Xtra Time Bangla logo
সর্বশেষ খবর
কমনওয়েলথ গেমস ২০২৬: বৃহস্পতিবার থেকে ভারতের অভিযান শুরু, নজরে নীরজ চোপড়া, মীরাবাই চানু ও লভলিনা; রইল ভারতের পূর্ণ সূচি শনিবার ডার্বি দিয়ে শুরু এবারের ডুরান্ড কাপ, এশিয়ার প্রাচীনতম টুর্নামেন্ট ঘিরে বাড়ছে উত্তাপচোটে জর্জরিত টিম ইন্ডিয়া, বিসিসিআইয়ের মেডিক্যাল ব্যবস্থার বিরুদ্ধে প্রশ্ন তুললেন শুভমন গিল পরের বিশ্বকাপে ছেলে থিয়াগোর সঙ্গে খেলবেন মেসি? সম্ভাবনা দেখছেন আর্জেন্টিনীয়রা লর্ডসে রোহিতের ঐতিহাসিক শতরান, আইসিসি ODI ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে শীর্ষে ওঠার লড়াই আরও জমজমাট আইপিএল ২০০৯-এর ফেমা মামলায় বড় স্বস্তি বিসিসিআই ও ললিত মোদির, ট্রাইব্যুনালের রায়ে কমল জরিমানাযন্তর মন্তর বিতর্কে প্রথম ক্রীড়াবিদ হিসাবে প্রতিক্রিয়া জানালেন সাহাল আব্দুল সামাদমদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ আদালতে স্বীকার, নতুন বিতর্কে ওয়ার্নার আর্সেনালকে খোঁচা, রেকর্ড ট্রান্সফারে মর্গ্যান রজার্সকে দলে নিল চেলসিবাবাকে সৎকার করে এসে কাছা নিয়েই অনুশীলনে সাদার্ন সমিতির রোহিত দাস কমনওয়েলথ গেমস ২০২৬: বৃহস্পতিবার থেকে ভারতের অভিযান শুরু, নজরে নীরজ চোপড়া, মীরাবাই চানু ও লভলিনা; রইল ভারতের পূর্ণ সূচি শনিবার ডার্বি দিয়ে শুরু এবারের ডুরান্ড কাপ, এশিয়ার প্রাচীনতম টুর্নামেন্ট ঘিরে বাড়ছে উত্তাপচোটে জর্জরিত টিম ইন্ডিয়া, বিসিসিআইয়ের মেডিক্যাল ব্যবস্থার বিরুদ্ধে প্রশ্ন তুললেন শুভমন গিল পরের বিশ্বকাপে ছেলে থিয়াগোর সঙ্গে খেলবেন মেসি? সম্ভাবনা দেখছেন আর্জেন্টিনীয়রা লর্ডসে রোহিতের ঐতিহাসিক শতরান, আইসিসি ODI ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে শীর্ষে ওঠার লড়াই আরও জমজমাট আইপিএল ২০০৯-এর ফেমা মামলায় বড় স্বস্তি বিসিসিআই ও ললিত মোদির, ট্রাইব্যুনালের রায়ে কমল জরিমানাযন্তর মন্তর বিতর্কে প্রথম ক্রীড়াবিদ হিসাবে প্রতিক্রিয়া জানালেন সাহাল আব্দুল সামাদমদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ আদালতে স্বীকার, নতুন বিতর্কে ওয়ার্নার আর্সেনালকে খোঁচা, রেকর্ড ট্রান্সফারে মর্গ্যান রজার্সকে দলে নিল চেলসিবাবাকে সৎকার করে এসে কাছা নিয়েই অনুশীলনে সাদার্ন সমিতির রোহিত দাস

ফ্রান্স-মরক্কো ম্যাচের সব রেফারিই আর্জেন্টিনার! নজিরবিহীন সিদ্ধান্তে নতুন বিতর্ক

বৃহস্পতিবার বোস্টনে রয়েছে ফ্রান্স বনাম মরক্কো বিশ্বকাপ কোয়ার্টার ফাইনাল ম্যাচ। সেই ম্যাচের পুরো রেফারি প্যানেলই আর্জেন্টিনার। আর এটা দেখেই ভ্রু কোঁচকাচ্ছেন অনেকে। প্রশ্নও তুলছেন।

লিখেছেন Adminপ্রকাশিত Jul 8, 2026, 8:24 PM
ShareWhatsAppFacebookX
ফ্রান্স-মরক্কো ম্যাচের সব রেফারিই আর্জেন্টিনার! নজিরবিহীন সিদ্ধান্তে নতুন বিতর্ক

এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক

এবার অবাক করল ফিফা। বৃহস্পতিবার বোস্টনে রয়েছে ফ্রান্স বনাম মরক্কো বিশ্বকাপ কোয়ার্টার ফাইনাল ম্যাচ। সেই ম্যাচের পুরো রেফারি প্যানেলই আর্জেন্টিনার। আর এটা দেখেই ভ্রু কোঁচকাচ্ছেন অনেকে। প্রশ্নও তুলছেন। আসলে আর্জেন্টিনা-মিশর ম্যাচের পর অদ্ভুত একটা পরিস্থিতিও যে তৈরি হয়ে গেছে!

চলছেই। বিতর্ক চলছেই। আর্জেন্টিনা বনাম মিশর ম্যাচের রেফারিং নিয়ে তীব্র বিতর্ক এখনও চলছে। ম্যাচে রেফারির ভূমিকা, ভুল, ম্যাচের ফলকে সেই ভুলের প্রভাবিত করা – এসব নিয়ে জোর বিতর্ক, আলোচনা এখনও চলছে। আর ঠিক সেই সময়েই আর একটা অদ্ভুত, অপ্রত্যাশিত সিদ্ধান্ত নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়ে গেল।

ফিফার নিয়মে এটা অন্যায় নয়, তবে সাধারণত বিতর্ক এড়াতে প্যানেলে বিভিন্ন দেশের রেফারিদেরই রাখা হয়। প্যানেলে সব রেফারিই একই দেশের, এমন ঘটনা আগে ঘটেনি তা নয়, তবে সাধারণত তা হয় না। এবারের বিশ্বকাপেও একটি ম্যাচে মাঠের তিন রেফারিই একই দেশের হওয়ার নজির থাকলেও পুরো পাঁচজনই একই দেশের, এমন ঘটনা আর কোনও ম্যাচে হয়নি।

এমনিতে ২০২২ বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার কাছে ফ্রান্স হারার পর থেকে দু দেশের মধ্যে ফুটবল মাঠে একটা ঠান্ডা লড়াই আছে। তার ওপর আর্জেন্টিনা-মিশর ম্যাচে রেফারির পক্ষপাতিত্বের অভিযোগ নিয়ে নেট দুনিয়ায় তোলপাড় চলছে। তবে শুধু নেটিজেনরাই নয়, বিশ্বের অনেক প্রাক্তন ফুটবল তারকাও মুখ খুলেছেন।  স্পষ্ট নিজেদের মতামত জানিয়ে বলেছেন, ম্যাচে রেফারি ভুল করেছেন এবং সেই ভুলের জন্য আর্জেন্টিনা ভীষণভাবে লাভবান হয়েছে।

এই রকম একটা পরিস্থিতিতে আর্জেন্টিনাকে সুবিধা পাইয়ে দেওয়া নিয়ে য়খন অভিযোগ উঠছে, বিতর্ক তৈরি হয়েছে, একটা সন্দেহের বাতাবরণ তৈরি হয়েছে, তখন কেন এমন সিদ্ধান্ত নিল ফিফা, এখানেই উঠেছে প্রশ্নটা।

এমন নজিরবিহীন সিদ্ধান্ত নিয়ে শুধু সমর্থকদের মধ্যেই নয়, ফরাসি সংবাদমাধ্যমেও ক্ষোভ ঝরে পড়েছে। তবে ফ্রান্স দল অবশ্য এটা নিয়ে মাথা ঘামাচ্ছে না। তারা স্পষ্টই জানিয়েছে, কারা রেফারি হলেন তা নিয়ে তাদের মাথাব্যথা নেই, তাদের ফোকাসে শুধুই মরক্কো।

🔥 এখন ট্রেন্ডিং

অন্য খেলাJul 22

কমনওয়েলথ গেমস ২০২৬: বৃহস্পতিবার থেকে ভারতের অভিযান শুরু, নজরে নীরজ চোপড়া, মীরাবাই চানু ও লভলিনা; রইল ভারতের পূর্ণ সূচি

কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের অভিযান শুরু হচ্ছে বৃহস্পতিবার (২৩ জুলাই)। শুরুতেই লন বোলসে নামবে ভারতীয় দল। উল্লেখ্য, বার্মিংহাম ২০২২ কমনওয়েলথ গেমসে এই ইভেন্ট থেকেই ভারত একটি সোনা এবং একটি রুপো জিতেছিল।

ফুটবলJul 22

শনিবার ডার্বি দিয়ে শুরু এবারের ডুরান্ড কাপ, এশিয়ার প্রাচীনতম টুর্নামেন্ট ঘিরে বাড়ছে উত্তাপ

কলকাতা ডার্বি দিয়েই শুরু হবে এবারের প্রতিযোগিতা। প্রথম ম্যাচেই মুখোমুখি মোহনবাগান ও ইস্টবেঙ্গল। ২৫ জুলাই শনিবার যুবভারতীতে এই ম্যাচ। কলকাতায় হবে দুটি গ্রুপের খেলা। এ ও বি গ্রুপের খেলা হবে যুবভারতী ও কিশোরভারতীতে। মহমেডানও কলকাতাতেই খেলবে।

ক্রিকেটJul 22

চোটে জর্জরিত টিম ইন্ডিয়া, বিসিসিআইয়ের মেডিক্যাল ব্যবস্থার বিরুদ্ধে প্রশ্ন তুললেন শুভমন গিল

ইংল্যান্ড সফরে একের পর এক চোটে জর্জরিত হয়েছে ভারতীয় দল। বিশেষ করে হ্যামস্ট্রিং সমস্যায় একাধিক ক্রিকেটার ছিটকে যাওয়ায় দলের পরিকল্পনায় বড় ধাক্কা লেগেছে। এই পরিস্থিতিতে ভারতীয় একদিনের দলের অধিনায়ক শুভমন গিল প্রকাশ্যেই দলের ঘনঘন চোট নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন।

ফুটবলJul 22

পরের বিশ্বকাপে ছেলে থিয়াগোর সঙ্গে খেলবেন মেসি? সম্ভাবনা দেখছেন আর্জেন্টিনীয়রা

থিয়াগো বর্তমানে খেলছে ইন্টার মিয়ামির যুব অ্যাকাডেমিতে। সেখানে যেভাবে তার উন্নতি হচ্ছে তাতেই ২০৩০-এ ১৮ বছর বয়সে তাঁকে জাতীয় দলে দেখছেন আর্জেন্টিনার সমর্থকরা।

All referees for the France-Morocco match are from Argentina! A new controversy arises from an unprecedented decision | Xtra Time Bangla