“কোনও আনপ্লেয়বল ডেলিভারি ছিল না,” সোজাসাপ্টা জানিয়ে দিলেন গৌতম গম্ভীর
নিউজিল্যান্ডের কাছে ২৪৪ রানে বিশাল হারের পর ভারতের কোচ গৌতম গম্ভীর মেনে নিলেন যে এমন হতশ্রী ব্যাটিং সত্যিই খুব উদ্বেগের। ব্যাটারদের এমন চ্যালেঞ্জিং কন্ডিশনে রান করার উপায় খুঁজে বার করতে হবে বলে তিনি মনে করেন। ৩৩৪ রান তাড়া করতে নেমে ৮৯ রানে গুটিয়ে যাওয়ায় রানের হিসাবে দ্বিতীয় বৃহত্তম হারের লজ্জার রেকর্ড করল ভারত।
এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক

ম্যাট হেনরির নেতৃত্বে কিউয়ি বোলাররা সিমিং উইকেটে কোয়ালিটি পেস বোলিংয়ের বিরুদ্ধে ভারতীয় ব্যাটারদের দুর্বলতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন। গম্ভীর বলেন, “আমি টেকনিক্যাল ব্যাখ্যায় যাচ্ছি না। বল এমন কিছু মুভ করছিল না। শুধু সামান্য মুভমেন্টের সঙ্গে সড়গড় হওয়ার দরকার ছিল।“ তিনি আরও বলেন, “আগের ম্যাচেও আমরা ১১১ রানে সাত উইকেট হারিয়ে ছিলাম। ব্যাটসম্যানদের শারীরিক ও মানসিকভাবে আরও ভালোভাবে তৈরি হতে হবে। “
গম্ভীর মনে করেন না ম্যাট হেনরির বল আনপ্লেয়বল ছিল। আসলে ভারতের অভিজ্ঞ ব্যাটারদের উচিত ছিল পেস বোলারের এই চ্যালেঞ্জের মোকাবিলা করা। গম্ভীর ভারতের খারাপ ফিল্ডিং নিয়েও চাঁচাছোলা ভাষায় কথা বলেন। বিশেষ করে শতরানকারি উইল ইয়ংয়ের দুটি ক্যাচ মিস হওয়া নিয়েও চূড়ান্ত হতাশ ভারতীয় কোচ।