স্যান্ডপেপার কাণ্ডে মুখ খুললেন হেডেন, ২০১৮ সালের অস্ট্রেলিয়া দলকে নিয়ে চরম হতাশা
জিওস্টারের অনুষ্ঠান ‘স্যান্ডপেপার কাণ্ড: অমীমাংসিত বিতর্ক’-এ কথা বলতে গিয়ে অস্ট্রেলিয়ার ঐতিহ্যবাহী আগ্রাসী ক্রিকেট সংস্কৃতির পক্ষে সওয়াল করেন হেডেন। তাঁর মতে, মাঠে প্রতিপক্ষের বিরুদ্ধে আগ্রাসী মনোভাব দেখানো অস্ট্রেলিয়ার ক্রিকেটের পরিচিত বৈশিষ্ট্য। তবে সেই আগ্রাসনের পাশাপাশি দলের অভ্যন্তরীণ সমস্যাগুলিও একজোট হয়ে মিটিয়ে নেওয়ার মানসিকতা থাকা প্রয়োজন। হেডেন বলেন, “দলের অন্দরে কোনও সমস্যা তৈরি হলে সকলে মিলে তার মুখোমুখি হওয়া উচিত। সেই কারণেই ২০১৮ সালের দলটির উপর আমি সত্যিই হতাশ। তারা বিষয়টি নিজেদের মধ্যে মিটিয়ে নিতে পারেনি।”

এক্সট্রাটাইম ওয়েবডেস্ক: দীর্ঘ আট বছর পর ফের শিরোনামে অস্ট্রেলীয় ক্রিকেটের কলঙ্কিত স্যান্ডপেপার কাণ্ড। ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে বল বিকৃতির ঘটনায় এবার তৎকালীন অস্ট্রেলিয়া দলকে কাঠগড়ায় তুললেন প্রাক্তন অজি ওপেনার ম্যাথু হেডেন। তাঁর মতে, দলের অন্দরে বসেই এই সমস্যার সমাধান করা উচিত ছিল। কিন্তু সেই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছিল ২০১৮ সালের অস্ট্রেলিয়া দল। আর তাতেই হতাশ হেডেন।
জিওস্টারের অনুষ্ঠান ‘স্যান্ডপেপার কাণ্ড: অমীমাংসিত বিতর্ক’-এ কথা বলতে গিয়ে অস্ট্রেলিয়ার ঐতিহ্যবাহী আগ্রাসী ক্রিকেট সংস্কৃতির পক্ষে সওয়াল করেন হেডেন। তাঁর মতে, মাঠে প্রতিপক্ষের বিরুদ্ধে আগ্রাসী মনোভাব দেখানো অস্ট্রেলিয়ার ক্রিকেটের পরিচিত বৈশিষ্ট্য। তবে সেই আগ্রাসনের পাশাপাশি দলের অভ্যন্তরীণ সমস্যাগুলিও একজোট হয়ে মিটিয়ে নেওয়ার মানসিকতা থাকা প্রয়োজন। হেডেন বলেন, “দলের অন্দরে কোনও সমস্যা তৈরি হলে সকলে মিলে তার মুখোমুখি হওয়া উচিত। সেই কারণেই ২০১৮ সালের দলটির উপর আমি সত্যিই হতাশ। তারা বিষয়টি নিজেদের মধ্যে মিটিয়ে নিতে পারেনি।”
সম্প্রতি অস্ট্রেলিয়ার প্রাক্তন ওপেনার উসমান খোয়াজার আত্মজীবনী ‘সবর’-এ করা মন্তব্যের পর নতুন করে বিতর্কের সূত্রপাত। নিজের বইয়ে খোয়াজা দাবি করেন, দক্ষিণ আফ্রিকা সফরে বল বিকৃতির পরিকল্পনা সম্পর্কে দলের প্রত্যেকেই অবগত ছিলেন। এরপর ‘দ্য ওয়েস্ট অস্ট্রেলিয়ান’ সংবাদপত্রে লেখা এক নিবন্ধে বিতর্ক আরও উসকে দেন ক্যামেরন ব্যানক্রফট। অস্ট্রেলিয়ার বোলারদের অস্বীকার করার বিষয়টি নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি পোর্ট এলিজাবেথ টেস্টের এক চা-বিরতির সময় ডেভিড ওয়ার্নার, ড্যারেন লেম্যান এবং ডেভিড সাকারের মধ্যে হওয়া কথোপকথনের প্রসঙ্গও তুলে ধরেন তিনি।
তবে এই বিতর্কের মধ্যেও বর্তমান অস্ট্রেলীয় অধিনায়ক প্যাট কামিন্সের নেতৃত্বের প্রশংসা করেছেন হেডেন। সংবাদমাধ্যমের সামনে দীর্ঘক্ষণ ধরে দলের অবস্থান স্পষ্ট করার জন্য কামিন্সের পাশে দাঁড়িয়েছেন তিনি। খোয়াজার অভিযোগকে সম্পূর্ণ ‘অর্থহীন’ বলে উড়িয়ে দিয়েছিলেন কামিন্স। হেডেনের মতে, আত্মবিশ্বাস এবং দৃঢ়তার সঙ্গে দলের হয়ে কথা বলাই প্রকৃত নেতৃত্বের পরিচয়।
এদিকে মাঠের লড়াইয়ে ফিরতে চলেছে অস্ট্রেলিয়া। ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের পর বড়দিন ও নতুন বছরের সময় নিউজিল্যান্ডের বিরুদ্ধে চার টেস্টের সিরিজ খেলবে তারা। এরপর ২০২৭ সালের ২১ জানুয়ারি থেকে ভারতে শুরু হবে বহু প্রতীক্ষিত বর্ডার-গাভাসকর ট্রফি। হেডেনের বিশ্বাস, আসন্ন আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত সূচিতে মাঠের পারফরম্যান্সই ধীরে ধীরে মাঠের বাইরের এই বিতর্ককে আড়াল করে দেবে।
