Xtra Time Bangla logo
সর্বশেষ খবর
বৃষ্টিতে থামল তৃতীয় দিনের খেলা, শ্রীলঙ্কাকে ফলো অন করাতে  ভারতের দরকার আর ২ উইকেটকোচিংয়ে AI প্রযুক্তির প্রয়োগ, আধুনিক কোচিং নিয়ে নিজেদের আপডেট করলেন সঞ্জয় সেন, শঙ্করলাল চক্রবর্তী-সহ অভিজ্ঞ কোচেরালাদাখ: যেখানে ৬ মাস স্নো ফল হয় আর বাকি ৬ মাস ফুটবলইস্টবেঙ্গলে যোগ দিলেন ৩৪ বছর বয়সী ক্রোয়েশিয়ান ফুটবলার দিয়েগো জিভুলিচস্ত্রী হত্যার দায়ে অভিযুক্ত, গ্রেফতার হলেন প্রাক্তন ফুটবলার মানস দাসইমরান খানের মানবিক চিকিৎসার দাবিতে সরব কপিল দেব, পাশে ২২ প্রাক্তন আন্তর্জাতিক অধিনায়কমোহনবাগানের পথে স্কটিশ স্ট্রাইকার লি এরউইন, চুক্তি হতে পারে ১+১ বছরেরবাংলার প্রতিভাকে মর্যাদা দিলেন রঞ্জিত বাজাজ! সেরা কোচ শ্রীতনু দাস,আজ কেন দিল্লিতে?বাইচুংয়ের সঙ্গে তাঁর নাম উচ্চারিত হচ্ছে, এতেই গর্বিত হ্যাটট্রিককারী গোল্ডেন বলজয়ী এডমুন্ড লালরিনডিকাসাবা এফসিকে হারিয়ে এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে ইস্টবেঙ্গলবৃষ্টিতে থামল তৃতীয় দিনের খেলা, শ্রীলঙ্কাকে ফলো অন করাতে  ভারতের দরকার আর ২ উইকেটকোচিংয়ে AI প্রযুক্তির প্রয়োগ, আধুনিক কোচিং নিয়ে নিজেদের আপডেট করলেন সঞ্জয় সেন, শঙ্করলাল চক্রবর্তী-সহ অভিজ্ঞ কোচেরালাদাখ: যেখানে ৬ মাস স্নো ফল হয় আর বাকি ৬ মাস ফুটবলইস্টবেঙ্গলে যোগ দিলেন ৩৪ বছর বয়সী ক্রোয়েশিয়ান ফুটবলার দিয়েগো জিভুলিচস্ত্রী হত্যার দায়ে অভিযুক্ত, গ্রেফতার হলেন প্রাক্তন ফুটবলার মানস দাসইমরান খানের মানবিক চিকিৎসার দাবিতে সরব কপিল দেব, পাশে ২২ প্রাক্তন আন্তর্জাতিক অধিনায়কমোহনবাগানের পথে স্কটিশ স্ট্রাইকার লি এরউইন, চুক্তি হতে পারে ১+১ বছরেরবাংলার প্রতিভাকে মর্যাদা দিলেন রঞ্জিত বাজাজ! সেরা কোচ শ্রীতনু দাস,আজ কেন দিল্লিতে?বাইচুংয়ের সঙ্গে তাঁর নাম উচ্চারিত হচ্ছে, এতেই গর্বিত হ্যাটট্রিককারী গোল্ডেন বলজয়ী এডমুন্ড লালরিনডিকাসাবা এফসিকে হারিয়ে এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল

জোর বিতর্ক, বিশ্বকাপের আগে ভারতীয় দলে গম্ভীরের কৌশল নিয়ে প্রশ্ন তুলে দিলেন অশ্বিন

ভারতের প্রাক্তন অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন বর্তমান প্রধান কোচ গৌতম গম্ভীরের দল গঠনের কৌশল নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁর মতে, বিশেষজ্ঞ ক্রিকেটারদের বদলে 'বিটস অ্যান্ড পিসেস' বা খণ্ডকালীন অলরাউন্ডারদের উপর অতিরিক্ত নির্ভরশীলতাই ভারতের অন্যতম বড় সমস্যা।

লিখেছেন Adminপ্রকাশিত Jul 24, 2026, 3:47 PM
ShareWhatsAppFacebookX
জোর বিতর্ক,  বিশ্বকাপের আগে ভারতীয় দলে  গম্ভীরের কৌশল নিয়ে প্রশ্ন তুলে দিলেন অশ্বিন

এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক: ২০২৭ সালের একদিনের বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে ভারতীয় দল। কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ হার সেই প্রস্তুতিতে বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। বিরাট কোহলি, রোহিত শর্মা এবং জসপ্রীত বুমরাহ দলে ফিরলেও ভারতকে এখনও বিশ্বকাপ জয়ের মতো পরিপূর্ণ দল বলে মনে করছেন না অনেকেই।

এই পরিস্থিতিতে ভারতের প্রাক্তন অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন বর্তমান প্রধান কোচ গৌতম গম্ভীরের দল গঠনের কৌশল নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁর মতে, বিশেষজ্ঞ ক্রিকেটারদের বদলে 'বিটস অ্যান্ড পিসেস' বা খণ্ডকালীন অলরাউন্ডারদের উপর অতিরিক্ত নির্ভরশীলতাই ভারতের অন্যতম বড় সমস্যা।

হার্দিকের বিকল্প এখনও মেলেনি

ভারতের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলির একটি হল হার্দিক পাণ্ডিয়ার নির্ভরযোগ্য বিকল্প খুঁজে বের করা। চোট-আঘাতের কারণে হার্দিকের ফিটনেস নিয়েই রয়েছে অনিশ্চয়তা। ২০২৭ বিশ্বকাপে তিনি খেলতে পারবেন কি না, তা নিয়েও প্রশ্ন রয়েছে।

বর্তমানে নীতীশ কুমার রেড্ডি এবং শিভম দুবের নাম বিকল্প হিসেবে উঠে এলেও, নীতীশও সম্প্রতি একাধিক চোটে ভুগেছেন। তাই অশ্বিনের মতে, এই সমস্যার স্থায়ী সমাধান দরকার, অস্থায়ী বা 'মেকশিফ্ট' অলরাউন্ডার দিয়ে নয়।

অশ্বিন বলেন,

"হার্দিক না থাকলে নীতীশ কুমার রেড্ডি, তারপর শিভম দুবে। কিন্তু যারা ফিট নয় বা এখনও প্রস্তুত নয়, তাদের নিয়ে বারবার আলোচনা করে লাভ নেই। চোট তো খেলাধুলারই অংশ। ২০২৩ বিশ্বকাপে হার্দিক ছিটকে যাওয়ার পর ভারত ষষ্ঠ বোলার খুঁজতে ব্যস্ত হয়নি। বরং পাঁচ বোলার নিয়েই পরিকল্পনা বদলে দলকে এগিয়ে নিয়ে গিয়েছিল।"

রাহুল দ্রাবিড়ের উদাহরণ টানলেন অশ্বিন

অশ্বিন মনে করিয়ে দেন, ২০২৩ বিশ্বকাপে হার্দিকের অনুপস্থিতিতেও তৎকালীন কোচ রাহুল দ্রাবিড় দলের মধ্যে কোনও বিভ্রান্তি তৈরি হতে দেননি।

তিনি বলেন,

"দলের প্রত্যেক ক্রিকেটারের ভূমিকা পরিষ্কার ছিল। হার্দিকের চোটের পরেও দলের স্থিতিশীলতা বজায় ছিল। সেই পরিকল্পনা নিয়েই ভারত বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছিল। ড্রেসিংরুমের পরিবেশ এবং খেলোয়াড়দের ভূমিকা পরিষ্কার থাকাই বিশ্বকাপ জেতার অন্যতম চাবিকাঠি।"

এরপরই বর্তমান টিম ম্যানেজমেন্টের দিকে ইঙ্গিত করে অশ্বিন বলেন,

"'বিটস অ্যান্ড পিসেস' ক্রিকেটারদের নিয়ে এই বাড়তি আগ্রহই সম্ভবত আমাদের টেস্ট ক্রিকেটেও সমস্যায় ফেলেছে। টেস্টে বিশেষজ্ঞ ক্রিকেটাররাই পার্থক্য গড়ে দেয়। ব্যাট ও বল—দুই বিভাগেই ম্যাচ জেতাতে পারে এমন বিশেষজ্ঞদেরই অগ্রাধিকার দেওয়া উচিত।"

১৭-১৮ জনের নির্দিষ্ট স্কোয়াড গড়ার পরামর্শ

অশ্বিনের মতে, বিশ্বকাপের আগে ভারতের উচিত একটি নির্দিষ্ট ১৭-১৮ জনের ক্রিকেটারের পুল তৈরি করা এবং আগামী ১৪ মাস সেই দল নিয়েই পরিকল্পনা এগিয়ে নিয়ে যাওয়া।

তিনি বলেন,

"প্রথমে স্পষ্টতা দরকার। ১৭ বা ১৮ জন ক্রিকেটারকে জানিয়ে দিতে হবে, বিশ্বকাপের স্কোয়াড এই পুল থেকেই বেছে নেওয়া হবে। এই দলে দুই উইকেটকিপার, তিন স্পিনার এবং পাঁচ পেসার থাকা উচিত। আগামী ১৪ মাস এই ক্রিকেটারদের ঘুরিয়ে-ফিরিয়ে খেলিয়ে সেরা একাদশ তৈরি করতে হবে। কিন্তু এই মুহূর্তে সেই স্পষ্টতারই বড় অভাব রয়েছে।"

বিশ্বকাপের আর বেশি সময় বাকি নেই। তাই দল নির্বাচন এবং ক্রিকেটারদের নির্দিষ্ট ভূমিকা নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়াই ভারতীয় টিম ম্যানেজমেন্টের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে।

🔥 এখন ট্রেন্ডিং

ক্রিকেটAug 25

বৃষ্টিতে থামল তৃতীয় দিনের খেলা, শ্রীলঙ্কাকে ফলো অন করাতে  ভারতের দরকার আর ২ উইকেট

বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের আগেই শেষ হয়ে গেল তৃতীয় দিনের খেলা। তবে ম্যাচের নিয়ন্ত্রণ এখনও পুরোপুরি ভারতের হাতে। শ্রীলঙ্কার প্রথম ইনিংসের এখনও ২ উইকেট বাকি এবং ভারত থেকে তারা পিছিয়ে রয়েছে ২৩৮ রানে। দিনের শেষে ৮ উইকেটে ২৬৫ রান করেছে শ্রীলঙ্কা।  ফলে অধিনায়ক শুভমন গিলের সামনে এখন ফলো-অন করানোর সুযোগ রয়েছে। দ্বিতীয় টেস্টেও জয় পেলে সিরিজ ২-০ ব্যবধানে জিতে যাবে ভারত।

ফুটবলAug 25

কোচিংয়ে AI প্রযুক্তির প্রয়োগ, আধুনিক কোচিং নিয়ে নিজেদের আপডেট করলেন সঞ্জয় সেন, শঙ্করলাল চক্রবর্তী-সহ অভিজ্ঞ কোচেরা

আধুনিক ফুটবলের দ্রুত পরিবর্তনশীল ধারা, নতুন কোচিং পদ্ধতি এবং প্রযুক্তির ব্যবহার সম্পর্কে ভারতীয় কোচদের আরও সমৃদ্ধ করতে চার দিনের Elite Coaches Refresher Programme আয়োজন করেছিল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (AIFF)। সোমবার নবি মুম্বইয়ের রিলায়েন্স কর্পোরেট পার্কে শেষ হয় এই বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি।

ফুটবলAug 25

লাদাখ: যেখানে ৬ মাস স্নো ফল হয় আর বাকি ৬ মাস ফুটবল

লাদাখ, যার প্রাকৃতিক সৌন্দর্যে আমরা বিভোর হয়ে যাই, প্রত্যেক ভারতীয়ের ইচ্ছে থাকে একবার অন্তত লে-লাদাখ ঘুরে আসার। তবে লাদাখের দিকে যদি আপনি নজর দেন জানতে পারবেন গত ৫ বছরে লাদাখে ঘটে গেছে রিভোলিউশন, ফুটবলের রিভোলিউশন। ২০২৫ ডুরান্ড কাপে অংশগ্রহণ করে ১ লাদাখ এফসি নামে এক ফুটবল ক্লাব, প্রথম প্রফেশনাল টুর্নামেন্টেই তারা একটি ম্যাচ ড্র করে এবং দৃষ্টি নন্দন ফুটবল খেলে সকলের নজর কেড়ে নেন। তবে এখানেই শেষ হয়ে যায়নি লাদাখের ফুটবল কাহিনি।

ফুটবলAug 24

ইস্টবেঙ্গলে যোগ দিলেন ৩৪ বছর বয়সী ক্রোয়েশিয়ান ফুটবলার দিয়েগো জিভুলিচ

ইস্টবেঙ্গল দলে যোগ দিলেন ক্রোয়েশিয়ার অভিজ্ঞ ফুটবলার দিয়েগো Živulić। ৩৪ বছর বয়সি এই ফুটবলারকে এক মরশুমের চুক্তিতে দলে নিয়েছে লাল-হলুদ। মূলত ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেললেও প্রয়োজনে সেন্টার-ব্যাক হিসেবেও দায়িত্ব সামলাতে পারেন তিনি।