বর ও তার নিচে থাকা দলগুলি বিদায় নেবে। এবার ফাইনাল মাদ্রিদে ৫ জুন, ২০২৭।