ছিলেন নিঃস্ব, আজ জাতীয় নায়ক, অরল্যান্ডো গিলের হৃদয়স্পর্শী উত্থানের গল্প
অরল্যান্ডো গিলের এই গল্প শুধু একটি ফুটবল ম্যাচের নয়; এটি সংগ্রাম, আত্মত্যাগ, ধৈর্য এবং স্বপ্নপূরণের এক অনুপ্রেরণাদায়ক অধ্যায়। একসময় যাঁর পরিবারের কাছে "কিছুই ছিল না", আজ তাঁর হাত ধরেই পুরো দেশ উদযাপন করছে এক স্মরণীয় জয়।

এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক
অরল্যান্ডো গিলের এই গল্প শুধু একটি ফুটবল ম্যাচের নয়; এটি সংগ্রাম, আত্মত্যাগ, ধৈর্য এবং স্বপ্নপূরণের এক অনুপ্রেরণাদায়ক অধ্যায়। একসময় যাঁর পরিবারের কাছে "কিছুই ছিল না", আজ তাঁর হাত ধরেই পুরো দেশ উদযাপন করছে এক স্মরণীয় জয়।
রাতারাতি গোটা দেশের নায়ক প্যারাগুয়ের গোলরক্ষক অরল্যান্ডো হিল। জার্মানির বিরুদ্ধে দুটি পেনাল্টি রুখে দিয়ে দেশকে বিশ্বকাপের শেষ ষোলোয় পৌঁছে দিয়েছেন। অথচ এই হিল একটা সময় অভবাবে তাড়নায় পুরনো ক্লাবের জার্সি ও অন্যান্য পোষাক বিক্রি করে দিতে বাধ্য হয়েছিলেন। সমাজমাধ্যমে হিলের স্ত্রীর একটি পুরো পোস্ট এই পরিস্থিতিতে ভাইরাল হয়েছে। ওই পোস্টে হিলের স্ত্রী লিখেছিলেন আমাদের কিছু নেই। এই পোস্ট নতুন করে ফিরে এসে হিলের লড়াই, সংগ্রামের কথা নতুন করে ফিরিয়ে নিয়ে এল।
টাইব্রেকারে দুইটি গুরুত্বপূর্ণ সেভ করে অরল্যান্ডো গিল নিশ্চিত করেন প্যারাগুয়ের ঐতিহাসিক জয়। যে মানুষটি এক সময় সন্তানের জন্য পোশাক বিক্রি করে সংসার চালিয়েছেন, সেই তিনিই আজ কোটি মানুষের হৃদয়ের নায়ক।
অরল্যান্ডো গিলের এই গল্প সংগ্রাম, আত্মত্যাগ, ধৈর্য এবং স্বপ্নপূরণের এক অনুপ্রেরণাদায়ক অধ্যায়। একসময় যাঁর পরিবারের কাছে "কিছুই ছিল না", আজ তাঁর হাত ধরেই পুরো দেশ উদযাপন করছে এক স্মরণীয় জয়। আর তার মধ্যে দিয়েই যেন হিলের লড়াই, সংগ্রামের কাহিনি গোটা দেশের কাছে একটা উদ্দীপক গল্প হয়ে উঠেছে।








