Xtra Time Bangla logo
সর্বশেষ খবর
সামনে প্যালেস্টাইন চ্যালেঞ্জ, যোগ্যতা অর্জনের স্বপ্ন দেখছে ভারতের অনূর্ধ্ব-১৭ দল◆ভারতীয় ব্যাডমিন্টনকে অন্য উচ্চতায় নিয়ে গেলেন পিভি সিন্ধু ও লক্ষ্য সেন, সাত্ত্বিক-চিরাগরা◆আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন রোমেলু লুকাকু◆“কোহলি ১০ বছর পর অনুশোচনা করবে,” বিরাটের সিদ্ধান্ত নিয়ে সোজাসাপ্টা কপিল দেব◆কোনও প্রতিদ্বন্দ্বীই নেই, টানা দ্বিতীয়বার আইসিসি চেয়ারম্যান জয় শাহ!◆২০৩১-এর ক্রিকেট বিশ্বকাপ ভারতে, সঙ্গে বাংলাদেশ, ২০২৯ চ্যাম্পিয়নস ট্রফিও ভারতেই◆নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুই ম্যাচে মোট ৮ গোল হজম করল ভারত◆প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট আর্যবীর সেওয়াগ, সবার চেয়ে বেশি রান করে নায়ক সেওয়াগপুত্র◆মোহিত উলভার রূপকথা, শেষ বলে অবিশ্বাস্য জয়, পাকিস্তানকে হারিয়ে অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত◆ব্রাজিলের ম্যাগনাস ফুটসলের সঙ্গে হাত মেলাল নর্থ বেঙ্গল ফাইটার্স, ভারতে আসছে উন্নত ফুটসাল প্রশিক্ষণ পদ্ধতি◆সামনে প্যালেস্টাইন চ্যালেঞ্জ, যোগ্যতা অর্জনের স্বপ্ন দেখছে ভারতের অনূর্ধ্ব-১৭ দল◆ভারতীয় ব্যাডমিন্টনকে অন্য উচ্চতায় নিয়ে গেলেন পিভি সিন্ধু ও লক্ষ্য সেন, সাত্ত্বিক-চিরাগরা◆আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন রোমেলু লুকাকু◆“কোহলি ১০ বছর পর অনুশোচনা করবে,” বিরাটের সিদ্ধান্ত নিয়ে সোজাসাপ্টা কপিল দেব◆কোনও প্রতিদ্বন্দ্বীই নেই, টানা দ্বিতীয়বার আইসিসি চেয়ারম্যান জয় শাহ!◆২০৩১-এর ক্রিকেট বিশ্বকাপ ভারতে, সঙ্গে বাংলাদেশ, ২০২৯ চ্যাম্পিয়নস ট্রফিও ভারতেই◆নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুই ম্যাচে মোট ৮ গোল হজম করল ভারত◆প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট আর্যবীর সেওয়াগ, সবার চেয়ে বেশি রান করে নায়ক সেওয়াগপুত্র◆মোহিত উলভার রূপকথা, শেষ বলে অবিশ্বাস্য জয়, পাকিস্তানকে হারিয়ে অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত◆ব্রাজিলের ম্যাগনাস ফুটসলের সঙ্গে হাত মেলাল নর্থ বেঙ্গল ফাইটার্স, ভারতে আসছে উন্নত ফুটসাল প্রশিক্ষণ পদ্ধতি◆

ডব্লিউপিএল ২০২৭-এর নিলাম কবে, কোথায়, কখন? জানুন সবিস্তারে

নিলামের আগে সবচেয়ে বেশি অর্থ হাতে রয়েছে ইউপি ওয়ারিয়র্জের। তাদের ঝুলিতে রয়েছে ৩ কোটি ৭৫ লক্ষ টাকা। আটটি জায়গা পূরণ করতে হবে তাদের। গুজরাত জায়ান্টসের হাতে রয়েছে ১ কোটি ২৫ লক্ষ টাকা, তিনটি জায়গা পূরণ করতে হবে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হাতে রয়েছে ১ কোটি ১৫ লক্ষ টাকা, পাঁচটি জায়গা ফাঁকা। দিল্লি ক্যাপিটালসের হাতে রয়েছে ১ কোটি ১০ লক্ষ টাকা, তাদেরও পাঁচটি জায়গা পূরণ করতে হবে। অন্যদিকে, গতবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের হাতে রয়েছে ৯০ লক্ষ টাকা। তাদের দলে ছয়টি জায়গা ফাঁকা রয়েছে।

লিখেছেন Admin•প্রকাশিত Oct 27, 2026, 5:45 PM
ShareWhatsAppFacebookX
ডব্লিউপিএল ২০২৭-এর নিলাম কবে, কোথায়, কখন? জানুন সবিস্তারে

এক্সট্রাটাইম ওয়েবডেস্ক: মহিলাদের প্রিমিয়ার লিগের ২০২৭ মরশুম শুরু হতে আর বেশি দেরি নেই। তার আগেই পাঁচটি দলের প্রস্তুতি চূড়ান্ত করতে বসছে খেলোয়াড়দের ক্ষুদ্র নিলাম। আগামী ২৮ অক্টোবর কোচির গ্র্যান্ড হায়াত হোটেলে বসবে এই নিলামের আসর। ভারতীয় সময় বিকেল সাড়ে পাঁচটা থেকে শুরু হবে নিলাম প্রক্রিয়া। পাঁচটি দলই নিজেদের দুর্বলতা কাটিয়ে আরও শক্তিশালী দল গড়ার লক্ষ্যে সেরা ক্রিকেটারদের দলে নেওয়ার চেষ্টা করবে।

এ বারের নিলামে মোট ১৪৬ জন ক্রিকেটার চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন। তাঁদের মধ্যে ১১৯ জন ভারতীয় এবং ২৭ জন বিদেশি ক্রিকেটার। ভারতীয়দের মধ্যে ২২ জন আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া ক্রিকেটার এবং ৯৭ জন আন্তর্জাতিক অভিষেক না হওয়া ক্রিকেটার রয়েছেন। বিদেশিদের মধ্যে ১৪ জন আন্তর্জাতিক ক্রিকেটে অভিজ্ঞ এবং ১৩ জন আন্তর্জাতিক অভিষেক না হওয়া ক্রিকেটার। তবে সুযোগ রয়েছে মাত্র ২৭টি। ফলে প্রতিটি জায়গার জন্য তীব্র প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনা রয়েছে।

নিলামের আগে সবচেয়ে বেশি অর্থ হাতে রয়েছে ইউপি ওয়ারিয়র্জের। তাদের ঝুলিতে রয়েছে ৩ কোটি ৭৫ লক্ষ টাকা। আটটি জায়গা পূরণ করতে হবে তাদের। গুজরাত জায়ান্টসের হাতে রয়েছে ১ কোটি ২৫ লক্ষ টাকা, তিনটি জায়গা পূরণ করতে হবে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হাতে রয়েছে ১ কোটি ১৫ লক্ষ টাকা, পাঁচটি জায়গা ফাঁকা। দিল্লি ক্যাপিটালসের হাতে রয়েছে ১ কোটি ১০ লক্ষ টাকা, তাদেরও পাঁচটি জায়গা পূরণ করতে হবে। অন্যদিকে, গতবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের হাতে রয়েছে ৯০ লক্ষ টাকা। তাদের দলে ছয়টি জায়গা ফাঁকা রয়েছে।

এ বারের নিলামে সর্বোচ্চ ভিত্তিমূল্য ৫০ লক্ষ টাকা রাখা হয়েছে ইংল্যান্ডের সোফিয়া ডাঙ্কলি এবং অস্ট্রেলিয়ার সোফি মলিনিউক্সের জন্য। তাঁদের দিকে নজর থাকবে দলগুলির। পাশাপাশি একাধিক ভারতীয় ও বিদেশি ক্রিকেটারও বড় দর পাওয়ার আশায় থাকবেন।

নিলাম সরাসরি দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। অনলাইনে সরাসরি সম্প্রচার করা হবে জিওহটস্টারে। আগামী ১৪ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি, ২০২৭ পর্যন্ত চলবে মহিলাদের প্রিমিয়ার লিগের পঞ্চম মরশুম। নতুন মরশুমের আগে কোচির এই নিলামই দলগুলির শক্তি ও ভারসাম্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।

🔥 এখন ট্রেন্ডিং

ফুটবলNov 16

সামনে প্যালেস্টাইন চ্যালেঞ্জ, যোগ্যতা অর্জনের স্বপ্ন দেখছে ভারতের অনূর্ধ্ব-১৭ দল

এশীয় অনূর্ধ্ব-১৭ ফুটবল প্রতিযোগিতার যোগ্যতা অর্জন পর্বে এখনও পর্যন্ত দুরন্ত ছন্দে রয়েছে ভারতের ছোটরা। তবে এবার সামনে অপেক্ষা করছে সবচেয়ে বড় পরীক্ষা। মঙ্গলবার, ১৭ নভেম্বর, মালয়েশিয়ার কুয়ালালামপুর ফুটবল স্টেডিয়ামে গ্রুপ ‘ই’-র গুরুত্বপূর্ণ ম্যাচে প্যালেস্টাইনের মুখোমুখি হবে ভারতের অনূর্ধ্ব-১৭ দল। এই ম্যাচের ফলই অনেকটা নির্ধারণ করে দিতে পারে ২০২৭ সালের এশীয় অনূর্ধ্ব-১৭ প্রতিযোগিতার মূলপর্বে পৌঁছনোর লড়াই।

অন্য খেলাNov 16

ভারতীয় ব্যাডমিন্টনকে অন্য উচ্চতায় নিয়ে গেলেন পিভি সিন্ধু ও লক্ষ্য সেন, সাত্ত্বিক-চিরাগরা

২০২৬ মরসুমে দুর্দান্ত সাফল্য পেয়ে ভারতীয় ব্যাডমিন্টনকে অন্য উচ্চতায় তুলে ধরলেন দুই তারকা পিভি সিন্ধু ও লক্ষ্য সেন, সাত্ত্বিক চিরাগরা। বিডব্লুএফ ওয়ার্ল্ড ট্যুরে দুরন্ত সাফল্য। ঐতিহাসিক জাপান মাস্টার্সেও রবিবার চ্যাম্পিয়ন হন লক্ষ্য। এর ফলে সুপার ৩০০ টুর্নামেন্টে ভারতের ঝুলিতে এল মোট ৯টি খেতাব ও চারটি রানার আপের পুরষ্কার। এর আগে সবচেয়ে সফল মরসুম ছিল ২০২৩-এ। সেবার ভারতের ঝুলিতে এসেছিল ৬টি খেতাব ও তিনটি রানার আপ।

ফুটবলNov 16

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন রোমেলু লুকাকু

৩৩ বছর বয়সী লুকাকু ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন

ক্রিকেটNov 16

“কোহলি ১০ বছর পর অনুশোচনা করবে,” বিরাটের সিদ্ধান্ত নিয়ে সোজাসাপ্টা কপিল দেব

তিনি বিশ্বাস করেন, এখনও কোহলি বড় ফরম্যাটের ক্রিকেটে খেলা চালিয়ে যেতে পারতেন। বিশেষ করে এখনও কোহলির যা ফিটনেস আছে, তাতে টেস্টে খেলা চালিয়ে যাওয়া উচিত ছিল বলেই তিনি মনে করেন। আগামি দিনে এই সিদ্ধান্তের জন্য কোহলিকে আফসোস করতে হবে, মত কপিলের।