মেক্সিকোর ৪০ বছরের অপেক্ষা শেষ, ইকুয়েডরকে হারিয়ে শেষ ষোলোয় কুইনিনেসরা
বিশ্বকাপে ৪০ বছরের খরা কাটালো মেক্সিকো। নকআউট পর্বে জয়ের অপেক্ষা শেষ হল। জুলিয়ান কুইনিওনেস এবং রাউল হিমেনেসের করা দুই গোলে ইকুয়েডরকে ২-০ ব্যবধানে হারিয়ে শেষ ষোলোয় জায়গা নিশ্চিত করেছে তারা।

এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক: বিশ্বকাপে ৪০ বছরের খরা কাটালো মেক্সিকো। নকআউট পর্বে জয়ের অপেক্ষা শেষ হল। জুলিয়ান কুইনিওনেস এবং রাউল হিমেনেসের করা দুই গোলে ইকুয়েডরকে ২-০ ব্যবধানে হারিয়ে শেষ ষোলোয় জায়গা নিশ্চিত করেছে তারা।
২২ মিনিটে জুলিয়ান কুইনিওনেস গোল করে মেক্সিকোকে এগিয়ে দেন। এরপর কিছুক্ষণের মধ্যেই দ্বিতীয় গোলটি করেন রাউল হিমেনেস। ১৯৮৬ সালের পর প্রথমবার বিশ্বকাপের নকআউট পর্বে জয়ের স্বাদ পেল মেক্সিকো।
১৯৯৪ থেকে ২০১৮ পর্যন্ত টানা সাতটি বিশ্বকাপে শেষ ষোলো থেকেই বিদায় নিতে হয়েছিল মেক্সিকোকে। আর ২০২২ কাতার বিশ্বকাপে তারা ১৯৭৮ সালের পর প্রথমবারের মতো গ্রুপ পর্ব থেকেই ছিটকে যায়। সেই হতাশা, সেই ব্যর্থতার দিন শেষ হল।
এদিনের গোলটি নিয়ে বিশ্বকাপে মোট তিনটি গোল করলেন জুলিয়ান কুইনিওনেসের। এর ফলে তিনি মেক্সিকোর বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় লুইস "এল মাতাদোর" হার্নান্দেজ এবং হাভিয়ের "চিচারিতো" হার্নান্দেজের সঙ্গে যৌথভাবে দ্বিতীয় স্থানে উঠে এলেন।। তিনজনই বিশ্বকাপে চারটি করে গোল করেছেন।।
অন্যদিকে আন্তর্জাতিক ফুটবলে মেক্সিকোর হয়ে সর্র্বাধিক গোল করার তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এলেন রাউল হিমেনেস। নিজের ৪৭তম গোল করে জারেড বোরগেত্তিকে পেছনে ফেলেছেন। এই মুহূর্তে তিনি মেক্সিকোর সর্বকালের সর্বোচ্চ গোলদাতা চিচারিতোর থেকে মাত্র পাঁচ গোল দূরে। শেষ ষোলোয় ইংল্যান্ড ও ডিআর কঙ্গোর ম্যাচের বিজয়ীর মুখোমুখি হবে মেক্সিকো।
আজটেক স্টেডিয়ামে নিজেদের দুর্দান্ত রেকর্ডও আরও উন্নত করল মেক্সিকো। বিশ্বকাপের টানা ১০ ম্যাচ এখানে অপরাজিত তারা। ইকুয়েডরকে হারিয়ে মেক্সিকো আরেকটি গুরুত্বপূর্ণ রেকর্ডও গড়েছে। বিশ্বকাপের নকআউট পর্বে কোনো কনকাকাফ দল হিসেবে প্রথমবারের মতো দক্ষিণ আমেরিকার কোনও দলকে টুর্নামেন্ট থেকে বিদায় করল তারা।
এদিন ঝড় বৃষ্টির কারণে এক ঘন্টা দেরিতে শুরু হয় ম্যাচ। এর আগে ফ্রান্সের একটি ম্যাচও একই কারণে দেরিতে শুরু হয়েছিল। ৪০ বছরের খরা কাটেনোর পর এখন কোয়ার্টার ফাইনালে ওঠার স্বপ্নে বুঁদ মেক্সিকো।








