Xtra Time Bangla logo
সর্বশেষ খবর
বৃষ্টিতে থামল তৃতীয় দিনের খেলা, শ্রীলঙ্কাকে ফলো অন করাতে  ভারতের দরকার আর ২ উইকেটকোচিংয়ে AI প্রযুক্তির প্রয়োগ, আধুনিক কোচিং নিয়ে নিজেদের আপডেট করলেন সঞ্জয় সেন, শঙ্করলাল চক্রবর্তী-সহ অভিজ্ঞ কোচেরালাদাখ: যেখানে ৬ মাস স্নো ফল হয় আর বাকি ৬ মাস ফুটবলইস্টবেঙ্গলে যোগ দিলেন ৩৪ বছর বয়সী ক্রোয়েশিয়ান ফুটবলার দিয়েগো জিভুলিচস্ত্রী হত্যার দায়ে অভিযুক্ত, গ্রেফতার হলেন প্রাক্তন ফুটবলার মানস দাসইমরান খানের মানবিক চিকিৎসার দাবিতে সরব কপিল দেব, পাশে ২২ প্রাক্তন আন্তর্জাতিক অধিনায়কমোহনবাগানের পথে স্কটিশ স্ট্রাইকার লি এরউইন, চুক্তি হতে পারে ১+১ বছরেরবাংলার প্রতিভাকে মর্যাদা দিলেন রঞ্জিত বাজাজ! সেরা কোচ শ্রীতনু দাস,আজ কেন দিল্লিতে?বাইচুংয়ের সঙ্গে তাঁর নাম উচ্চারিত হচ্ছে, এতেই গর্বিত হ্যাটট্রিককারী গোল্ডেন বলজয়ী এডমুন্ড লালরিনডিকাসাবা এফসিকে হারিয়ে এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে ইস্টবেঙ্গলবৃষ্টিতে থামল তৃতীয় দিনের খেলা, শ্রীলঙ্কাকে ফলো অন করাতে  ভারতের দরকার আর ২ উইকেটকোচিংয়ে AI প্রযুক্তির প্রয়োগ, আধুনিক কোচিং নিয়ে নিজেদের আপডেট করলেন সঞ্জয় সেন, শঙ্করলাল চক্রবর্তী-সহ অভিজ্ঞ কোচেরালাদাখ: যেখানে ৬ মাস স্নো ফল হয় আর বাকি ৬ মাস ফুটবলইস্টবেঙ্গলে যোগ দিলেন ৩৪ বছর বয়সী ক্রোয়েশিয়ান ফুটবলার দিয়েগো জিভুলিচস্ত্রী হত্যার দায়ে অভিযুক্ত, গ্রেফতার হলেন প্রাক্তন ফুটবলার মানস দাসইমরান খানের মানবিক চিকিৎসার দাবিতে সরব কপিল দেব, পাশে ২২ প্রাক্তন আন্তর্জাতিক অধিনায়কমোহনবাগানের পথে স্কটিশ স্ট্রাইকার লি এরউইন, চুক্তি হতে পারে ১+১ বছরেরবাংলার প্রতিভাকে মর্যাদা দিলেন রঞ্জিত বাজাজ! সেরা কোচ শ্রীতনু দাস,আজ কেন দিল্লিতে?বাইচুংয়ের সঙ্গে তাঁর নাম উচ্চারিত হচ্ছে, এতেই গর্বিত হ্যাটট্রিককারী গোল্ডেন বলজয়ী এডমুন্ড লালরিনডিকাসাবা এফসিকে হারিয়ে এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল

বৈভব সূর্যবংশীকে দলীপ ট্রফিতে সহঅধিনায়ক করা নিয়ে কেন অযথা বিতর্ক

যে ক্রিকেটার মাত্র ১২ বছর বয়সে রণজি ট্রফিতে অভিষেক ঘটাতে পারেন, যিনি মাত্র ১৫ বছর বয়সে বিশ্বের সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসাবে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটাতে পারেন, যিনি ১৪ বছর বয়সে রণজি ট্রফিতে নিজের রাজ্যের অধিনায়ক হতে পারেন, তিনি ১৫ বছর বয়সে দলীপ ট্রফিতে সহঅধিনায়ক হতে পারেন না?

লিখেছেন Adminপ্রকাশিত Aug 3, 2026, 7:40 PM
ShareWhatsAppFacebookX
 বৈভব সূর্যবংশীকে দলীপ ট্রফিতে সহঅধিনায়ক করা নিয়ে কেন অযথা বিতর্ক

এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক

বৈভব সূর্যবংশীকে দলীপ ট্রফিতে পূর্বাঞ্চলের সহঅধিনায়ক করা নিয়ে অদ্ভুত একটা বিতর্ক ভারতীয় ক্রিকেটে। সত্যিই কি এই বিতর্ক হওয়া উচিত? যুক্তি আছে এই বিতর্কের?

যে ক্রিকেটার মাত্র ১২ বছর বয়সে রণজি ট্রফিতে অভিষেক ঘটাতে পারেন, যিনি মাত্র ১৫ বছর বয়সে বিশ্বের সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসাবে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটাতে পারেন, যিনি ১৪ বছর বয়সে রণজি ট্রফিতে নিজের রাজ্যের অধিনায়ক হতে পারেন, তিনি ১৫ বছর বয়সে দলীপ ট্রফিতে সহঅধিনায়ক হতে পারেন না? যেখানে তাঁর ক্রিকেটবুদ্ধি, পরিণতিবোধ নিয়ে কোনও প্রশ্ন নেই! এই গুণগুলো কি বৈভবের ব্যাটিং ও শরীরীভাষায এবং বিহারের অধিনায়ক হিসাবে ফুটে ওঠেনি? তাহলে এত প্রশ্ন তোলার কী আছে! অধিনায়ক তো নয়, সহঅধিনায়ক করা হয়েছে। তাই তাঁকে যেমন ক্রিকেটার হিসাবে গড়ে তোলা হচ্ছে, সেভাবেই যদি ভবিষ্যতের অধিনায়ক হিসাবে গড়ে তোলা হয়, সমস্যা কোথায়? যেখানে এটা বোঝা গেছে যে নেতৃত্বগুণ তাঁর সহজাত!

মহেন্দ্র সিং ধোনি কবে ভারতের অধিনায়ক হয়েছিলেন? ২০০৪-এর ডিসেম্বরে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়। আর ২০০৭-এই অধিনায়ক। আরও আছে। মনসুর আলি খান পতৌদি ভারতের অধিনায়ক হয়েছিলেন ২১ বছর বয়সে। রশিদ খান আফগানিস্তানের অধিনায়ক হন ১৯ বছর বয়সে। ওয়াকার ইউনিস ও গ্রেম স্মিথ ২২ বছর বয়সে জাতীয় দলের নেতৃত্বের দায়িত্ব পান। ভারতের ঘরোয়া ক্রিকেটের দিকে দেখুন। ঋষভ পন্থ ২০ বছর বয়সে ও সচিন তেন্ডুলকর ২১ বছর বয়সে প্রথম শ্রেণির ক্রিকেটে অধিনায়কত্ব পান। সেখানে আন্তর্জাতিক ক্রিকেটে নয়, ঘরোয়া ক্রিকেটে, অধিনায়ক নন, সহঅধিনায়ক বৈভব। এতে হইচইয়ের কোনও কারণ আছে কি?

সহঅধিনায়ক হিসাবে সামনে দেখবেন ক্যাপ্টেন ঈশান কিষাণকে। নেতৃত্বগুণ আরও পরিশীলিত হবে। তাতে তাঁর যতটা লাভ, তার চেয়ে বেশি লাভ ভারতীয় ক্রিকেটের। নেতৃত্বগুণ থাকা একজনকে অল্প বয়সেই যদি নেতা হিসাবে গড়ে তুলতে এই পথে হাঁটা যায়, আপত্তির কিছু আছে কি? প্রশ্ন তোলা উচিত কি? অযথা বিতর্কের প্রয়োজন আছে?      

🔥 এখন ট্রেন্ডিং

ক্রিকেটAug 25

বৃষ্টিতে থামল তৃতীয় দিনের খেলা, শ্রীলঙ্কাকে ফলো অন করাতে  ভারতের দরকার আর ২ উইকেট

বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের আগেই শেষ হয়ে গেল তৃতীয় দিনের খেলা। তবে ম্যাচের নিয়ন্ত্রণ এখনও পুরোপুরি ভারতের হাতে। শ্রীলঙ্কার প্রথম ইনিংসের এখনও ২ উইকেট বাকি এবং ভারত থেকে তারা পিছিয়ে রয়েছে ২৩৮ রানে। দিনের শেষে ৮ উইকেটে ২৬৫ রান করেছে শ্রীলঙ্কা।  ফলে অধিনায়ক শুভমন গিলের সামনে এখন ফলো-অন করানোর সুযোগ রয়েছে। দ্বিতীয় টেস্টেও জয় পেলে সিরিজ ২-০ ব্যবধানে জিতে যাবে ভারত।

ফুটবলAug 25

কোচিংয়ে AI প্রযুক্তির প্রয়োগ, আধুনিক কোচিং নিয়ে নিজেদের আপডেট করলেন সঞ্জয় সেন, শঙ্করলাল চক্রবর্তী-সহ অভিজ্ঞ কোচেরা

আধুনিক ফুটবলের দ্রুত পরিবর্তনশীল ধারা, নতুন কোচিং পদ্ধতি এবং প্রযুক্তির ব্যবহার সম্পর্কে ভারতীয় কোচদের আরও সমৃদ্ধ করতে চার দিনের Elite Coaches Refresher Programme আয়োজন করেছিল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (AIFF)। সোমবার নবি মুম্বইয়ের রিলায়েন্স কর্পোরেট পার্কে শেষ হয় এই বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি।

ফুটবলAug 25

লাদাখ: যেখানে ৬ মাস স্নো ফল হয় আর বাকি ৬ মাস ফুটবল

লাদাখ, যার প্রাকৃতিক সৌন্দর্যে আমরা বিভোর হয়ে যাই, প্রত্যেক ভারতীয়ের ইচ্ছে থাকে একবার অন্তত লে-লাদাখ ঘুরে আসার। তবে লাদাখের দিকে যদি আপনি নজর দেন জানতে পারবেন গত ৫ বছরে লাদাখে ঘটে গেছে রিভোলিউশন, ফুটবলের রিভোলিউশন। ২০২৫ ডুরান্ড কাপে অংশগ্রহণ করে ১ লাদাখ এফসি নামে এক ফুটবল ক্লাব, প্রথম প্রফেশনাল টুর্নামেন্টেই তারা একটি ম্যাচ ড্র করে এবং দৃষ্টি নন্দন ফুটবল খেলে সকলের নজর কেড়ে নেন। তবে এখানেই শেষ হয়ে যায়নি লাদাখের ফুটবল কাহিনি।

ফুটবলAug 24

ইস্টবেঙ্গলে যোগ দিলেন ৩৪ বছর বয়সী ক্রোয়েশিয়ান ফুটবলার দিয়েগো জিভুলিচ

ইস্টবেঙ্গল দলে যোগ দিলেন ক্রোয়েশিয়ার অভিজ্ঞ ফুটবলার দিয়েগো Živulić। ৩৪ বছর বয়সি এই ফুটবলারকে এক মরশুমের চুক্তিতে দলে নিয়েছে লাল-হলুদ। মূলত ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেললেও প্রয়োজনে সেন্টার-ব্যাক হিসেবেও দায়িত্ব সামলাতে পারেন তিনি।