Xtra Time Bangla logo
সর্বশেষ খবর
সাহালের দুরন্ত হ্যাটট্রিক, ডুরান্ডে সিআইএসএফকে ৬-০ গোলে উড়িয়ে দিল মোহনবাগান সুপার জায়ান্টবাবার শেষকৃত্যে গোপনীয়তা লঙ্ঘন! আর্জেন্টিনার সংবাদমাধ্যমের বিরুদ্ধে আইনি পদক্ষেপের পথে মেসিবিনা দোষে শাস্তি, ক্রকেট জীবন অকালে শেষ, অভিমানে দেশত্যাগ, সুভাষ গুপ্তের সেই  ট্র্যাজিক স্টোরিভারতের ক্রিকেটে চোটের ছড়াছড়ি! কেন বারবার চোটে পড়ছেন ক্রিকেটাররা? শইকিয়া-লক্ষ্মণ বৈঠক টেস্টে তিন নম্বরে পাড়িক্কাল? ১৪২ রানে জোরালো দাবি ভারতীয় ব্যাটারেরপঞ্চম জ্যাভলিন ডে : সেরা নাদিয়া ডিএসএ, নজরকাড়া পারফরম্যান্স মোহনবাগান ও ইস্টবেঙ্গলের প্রয়াত মেসির বাবা, কিংবদন্তি লিওর কেরিয়ারে সবচেয়ে বড় অবদান বাবা হোর্হে মেসিরই পোলার্ডের রেকর্ড ভেঙে ইতিহাস বাটলারের, ১৫ বছরের বৈভবকে নিয়ে বড় ভবিষ্যদ্বাণীবিধ্বংসী ক্যাম্পবেলের ২৫ রানে ৮ উইকেট, বাংলাদেশের ইনিংস শেষ মাত্র ৫৪ রানে গম্ভীরকে খোঁচা কাইফের! ভিভিএস লক্ষ্মণের কোচিংয়ের প্রশংসা, আঙুল তুললেন টিম কম্বিনেশনেসাহালের দুরন্ত হ্যাটট্রিক, ডুরান্ডে সিআইএসএফকে ৬-০ গোলে উড়িয়ে দিল মোহনবাগান সুপার জায়ান্টবাবার শেষকৃত্যে গোপনীয়তা লঙ্ঘন! আর্জেন্টিনার সংবাদমাধ্যমের বিরুদ্ধে আইনি পদক্ষেপের পথে মেসিবিনা দোষে শাস্তি, ক্রকেট জীবন অকালে শেষ, অভিমানে দেশত্যাগ, সুভাষ গুপ্তের সেই  ট্র্যাজিক স্টোরিভারতের ক্রিকেটে চোটের ছড়াছড়ি! কেন বারবার চোটে পড়ছেন ক্রিকেটাররা? শইকিয়া-লক্ষ্মণ বৈঠক টেস্টে তিন নম্বরে পাড়িক্কাল? ১৪২ রানে জোরালো দাবি ভারতীয় ব্যাটারেরপঞ্চম জ্যাভলিন ডে : সেরা নাদিয়া ডিএসএ, নজরকাড়া পারফরম্যান্স মোহনবাগান ও ইস্টবেঙ্গলের প্রয়াত মেসির বাবা, কিংবদন্তি লিওর কেরিয়ারে সবচেয়ে বড় অবদান বাবা হোর্হে মেসিরই পোলার্ডের রেকর্ড ভেঙে ইতিহাস বাটলারের, ১৫ বছরের বৈভবকে নিয়ে বড় ভবিষ্যদ্বাণীবিধ্বংসী ক্যাম্পবেলের ২৫ রানে ৮ উইকেট, বাংলাদেশের ইনিংস শেষ মাত্র ৫৪ রানে গম্ভীরকে খোঁচা কাইফের! ভিভিএস লক্ষ্মণের কোচিংয়ের প্রশংসা, আঙুল তুললেন টিম কম্বিনেশনে

রাজস্থান ছাড়া ছিল বড় ঝুঁকি, তবু নতুন করে শুরু করতে চেয়েছিলাম: সঞ্জু স্যামসন

১১ বছরের সম্পর্ক ছিন্ন করে রাজস্থান রয়্যালস (RR) ছেড়ে চেন্নাই সুপার কিংসে (CSK) যোগ দেওয়ার সিদ্ধান্তকে "বড় ঝুঁকি" বলে বর্ণনা করলেন ভারতীয় উইকেটরক্ষক-ব্যাটার সঞ্জু স্যামসন। একইসঙ্গে তিনি জানিয়েছেন, কেন রাজস্থান ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং আইপিএল ২০২৬-এ হতাশাজনক শুরু সত্ত্বেও কীভাবে সিএসকে ম্যানেজমেন্ট তাঁর উপর আস্থা রেখেছিল।

লিখেছেন Adminপ্রকাশিত Jul 24, 2026, 3:24 PM
ShareWhatsAppFacebookX
  রাজস্থান ছাড়া ছিল বড় ঝুঁকি, তবু নতুন করে শুরু করতে চেয়েছিলাম: সঞ্জু স্যামসন

এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক: ১১ বছরের সম্পর্ক ছিন্ন করে রাজস্থান রয়্যালস (RR) ছেড়ে চেন্নাই সুপার কিংসে (CSK) যোগ দেওয়ার সিদ্ধান্তকে "বড় ঝুঁকি" বলে বর্ণনা করলেন ভারতীয় উইকেটরক্ষক-ব্যাটার সঞ্জু স্যামসন। একইসঙ্গে তিনি জানিয়েছেন, কেন রাজস্থান ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং আইপিএল ২০২৬-এ হতাশাজনক শুরু সত্ত্বেও কীভাবে সিএসকে ম্যানেজমেন্ট তাঁর উপর আস্থা রেখেছিল।

চলতি বছর ভারতের টি-২০ বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন সঞ্জু। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কার্যত কোয়ার্টার ফাইনাল থেকে শুরু করে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফাইনাল পর্যন্ত টানা তিনটি অর্ধশতরানসহ মোট ৩২১ রান করে তিনি টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের সম্মানও জিতেছিলেন। সেই দুর্দান্ত ফর্ম নিয়েই তিনি আইপিএল ২০২৬-এ সিএসকের জার্সিতে নামেন।

আইপিএলের ইতিহাসে অন্যতম বড় প্রি-অকশন ট্রেডে ১৮ কোটি টাকায় সঞ্জুকে দলে নেয় চেন্নাই সুপার কিংস। বিনিময়ে রাজস্থান রয়্যালস পায় অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা ও স্যাম কারানকে। তবে নতুন দলের হয়ে তাঁর শুরুটা মোটেই ভালো হয়নি। প্রথম তিন ম্যাচেই এক অঙ্কের রানে আউট হন তিনি। এরপর দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে অপরাজিত ১১৫ রানের দুরন্ত ইনিংস খেলে ঘুরে দাঁড়ান।

জিওস্টারের 'সুপারস্টার্স' অনুষ্ঠানে সঞ্জু বলেন, তিনি আগে থেকেই জানতেন ২০২৫ সালই রাজস্থান রয়্যালসে তাঁর শেষ মরসুম হবে।

"রাজস্থান রয়্যালস ছেড়ে আসা ছিল বিশাল ঝুঁকি। একবার যখন ফ্র্যাঞ্চাইজিকে নিজের সিদ্ধান্ত জানিয়ে দেন, তখন আর পিছিয়ে আসার সুযোগ থাকে না। এমনও হতে পারত, এমন কোনও দলে যেতে হতো যেখানে আমি যেতে চাইনি, কিংবা নিলামে গিয়ে অনিশ্চয়তার মুখে পড়তে হতো।"

সঞ্জু জানান, এই সিদ্ধান্ত নেওয়ার পিছনে ছিল দুটি বড় কারণ।

"প্রথমত, আমি নিশ্চিত ছিলাম ২০২৫-ই রাজস্থানের হয়ে আমার শেষ আইপিএল। এই সিদ্ধান্ত নিয়ে আমি পরিবারের সঙ্গে, বিশেষ করে স্ত্রীর সঙ্গে অনেক আলোচনা করেছি। ওরা বারবার জানতে চেয়েছিল, এটা আবেগের বশে নেওয়া সিদ্ধান্ত কি না। আমরা প্রায় দুই-তিন সপ্তাহ ধরে বিষয়টি নিয়ে কথা বলেছি। তারপরই সিদ্ধান্ত নিই, এবার নতুন পথেই হাঁটব।"

চেন্নাইয়ের স্পিন-সহায়ক চেপকের উইকেটে নিজের ব্যাটিং মানিয়ে নেওয়া নিয়েও অনেক প্রশ্ন উঠেছিল। তবে সেসবকে চ্যালেঞ্জ হিসেবেই নিয়েছিলেন তিনি।

"অনেকে বলেছিল, আমার ব্যাটিং স্টাইল চিপকের ধীরগতির উইকেটের সঙ্গে মানানসই নয়। আমিও বিষয়টা ভেবেছিলাম। কিন্তু নিজেকেই বলেছিলাম, তোমার বয়স এখন ৩০। এবার বেরিয়ে পড়ো, নতুন পথ খুঁজে বের করো। এই আইপিএলে আমি নতুন উদ্যম নিয়ে নেমেছিলাম। নিজেকে প্রমাণ করার তাগিদ ছিল। আর সেই নতুন শক্তিই আমাকে এগিয়ে যেতে সাহায্য করেছে।"

শেষ পর্যন্ত সঞ্জুর মরসুমটা ব্যক্তিগতভাবে সফলই বলা যায়। ১৪ ইনিংসে ৪৭৭ রান করেন তিনি, গড় ৪৩.৩৬ এবং স্ট্রাইক রেট ১৬৫.৬৩। তাঁর ব্যাট থেকে আসে দুটি শতরান ও একটি অর্ধশতরান।

তবে দলগতভাবে চেন্নাই সুপার কিংসের জন্য মরসুমটা সুখকর ছিল না। ১৪ ম্যাচে ৬টি জয় ও ৮টি হার নিয়ে ১২ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট তালিকার অষ্টম স্থানেই শেষ করতে হয় পাঁচবারের চ্যাম্পিয়নদের।

🔥 এখন ট্রেন্ডিং

ফুটবলAug 10

সাহালের দুরন্ত হ্যাটট্রিক, ডুরান্ডে সিআইএসএফকে ৬-০ গোলে উড়িয়ে দিল মোহনবাগান সুপার জায়ান্ট

ডুরান্ডে গ্রুপের শেষ ম্যাচেও সহজ জয় মোহনবাগান সুপার জায়ান্টের। সোমবার সিআইএসএফ প্রোটেক্টরকে ৬-০ গোলে উড়িয়ে দিল সবুজ মেরুন ব্রিগেড। ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে থেকেই কোয়ার্টার ফাইনালে গেল প্যানাজিওটিসের দল। সাহালের দুরন্ত হ্যাটট্রিক। অন্য গোলগুলি করেন মনবীর, ম্যাকলরেন ও অভিষেক।

ক্রিকেটAug 10

বাবার শেষকৃত্যে গোপনীয়তা লঙ্ঘন! আর্জেন্টিনার সংবাদমাধ্যমের বিরুদ্ধে আইনি পদক্ষেপের পথে মেসি

বাবার শেষকৃত্যের মতো একান্ত ব্যক্তিগত মুহূর্তে পরিবারের গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে আর্জেন্টিনার কয়েকটি সংবাদমাধ্যমের বিরুদ্ধে আইনি পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে লিওনেল মেসির আইনি দল। আর্জেন্টিনার রোজারিওতে প্রয়াত বাবা হোর্হে মেসির শেষকৃত্যে মেসি ও তাঁর পরিবারের সদস্যদের ছবি প্রকাশিত হওয়ার পরই এই সিদ্ধান্ত বলে জানা যাচ্ছে।

ক্রিকেটAug 10

বিনা দোষে শাস্তি, ক্রকেট জীবন অকালে শেষ, অভিমানে দেশত্যাগ, সুভাষ গুপ্তের সেই  ট্র্যাজিক স্টোরি

সুভাষ গুপ্তের কোনও দোষ ছিল না। তাঁর একমাত্র অপরাধ ছিল তিনি কৃপাল সিংয়ের রুমমেট ছিলেন এবং কেন তিনি এর প্রতিবাদ করে কৃপালকে বাধা দেননি। যদিও প্রাক্তন ভারত অধিনায়ক নরি কনট্র্যাক্টর গুপ্তেকে সমর্থন করে জানিয়ে ছিলেন ঘটনা ঘটার সময় গুপ্তে অন্য আরও ৬ জন ক্রিকেটারের সঙ্গে তাঁর ঘরে তাস খেলছিলেন। তবু তাঁকে শাস্তি দেওয়া হয়।

ক্রিকেটAug 9

ভারতের ক্রিকেটে চোটের ছড়াছড়ি! কেন বারবার চোটে পড়ছেন ক্রিকেটাররা? শইকিয়া-লক্ষ্মণ বৈঠক

রবিবার বেঙ্গালুরুতে এই বিষয়েই উচ্চপর্যায়ের বৈঠক করেন BCCI সচিব দেবজিৎ সইকিয়া এবং CoE প্রধান ভিভিএস লক্ষ্মণ। জাতীয় দলের ক্রিকেটারদের চোট, রিহ্যাবিলিটেশন প্রক্রিয়া এবং ভবিষ্যতে কীভাবে চোটের সংখ্যা কমানো যায়, তা নিয়েই মূলত আলোচনা হয়।