Xtra Time Bangla logo
সর্বশেষ খবর
মাইলস্টোন ছুঁয়েছি, কিন্তু লক্ষ্য আরও বড়”,ইতিহাসের পরেও থামতে নারাজ অ্যান্থনি অ্যান্ড্রুজ◆"এটা দুর্ঘটনা, এটা আমার দল নয়," জানালেন বিধ্বস্ত আন্তোনিও লোপেজ হাবাস◆একটা আনোয়ার না থাকাতেই ৫ গোল খেল ইস্টবেঙ্গল, অবিশ্বাস্য! চেন্নাইয়িনের কাছে ৩-৫ গোলে হার◆বৃষ্টি বিঘিন্ত ম্যাচে জয় ভারতের, নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে এগিয়ে গেল ২-০ ম্যাচে◆আবারও ভুল রেফারিং এর শিকার এফসি গোয়া, এবার প্রকাশ্যেই চাইল জবাব◆টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন মহম্মদ সামি, সোশ্যাল মিডিয়ায় দিলেন বার্তাও◆বিশালের অপেক্ষার অবসান, ডেভিড-হৃতিকেরও ডাক! নিউজিল্যান্ড সফরের আগে বাঙালিহীন ভারতীয় দল ঘোষণা জামিলের◆অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ শুরু হতেই সেওয়াগপুত্র আর্যবীরের দাপট, নেপালকে ১০ উইকেটে হারালো ভারত◆অজস্র সুযোগ নষ্ট করে কোনও রকমে জয়, ম্যাচ শেষে রেফারিকে সেরা বলে কটাক্ষ মোহনবাগান কোচের◆মহারাষ্ট্রের কাছে ১০ উইকেটে হার, রণজির গ্রুপে দ্বিতীয় স্থানে নেমে গেল বাংলা◆মাইলস্টোন ছুঁয়েছি, কিন্তু লক্ষ্য আরও বড়”,ইতিহাসের পরেও থামতে নারাজ অ্যান্থনি অ্যান্ড্রুজ◆"এটা দুর্ঘটনা, এটা আমার দল নয়," জানালেন বিধ্বস্ত আন্তোনিও লোপেজ হাবাস◆একটা আনোয়ার না থাকাতেই ৫ গোল খেল ইস্টবেঙ্গল, অবিশ্বাস্য! চেন্নাইয়িনের কাছে ৩-৫ গোলে হার◆বৃষ্টি বিঘিন্ত ম্যাচে জয় ভারতের, নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে এগিয়ে গেল ২-০ ম্যাচে◆আবারও ভুল রেফারিং এর শিকার এফসি গোয়া, এবার প্রকাশ্যেই চাইল জবাব◆টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন মহম্মদ সামি, সোশ্যাল মিডিয়ায় দিলেন বার্তাও◆বিশালের অপেক্ষার অবসান, ডেভিড-হৃতিকেরও ডাক! নিউজিল্যান্ড সফরের আগে বাঙালিহীন ভারতীয় দল ঘোষণা জামিলের◆অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ শুরু হতেই সেওয়াগপুত্র আর্যবীরের দাপট, নেপালকে ১০ উইকেটে হারালো ভারত◆অজস্র সুযোগ নষ্ট করে কোনও রকমে জয়, ম্যাচ শেষে রেফারিকে সেরা বলে কটাক্ষ মোহনবাগান কোচের◆মহারাষ্ট্রের কাছে ১০ উইকেটে হার, রণজির গ্রুপে দ্বিতীয় স্থানে নেমে গেল বাংলা◆

সতীর্থদের কুর্নিশ জানাতে মাওরি ভাষার আশ্রয় শ্রেয়সের, ভাইরাল বিশেষ বার্তা!

সিরিজের শেষ টি-টোয়েন্টিতেও ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন শ্রেয়স। মাত্র ২৩ বলে ঝোড়ো ৫০ রানের ইনিংস খেলেন ভারত অধিনায়ক। তাঁকে যোগ্য সঙ্গত দেন ঈশান কিষাণ। ৬১ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন ঈশান। শুরুতেই কয়েকটি উইকেট হারিয়ে চাপে পড়ে যাওয়া ভারতকে লড়াইয়ে ফেরান এই দুই ব্যাটার। তাঁদের দাপুটে ব্যাটিংয়ের সুবাদে নির্ধারিত ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৯১ রান তোলে ভারত।

লিখেছেন Admin•প্রকাশিত Nov 2, 2026, 6:48 PM
ShareWhatsAppFacebookX
সতীর্থদের কুর্নিশ জানাতে মাওরি ভাষার আশ্রয় শ্রেয়সের, ভাইরাল বিশেষ বার্তা!

এক্সট্রাটাইম ওয়েবডেস্ক: নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩-২ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর সতীর্থদের উদ্দেশে এক আবেগঘন বার্তা দিলেন ভারতীয় অধিনায়ক শ্রেয়স আইয়ার। তবে তাঁর সেই বার্তায় ছিল এক চমক। ইংরেজি কিংবা হিন্দি নয়, সতীর্থদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে নিউজিল্যান্ডের আদিবাসী ভাষা মাওরি ব্যবহার করলেন তিনি। আইয়ারের সেই চার শব্দের বার্তা ঘিরেই এখন কৌতূহল ক্রিকেটপ্রেমীদের মধ্যে।

সোশ্যাল মিডিয়ায় শ্রেয়সের লেখা মাওরি শব্দবন্ধটি ছিল ‘কা মাউ তে ওয়েহি’ (Ka mau te wehi)। যার বাংলা অর্থ অসাধারণ, দুর্দান্ত কিংবা এককথায় অভাবনীয়। নিউজিল্যান্ডের আদিবাসী ভাষা মাওরিতে এই শব্দবন্ধটি সাধারণত কারও প্রশংসা, আনন্দ এবং কৃতজ্ঞতা প্রকাশের ক্ষেত্রে ব্যবহার করা হয়। সতীর্থদের পারফরম্যান্সের প্রতি শ্রদ্ধা জানাতেই এই বিশেষ শব্দবন্ধ বেছে নিয়েছেন ভারত অধিনায়ক।

নিউজিল্যান্ডের মাটিতে কঠিন পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষ করার পর আইয়ারের এই বার্তা বিশেষ তাৎপর্যপূর্ণ। সিরিজের প্রথম তিনটি ম্যাচেই দাপট দেখিয়ে ৩-০ ব্যবধানে অপ্রতিরোধ্য লিড নিয়েছিল ভারত। তবে শেষ দুটি ম্যাচে দুর্দান্ত প্রত্যাবর্তন করে সিরিজের ব্যবধান ৩-২ করে দেয় নিউজিল্যান্ড।

সিরিজের শেষ টি-টোয়েন্টিতেও ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন শ্রেয়স। মাত্র ২৩ বলে ঝোড়ো ৫০ রানের ইনিংস খেলেন ভারত অধিনায়ক। তাঁকে যোগ্য সঙ্গত দেন ঈশান কিষাণ। ৬১ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন ঈশান। শুরুতেই কয়েকটি উইকেট হারিয়ে চাপে পড়ে যাওয়া ভারতকে লড়াইয়ে ফেরান এই দুই ব্যাটার। তাঁদের দাপুটে ব্যাটিংয়ের সুবাদে নির্ধারিত ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৯১ রান তোলে ভারত।

যদিও শেষ ম্যাচে সাত উইকেটে জয় তুলে নেয় নিউজিল্যান্ড, তবুও সিরিজ জয়ের আনন্দে কোনও খামতি ছিল না ভারতীয় শিবিরে। আর সেই সাফল্যের পর সতীর্থদের উদ্দেশে শ্রেয়সের মাওরি ভাষায় লেখা বিশেষ বার্তা নিঃসন্দেহে নজর কেড়েছে ক্রিকেটপ্রেমীদের।

🔥 এখন ট্রেন্ডিং

ফুটবলNov 7

মাইলস্টোন ছুঁয়েছি, কিন্তু লক্ষ্য আরও বড়”,ইতিহাসের পরেও থামতে নারাজ অ্যান্থনি অ্যান্ড্রুজ

ইতিহাস গড়েছে ইস্টবেঙ্গল এফসি। এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগের ২০২৬-২৭ মরশুমে নকআউট পর্বে জায়গা করে নিয়ে প্রথম ভারতীয় ক্লাব হিসেবে নজির গড়েছে লাল-হলুদ। তবে এই ঐতিহাসিক সাফল্যকেই শেষ গন্তব্য হিসেবে দেখতে নারাজ দলের প্রধান কোচ অ্যান্থনি অ্যান্ড্রুজ। তাঁর মতে, এই অর্জন আসলে আরও বড় লক্ষ্যের পথে প্রথম ধাপ।

ফুটবলNov 7

"এটা দুর্ঘটনা, এটা আমার দল নয়," জানালেন বিধ্বস্ত আন্তোনিও লোপেজ হাবাস

বিপর্যয়ের সব দায় নিয়ে হাবাস বলেন, "আজ গোটা দল ছিল ভীষণই ঢিলেঢালা। একের বিরুদ্ধে এক পরিস্থিতিতে আমরা কখনই জিততে পারিনি। কোনো লড়াইই দিতে পারিনি। আজ দলের মধ্যে কোনও সংঘবদ্ধতা ছিল না। এমন খেললে ম্যাচ জেতা অসম্ভব। আমার দলের চরিত্র এমন নয়।"

ফুটবলNov 7

একটা আনোয়ার না থাকাতেই ৫ গোল খেল ইস্টবেঙ্গল, অবিশ্বাস্য! চেন্নাইয়িনের কাছে ৩-৫ গোলে হার

একে রক্ষণে আনোয়ার নেই। তার সঙ্গে নুঙ্গা জঘন্য বললেও কম বলা হয়। তার ওপর পুরোপুরি ব্যর্থ মাঝমাঠ।রশিদ অন্য দিনের ফর্মে ছিলেন না। ড্যানিও চেষ্টা করলেও স্বাভাবিক টাচে ছিলেন না। জিকসন, বিষ্ণু, বিপিনরাও কেমন যেন এলোমেলো হয়ে গেলেন। আর রক্ষণের কথা না বলাই ভাল। নুঙ্গাকে নিয়ে ব্রাইসন যা খুশি তাই করে গেলেন।

ক্রিকেটNov 7

বৃষ্টি বিঘিন্ত ম্যাচে জয় ভারতের, নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে এগিয়ে গেল ২-০ ম্যাচে

নিজেদের স্নায়ুকে নিয়ন্ত্রণে রেখে ম্যাচ বার করে নিল ভারতীয় দল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে বৃষ্টি বিঘিন্ত দ্বিতীয় একদিনের ম্যাচে ৪ রানে জিতে পাঁচ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত।