Xtra Time Bangla logo
সর্বশেষ খবর
প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট আর্যবীর সেওয়াগ, সবার চেয়ে বেশি রান করে নায়ক সেওয়াগপুত্র◆মোহিত উলভার রূপকথা, শেষ বলে অবিশ্বাস্য জয়, পাকিস্তানকে হারিয়ে অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত◆ব্রাজিলের ম্যাগনাস ফুটসলের সঙ্গে হাত মেলাল নর্থ বেঙ্গল ফাইটার্স, ভারতে আসছে উন্নত ফুটসাল প্রশিক্ষণ পদ্ধতি◆অভিশপ্ত মিগুয়েল দুর্ঘটনা : ১২ ম্যাচ নির্বাসিত আন্ডোরার গোলরক্ষক ওবোনো◆অকল্যান্ডের লজ্জার হার ভুলে ক্রাইস্টচার্চে ঘুরে দাঁড়ানোর লড়াই ভারতের, জয়ের লক্ষ্যে জামিলের দল◆পর্তুগালের অনূর্ধ্ব ১৭ জাতীয় দলে অভিষেক হয়ে গেল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বড় ছেলের◆ক্যারিকের জায়গায় মৌরিসিও পচেত্তিনো, ম্যান ইউয়ের হেড কোচের দায়িত্ব নিচ্ছেন আর্জেন্টাইন ট্যাকটিশিয়ান◆“সূর্যবংশীকে দেখে অনুপ্রাণিত হও, ওর মত ভয়ডরহীন আক্রমণাত্মক ব্যাটিং কর,” আগামি প্রজন্মের মহিলা ক্রিকেটারদের পরামর্শ হরমনপ্রীতের◆আইএসএল ক্লাব এফসি গোয়া প্রধান কোচ গৌরামাঙ্গি সিংয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে◆“কোনও আনপ্লেয়বল ডেলিভারি ছিল না,” সোজাসাপ্টা জানিয়ে দিলেন গৌতম গম্ভীর◆প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট আর্যবীর সেওয়াগ, সবার চেয়ে বেশি রান করে নায়ক সেওয়াগপুত্র◆মোহিত উলভার রূপকথা, শেষ বলে অবিশ্বাস্য জয়, পাকিস্তানকে হারিয়ে অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত◆ব্রাজিলের ম্যাগনাস ফুটসলের সঙ্গে হাত মেলাল নর্থ বেঙ্গল ফাইটার্স, ভারতে আসছে উন্নত ফুটসাল প্রশিক্ষণ পদ্ধতি◆অভিশপ্ত মিগুয়েল দুর্ঘটনা : ১২ ম্যাচ নির্বাসিত আন্ডোরার গোলরক্ষক ওবোনো◆অকল্যান্ডের লজ্জার হার ভুলে ক্রাইস্টচার্চে ঘুরে দাঁড়ানোর লড়াই ভারতের, জয়ের লক্ষ্যে জামিলের দল◆পর্তুগালের অনূর্ধ্ব ১৭ জাতীয় দলে অভিষেক হয়ে গেল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বড় ছেলের◆ক্যারিকের জায়গায় মৌরিসিও পচেত্তিনো, ম্যান ইউয়ের হেড কোচের দায়িত্ব নিচ্ছেন আর্জেন্টাইন ট্যাকটিশিয়ান◆“সূর্যবংশীকে দেখে অনুপ্রাণিত হও, ওর মত ভয়ডরহীন আক্রমণাত্মক ব্যাটিং কর,” আগামি প্রজন্মের মহিলা ক্রিকেটারদের পরামর্শ হরমনপ্রীতের◆আইএসএল ক্লাব এফসি গোয়া প্রধান কোচ গৌরামাঙ্গি সিংয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে◆“কোনও আনপ্লেয়বল ডেলিভারি ছিল না,” সোজাসাপ্টা জানিয়ে দিলেন গৌতম গম্ভীর◆

ব্রাজিলের ম্যাগনাস ফুটসলের সঙ্গে হাত মেলাল নর্থ বেঙ্গল ফাইটার্স, ভারতে আসছে উন্নত ফুটসাল প্রশিক্ষণ পদ্ধতি

ভারতীয় ফুটবল ও ফুটসালের উন্নয়নে নতুন দিগন্ত খুলতে চলেছে এক আন্তর্জাতিক সহযোগিতা। ব্রাজিলের অন্যতম পরিচিত ফুটসাল ক্লাব ম্যাগনাস ফুটসাল ক্লাবের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব গড়ে তুলল নর্থ বেঙ্গল ফাইটার্স এফসি। এই উদ্যোগের মূল লক্ষ্য, ব্রাজিলের উন্নত প্রশিক্ষণ পদ্ধতি, কোচিংয়ের অভিজ্ঞতা এবং আধুনিক ফুটবল দর্শনকে ভারতীয় তরুণ ফুটবলারদের কাছে পৌঁছে দেওয়া।

লিখেছেন Admin•প্রকাশিত Nov 14, 2026, 7:26 PM
ShareWhatsAppFacebookX
ব্রাজিলের ম্যাগনাস ফুটসলের সঙ্গে হাত মেলাল নর্থ বেঙ্গল ফাইটার্স, ভারতে আসছে উন্নত ফুটসাল প্রশিক্ষণ পদ্ধতি

এক্সট্রাটাইম ওয়েবডেস্ক: ভারতীয় ফুটবল ও ফুটসালের উন্নয়নে নতুন দিগন্ত খুলতে চলেছে এক আন্তর্জাতিক সহযোগিতা। ব্রাজিলের অন্যতম পরিচিত ফুটসাল ক্লাব ম্যাগনাস ফুটসাল ক্লাবের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব গড়ে তুলল নর্থ বেঙ্গল ফাইটার্স এফসি। এই উদ্যোগের মূল লক্ষ্য, ব্রাজিলের উন্নত প্রশিক্ষণ পদ্ধতি, কোচিংয়ের অভিজ্ঞতা এবং আধুনিক ফুটবল দর্শনকে ভারতীয় তরুণ ফুটবলারদের কাছে পৌঁছে দেওয়া।

বিশ্ব ফুটসালের অন্যতম শক্তিশালী ঘরানা ব্রাজিল। সেই দেশের প্রতিষ্ঠিত ক্লাব ম্যাগনাসের সঙ্গে এই গাঁটছড়া ভারতীয় ফুটবলের তৃণমূল স্তরে প্রশিক্ষণের মান বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। এই অংশীদারিত্বের মাধ্যমে খেলোয়াড়দের পাশাপাশি প্রশিক্ষকরাও ব্রাজিলের উন্নত প্রশিক্ষণ পদ্ধতি ও খেলার কৌশল সম্পর্কে শেখার সুযোগ পাবেন।

এই উদ্যোগ নিয়ে আশাবাদী ম্যাগনাস ফুটসাল ক্লাবের সভাপতি ফেলিপে ড্রমুন্ড। ভারতের প্রতিভা নিয়ে তাঁর যথেষ্ট প্রত্যাশা থাকলেও, সেই প্রতিভাকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পরিকল্পিত প্রশিক্ষণ ব্যবস্থার উপর জোর দিয়েছেন তিনি। ড্রমুন্ডের কথায়, “ভারতে প্রতিভার অভাব নেই। কিন্তু প্রয়োজন নির্দিষ্ট প্রশিক্ষণ পদ্ধতি, সুসংগঠিত কোচিং ব্যবস্থা এবং খেলার গভীর উপলব্ধি।” পাশাপাশি খেলোয়াড় ও প্রশিক্ষকদের ক্লাবের প্রশিক্ষণ দর্শনের সঙ্গে পরিচিত করতে ম্যাগনাস স্কুল অ্যাপের গুরুত্বও তুলে ধরেছেন তিনি।

অন্যদিকে, নর্থ বেঙ্গল ফাইটার্স এফসি-র মালিক বিরাজ বনশলের কাছে এই অংশীদারিত্ব শুধুমাত্র একটি বিদেশি ক্লাবের সঙ্গে সম্পর্ক স্থাপনের মধ্যে সীমাবদ্ধ নয়। তাঁর লক্ষ্য, আগামী প্রজন্মের ফুটবলারদের আন্তর্জাতিক মানের প্রশিক্ষণের সুযোগ করে দেওয়া। বনশলের কথায়, “বিশ্বের অন্যতম সেরা ফুটসাল সংস্কৃতি থেকে শেখার সুযোগ আগামী প্রজন্মের তরুণ খেলোয়াড়দের হাতে তুলে দেওয়াই আমাদের উদ্দেশ্য।”

এই সহযোগিতার পরিকল্পনা অবশ্য নতুন নয়। এর সূত্রপাত ২০২১ সালে। সেই সময় নর্থ বেঙ্গল ফাইটার্স এফসি-র ডিরেক্টর ও প্রধান নির্বাহী আধিকারিক অপরূপ চক্রবর্তী ম্যাগনাস সভাপতি ড্রমুন্ডের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়ে তোলার বিষয়ে আলোচনা শুরু করেন।

ভারতীয় ফুটবলের উন্নয়নে ফুটসালের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে মনে করেন অপরূপ। তাঁর মতে, এই উদ্যোগের লক্ষ্য শুধু ফুটসালের জন্য খেলোয়াড় তৈরি করা নয়, বরং দেশের প্রথম সারির ফুটবল অ্যাকাডেমিগুলিতেও ব্রাজিলের প্রশিক্ষণ পদ্ধতি পৌঁছে দেওয়া। অপরূপের কথায়, “আমাদের লক্ষ্য শুধু ফুটসাল খেলোয়াড় তৈরি করা নয়। ম্যাগনাসের প্রশিক্ষণ পদ্ধতি ভারতের প্রথম সারির ফুটবল অ্যাকাডেমিগুলিতে পৌঁছে দিতে চাই। পাশাপাশি, তাদের ফুটবল প্রশিক্ষণ কর্মসূচিতেও আধুনিক ফুটসালের কৌশল অন্তর্ভুক্ত করার জন্য উৎসাহিত করতে চাই।”

প্রযুক্তিগত দক্ষতা, দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, বল নিয়ন্ত্রণ এবং মাঠের ফাঁকা জায়গা বুঝে খেলার দক্ষতা বাড়াতে ফুটসালের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে ম্যাগনাস ও নর্থ বেঙ্গল ফাইটার্সের এই অংশীদারিত্ব উত্তরবঙ্গের পাশাপাশি দেশের অন্যান্য প্রান্তের প্রতিশ্রুতিমান ফুটবলারদের কাছেও নতুন সুযোগের দরজা খুলে দিতে পারে। তৃণমূল স্তর থেকে ভারতীয় ফুটবলের ভিত মজবুত করার ক্ষেত্রে এই আন্তর্জাতিক উদ্যোগ কতটা প্রভাব ফেলে, এখন সেটাই দেখার।

🔥 এখন ট্রেন্ডিং

ক্রিকেটNov 14

প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট আর্যবীর সেওয়াগ, সবার চেয়ে বেশি রান করে নায়ক সেওয়াগপুত্র

আর্যবীর পাঁচ ইনিংসে করেছেন ৩৬১ রান। তাঁর গড় ৯০.২৫। রয়েছে একটি শতরান ও তিনটি অর্ধশতরান। প্রতিযোগিতায় তাঁর রান ৭০, ২২, ১৬০, ৫১ ও ৫৮। আমিরশাহীর বিরুদ্ধে তাঁর ১৬০ রান এবারের টুর্নামেন্টে ব্যক্তিগত সর্বোচ্চ রান। ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে করলেন ৬১ বলে ৫৮ রান। অধিনায়ক লক্ষ্য রাইচন্দানির সঙ্গে ওপেনিং জুটিতে বড় রান যোগ করে ইনিংসের সুরটা বেঁধে দেন। ভিতটা গড়ে দেন।

ক্রিকেটNov 14

মোহিত উলভার রূপকথা, শেষ বলে অবিশ্বাস্য জয়, পাকিস্তানকে হারিয়ে অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত

যখন এই দুই তরুণ ব্যাটার ক্রিজে আসেন, তখন বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তান প্রায় ট্রফি জয়ের দ্বারপ্রান্তে ছিল। তবে এই দুই ভারতীয় ব্যাটার আত্মবিশ্বাসী প্রতিপক্ষের সামনে বিন্দুমাত্র বিচলিত না হয়ে নবম উইকেটে ৫৭ রানের জুটি গড়ে চাপের মুখে দারুণ সাহসিকতা দেখান।

ফুটবলNov 14

ব্রাজিলের ম্যাগনাস ফুটসলের সঙ্গে হাত মেলাল নর্থ বেঙ্গল ফাইটার্স, ভারতে আসছে উন্নত ফুটসাল প্রশিক্ষণ পদ্ধতি

ভারতীয় ফুটবল ও ফুটসালের উন্নয়নে নতুন দিগন্ত খুলতে চলেছে এক আন্তর্জাতিক সহযোগিতা। ব্রাজিলের অন্যতম পরিচিত ফুটসাল ক্লাব ম্যাগনাস ফুটসাল ক্লাবের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব গড়ে তুলল নর্থ বেঙ্গল ফাইটার্স এফসি। এই উদ্যোগের মূল লক্ষ্য, ব্রাজিলের উন্নত প্রশিক্ষণ পদ্ধতি, কোচিংয়ের অভিজ্ঞতা এবং আধুনিক ফুটবল দর্শনকে ভারতীয় তরুণ ফুটবলারদের কাছে পৌঁছে দেওয়া।

ফুটবলNov 14

অভিশপ্ত মিগুয়েল দুর্ঘটনা : ১২ ম্যাচ নির্বাসিত আন্ডোরার গোলরক্ষক ওবোনো

এফসি আন্ডোরা ও টেনেরিফের মধ্যে ম্যাচে সংঘর্ষ হয় টেনেরিফের ফুটবলার হেসাস ডি মিগুয়েল ও আন্ডোরার গোলরক্ষক হেসাস ওবোনোর মধ্যে। মাঝমাঠ থেকে আসা একটি বলের জন্য ঝাঁপান মিগুয়েল এবং আন্ডোরা গোলরক্ষক ওবোনো। ওবোনোর বাড়ানো পা সরাসরি লাগে মিগুয়েলের বুকে। সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়েন তিনি। পরে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।