২০৩০-এ পরের বিশ্বকাপ ৬৪ দলের? তেমনই ইঙ্গিত দিলেন ফিফা প্রেসিডেন্ট
ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনো জানিয়েছেন, দল সংখ্যা আরও বাড়ানোর প্রস্তাব যথেষ্ট যুক্তিসঙ্গত। এবারের বিশ্বকাপ শেষ হওয়ার পর সংশ্লিষ্ট কমিচিগুলি এ নিয়ে আলোচনা ও পর্যালোচনা করবে।

ছবি সৌজন্য - এক্স
এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক
এবার অনুষ্ঠিত হচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ। মোট ৪৮টি দল অংশ নিচ্ছে। এর আগে কখনও এত বড় আকারে বিশ্বকাপ হয়নি। ১৯৯৮ থেকে ২০২২ পর্যন্ত ৩২ দলের প্রতিযোগিতা হয়েছে। আর এর মধ্যেই পরের বিশ্বকাপে দল সংখ্যা আরও বাড়ানোর উদ্যোগ শুরু হয়ে গেল। ২০৩০-এ হতে পারে ৬৪ দলের বিশ্বকাপ।
ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনো জানিয়েছেন, দল সংখ্যা আরও বাড়ানোর প্রস্তাব যথেষ্ট যুক্তিসঙ্গত। এবারের বিশ্বকাপ শেষ হওয়ার পর সংশ্লিষ্ট কমিচিগুলি এ নিয়ে আলোচনা ও পর্যালোচনা করবে। তিনি আরও বলেন, বিশ্বকাপ শুধু ইউরোপ বা লাতিন আমেরিকার জন্য নয়। গোটা বিশ্বের জন্যই একটা মঞ্চ তৈরি করা উচিত। এবারই দেখা গেছে ছোট ছোট অনেক দেশ দারুন উন্নতি করেছে, কিন্তু তারা যদি বিশ্বকাপে খেলার সুযোগ না পায় তাহলে আগ্রহ হারিয়ে ফেলবে।
ফিফা প্রেসিডেন্ট বলেন ৪৮ দলের বিশ্বকাপ এরমধ্যেই সফল হয়েছে। প্রত্যেকটা দলই উন্নত মানের ফুটবল খেলেছে। অন্তত একটি করে পয়েন্ট পেয়েছে। গে্াল করেছে। আফ্রিকার ১০টি দলের মধ্যে ৯টি দল নক আউটে কোয়ালিফাই করেছে।
পাশাপাশি ২০৩০-এ পরের বিশ্বকাপ শতবর্ষের টুর্নামেন্ট হবে। তাই আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়েতে তিনটি উদ্বোধনী ম্যাচ হবে। যদি ৬৪ দলের টুর্নামেন্ট হয়, তাহলে এই তিন দেশে পুরো একটি করে গ্রুপের খেলাও হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ইনফান্তিনো।
