Xtra Time Bangla logo
সর্বশেষ খবর
বৃষ্টিতে থামল তৃতীয় দিনের খেলা, শ্রীলঙ্কাকে ফলো অন করাতে  ভারতের দরকার আর ২ উইকেটকোচিংয়ে AI প্রযুক্তির প্রয়োগ, আধুনিক কোচিং নিয়ে নিজেদের আপডেট করলেন সঞ্জয় সেন, শঙ্করলাল চক্রবর্তী-সহ অভিজ্ঞ কোচেরালাদাখ: যেখানে ৬ মাস স্নো ফল হয় আর বাকি ৬ মাস ফুটবলইস্টবেঙ্গলে যোগ দিলেন ৩৪ বছর বয়সী ক্রোয়েশিয়ান ফুটবলার দিয়েগো জিভুলিচস্ত্রী হত্যার দায়ে অভিযুক্ত, গ্রেফতার হলেন প্রাক্তন ফুটবলার মানস দাসইমরান খানের মানবিক চিকিৎসার দাবিতে সরব কপিল দেব, পাশে ২২ প্রাক্তন আন্তর্জাতিক অধিনায়কমোহনবাগানের পথে স্কটিশ স্ট্রাইকার লি এরউইন, চুক্তি হতে পারে ১+১ বছরেরবাংলার প্রতিভাকে মর্যাদা দিলেন রঞ্জিত বাজাজ! সেরা কোচ শ্রীতনু দাস,আজ কেন দিল্লিতে?বাইচুংয়ের সঙ্গে তাঁর নাম উচ্চারিত হচ্ছে, এতেই গর্বিত হ্যাটট্রিককারী গোল্ডেন বলজয়ী এডমুন্ড লালরিনডিকাসাবা এফসিকে হারিয়ে এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে ইস্টবেঙ্গলবৃষ্টিতে থামল তৃতীয় দিনের খেলা, শ্রীলঙ্কাকে ফলো অন করাতে  ভারতের দরকার আর ২ উইকেটকোচিংয়ে AI প্রযুক্তির প্রয়োগ, আধুনিক কোচিং নিয়ে নিজেদের আপডেট করলেন সঞ্জয় সেন, শঙ্করলাল চক্রবর্তী-সহ অভিজ্ঞ কোচেরালাদাখ: যেখানে ৬ মাস স্নো ফল হয় আর বাকি ৬ মাস ফুটবলইস্টবেঙ্গলে যোগ দিলেন ৩৪ বছর বয়সী ক্রোয়েশিয়ান ফুটবলার দিয়েগো জিভুলিচস্ত্রী হত্যার দায়ে অভিযুক্ত, গ্রেফতার হলেন প্রাক্তন ফুটবলার মানস দাসইমরান খানের মানবিক চিকিৎসার দাবিতে সরব কপিল দেব, পাশে ২২ প্রাক্তন আন্তর্জাতিক অধিনায়কমোহনবাগানের পথে স্কটিশ স্ট্রাইকার লি এরউইন, চুক্তি হতে পারে ১+১ বছরেরবাংলার প্রতিভাকে মর্যাদা দিলেন রঞ্জিত বাজাজ! সেরা কোচ শ্রীতনু দাস,আজ কেন দিল্লিতে?বাইচুংয়ের সঙ্গে তাঁর নাম উচ্চারিত হচ্ছে, এতেই গর্বিত হ্যাটট্রিককারী গোল্ডেন বলজয়ী এডমুন্ড লালরিনডিকাসাবা এফসিকে হারিয়ে এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল

বিশ্বকাপ বয়কটের হুঁশিয়ারি UEFA-র, FIFA-র প্রস্তাবের বিরুদ্ধে ৫৫ দেশের একজোট প্রতিবাদ

বিশ্ব ফুটবলে ফের বড়সড় সংঘাতের আশঙ্কা। FIFA-র প্রস্তাবিত নতুন বাণিজ্যিক মডেলের বিরুদ্ধে সরব হল ইউরোপীয় ফুটবলের নিয়ামক সংস্থা UEFA। বৃহস্পতিবার জরুরি ভার্চুয়াল বৈঠকে UEFA-র ৫৫ সদস্য দেশ সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়েছে, FIFA-র প্রস্তাব প্রত্যাহার না হলে বিশ্বকাপ-সহ FIFA-র কোনও প্রতিযোগিতায় অংশ নেবে না ইউরোপের কোনও জাতীয় দল।

লিখেছেন Adminপ্রকাশিত Jul 31, 2026, 1:40 PM
ShareWhatsAppFacebookX
বিশ্বকাপ বয়কটের হুঁশিয়ারি UEFA-র, FIFA-র প্রস্তাবের বিরুদ্ধে ৫৫ দেশের একজোট প্রতিবাদ

এক্সট্রাটাইম নিউজডেস্ক: বিশ্ব ফুটবলে ফের বড়সড় সংঘাতের আশঙ্কা। FIFA-র প্রস্তাবিত নতুন বাণিজ্যিক মডেলের বিরুদ্ধে সরব হল ইউরোপীয় ফুটবলের নিয়ামক সংস্থা UEFA। বৃহস্পতিবার জরুরি ভার্চুয়াল বৈঠকে UEFA-র ৫৫ সদস্য দেশ সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়েছে, FIFA-র প্রস্তাব প্রত্যাহার না হলে বিশ্বকাপ-সহ FIFA-র কোনও প্রতিযোগিতায় অংশ নেবে না ইউরোপের কোনও জাতীয় দল।

সম্প্রতি FIFA একটি আধা-বেসরকারি সংস্থা তৈরির পরিকল্পনা ঘোষণা করেছে। FIFA Forward Enterprises (FFE) নামের এই সংস্থার মাধ্যমে বিশ্বকাপ এবং FIFA-র অন্যান্য প্রতিযোগিতার বাণিজ্যিক কর্মকাণ্ডে দীর্ঘমেয়াদি বিনিয়োগকারীদের সংখ্যালঘু ও নিয়ন্ত্রণহীন অংশীদারিত্ব বিক্রি করতে চায় FIFA। এই উদ্যোগ থেকে চলতি বছরের শেষের দিকে প্রায় ৪.২ বিলিয়ন মার্কিন ডলার সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে। তবে FIFA-র হাতে সংখ্যাগরিষ্ঠ মালিকানা থাকবে।

এই পরিকল্পনাতেই তীব্র আপত্তি UEFA-র। বৃহস্পতিবারের বৈঠকের পর এক বিবৃতিতে UEFA জানায়, FIFA-র এই মডেলকে তারা কোনওভাবেই বৈধতা দেবে না। UEFA-র বক্তব্য, বিশ্বকাপ বা FIFA-র অন্য প্রতিযোগিতাগুলিকে কোনওভাবেই বিনিয়োগের পণ্য হিসেবে দেখা যায় না।

UEFA বলেছে, “ইউরোপের অবস্থান স্পষ্ট। আমরা কখনও এই মডেলকে আমাদের সমর্থন বা বৈধতা দেব না। পরবর্তী প্রজন্মের জন্য যে সম্পদ আমাদের হাতে আমানত হিসেবে রয়েছে, তা বিক্রি করার নৈতিক অধিকার কারও নেই।”

বিবৃতিতে আরও জানানো হয়েছে, FIFA-র এই প্রস্তাব পুরোপুরি প্রত্যাহার না করা পর্যন্ত কোনও UEFA জাতীয় দল FIFA-র কোনও প্রতিযোগিতায় অংশ নেবে না। একইসঙ্গে FIFA-কে লিখিত ও বাধ্যতামূলক নিশ্চয়তা দিতে হবে যে ভবিষ্যতে বিশ্ব ফুটবলের পরিচালন ব্যবস্থা বা প্রতিযোগিতাগুলির মালিকানা কখনও বেসরকারি বিনিয়োগকারীদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করা হবে না।

UEFA আরও কড়া ভাষায় জানিয়েছে, “বিশ্বকাপ বিক্রির জন্য নয়।” ৫৫টি সদস্য সংস্থা একজোট হয়ে FIFA-র এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে বলেও জানানো হয়েছে। UEFA-র দাবি, বিশ্বকাপ কোনও বিনিয়োগের পণ্য নয়। বহু প্রজন্ম ধরে খেলোয়াড়, জাতীয় দল এবং বিশ্বের কোটি কোটি সমর্থকের অবদানে এই প্রতিযোগিতা একটি ঐতিহাসিক ক্রীড়া ঐতিহ্যে পরিণত হয়েছে। সেই ঐতিহ্যের কোনও অংশই বেসরকারি বিনিয়োগকারীদের হাতে তুলে দেওয়া উচিত নয়।

এর কয়েকদিন আগেই FIFA-কে কার্যত হুঁশিয়ারি দিয়েছিল UEFA। বিশ্বকাপ এবং FIFA-র অন্যান্য প্রতিযোগিতায় বেসরকারি বিনিয়োগের সম্ভাবনা নিয়ে রিপোর্ট প্রকাশ্যে আসার পর UEFA জানিয়েছিল, FIFA-র এই পদক্ষেপ “সীমা অতিক্রম করছে”

বৃহস্পতিবারের বিবৃতিতে FIFA-র সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া নিয়েও তীব্র আক্রমণ করেছে UEFA। তাদের অভিযোগ, ফুটবলের জন্য এত গুরুত্বপূর্ণ একটি প্রস্তাব গোপনে তৈরি করা হয়েছে এবং সংশ্লিষ্ট জাতীয় সংস্থাগুলির সঙ্গে অর্থবহ কোনও আলোচনা ছাড়াই সেটিকে অনুমোদনের প্রায় কাছাকাছি নিয়ে যাওয়া হয়েছিল।

UEFA-র ভাষায়, এটি শুধু FIFA-র নেতৃত্বের ব্যর্থতা নয়, বরং বিশ্ব ফুটবলের অভিভাবক হিসেবে FIFA-র দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর শামিল। তাদের অভিযোগ, বিশ্বের জাতীয় সংস্থাগুলির সামনে কার্যত একটি ultimatum রাখা হয়েছে—হয় ফুটবলের সবচেয়ে বড় প্রতিযোগিতাগুলির ভবিষ্যৎ মালিকানা বেসরকারি বিনিয়োগকারীদের হাতে তুলে দেওয়ার বিষয়টি মেনে নিতে হবে, নয়তো তার পরিণতি ভোগ করতে হবে।

UEFA আরও বলেছে, এটিকে কোনওভাবেই “গণতান্ত্রিক সিদ্ধান্ত” বলা যায় না। বরং এটি ভয় দেখিয়ে পরিচালনা ব্যবস্থা চালানোর চেষ্টা, যা বিশ্ব ফুটবলের দায়িত্বে থাকা একটি প্রতিষ্ঠানের জন্য একেবারেই গ্রহণযোগ্য নয়।

এখন UEFA-র এই সর্বসম্মত সিদ্ধান্তের পর FIFA কী পদক্ষেপ নেয়, সেটাই দেখার। তবে বিশ্ব ফুটবলের দুই শক্তিশালী প্রশাসনিক পক্ষের এই সংঘাত যে আগামী দিনে আরও বড় আকার নিতে পারে, তা বলাই যায়।

🔥 এখন ট্রেন্ডিং

ক্রিকেটAug 25

বৃষ্টিতে থামল তৃতীয় দিনের খেলা, শ্রীলঙ্কাকে ফলো অন করাতে  ভারতের দরকার আর ২ উইকেট

বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের আগেই শেষ হয়ে গেল তৃতীয় দিনের খেলা। তবে ম্যাচের নিয়ন্ত্রণ এখনও পুরোপুরি ভারতের হাতে। শ্রীলঙ্কার প্রথম ইনিংসের এখনও ২ উইকেট বাকি এবং ভারত থেকে তারা পিছিয়ে রয়েছে ২৩৮ রানে। দিনের শেষে ৮ উইকেটে ২৬৫ রান করেছে শ্রীলঙ্কা।  ফলে অধিনায়ক শুভমন গিলের সামনে এখন ফলো-অন করানোর সুযোগ রয়েছে। দ্বিতীয় টেস্টেও জয় পেলে সিরিজ ২-০ ব্যবধানে জিতে যাবে ভারত।

ফুটবলAug 25

কোচিংয়ে AI প্রযুক্তির প্রয়োগ, আধুনিক কোচিং নিয়ে নিজেদের আপডেট করলেন সঞ্জয় সেন, শঙ্করলাল চক্রবর্তী-সহ অভিজ্ঞ কোচেরা

আধুনিক ফুটবলের দ্রুত পরিবর্তনশীল ধারা, নতুন কোচিং পদ্ধতি এবং প্রযুক্তির ব্যবহার সম্পর্কে ভারতীয় কোচদের আরও সমৃদ্ধ করতে চার দিনের Elite Coaches Refresher Programme আয়োজন করেছিল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (AIFF)। সোমবার নবি মুম্বইয়ের রিলায়েন্স কর্পোরেট পার্কে শেষ হয় এই বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি।

ফুটবলAug 25

লাদাখ: যেখানে ৬ মাস স্নো ফল হয় আর বাকি ৬ মাস ফুটবল

লাদাখ, যার প্রাকৃতিক সৌন্দর্যে আমরা বিভোর হয়ে যাই, প্রত্যেক ভারতীয়ের ইচ্ছে থাকে একবার অন্তত লে-লাদাখ ঘুরে আসার। তবে লাদাখের দিকে যদি আপনি নজর দেন জানতে পারবেন গত ৫ বছরে লাদাখে ঘটে গেছে রিভোলিউশন, ফুটবলের রিভোলিউশন। ২০২৫ ডুরান্ড কাপে অংশগ্রহণ করে ১ লাদাখ এফসি নামে এক ফুটবল ক্লাব, প্রথম প্রফেশনাল টুর্নামেন্টেই তারা একটি ম্যাচ ড্র করে এবং দৃষ্টি নন্দন ফুটবল খেলে সকলের নজর কেড়ে নেন। তবে এখানেই শেষ হয়ে যায়নি লাদাখের ফুটবল কাহিনি।

ফুটবলAug 24

ইস্টবেঙ্গলে যোগ দিলেন ৩৪ বছর বয়সী ক্রোয়েশিয়ান ফুটবলার দিয়েগো জিভুলিচ

ইস্টবেঙ্গল দলে যোগ দিলেন ক্রোয়েশিয়ার অভিজ্ঞ ফুটবলার দিয়েগো Živulić। ৩৪ বছর বয়সি এই ফুটবলারকে এক মরশুমের চুক্তিতে দলে নিয়েছে লাল-হলুদ। মূলত ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেললেও প্রয়োজনে সেন্টার-ব্যাক হিসেবেও দায়িত্ব সামলাতে পারেন তিনি।