“সূর্যবংশীকে দেখে অনুপ্রাণিত হও, ওর মত ভয়ডরহীন আক্রমণাত্মক ব্যাটিং কর,” আগামি প্রজন্মের মহিলা ক্রিকেটারদের পরামর্শ হরমনপ্রীতের
হরমনপ্রীতের বিশ্বাস, সূর্যবংশীর অ্যাপ্রোচ যদি আগামি প্রজন্মের মহিলা ক্রিকেটারদের অনুপ্রাণিত করে তাহলে দেশের মহিলা ক্রিকেটের খেলার ধরণটাই বদলে যাবে। বৃহস্পতিবার জয়পুরে তাঁর মূর্তি উন্মোচনের অনুষ্ঠানে এই কথা বলেন হরমনপ্রীত কৌর। সচিন তেন্ডুলকর ও মহেন্দ্র সিং ধোনির মূর্তির পাশেই উন্মোচিত হল হরমনপ্রীতের মূর্তি।

এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক
ভারতের মহিলা ক্রিকেট দলে বৈভব সূর্যবংশীর মত ক্রিকেটার চান হরমনপ্রীত কৌর। যে সমস্ত মহিলা ক্রিকেটাররা উঠে আসছেন, তাঁদের উদ্দেশে হরমনের পরামর্শ, সূর্যবংশীর মত ভয়ডয়হীন, আক্রমণাত্মক ক্রিকেট খেলো। তাহলে দেশের মহিলা ক্রিকেট আরও অনেকটা বদলে যাবে বলে তিনি মনে করেন।
হরমনপ্রীতের বিশ্বাস, সূর্যবংশীর অ্যাপ্রোচ যদি আগামি প্রজন্মের মহিলা ক্রিকেটারদের অনুপ্রাণিত করে তাহলে দেশের মহিলা ক্রিকেটের খেলার ধরণটাই বদলে যাবে। বৃহস্পতিবার জয়পুরে তাঁর মূর্তি উন্মোচনের অনুষ্ঠানে এই কথা বলেন হরমনপ্রীত কৌর। সচিন তেন্ডুলকর ও মহেন্দ্র সিং ধোনির মূর্তির পাশেই উন্মোচিত হল হরমনপ্রীতের মূর্তি।
তিনি বলেন, “হ্যাঁ, কোনও সন্দেহ নেই বৈভব যেভাবে খেলছে. তাতে ও একটা দৃষ্টান্ত তৈরি করেছে। আমার বিশ্বাস, গোটা দেশে বা বিশ্বে আগামি প্রজন্মের মহিলা ক্রিকেটাররা এর মাধ্যমে অনুপ্রাণিত হবে ওভাবে খেলতে, এবং বদলে যাবে মহিলা ক্রিকেটের অ্যাপ্রোচ। আরও বেশি আক্রমণাত্মক হবে মহিলা ক্রিকেটের ব্যাটিং।“
মাত্র ১৫ বছর বয়সেই গোটা বিশ্বে সাড়া ফেলে দিয়েছেন বৈভব সূর্যবংশী। তাঁর প্রচণ্ড আক্রমণাত্মক ব্যাটিং এখন আলোচনার বিষয়। এবার মহিলা ক্রিকেটেও বৈভবকে নিয়ে আলোচনাটা সামনে নিয়ে চলে এলেন হরমনপ্রীত কৌর।
