Xtra Time Bangla logo
সর্বশেষ খবর
মঙ্গলবার এএফসিতে নামার আগে ডার্বির ভাবনাও রয়েছে হাবাসের মাথায়◆ ওয়েলিংটনে ভারত কেন ১০টি উইকেট নিতে পারল না? | নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট ড্র হওয়ার পর গাঙ্গুলীর বড় সতর্কবার্তা ◆নিউজিল্যান্ডের বিপক্ষে ড্রয়ের পর আইসিসির লালা ব্যবহারের নিষেধাজ্ঞায় প্রশ্ন তুললেন ভারতীয় অধিনায়ক শুভমান গিল◆ডব্লিউটিসি ফাইনালে ওঠার পথ কি ভারতের জন্য বন্ধ হয়ে গেছে?◆বিশ্বকাপজয়ী অধিনায়ক থেকে নির্বাচকদের ভাবনার বাইরে, ভারতীয় ক্রিকেটে কি ক্রমশ ফিকে হচ্ছে সূর্যকুমার যাদবের ভবিষ্যৎ?◆ডার্বির আগে গোয়া থেকে উদ্বেগ আর তিন পয়েন্ট নিয়ে ফিরছে মোহনবাগান◆এবার পন্থের শতরান, রানের পাহাড়ে ভারত, জয়ের জন্য শেষ দিনে দরকার ৮ উইকেট◆৯৮ রানেই থামলেন গিল! ভারতীয় কিংবদন্তিদের অনাকাঙ্ক্ষিত রেকর্ডের ক্লাবে শুভমন◆রাহুলের শতরান, গিলের ৯৮, বেসিন রিজার্ভে অ্যাডভান্টেজ ভারত◆ডোবালো সেই রক্ষণ, ঘরের মাঠে স্পোর্টিং দিল্লির সঙ্গে ২-২ গোলে ড্র করল ইস্টবেঙ্গল◆মঙ্গলবার এএফসিতে নামার আগে ডার্বির ভাবনাও রয়েছে হাবাসের মাথায়◆ ওয়েলিংটনে ভারত কেন ১০টি উইকেট নিতে পারল না? | নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট ড্র হওয়ার পর গাঙ্গুলীর বড় সতর্কবার্তা ◆নিউজিল্যান্ডের বিপক্ষে ড্রয়ের পর আইসিসির লালা ব্যবহারের নিষেধাজ্ঞায় প্রশ্ন তুললেন ভারতীয় অধিনায়ক শুভমান গিল◆ডব্লিউটিসি ফাইনালে ওঠার পথ কি ভারতের জন্য বন্ধ হয়ে গেছে?◆বিশ্বকাপজয়ী অধিনায়ক থেকে নির্বাচকদের ভাবনার বাইরে, ভারতীয় ক্রিকেটে কি ক্রমশ ফিকে হচ্ছে সূর্যকুমার যাদবের ভবিষ্যৎ?◆ডার্বির আগে গোয়া থেকে উদ্বেগ আর তিন পয়েন্ট নিয়ে ফিরছে মোহনবাগান◆এবার পন্থের শতরান, রানের পাহাড়ে ভারত, জয়ের জন্য শেষ দিনে দরকার ৮ উইকেট◆৯৮ রানেই থামলেন গিল! ভারতীয় কিংবদন্তিদের অনাকাঙ্ক্ষিত রেকর্ডের ক্লাবে শুভমন◆রাহুলের শতরান, গিলের ৯৮, বেসিন রিজার্ভে অ্যাডভান্টেজ ভারত◆ডোবালো সেই রক্ষণ, ঘরের মাঠে স্পোর্টিং দিল্লির সঙ্গে ২-২ গোলে ড্র করল ইস্টবেঙ্গল◆

মঙ্গলবার এএফসিতে নামার আগে ডার্বির ভাবনাও রয়েছে হাবাসের মাথায়

২৯ তারিখে আইএসএল ডার্বিও আছে। সেটাও মাথায় ঘুরছে হাবাসের। সোমবার প্রি ম্যাচ সাংবাদিক সম্মেলনে এসে ইস্টবেঙ্গল কোচ জানান, এএফসিতে হারলে ডার্বিতে তার প্রভাব পড়বে। আবার জিতলে দল অনুপ্রাণিত হবে। তবে মঙ্গলবার তাঁর মূল লক্ষ্য অবশ্যই ম্যাচ জিতে এএফসি চ্যাম্পিয়নস লিগ টুর লড়াইয়ে টিকে থাকা। তাই একদিকে এএফসিতে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখা এবং ডার্বির মহড়া সেরে নেওয়া – দুটি লক্ষ্যে এগোচ্ছে লালহলুদ বাহিনী।

লিখেছেন Admin•প্রকাশিত Nov 23, 2026, 11:23 PM
ShareWhatsAppFacebookX
মঙ্গলবার এএফসিতে নামার আগে ডার্বির ভাবনাও রয়েছে হাবাসের মাথায়

 

ছবি সৌজন্য - ইস্টবেঙ্গল এফসি

এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক

আবার এএফসি চ্যাম্পিয়নস লিগ টুর ম্যাচ। মঙ্গলবার যুবভারতীতে জর্ডনের আল হুসেইনের বিরুদ্ধে নামছে ইস্টবেঙ্গল। তার আগে মোটেই স্বস্তিতে নেই কোচ আন্তোনিও লোপেজ হাবাস। ভাল শুরু করেও এখন অনেক সমস্যার মধ্যে লালহলুদ ব্রিগেড। এএফসিতে বেশ ভালো ফুটবল, আইএসএলে দুর্দান্ত শুরু, কিন্তু তারপরই ছন্দপতন। গত চার ম্যাচে ৯ গোল হজম করতে হয়েছে। শেষ দুটি ম্যাচেই ৭ গোল খেয়েছে হাবাসের দল। এই অবস্থায় বেশ কঠিন পরীক্ষার মুখে ইস্টবেঙ্গল।

২৯ তারিখে আইএসএল ডার্বিও আছে। সেটাও মাথায় ঘুরছে হাবাসের। সোমবার প্রি ম্যাচ সাংবাদিক সম্মেলনে এসে ইস্টবেঙ্গল কোচ জানান, এএফসিতে হারলে ডার্বিতে তার প্রভাব পড়বে। আবার জিতলে দল অনুপ্রাণিত হবে। তবে মঙ্গলবার তাঁর মূল লক্ষ্য অবশ্যই ম্যাচ জিতে এএফসি চ্যাম্পিয়নস লিগ টুর লড়াইয়ে টিকে থাকা। তাই একদিকে এএফসিতে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখা এবং ডার্বির মহড়া সেরে নেওয়া – দুটি লক্ষ্যে এগোচ্ছে লালহলুদ বাহিনী।

হাবাসের সবচেয়ে বড় সমস্যা আনোয়ারের পর ছিটকে গেছেন এডমুন্ডও। হাবাস অবশ্য জানান, দুজনেই খুব গুরুত্বপূর্ণ ফুটবলার তবে সেটা নিয়ে না ভেবে আল হুসেইনের বিরুদ্ধে কীভাবে গুছিয়ে নেওয়া যায়, সেটাই ভাবছেন।

আর দুই ম্যাচে সাত গোল খাওয়া প্রসঙ্গে তিনি চিরকুট বার করে তথ্য তুলে ধরে বলেন, তাঁরা একাধিক গোলও কিন্তু করেছেন। তিনি জানান, শুধু রক্ষণ নয়, গোটা দলেই উন্নতি দরকার।

একসঙ্গে এএফসি ও আইএসএলে খেলতে হওয়ায় সমস্যা হচ্ছে বলেও তিনি জানান। এত বেশি যাতায়াত করতে হচ্ছে ঠিকমত প্রস্তুতি নিতে পারছেন না বলে অনুযোগও জানান স্প্যানিশ বস।

আইভরি কোস্টের স্ট্রাইকার একে লোবাকে শুরু থেকে না নামানো নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে, তবে এদিন হাবাস ইঙ্গিত দিয়ে গেলেন এডমুন্ড না থাকায় হয়ত মঙ্গলবার শুরু থেকেই খেলবেন লোবা।

আল হুসেইনের কোচ জানান, হাবাস ও ড্যানি র্যামিরেজকে তিনি অনেক আগে থেকেই চেনেন। ২৫ বছর আগে থেকেই জানেন হাবাসকে। হাবাস যখন ভ্যালেন্সিয়ায় কোচিংয়ের দায়িত্বে ছিলেন, তখন তাঁর সহকারি ছিলেন বর্তমান আল হুসে্ইন কোচ। এমনকী ভ্যালেন্সিয়ার বি দলে খেলা ড্যানিকেও বেশ ভালরকমই জানেন তিনি। তাই জানান, হাবাস বা ইস্টবেঙ্গল কী করতে পারে সেটা তিনি ভালো রকমই জানেন।

আপাতত অপেক্ষা। এএফসিতে ইস্টবেঙ্গল সব প্রতিকূলতাকে জয় করে নিজেদের মেলে ধরতে পারে কিনা, সেটাই দেখার। এএফসিতে সব আশা যে এখনও শেষ হয়ে যায়নি, এটা মাথায় রেখেই ঝাঁপাতে চাইছে লালহলুদ ব্রিগেড।

সর্বশেষ ভিডিও

সব দেখুন
East Bengal এর বিরুদ্ধে বিশ্বকাপারদের নিয়ে নামছে Al Hussain! পারবে টেক্কা দিতে? দেখুন অনুশীলন
YouTube

East Bengal এর বিরুদ্ধে বিশ্বকাপারদের নিয়ে নামছে Al Hussain! পারবে টেক্কা দিতে? দেখুন অনুশীলন

XtraTime Bangla

East Bengal অনুশীলন শুরুতে Rashid-Zivulic-রা কোন আলোচনায় ব্যস্ত? আক্রমণ নাকি ডিফেন্স মোডে Habas?
YouTube

East Bengal অনুশীলন শুরুতে Rashid-Zivulic-রা কোন আলোচনায় ব্যস্ত? আক্রমণ নাকি ডিফেন্স মোডে Habas?

XtraTime Bangla

East Bengal এর সামনে AFC-র লড়াই তাও ISL-এর খারাপ রেফারিং নিয়ে গরম আওয়াজ দিলেন Habas
YouTube

East Bengal এর সামনে AFC-র লড়াই তাও ISL-এর খারাপ রেফারিং নিয়ে গরম আওয়াজ দিলেন Habas

XtraTime Bangla

East Bengal কোচ Habas ও Dani Ramirez-কে ২৫ বছর আগে থেকে জানি! কীসের হুঙ্কার Al Hussein কোচের?
YouTube

East Bengal কোচ Habas ও Dani Ramirez-কে ২৫ বছর আগে থেকে জানি! কীসের হুঙ্কার Al Hussein কোচের?

XtraTime Bangla

Kalyan Chaubey ছাড়া বাকিরা কী দিয়েছেন football কে? Arvind Menon এর উত্তর প্রদেশ ফুটবলে জিরো কেন?
YouTube

Kalyan Chaubey ছাড়া বাকিরা কী দিয়েছেন football কে? Arvind Menon এর উত্তর প্রদেশ ফুটবলে জিরো কেন?

XtraTime Bangla

Live: Churchill Brothers 1-2 Mohun Bagan| গোয়ায়   মূল্যবান তিন পয়েন্ট বাগানের। Body Contact CBFC
YouTube

Live: Churchill Brothers 1-2 Mohun Bagan| গোয়ায় মূল্যবান তিন পয়েন্ট বাগানের। Body Contact CBFC

XtraTime Bangla

Mohun Bagan-কে গ্রুপ শীর্ষেই মানায়! চ্যাম্পিয়ন হতে গেলে আরও গোল করতে হবে: Dipendu, Aloke
YouTube

Mohun Bagan-কে গ্রুপ শীর্ষেই মানায়! চ্যাম্পিয়ন হতে গেলে আরও গোল করতে হবে: Dipendu, Aloke

XtraTime Bangla

এই মাঠ যেন ভিটে মাটি বাঁচানোর লড়াই। Goutam Kujur এর পাশে অনিত, প্রবীর, রঞ্জিত মুখার্জিরা।
YouTube

এই মাঠ যেন ভিটে মাটি বাঁচানোর লড়াই। Goutam Kujur এর পাশে অনিত, প্রবীর, রঞ্জিত মুখার্জিরা।

XtraTime Bangla

🔥 এখন ট্রেন্ডিং

ফুটবলNov 23

মঙ্গলবার এএফসিতে নামার আগে ডার্বির ভাবনাও রয়েছে হাবাসের মাথায়

২৯ তারিখে আইএসএল ডার্বিও আছে। সেটাও মাথায় ঘুরছে হাবাসের। সোমবার প্রি ম্যাচ সাংবাদিক সম্মেলনে এসে ইস্টবেঙ্গল কোচ জানান, এএফসিতে হারলে ডার্বিতে তার প্রভাব পড়বে। আবার জিতলে দল অনুপ্রাণিত হবে। তবে মঙ্গলবার তাঁর মূল লক্ষ্য অবশ্যই ম্যাচ জিতে এএফসি চ্যাম্পিয়নস লিগ টুর লড়াইয়ে টিকে থাকা। তাই একদিকে এএফসিতে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখা এবং ডার্বির মহড়া সেরে নেওয়া – দুটি লক্ষ্যে এগোচ্ছে লালহলুদ বাহিনী।

ক্রিকেটNov 23

ওয়েলিংটনে ভারত কেন ১০টি উইকেট নিতে পারল না? | নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট ড্র হওয়ার পর গাঙ্গুলীর বড় সতর্কবার্তা

তিনি লিখেছেন, “এই সিরিজে ভারত দুর্দান্ত খেলেছে। প্রথমে সাদা বলের ক্রিকেট, এবার লাল বলের ক্রিকেটেও। ব্যাটিংয়ের প্রয়োগ ছিল অসাধারণ। কিন্তু বিদেশের মাটিতে টেস্ট জিততে গেলে এমন পিচে একজন প্রকৃত স্পিনারকে খেলানো জরুরি, যে পিচ সময়ের সঙ্গে সঙ্গে ব্যাটিংয়ের উপযোগী হয়ে ওঠে। টেস্ট ক্রিকেটে একজন স্পিনারকে খেলাতেই হবে। ওয়াশিংটন একজন অলরাউন্ডার হিসেবে খেলতে পারে। @BCCI, কুলদীপ বা মানভ সুতার কোথায়?”

ক্রিকেটNov 23

নিউজিল্যান্ডের বিপক্ষে ড্রয়ের পর আইসিসির লালা ব্যবহারের নিষেধাজ্ঞায় প্রশ্ন তুললেন ভারতীয় অধিনায়ক শুভমান গিল

নিউজিল্যান্ডের বিপক্ষে বেসিন রিজার্ভে অনুষ্ঠিত প্রথম টেস্ট ড্র হওয়ার পর গিল এই মন্তব্য করেন। ম্যাচের শেষ দিনে নিউজিল্যান্ড ব্যাটিং চালিয়ে যায় এবং দিনশেষে তাদের সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে ২৩৯ রান।

ক্রিকেটNov 23

ডব্লিউটিসি ফাইনালে ওঠার পথ কি ভারতের জন্য বন্ধ হয়ে গেছে?

পয়েন্ট তালিকায় ভারত এখন চতুর্থ স্থানে রয়েছে। তাদের সামনে রয়েছে নিউজিল্যান্ড (৬৬.৬৭), অস্ট্রেলিয়া (৬৯.২৩) এবং শীর্ষে থাকা দক্ষিণ আফ্রিকা (৭৫.০০)।