Xtra Time Bangla logo
সর্বশেষ খবর
  রাজ্য অ্যাথলেটিক্সে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল, রানার্স মোহনবাগান ২০৩০-এ পরের বিশ্বকাপ ৬৪ দলের? তেমনই ইঙ্গিত দিলেন ফিফা প্রেসিডেন্ট আর্জেন্টিনার বিরুদ্ধে সেমিফাইনালের আগে বেশ অস্বস্তি ইংল্যান্ড শিবিরে, কোচের সঙ্গে বেলিংহ্যামের কথার লড়াই সুইসদের দৌড় থামিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা, এবার ফিরছে হ্যান্ড অফ গডের নস্ট্যালজিয়া ধারে নয়, ভারে কাটল ইংল্যান্ড, জোড়া গোল বেলিংহ্যামের, নরওয়ের স্বপ্নের দৌড় থামিয়ে সেমিফাইনালে থ্রি লায়ন্স রাজ্য অ্যাথলেটিক্সে ভেঙে গেল ৪১ বছরের পুরনো রেকর্ড, শেষ দিনে মোট ১০টি মিট রেকর্ড মর্মান্তিক! বিশ্বকাপ খেলে গিয়েই আকস্মিক মৃত্যু দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার জেডেন অ্যাডামসের নভেম্বরে  নিউজিল্যান্ডে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে যাবে ভারতীয় ফুটবল দলফ্রান্স যদি কাউকে ভয় পায় সেটা স্পেনকেই, মেগা ম্যাচের আগে হুঙ্কার ইয়ামলেরমেরিনোর সেলিব্রেশন: পিছনে পারিবারিক ঐতিহ্যের এক আবেগঘন গল্প   রাজ্য অ্যাথলেটিক্সে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল, রানার্স মোহনবাগান ২০৩০-এ পরের বিশ্বকাপ ৬৪ দলের? তেমনই ইঙ্গিত দিলেন ফিফা প্রেসিডেন্ট আর্জেন্টিনার বিরুদ্ধে সেমিফাইনালের আগে বেশ অস্বস্তি ইংল্যান্ড শিবিরে, কোচের সঙ্গে বেলিংহ্যামের কথার লড়াই সুইসদের দৌড় থামিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা, এবার ফিরছে হ্যান্ড অফ গডের নস্ট্যালজিয়া ধারে নয়, ভারে কাটল ইংল্যান্ড, জোড়া গোল বেলিংহ্যামের, নরওয়ের স্বপ্নের দৌড় থামিয়ে সেমিফাইনালে থ্রি লায়ন্স রাজ্য অ্যাথলেটিক্সে ভেঙে গেল ৪১ বছরের পুরনো রেকর্ড, শেষ দিনে মোট ১০টি মিট রেকর্ড মর্মান্তিক! বিশ্বকাপ খেলে গিয়েই আকস্মিক মৃত্যু দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার জেডেন অ্যাডামসের নভেম্বরে  নিউজিল্যান্ডে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে যাবে ভারতীয় ফুটবল দলফ্রান্স যদি কাউকে ভয় পায় সেটা স্পেনকেই, মেগা ম্যাচের আগে হুঙ্কার ইয়ামলেরমেরিনোর সেলিব্রেশন: পিছনে পারিবারিক ঐতিহ্যের এক আবেগঘন গল্প

সুইসদের দৌড় থামিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা, এবার ফিরছে হ্যান্ড অফ গডের নস্ট্যালজিয়া

সুইসদের ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে ইংল্যান্ডের সামনে পৌঁছে গেল আর্জেন্টিনা। ম্যাক আলিস্টার, আলভারেজ ও লাউতারো মার্টিনেজ আর্জেন্টিনার গোলগুলি করলেন। সুইরজারল্যান্ডের একমাত্র গোল এনডোয়ের।

লিখেছেন Adminপ্রকাশিত Jul 12, 2026, 9:37 AM
ShareWhatsAppFacebookX
 সুইসদের দৌড় থামিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা, এবার ফিরছে হ্যান্ড অফ গডের নস্ট্যালজিয়া

গৌতম রায়

 

কে ভেবেছিল, মেসির আর্জেন্টিনাকে এইভাবে, এত কঠিন চ্যালেঞ্জের মুখে ঠেলে দেবে ৭২ বছর পর বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠে আসা সুইৎজারল্যান্ড?  ১২০ মিনিট রীতিমত কালঘাম ছুটে গেল মেসিদের। এম্বোলোর লাল কার্ডটা না হলেও যে কী হত, সে প্রশ্নও ঘুরে ফিরে আসছে। তবু যেটা হল, সুইসদের ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে ইংল্যান্ডের সামনে পৌঁছে গেল আর্জেন্টিনা। ম্যাক আলিস্টার, আলভারেজ ও লাউতারো মার্টিনেজ আর্জেন্টিনার গোলগুলি করলেন। সুইরজারল্যান্ডের একমাত্র গোল এনডোয়ের।

মেসির পেনিট্রেটিভ পাস বাড়ানো ও দৌড়ের জায়গাটা অনেকটাই বন্ধ করে দিয়ে আর্জেন্টাইন যুবরাজকে এদিন অনেকটাই থামিয়ে দিতে পেরেছিল সুইস রক্ষণ। যে কারণে মেসি মাঝে মাঝে নেমে এসে সুইৎজারল্যান্ডের দুই  স্টপারকে তাদের জায়গা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন যাতে  সামনে থাকা আলভারেজ ও দুই উইংগার অনেক বেশি ফাঁকা জায়গা পান।

পাশাপাশি সুইৎজারল্যান্ডের মাঝমাঠে এমবোলো-জাকারা যাতে খেলা তৈরি করতে না পারেন সেজন্য হাই প্রেসিং ফুটবল খেলছিলেন আর্জেন্টিনীয়রা।

অন্যদিকে হাই প্রেসিং ফুটবল খেলছিল সুইৎজারল্যান্ডও। মাঝে মাঝেই ব্যাপারটাকে গা জোয়ারি ফুটবলের দিকে নিয়ে যাচ্ছিলেন দু দলের ফুটবলাররা। প্রথমার্ধের পর বিরতিতে কি এ ব্যাপারে দলকে সাবধান করে দিয়েছিলেন দুই কোচ? তাই কি দ্বিতীয়ার্ধ থেকে গা জোয়ারি ফুটবলটা একটু কমল?

রক্ষণকে আরও জমাট করতে চার ডিফেন্ডারের সামনে আরও দুজনকে দাঁড় করিয়ে দিয়েছিলেন সুইস কোচ মুরাত ইয়াকিন। এবং এনডোয়ে ও এমবোলোর গতি ব্যবহার করে দ্রুত প্রতিআক্রমণ তুলে এনে আর্জেন্টাইন রক্ষণকে চাপে ফেলার কৌশল নিয়ে নেমেছিল সুইসরা। মাঝমাঠ থেকে নেতৃত্ব দিচ্ছিলেন অধিনায়ক জাকা।

এদিন শুরুতেই গোল পেয়ে যাওয়ায় আর্জেন্টিনার চাপটা অবশ্য অনেক কমে যায়। কর্ণার থেকে মেসির যেমন দুর্দান্ত  ডেলিভারি, ম্যাক আলিস্টারের সে রকমই নিখুঁত হেডে গোল।

দ্বিতীয়ার্ধে গোল শোধের জন্য মরিয়া হয়ে ওঠে সুইৎজারল্যান্ড। আর্জেন্টাইন রক্ষণের দুর্বলতা দেখিয়ে দিয়ে এমবোলোরা বার তিনেক প্রবলভাবে ঝাঁকুনি দিয়ে যান। কোনও রকমে সামাল দেন এমি মার্টিনেজ। কিন্তু শেষ পর্যন্ত সামাল দিতে পারলেন না। বাঁদিক থেকে বক্সে ঢুকে গোলটি শোধ করে গেলেন এনডোয়ে।

এরপরই নাটক। প্লে অ্যাকটিং করে দ্বিতীয় হলুদ কার্ডের ফলে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হল এমবোলোকে। কাঁদতে কাঁদতে মাঠ ছাড়লেন এতক্ষণ আর্জেন্টিনাকে চাপে রাখা সুইস ফুটবলার।

তারপরই ম্যাচের চালচিত্রটা বদলে গেল। এম্বোলো সঙ্গে করে যেন সুইৎজারল্যান্ডের আক্রমণ করার শক্তিটাও মাঠের বাইরে নিয়ে চলে গেলেন। তবু ম্যাচটাকে অতিরিক্ত সময়ে নিয়ে গেল সুইস রক্ষণ ও গোলরক্ষক। অন্তত বার তিনেক মেসিদের হতাশ করলেন সুইস গোলরক্ষক। তবু শেষ রক্ষা হল না।  

১১৩ মিনিটে আর্জেন্টিনাকে সেমিফাইনালে তোলার শটটা নিলেন জুলিয়েন আলভারেজ। দ্বিতীয় পোস্টের কোন দিয়ে বল আছড়ে পড়ল জালে। তারপর লাউতারো মার্টিনেজের গোলটা যেন বোনাস। যেন ইংল্যান্ড শিবিরে বার্তাটা পৌঁছে দেওয়া, আমরা আসছি।

লড়াই শেষ। উদ্যম শেষ। আশা শেষ। স্বপ্ন শেষ। সব শেষ সুইৎজারল্যান্ডের। আর আর্জেন্টিনা? সুইসদের ছিটকে দিয়ে হ্যান্ড অফ গডের নস্ট্যালজিয়াকে আবার জীবন্ত করে তুলল। বুধবার রাতের সেই যুদ্ধে মারাদোনা নেই, আছেন তাঁর উত্তরসূরি লিও মেসি। এবার কি হ্যান্ড অফ গড নয়, ভগবানের বাঁপায়ে লেখা হবে অন্য রূপকথা?  নাকি হ্যান্ড অফ গডের বদলার রঙে কেন-বেলিংহ্যামদের পায়ে ক্যানভাসে আঁকা হবে যন্ত্রণামুক্তির কোনও উজ্জ্বল ছবি?

 ছবি সৌজন্য এক্স - ফিফা

🔥 এখন ট্রেন্ডিং

অন্য খেলাJul 12

  রাজ্য অ্যাথলেটিক্সে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল, রানার্স মোহনবাগান

অনুষ্ঠিত হয়ে গেল ৭৪তম রাজ্য অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ ২০২৬ ।এবারের প্রতিযোগিতায় হল মোট ৩৬টি নতুন মিট রেকর্ড।

বিশ্বকাপের খবরJul 12

২০৩০-এ পরের বিশ্বকাপ ৬৪ দলের? তেমনই ইঙ্গিত দিলেন ফিফা প্রেসিডেন্ট

ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনো জানিয়েছেন, দল সংখ্যা আরও বাড়ানোর প্রস্তাব যথেষ্ট যুক্তিসঙ্গত। এবারের বিশ্বকাপ শেষ হওয়ার পর সংশ্লিষ্ট কমিচিগুলি এ নিয়ে আলোচনা ও পর্যালোচনা করবে।

বিশ্বকাপের খবরJul 12

আর্জেন্টিনার বিরুদ্ধে সেমিফাইনালের আগে বেশ অস্বস্তি ইংল্যান্ড শিবিরে, কোচের সঙ্গে বেলিংহ্যামের কথার লড়াই

আর্জেন্টিনার বিরুদ্ধে মেগা সেমিফাইনালের আগে বেশ উত্তপ্ত ইংল্যান্ড শিবির। কোচ থমাস টুচেলের সঙ্গে তারকা ফুটবলার জুড বেলিংহ্যামের মতবিরোধ। কথার লড়াই। যা নিয়ে বেশ অস্বস্তি আছে শিবিরে।

বিশ্বকাপের খবরJul 12

সুইসদের দৌড় থামিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা, এবার ফিরছে হ্যান্ড অফ গডের নস্ট্যালজিয়া

সুইসদের ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে ইংল্যান্ডের সামনে পৌঁছে গেল আর্জেন্টিনা। ম্যাক আলিস্টার, আলভারেজ ও লাউতারো মার্টিনেজ আর্জেন্টিনার গোলগুলি করলেন। সুইরজারল্যান্ডের একমাত্র গোল এনডোয়ের।