Xtra Time Bangla logo
সর্বশেষ খবর
প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট আর্যবীর সেওয়াগ, সবার চেয়ে বেশি রান করে নায়ক সেওয়াগপুত্র◆মোহিত উলভার রূপকথা, শেষ বলে অবিশ্বাস্য জয়, পাকিস্তানকে হারিয়ে অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত◆ব্রাজিলের ম্যাগনাস ফুটসলের সঙ্গে হাত মেলাল নর্থ বেঙ্গল ফাইটার্স, ভারতে আসছে উন্নত ফুটসাল প্রশিক্ষণ পদ্ধতি◆অভিশপ্ত মিগুয়েল দুর্ঘটনা : ১২ ম্যাচ নির্বাসিত আন্ডোরার গোলরক্ষক ওবোনো◆অকল্যান্ডের লজ্জার হার ভুলে ক্রাইস্টচার্চে ঘুরে দাঁড়ানোর লড়াই ভারতের, জয়ের লক্ষ্যে জামিলের দল◆পর্তুগালের অনূর্ধ্ব ১৭ জাতীয় দলে অভিষেক হয়ে গেল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বড় ছেলের◆ক্যারিকের জায়গায় মৌরিসিও পচেত্তিনো, ম্যান ইউয়ের হেড কোচের দায়িত্ব নিচ্ছেন আর্জেন্টাইন ট্যাকটিশিয়ান◆“সূর্যবংশীকে দেখে অনুপ্রাণিত হও, ওর মত ভয়ডরহীন আক্রমণাত্মক ব্যাটিং কর,” আগামি প্রজন্মের মহিলা ক্রিকেটারদের পরামর্শ হরমনপ্রীতের◆আইএসএল ক্লাব এফসি গোয়া প্রধান কোচ গৌরামাঙ্গি সিংয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে◆“কোনও আনপ্লেয়বল ডেলিভারি ছিল না,” সোজাসাপ্টা জানিয়ে দিলেন গৌতম গম্ভীর◆প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট আর্যবীর সেওয়াগ, সবার চেয়ে বেশি রান করে নায়ক সেওয়াগপুত্র◆মোহিত উলভার রূপকথা, শেষ বলে অবিশ্বাস্য জয়, পাকিস্তানকে হারিয়ে অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত◆ব্রাজিলের ম্যাগনাস ফুটসলের সঙ্গে হাত মেলাল নর্থ বেঙ্গল ফাইটার্স, ভারতে আসছে উন্নত ফুটসাল প্রশিক্ষণ পদ্ধতি◆অভিশপ্ত মিগুয়েল দুর্ঘটনা : ১২ ম্যাচ নির্বাসিত আন্ডোরার গোলরক্ষক ওবোনো◆অকল্যান্ডের লজ্জার হার ভুলে ক্রাইস্টচার্চে ঘুরে দাঁড়ানোর লড়াই ভারতের, জয়ের লক্ষ্যে জামিলের দল◆পর্তুগালের অনূর্ধ্ব ১৭ জাতীয় দলে অভিষেক হয়ে গেল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বড় ছেলের◆ক্যারিকের জায়গায় মৌরিসিও পচেত্তিনো, ম্যান ইউয়ের হেড কোচের দায়িত্ব নিচ্ছেন আর্জেন্টাইন ট্যাকটিশিয়ান◆“সূর্যবংশীকে দেখে অনুপ্রাণিত হও, ওর মত ভয়ডরহীন আক্রমণাত্মক ব্যাটিং কর,” আগামি প্রজন্মের মহিলা ক্রিকেটারদের পরামর্শ হরমনপ্রীতের◆আইএসএল ক্লাব এফসি গোয়া প্রধান কোচ গৌরামাঙ্গি সিংয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে◆“কোনও আনপ্লেয়বল ডেলিভারি ছিল না,” সোজাসাপ্টা জানিয়ে দিলেন গৌতম গম্ভীর◆

অকল্যান্ডের লজ্জার হার ভুলে ক্রাইস্টচার্চে ঘুরে দাঁড়ানোর লড়াই ভারতের, জয়ের লক্ষ্যে জামিলের দল

অকল্যান্ডে পাঁচ গোলের লজ্জার হার। সেই ধাক্কা ভুলে এবার ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে মাঠে নামতে চলেছে ভারতীয় ফুটবল দল। রবিবার ক্রাইস্টচার্চের ওয়ান নিউজিল্যান্ড স্টেডিয়ামে দ্বিতীয় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে সুনীল ছেত্রীহীন ভারতীয় দল। প্রথম ম্যাচে ০-৫ গোলে হারের পর এবার জবাব দেওয়ার সুযোগ ব্লু টাইগার্সদের সামনে।

লিখেছেন Admin•প্রকাশিত Nov 14, 2026, 1:33 PM
ShareWhatsAppFacebookX
অকল্যান্ডের লজ্জার হার ভুলে ক্রাইস্টচার্চে ঘুরে দাঁড়ানোর লড়াই ভারতের, জয়ের লক্ষ্যে জামিলের দল

এক্সট্রাটাইম ওয়েবডেস্ক: অকল্যান্ডে পাঁচ গোলের লজ্জার হার। সেই ধাক্কা ভুলে এবার ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে মাঠে নামতে চলেছে ভারতীয় ফুটবল দল। রবিবার ক্রাইস্টচার্চের ওয়ান নিউজিল্যান্ড স্টেডিয়ামে দ্বিতীয় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে সুনীল ছেত্রীহীন ভারতীয় দল। প্রথম ম্যাচে ০-৫ গোলে হারের পর এবার জবাব দেওয়ার সুযোগ ব্লু টাইগার্সদের সামনে।

প্রথম ম্যাচে ভারতের হয়ে আত্মঘাতী গোল করেছিলেন বিজয় ভার্গিস। এরপর জেসি র‍্যান্ডালের জোড়া গোল এবং ক্রিস উড ও ল্যাকলান বেলিসের একটি করে গোলে বড় ব্যবধানে জয় তুলে নেয় নিউজিল্যান্ড। ফলে দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে লড়াইটা শুধু জয়ের নয়, বরং নিজেদের ভুল শুধরে নতুন করে আত্মবিশ্বাস ফিরে পাওয়ারও।

এই ম্যাচ ঘিরে রয়েছে আরও একটি বিশেষ আকর্ষণ। ক্রাইস্টচার্চের সদ্য উদ্বোধন হওয়া ওয়ান নিউজিল্যান্ড স্টেডিয়ামে এই প্রথম কোনও আন্তর্জাতিক ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে। আর সেই ঐতিহাসিক ম্যাচের প্রতিপক্ষ ভারত।

প্রথম ম্যাচের ফল যে প্রত্যাশা অনুযায়ী হয়নি, তা স্বীকার করে নিয়েছেন ভারতের প্রধান কোচ খালিদ জামিল। তবে দলের ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আশাবাদী তিনি। জামিলের কথায়, “আমাদের ভুলগুলো শুধরে নিয়ে লড়াইয়ে ফিরতে হবে।” প্রত্যেক ফুটবলারকে নিজের দায়িত্ব বুঝে মাঠে সর্বস্ব উজাড় করে দেওয়ার বার্তাও দিয়েছেন তিনি।

প্রথম ম্যাচের আগে ভারতের দীর্ঘ যাত্রা এবং প্রস্তুতির জন্য কম সময় পাওয়ার বিষয়টিও উল্লেখ করেছেন জামিল। প্রায় সাড়ে সাত ঘণ্টার সময়ের পার্থক্য পেরিয়ে নিউজিল্যান্ডে পৌঁছেছিল ভারতীয় দল। তবে দ্বিতীয় ম্যাচের আগে ক্রাইস্টচার্চের পরিবেশের সঙ্গে ফুটবলাররা অনেকটাই মানিয়ে নিয়েছেন বলে জানিয়েছেন কোচ। কোনও অজুহাত না দেখিয়ে মাঠে নিজেদের সেরাটা দেওয়ার উপরেই জোর দিয়েছেন তিনি।

জামিল আরও বলেন, “আগামীকাল আমাদের ঘুরে দাঁড়াতেই হবে। এই ম্যাচে আমি কোনও কিছুই বাকি রাখতে চাই না।”

কোচের সুরেই কথা বলেছেন ভারতীয় দলের অধিনায়ক অনিরুদ্ধ থাপা। প্রথম ম্যাচের হার যে হতাশাজনক, তা মেনে নিয়েও দ্বিতীয় ম্যাচে ভালো পারফরম্যান্সের ব্যাপারে আত্মবিশ্বাসী তিনি। থাপার কথায়, “আমরা জানি, আরও ভালো খেলতে পারি। আগামীকাল মাঠে সেটা প্রমাণ করতে হবে।” দলের মধ্যে শৃঙ্খলা, রক্ষণে সংহতি এবং ফুটবলারদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া বাড়ানোর উপরেও জোর দিয়েছেন ভারত অধিনায়ক।

শুক্রবারই ক্রাইস্টচার্চে পৌঁছে গিয়েছিল ভারতীয় দল। শনিবার ওয়ান নিউজিল্যান্ড স্টেডিয়ামে শেষবারের মতো অনুশীলনও সেরে নিয়েছেন ফুটবলাররা। এবার অপেক্ষা মাঠে নামার।

অকল্যান্ডের পাঁচ গোলের ধাক্কা কাটিয়ে ক্রাইস্টচার্চে কতটা ঘুরে দাঁড়াতে পারে ভারত, এখন সেটাই দেখার।

🔥 এখন ট্রেন্ডিং

ক্রিকেটNov 14

প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট আর্যবীর সেওয়াগ, সবার চেয়ে বেশি রান করে নায়ক সেওয়াগপুত্র

আর্যবীর পাঁচ ইনিংসে করেছেন ৩৬১ রান। তাঁর গড় ৯০.২৫। রয়েছে একটি শতরান ও তিনটি অর্ধশতরান। প্রতিযোগিতায় তাঁর রান ৭০, ২২, ১৬০, ৫১ ও ৫৮। আমিরশাহীর বিরুদ্ধে তাঁর ১৬০ রান এবারের টুর্নামেন্টে ব্যক্তিগত সর্বোচ্চ রান। ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে করলেন ৬১ বলে ৫৮ রান। অধিনায়ক লক্ষ্য রাইচন্দানির সঙ্গে ওপেনিং জুটিতে বড় রান যোগ করে ইনিংসের সুরটা বেঁধে দেন। ভিতটা গড়ে দেন।

ক্রিকেটNov 14

মোহিত উলভার রূপকথা, শেষ বলে অবিশ্বাস্য জয়, পাকিস্তানকে হারিয়ে অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত

যখন এই দুই তরুণ ব্যাটার ক্রিজে আসেন, তখন বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তান প্রায় ট্রফি জয়ের দ্বারপ্রান্তে ছিল। তবে এই দুই ভারতীয় ব্যাটার আত্মবিশ্বাসী প্রতিপক্ষের সামনে বিন্দুমাত্র বিচলিত না হয়ে নবম উইকেটে ৫৭ রানের জুটি গড়ে চাপের মুখে দারুণ সাহসিকতা দেখান।

ফুটবলNov 14

ব্রাজিলের ম্যাগনাস ফুটসলের সঙ্গে হাত মেলাল নর্থ বেঙ্গল ফাইটার্স, ভারতে আসছে উন্নত ফুটসাল প্রশিক্ষণ পদ্ধতি

ভারতীয় ফুটবল ও ফুটসালের উন্নয়নে নতুন দিগন্ত খুলতে চলেছে এক আন্তর্জাতিক সহযোগিতা। ব্রাজিলের অন্যতম পরিচিত ফুটসাল ক্লাব ম্যাগনাস ফুটসাল ক্লাবের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব গড়ে তুলল নর্থ বেঙ্গল ফাইটার্স এফসি। এই উদ্যোগের মূল লক্ষ্য, ব্রাজিলের উন্নত প্রশিক্ষণ পদ্ধতি, কোচিংয়ের অভিজ্ঞতা এবং আধুনিক ফুটবল দর্শনকে ভারতীয় তরুণ ফুটবলারদের কাছে পৌঁছে দেওয়া।

ফুটবলNov 14

অভিশপ্ত মিগুয়েল দুর্ঘটনা : ১২ ম্যাচ নির্বাসিত আন্ডোরার গোলরক্ষক ওবোনো

এফসি আন্ডোরা ও টেনেরিফের মধ্যে ম্যাচে সংঘর্ষ হয় টেনেরিফের ফুটবলার হেসাস ডি মিগুয়েল ও আন্ডোরার গোলরক্ষক হেসাস ওবোনোর মধ্যে। মাঝমাঠ থেকে আসা একটি বলের জন্য ঝাঁপান মিগুয়েল এবং আন্ডোরা গোলরক্ষক ওবোনো। ওবোনোর বাড়ানো পা সরাসরি লাগে মিগুয়েলের বুকে। সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়েন তিনি। পরে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।