Xtra Time Bangla logo
সর্বশেষ খবর
ভারতীয় অলিম্পিক সংস্থার নির্বাচন ৫ ই ডিসেম্বর, দায়িত্ব পেলেন প্রাক্তন নির্বাচন কমিশনার সঞ্জয় শ্রীবাস্তব◆শুধু ওপেনারদের জায়গাটাই স্থায়ী, বাকিদের ব্যাটিং অর্ডার বদল হতে পারে, গম্ভীরের স্পষ্ট বার্তা◆ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম নিয়ে দুই মেরুতে কার্তিক ও রাহানে◆একদিকে নিউজিল্যান্ড সফরের প্রস্তুতি, অন্যদিকে সৌরাষ্ট্রের ভরসা, রঞ্জি ট্রফিতে ফিরছেন রবীন্দ্র জাডেজা◆দ্বিতীয় ওডিআই-তেও হার ভারত এ-র, ২-০ ম্যাচে এগিয়ে গিয়ে সিরিজ জিতল অস্ট্রেলিয়া এ◆অভিজ্ঞতাকে হারানো যায় না, ভুবনেশ্বর কুমারের অন্তর্ভুক্ত নিয়ে জানান ভারতীয় দলের ব্যাটিং কোচ◆দলীপ থেকে ইরানি কাপ, লাল বলের রাজত্বে জাতীয় দলে ফেরার স্বপ্নে নতুন গতি মুকেশের◆০-৪ গোলে হার ভারতের, তবু ভবিষ্যতের জন্য ইতিবাচক বার্তা রাশিয়ার কোচের◆মোহনবাগানও মাঠে মাস্তানি করতে পারে, বললেন দেবাশিস, হাবাসের ওপর ভরসা আছে দেবব্রতদের◆ডুরান্ডের বদলা, ৪৭ বছর পর কলকাতা ফুটবলের ডাবল, ইস্টবেঙ্গলকে হারিয়ে ২২ বার শিল্ড জিতল মোহনবাগান◆ভারতীয় অলিম্পিক সংস্থার নির্বাচন ৫ ই ডিসেম্বর, দায়িত্ব পেলেন প্রাক্তন নির্বাচন কমিশনার সঞ্জয় শ্রীবাস্তব◆শুধু ওপেনারদের জায়গাটাই স্থায়ী, বাকিদের ব্যাটিং অর্ডার বদল হতে পারে, গম্ভীরের স্পষ্ট বার্তা◆ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম নিয়ে দুই মেরুতে কার্তিক ও রাহানে◆একদিকে নিউজিল্যান্ড সফরের প্রস্তুতি, অন্যদিকে সৌরাষ্ট্রের ভরসা, রঞ্জি ট্রফিতে ফিরছেন রবীন্দ্র জাডেজা◆দ্বিতীয় ওডিআই-তেও হার ভারত এ-র, ২-০ ম্যাচে এগিয়ে গিয়ে সিরিজ জিতল অস্ট্রেলিয়া এ◆অভিজ্ঞতাকে হারানো যায় না, ভুবনেশ্বর কুমারের অন্তর্ভুক্ত নিয়ে জানান ভারতীয় দলের ব্যাটিং কোচ◆দলীপ থেকে ইরানি কাপ, লাল বলের রাজত্বে জাতীয় দলে ফেরার স্বপ্নে নতুন গতি মুকেশের◆০-৪ গোলে হার ভারতের, তবু ভবিষ্যতের জন্য ইতিবাচক বার্তা রাশিয়ার কোচের◆মোহনবাগানও মাঠে মাস্তানি করতে পারে, বললেন দেবাশিস, হাবাসের ওপর ভরসা আছে দেবব্রতদের◆ডুরান্ডের বদলা, ৪৭ বছর পর কলকাতা ফুটবলের ডাবল, ইস্টবেঙ্গলকে হারিয়ে ২২ বার শিল্ড জিতল মোহনবাগান◆

শারারিক সক্ষমতার শীর্ষে পৌঁছোতে সর্বস্ব দিতে রাজি ছিলাম : মেসি, মেসিই সর্বকালের সেরা : স্কালোনি

“আমি প্রায় এক বছর ধরে এই বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিয়েছি। ডিসেম্বর মাস থেকে আর্জেন্টিনায় কাটিয়েছি। সকাল বিকেল অনুশীলন করেছি। কারণ আমি জানতাম সেরা শারীরিক সক্ষমতায় পৌঁছোনোর জন্য আমি আমার সর্বস্ব দিয়ে দেবো।“

লিখেছেন Admin•প্রকাশিত Jul 16, 2026, 4:39 PM
ShareWhatsAppFacebookX
 শারারিক সক্ষমতার শীর্ষে পৌঁছোতে সর্বস্ব দিতে রাজি ছিলাম : মেসি, মেসিই সর্বকালের সেরা : স্কালোনি

এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক

মেসি ম্যানিয়া বিশ্বজুড়ে। বুধবার রাতে এই ৩৯ বছর বয়সে যা করলেন, তাতে তাঁকে টুপি খুলে সেলাম জানাচ্ছে গোটা বিশ্ব। বিস্মিত, অভিভূত, রোমাঞ্চিত বিশ্বের আপামর ফুটবলপ্রেমী। মাঠে তাঁর রণংদেহী মূর্তি দেখে অবাক হয়ে গিয়েছিল প্রতিপক্ষ ইংল্যান্ডও।

ম্যাচের পর তাই তো তাঁকে আবেগে, প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন সতীর্থ থেকে প্রতিপক্ষ। বিপক্ষ দলের অধিনায়ক হ্যারি কেন বলেছেন, আমরা এমন এক ফুটবলারের উপস্থিতিতে আছি, যিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফুটবলার।

মেসির আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি আবেগে হাবুডুবু খেতে খেতে জানিয়েছেন, আর কোনও সন্দেহ নেই মেসি সর্বকালের সেরা ফুটবলার। একই কথা বলেছেন প্রতিপক্ষ কোচ থমাস টুচেলও।

আর প্রায় অসাধ্য সাধন করে মেসি নিজে কী বলছেন? “এটা শুধুমাত্র একটা ম্যাচ ছিল না, মরিয়া হয়ে এই জয়টাই চেয়েছিল। আমরা কিন্তু কোনও কিছুই বিনামূল্যে পাইনি”, বলেন আর্জেন্টাইন যুবরাজ।

কীভাবে এই বয়সেও এটা সম্ভব হল, তার ব্যাখ্যাও দিয়েছেন তিনি। “আমি প্রায় এক বছর ধরে এই বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিয়েছি। ডিসেম্বর মাস থেকে আর্জেন্টিনায় কাটিয়েছি। সকাল বিকেল অনুশীলন করেছি। কারণ আমি জানতাম সেরা শারীরিক সক্ষমতায় পৌঁছোনোর জন্য আমি আমার সর্বস্ব দিয়ে দেবো।“

লিও মেসি আরও জানিয়েছেন, “যদিও এটা ছিল একটা ফুটবল ম্যাচ, কিন্তু জাতীয় সঙ্গীত বাজার মুহূর্ত থেকেই আমরা বুঝতে পেরেছিলাম, এটা একটা বিশেষ অভিজ্ঞতা হতে চলেছে।“

হ্যাঁ, শুধু আর্জেন্টিনীয়দেরই নয়, গোটা বিশ্বের ফুটবলপ্রেমীদেরই এক অনন্য অভিজ্ঞতা হল, কীভাবে একটা মানুষ ৩৯ বছর বয়সে এভাবে একটা ফুটবলযুদ্ধ জেতাতে পারেন, এভাবে নিজের দুরন্ত পারফরম্যান্স দিয়ে একটা দলকে উদ্বুদ্ধ করে তুলতে পারেন, ইতিহাসের পাতায় দলিল হয়ে রইল এই ম্যাচ। ম্যাচের এক অমর চরিত্র হয়ে রইলেন লিও মেসি।

 

🔥 এখন ট্রেন্ডিং

অন্য খেলাOct 10

ভারতীয় অলিম্পিক সংস্থার নির্বাচন ৫ ই ডিসেম্বর, দায়িত্ব পেলেন প্রাক্তন নির্বাচন কমিশনার সঞ্জয় শ্রীবাস্তব

ভারতীয় অলিম্পিক সংস্থার ২০২৬ সালের নির্বাচনী প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী ৫ ডিসেম্বর সংস্থার কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। বর্তমান পরিষদের মেয়াদ ১০ ডিসেম্বর শেষ হওয়ার মাত্র পাঁচ দিন আগে এই নির্বাচন হতে চলেছে। নির্বাচনী প্রক্রিয়া পরিচালনার দায়িত্ব পেয়েছেন প্রাক্তন নির্বাচন কমিশনার সঞ্জয় কুমার শ্রীবাস্তব।

ক্রিকেটOct 10

শুধু ওপেনারদের জায়গাটাই স্থায়ী, বাকিদের ব্যাটিং অর্ডার বদল হতে পারে, গম্ভীরের স্পষ্ট বার্তা

তিনি স্পষ্ট করেই জানিয়ে দিলেন, দলে ওপেনাররা ছাড়া কারও পজিশনই স্থায়ী নয়। তাঁর ব্যাখ্যা, টি টোয়েন্টিতে দলের প্রয়োজন অনুযায়ী যে কাউকে যে কোনও পজিশনে নামতে হতে পারে। এবং ভারত প্রয়োজন অনুযায়ী এভাবে পজিশনের বদল করে যাবে।

ক্রিকেটOct 9

একদিকে নিউজিল্যান্ড সফরের প্রস্তুতি, অন্যদিকে সৌরাষ্ট্রের ভরসা, রঞ্জি ট্রফিতে ফিরছেন রবীন্দ্র জাডেজা

আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত সূচির মাঝেই লাল বলের ক্রিকেটে ফিরতে চলেছেন রবীন্দ্র জাডেজা। রঞ্জি ট্রফিতে তাঁর প্রত্যাবর্তন শুধু ঘরোয়া ক্রিকেটে অংশগ্রহণ নয়, বরং টেস্ট ক্রিকেটের প্রস্তুতি আরও মজবুত করার পাশাপাশি নিজের রাজ্য সৌরাষ্ট্রের পাশে দাঁড়ানোরও গুরুত্বপূর্ণ সুযোগ। নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজের আগে ব্যাট ও বল হাতে ছন্দ ফিরে পাওয়ার লক্ষ্য থাকবে ভারতের এই অভিজ্ঞ অলরাউন্ডারের।

ক্রিকেটOct 9

দ্বিতীয় ওডিআই-তেও হার ভারত এ-র, ২-০ ম্যাচে এগিয়ে গিয়ে সিরিজ জিতল অস্ট্রেলিয়া এ

মূলত টপ অর্ডারের ব্যর্থতাতেই ডুবল ভারতীয় দল। জস ফিলিপে ও সাম কনসটানসের অর্ধশতরানে ভর করে অস্ট্রেলিয়া এ তোলে ২৭৫ রান। এরপর ভারতের ইনিংসে পেসার স্পেনসের জনসন বড় ধাক্কা দেন। তুলে নেন তিনটি উইকেট। রজত পাতিদারের লড়াকু ৬৭ রান সত্ত্বেও ৪৫.২ ওভারে ২০৬ রানেই থেমে যায় ভারত এ দলের ইনিংস।