Xtra Time Bangla logo
সর্বশেষ খবর
সাহালের দুরন্ত হ্যাটট্রিক, ডুরান্ডে সিআইএসএফকে ৬-০ গোলে উড়িয়ে দিল মোহনবাগান সুপার জায়ান্টবাবার শেষকৃত্যে গোপনীয়তা লঙ্ঘন! আর্জেন্টিনার সংবাদমাধ্যমের বিরুদ্ধে আইনি পদক্ষেপের পথে মেসিবিনা দোষে শাস্তি, ক্রকেট জীবন অকালে শেষ, অভিমানে দেশত্যাগ, সুভাষ গুপ্তের সেই  ট্র্যাজিক স্টোরিভারতের ক্রিকেটে চোটের ছড়াছড়ি! কেন বারবার চোটে পড়ছেন ক্রিকেটাররা? শইকিয়া-লক্ষ্মণ বৈঠক টেস্টে তিন নম্বরে পাড়িক্কাল? ১৪২ রানে জোরালো দাবি ভারতীয় ব্যাটারেরপঞ্চম জ্যাভলিন ডে : সেরা নাদিয়া ডিএসএ, নজরকাড়া পারফরম্যান্স মোহনবাগান ও ইস্টবেঙ্গলের প্রয়াত মেসির বাবা, কিংবদন্তি লিওর কেরিয়ারে সবচেয়ে বড় অবদান বাবা হোর্হে মেসিরই পোলার্ডের রেকর্ড ভেঙে ইতিহাস বাটলারের, ১৫ বছরের বৈভবকে নিয়ে বড় ভবিষ্যদ্বাণীবিধ্বংসী ক্যাম্পবেলের ২৫ রানে ৮ উইকেট, বাংলাদেশের ইনিংস শেষ মাত্র ৫৪ রানে গম্ভীরকে খোঁচা কাইফের! ভিভিএস লক্ষ্মণের কোচিংয়ের প্রশংসা, আঙুল তুললেন টিম কম্বিনেশনেসাহালের দুরন্ত হ্যাটট্রিক, ডুরান্ডে সিআইএসএফকে ৬-০ গোলে উড়িয়ে দিল মোহনবাগান সুপার জায়ান্টবাবার শেষকৃত্যে গোপনীয়তা লঙ্ঘন! আর্জেন্টিনার সংবাদমাধ্যমের বিরুদ্ধে আইনি পদক্ষেপের পথে মেসিবিনা দোষে শাস্তি, ক্রকেট জীবন অকালে শেষ, অভিমানে দেশত্যাগ, সুভাষ গুপ্তের সেই  ট্র্যাজিক স্টোরিভারতের ক্রিকেটে চোটের ছড়াছড়ি! কেন বারবার চোটে পড়ছেন ক্রিকেটাররা? শইকিয়া-লক্ষ্মণ বৈঠক টেস্টে তিন নম্বরে পাড়িক্কাল? ১৪২ রানে জোরালো দাবি ভারতীয় ব্যাটারেরপঞ্চম জ্যাভলিন ডে : সেরা নাদিয়া ডিএসএ, নজরকাড়া পারফরম্যান্স মোহনবাগান ও ইস্টবেঙ্গলের প্রয়াত মেসির বাবা, কিংবদন্তি লিওর কেরিয়ারে সবচেয়ে বড় অবদান বাবা হোর্হে মেসিরই পোলার্ডের রেকর্ড ভেঙে ইতিহাস বাটলারের, ১৫ বছরের বৈভবকে নিয়ে বড় ভবিষ্যদ্বাণীবিধ্বংসী ক্যাম্পবেলের ২৫ রানে ৮ উইকেট, বাংলাদেশের ইনিংস শেষ মাত্র ৫৪ রানে গম্ভীরকে খোঁচা কাইফের! ভিভিএস লক্ষ্মণের কোচিংয়ের প্রশংসা, আঙুল তুললেন টিম কম্বিনেশনে

শচীনের গার্ড ভেঙে গিয়েছিল, নিজের গার্ড দিয়েছিলেন আকাশ চোপড়া! সেই ম্যাচেই ২৪১ রানের মহাকাব্য

“আমরা একসঙ্গে ড্রেসিংরুমে ছিলাম। ওর অ্যাবডোমিনাল গার্ডটা ভেঙে গিয়েছিল। তাই ওকে কারও কাছ থেকে একটা গার্ড ধার নিতে হয়েছিল। আমি দিয়েছিলাম। সাধারণত একজন ক্রিকেটার অনেক কিছু সঙ্গে রাখে, কিন্তু দুটো অ্যাবডোমিনাল গার্ড তো কেউ রাখে না।”

লিখেছেন Adminপ্রকাশিত Jul 31, 2026, 2:25 PM
ShareWhatsAppFacebookX
শচীনের গার্ড ভেঙে গিয়েছিল, নিজের গার্ড দিয়েছিলেন আকাশ চোপড়া! সেই ম্যাচেই ২৪১ রানের মহাকাব্য

ছবি সৌজন্য এক্স

এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক:
ক্রিকেটের ইতিহাসে শচীন তেন্ডুলকরের ২৪১ রানের ইনিংস অন্যতম স্মরণীয়। ২০০৪ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিডনি টেস্টে অপরাজিত ২৪১ রান করেছিলেন ‘মাস্টার ব্লাস্টার’। সেই ইনিংসের পিছনে ছিল অসাধারণ আত্মসংযমের গল্প। আর সেই ম্যাচেই শচীনকে নিজের অ্যাবডোমিনাল গার্ড ধার দিয়েছিলেন প্রাক্তন ভারতীয় ওপেনার আকাশ চোপড়া।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই ঘটনার কথা সামনে এনেছেন আকাশ। তিনি জানান, সিডনি টেস্টের সময় ড্রেসিংরুমে শচীনের অ্যাবডোমিনাল গার্ড ভেঙে গিয়েছিল। ফলে বাধ্য হয়েই সতীর্থের কাছ থেকে গার্ড ধার নিতে হয় তাঁকে। সেই সময় নিজের গার্ডটি শচীনকে দিয়েছিলেন আকাশ।

আকাশ চোপড়া বলেন, “আমরা একসঙ্গে ড্রেসিংরুমে ছিলাম। ওর অ্যাবডোমিনাল গার্ডটা ভেঙে গিয়েছিল। তাই ওকে কারও কাছ থেকে একটা গার্ড ধার নিতে হয়েছিল। আমি দিয়েছিলাম। সাধারণত একজন ক্রিকেটার অনেক কিছু সঙ্গে রাখে, কিন্তু দুটো অ্যাবডোমিনাল গার্ড তো কেউ রাখে না।”

সেই ম্যাচেই অস্ট্রেলিয়ার বোলারদের বিরুদ্ধে নিজের ব্যাটিংয়ে এক অবিশ্বাস্য পরিবর্তন আনেন শচীন। কভার ড্রাইভ তাঁর অন্যতম প্রিয় শট হলেও সিডনিতে সেই শট খেলা পুরোপুরি বন্ধ করে দিয়েছিলেন তিনি। কারণ, আগের ম্যাচগুলিতে কভার ড্রাইভ খেলতে গিয়ে উইকেট হারিয়েছিলেন।

এই সিদ্ধান্তের ফলও পেয়েছিলেন হাতেনাতে। ৪৩৬ বল খেলে ২৪১ রানে অপরাজিত থাকেন শচীন। তাঁর ইনিংসে ছিল ৩৩টি চার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের প্রথম ইনিংসকে শক্ত ভিতের উপর দাঁড় করানোর পাশাপাশি নিজের ব্যাটিং নিয়ন্ত্রণের এক অনন্য নজির তৈরি করেন তিনি।

আকাশ আরও জানান, ইনিংসের পর শচীন নিজেই তাঁকে বিষয়টি নিয়ে প্রশ্ন করেছিলেন। আকাশ বলেন, “ও আমার কাছে এসে বলেছিল, ‘আকাশ, কিছু লক্ষ্য করেছ?’ আমি বলেছিলাম, ‘দারুণ খেলেছ।’ তখন ও বলল, ‘আমি একটা ড্রাইভও খেলিনি।’ আমি বলেছিলাম, ‘তুমি মজা করছ।’ কিন্তু ও সত্যিই বলছিল।”

শচীনের সেই ২৪১ রানের ইনিংস আজও টেস্ট ক্রিকেটে আত্মসংযম এবং ব্যাটিং নিয়ন্ত্রণের অন্যতম সেরা উদাহরণ হিসেবে বিবেচিত হয়। নিজের স্বাভাবিক খেলার অন্যতম প্রধান অস্ত্র কভার ড্রাইভকে পুরোপুরি দূরে রেখে কীভাবে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হয়, সেই শিক্ষা দিয়েছিলেন তিনি।

আন্তর্জাতিক ক্রিকেটে শচীন তেন্ডুলকরই সর্বোচ্চ রান সংগ্রাহক। ৬৬৪টি আন্তর্জাতিক ম্যাচে তাঁর সংগ্রহ ৩৪,৩৫৭ রান। রয়েছে ১০০টি আন্তর্জাতিক শতরান এবং ১৬৪টি অর্ধশতরান—যা এখনও বিশ্বরেকর্ড। তিনিই বিশ্বের একমাত্র ক্রিকেটার, যাঁর আন্তর্জাতিক ক্রিকেটে শতরানের সংখ্যা ১০০।

টেস্ট ক্রিকেটে ২০০টি ম্যাচে শচীনের সংগ্রহ ১৫,৯২১ রান। রয়েছে ৫১টি শতরান এবং ৬৮টি অর্ধশতরান। অন্যদিকে, ওয়ান ডে ক্রিকেটে ৪৬৩টি ম্যাচে করেছেন ১৮,৪২৬ রান, সঙ্গে রয়েছে ৪৯টি শতরান ও ৯৬টি অর্ধশতরান।

ওয়ান ডে ক্রিকেটে প্রথম দ্বিশতরানকারী ক্রিকেটারও শচীন। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গোয়ালিয়রে তিনি অপরাজিত ২০০ রান করে ইতিহাস গড়েছিলেন। পাশাপাশি ২০০টি টেস্ট খেলা বিশ্বের প্রথম ক্রিকেটারও তিনি।

ব্যাট হাতে অসংখ্য রেকর্ডের মালিক শচীনের ২৪১ রানের সিডনি ইনিংস তাই শুধু একটি পরিসংখ্যান নয়। সেটি ক্রিকেটীয় শৃঙ্খলা, মানসিক দৃঢ়তা এবং পরিস্থিতির সঙ্গে নিজেকে বদলে নেওয়ার এক অনন্য উদাহরণ। আর সেই ঐতিহাসিক ইনিংসের নেপথ্যের ছোট্ট গল্পে জড়িয়ে রইল আকাশ চোপড়ার দেওয়া একটি অ্যাবডোমিনাল গার্ডও।

🔥 এখন ট্রেন্ডিং

ফুটবলAug 10

সাহালের দুরন্ত হ্যাটট্রিক, ডুরান্ডে সিআইএসএফকে ৬-০ গোলে উড়িয়ে দিল মোহনবাগান সুপার জায়ান্ট

ডুরান্ডে গ্রুপের শেষ ম্যাচেও সহজ জয় মোহনবাগান সুপার জায়ান্টের। সোমবার সিআইএসএফ প্রোটেক্টরকে ৬-০ গোলে উড়িয়ে দিল সবুজ মেরুন ব্রিগেড। ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে থেকেই কোয়ার্টার ফাইনালে গেল প্যানাজিওটিসের দল। সাহালের দুরন্ত হ্যাটট্রিক। অন্য গোলগুলি করেন মনবীর, ম্যাকলরেন ও অভিষেক।

ক্রিকেটAug 10

বাবার শেষকৃত্যে গোপনীয়তা লঙ্ঘন! আর্জেন্টিনার সংবাদমাধ্যমের বিরুদ্ধে আইনি পদক্ষেপের পথে মেসি

বাবার শেষকৃত্যের মতো একান্ত ব্যক্তিগত মুহূর্তে পরিবারের গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে আর্জেন্টিনার কয়েকটি সংবাদমাধ্যমের বিরুদ্ধে আইনি পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে লিওনেল মেসির আইনি দল। আর্জেন্টিনার রোজারিওতে প্রয়াত বাবা হোর্হে মেসির শেষকৃত্যে মেসি ও তাঁর পরিবারের সদস্যদের ছবি প্রকাশিত হওয়ার পরই এই সিদ্ধান্ত বলে জানা যাচ্ছে।

ক্রিকেটAug 10

বিনা দোষে শাস্তি, ক্রকেট জীবন অকালে শেষ, অভিমানে দেশত্যাগ, সুভাষ গুপ্তের সেই  ট্র্যাজিক স্টোরি

সুভাষ গুপ্তের কোনও দোষ ছিল না। তাঁর একমাত্র অপরাধ ছিল তিনি কৃপাল সিংয়ের রুমমেট ছিলেন এবং কেন তিনি এর প্রতিবাদ করে কৃপালকে বাধা দেননি। যদিও প্রাক্তন ভারত অধিনায়ক নরি কনট্র্যাক্টর গুপ্তেকে সমর্থন করে জানিয়ে ছিলেন ঘটনা ঘটার সময় গুপ্তে অন্য আরও ৬ জন ক্রিকেটারের সঙ্গে তাঁর ঘরে তাস খেলছিলেন। তবু তাঁকে শাস্তি দেওয়া হয়।

ক্রিকেটAug 9

ভারতের ক্রিকেটে চোটের ছড়াছড়ি! কেন বারবার চোটে পড়ছেন ক্রিকেটাররা? শইকিয়া-লক্ষ্মণ বৈঠক

রবিবার বেঙ্গালুরুতে এই বিষয়েই উচ্চপর্যায়ের বৈঠক করেন BCCI সচিব দেবজিৎ সইকিয়া এবং CoE প্রধান ভিভিএস লক্ষ্মণ। জাতীয় দলের ক্রিকেটারদের চোট, রিহ্যাবিলিটেশন প্রক্রিয়া এবং ভবিষ্যতে কীভাবে চোটের সংখ্যা কমানো যায়, তা নিয়েই মূলত আলোচনা হয়।