Xtra Time Bangla logo
সর্বশেষ খবর
ভারতীয় অলিম্পিক সংস্থার নির্বাচন ৫ ই ডিসেম্বর, দায়িত্ব পেলেন প্রাক্তন নির্বাচন কমিশনার সঞ্জয় শ্রীবাস্তব◆শুধু ওপেনারদের জায়গাটাই স্থায়ী, বাকিদের ব্যাটিং অর্ডার বদল হতে পারে, গম্ভীরের স্পষ্ট বার্তা◆ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম নিয়ে দুই মেরুতে কার্তিক ও রাহানে◆একদিকে নিউজিল্যান্ড সফরের প্রস্তুতি, অন্যদিকে সৌরাষ্ট্রের ভরসা, রঞ্জি ট্রফিতে ফিরছেন রবীন্দ্র জাডেজা◆দ্বিতীয় ওডিআই-তেও হার ভারত এ-র, ২-০ ম্যাচে এগিয়ে গিয়ে সিরিজ জিতল অস্ট্রেলিয়া এ◆অভিজ্ঞতাকে হারানো যায় না, ভুবনেশ্বর কুমারের অন্তর্ভুক্ত নিয়ে জানান ভারতীয় দলের ব্যাটিং কোচ◆দলীপ থেকে ইরানি কাপ, লাল বলের রাজত্বে জাতীয় দলে ফেরার স্বপ্নে নতুন গতি মুকেশের◆০-৪ গোলে হার ভারতের, তবু ভবিষ্যতের জন্য ইতিবাচক বার্তা রাশিয়ার কোচের◆মোহনবাগানও মাঠে মাস্তানি করতে পারে, বললেন দেবাশিস, হাবাসের ওপর ভরসা আছে দেবব্রতদের◆ডুরান্ডের বদলা, ৪৭ বছর পর কলকাতা ফুটবলের ডাবল, ইস্টবেঙ্গলকে হারিয়ে ২২ বার শিল্ড জিতল মোহনবাগান◆ভারতীয় অলিম্পিক সংস্থার নির্বাচন ৫ ই ডিসেম্বর, দায়িত্ব পেলেন প্রাক্তন নির্বাচন কমিশনার সঞ্জয় শ্রীবাস্তব◆শুধু ওপেনারদের জায়গাটাই স্থায়ী, বাকিদের ব্যাটিং অর্ডার বদল হতে পারে, গম্ভীরের স্পষ্ট বার্তা◆ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম নিয়ে দুই মেরুতে কার্তিক ও রাহানে◆একদিকে নিউজিল্যান্ড সফরের প্রস্তুতি, অন্যদিকে সৌরাষ্ট্রের ভরসা, রঞ্জি ট্রফিতে ফিরছেন রবীন্দ্র জাডেজা◆দ্বিতীয় ওডিআই-তেও হার ভারত এ-র, ২-০ ম্যাচে এগিয়ে গিয়ে সিরিজ জিতল অস্ট্রেলিয়া এ◆অভিজ্ঞতাকে হারানো যায় না, ভুবনেশ্বর কুমারের অন্তর্ভুক্ত নিয়ে জানান ভারতীয় দলের ব্যাটিং কোচ◆দলীপ থেকে ইরানি কাপ, লাল বলের রাজত্বে জাতীয় দলে ফেরার স্বপ্নে নতুন গতি মুকেশের◆০-৪ গোলে হার ভারতের, তবু ভবিষ্যতের জন্য ইতিবাচক বার্তা রাশিয়ার কোচের◆মোহনবাগানও মাঠে মাস্তানি করতে পারে, বললেন দেবাশিস, হাবাসের ওপর ভরসা আছে দেবব্রতদের◆ডুরান্ডের বদলা, ৪৭ বছর পর কলকাতা ফুটবলের ডাবল, ইস্টবেঙ্গলকে হারিয়ে ২২ বার শিল্ড জিতল মোহনবাগান◆

আর্জেন্টিনার ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন কোচ লিওনেল স্কালোনি

তিনি জানেন না আর্জেন্টিনার ভবিষ্যৎ কী, এভাবেই নিজের মত জানালেন কোচ লিওনেল স্কালোনি। বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টাইন কোচ বলেন, পরপর দুবার ফাইনালে তোলার মত আবার একটা নতুন দল গড়ে তোলা খুবই কঠিন।

লিখেছেন Admin•প্রকাশিত Jul 20, 2026, 2:47 PM
ShareWhatsAppFacebookX
আর্জেন্টিনার ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন কোচ লিওনেল স্কালোনি

 

এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক

তিনি জানেন না আর্জেন্টিনার ভবিষ্যৎ কী, এভাবেই নিজের মত জানালেন কোচ লিওনেল স্কালোনি। বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টাইন কোচ বলেন, পরপর দুবার ফাইনালে তোলার মত আবার একটা নতুন দল গড়ে তোলা খুবই কঠিন।

২০১৮ বিশ্বকাপে রাউন্ড অফ সিক্সটিন থেকে আর্জেন্টিনা বিদায় নেওয়ার পর কোচের হটসিটে বসেন স্কালোনি। তবে তখন সেটা নিয়ে গোটা দেশে বেশ সমালোচনা হয়েছিল, কারণ হেড কোচ হিসাবে তাঁর তেমন অভিজ্ঞতা ছিল না। তাঁর গায়ে সহকারি কোচের তকমা লেগে গিয়েছিল। কিন্তু সেই স্কালোনিই ২০২২ বিশ্বকাপে চ্যাম্পিয়ন করেন আর্জেন্টিনাকে। ২০২৬-এ তোলেন ফাইনালে। এছাড়াও ২০২১ ও ২০২৪-ই দুবারই কোপায় জেতান দেশকে। কার্লোস বিলার্ডোর পর তিনিই আর্জেন্টিনার দ্বিতীয় কোচ যিনি দুবার আর্জেন্টিনাকে ফাইনালে তুলেছেন।

ডিসেম্বরে চুক্তি শেষ হচ্ছে স্কালোনির। তারপর নতুন চুক্তি হলে দলকে নতুনভাবে গড়ে তোলার দিকে নজর দেবেন। তিনি বলেন, ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলবেন। তাঁর কিছু ভাবনা আছে, সেগুলো জানাবেন।

আর্জেন্টিনার এই দলে এমন আটজন ফুটবলার আছেন যাঁরা ২০২২ ও ২০২৬-এর ফাইনালে শুরু থেকে খেলেছিলেন। কিন্তু এবার নতুন করে শুরু করতে হবে। কাজটা যে সত্যিই খুব কঠ্ন, মেনে নিচ্ছেন স্কালোনি।

🔥 এখন ট্রেন্ডিং

অন্য খেলাOct 10

ভারতীয় অলিম্পিক সংস্থার নির্বাচন ৫ ই ডিসেম্বর, দায়িত্ব পেলেন প্রাক্তন নির্বাচন কমিশনার সঞ্জয় শ্রীবাস্তব

ভারতীয় অলিম্পিক সংস্থার ২০২৬ সালের নির্বাচনী প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী ৫ ডিসেম্বর সংস্থার কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। বর্তমান পরিষদের মেয়াদ ১০ ডিসেম্বর শেষ হওয়ার মাত্র পাঁচ দিন আগে এই নির্বাচন হতে চলেছে। নির্বাচনী প্রক্রিয়া পরিচালনার দায়িত্ব পেয়েছেন প্রাক্তন নির্বাচন কমিশনার সঞ্জয় কুমার শ্রীবাস্তব।

ক্রিকেটOct 10

শুধু ওপেনারদের জায়গাটাই স্থায়ী, বাকিদের ব্যাটিং অর্ডার বদল হতে পারে, গম্ভীরের স্পষ্ট বার্তা

তিনি স্পষ্ট করেই জানিয়ে দিলেন, দলে ওপেনাররা ছাড়া কারও পজিশনই স্থায়ী নয়। তাঁর ব্যাখ্যা, টি টোয়েন্টিতে দলের প্রয়োজন অনুযায়ী যে কাউকে যে কোনও পজিশনে নামতে হতে পারে। এবং ভারত প্রয়োজন অনুযায়ী এভাবে পজিশনের বদল করে যাবে।

ক্রিকেটOct 9

একদিকে নিউজিল্যান্ড সফরের প্রস্তুতি, অন্যদিকে সৌরাষ্ট্রের ভরসা, রঞ্জি ট্রফিতে ফিরছেন রবীন্দ্র জাডেজা

আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত সূচির মাঝেই লাল বলের ক্রিকেটে ফিরতে চলেছেন রবীন্দ্র জাডেজা। রঞ্জি ট্রফিতে তাঁর প্রত্যাবর্তন শুধু ঘরোয়া ক্রিকেটে অংশগ্রহণ নয়, বরং টেস্ট ক্রিকেটের প্রস্তুতি আরও মজবুত করার পাশাপাশি নিজের রাজ্য সৌরাষ্ট্রের পাশে দাঁড়ানোরও গুরুত্বপূর্ণ সুযোগ। নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজের আগে ব্যাট ও বল হাতে ছন্দ ফিরে পাওয়ার লক্ষ্য থাকবে ভারতের এই অভিজ্ঞ অলরাউন্ডারের।

ক্রিকেটOct 9

দ্বিতীয় ওডিআই-তেও হার ভারত এ-র, ২-০ ম্যাচে এগিয়ে গিয়ে সিরিজ জিতল অস্ট্রেলিয়া এ

মূলত টপ অর্ডারের ব্যর্থতাতেই ডুবল ভারতীয় দল। জস ফিলিপে ও সাম কনসটানসের অর্ধশতরানে ভর করে অস্ট্রেলিয়া এ তোলে ২৭৫ রান। এরপর ভারতের ইনিংসে পেসার স্পেনসের জনসন বড় ধাক্কা দেন। তুলে নেন তিনটি উইকেট। রজত পাতিদারের লড়াকু ৬৭ রান সত্ত্বেও ৪৫.২ ওভারে ২০৬ রানেই থেমে যায় ভারত এ দলের ইনিংস।