হাবাসের মতে ট্যাকটিক্যাল যুদ্ধ, আবেগকে নিয়ন্ত্রণ করতে চান ইস্টবেঙ্গল কোচ
মেগা ডার্বিতে নামার আগে হাবাসের স্পষ্ট বার্তা, আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে। যুদ্ধটা ট্যাকটিক্যাল ও মানসিক শক্তির। এটাই হাবাস। বরাবরই এক রকম। ফাইনালে নামার আগেও নিজেকে সেভাবেই মেলে ধরলেন।
এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক
মেগা ডার্বিতে নামার আগে হাবাসের স্পষ্ট বার্তা, আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে। যুদ্ধটা ট্যাকটিক্যাল ও মানসিক শক্তির। এটাই হাবাস। বরাবরই এক রকম। ফাইনালে নামার আগেও নিজেকে সেভাবেই মেলে ধরলেন। জানিয়ে দিলেন প্রথম দিন থেকে তাঁর মোটিভেশন একই রকম আছে। তিনি হারতে চান না একেবারেই। এটাও জানিয়ে দিলেন আগের ডার্বির সময় মোহনবাগান বেটার অবস্থায় ছিল। এখন কিন্তু পরিস্থিতি আলাদা।
বিদেশিরা অনেকেই এসে পৌঁছোননি। ইস্টবেঙ্গল কোচ অবশ্য জানিয়ে দিলেন তিনি কোনও অজুহাত দিতে চান না। গরম, আবহাওয়া, রেফারিং কোনও কিছু নিয়েই অজুহাত দিতে তিনি নারাজ, ঘোষণা করে দিলেন। পাশাপাশি মোহনবাগানের কোনও একজন বা দুজন ফুটবলারকে নিয়ে ভাবছেন না। ভাবছেন পুরো মোহনবাগান দলকে নিয়েই।
দলকে জেতানোর জন্য, সমর্থকদের আবেগকে সম্মান দেওয়ার জন্য তিনি ১০০ শতাংশ উজাড় করে দেওয়ার অঙ্গীকার করে দিলেন। মেনে নিলেন িবশাল কাইথ খুব ভাল গোলরক্ষক, তবে তাঁর দলের গিল বা লাচেনপাও যে পিছিযে নেই সেটাও মনে করিয়ে দিলেন। রীতিমত যুদ্ধ যুদ্ধ মোডে ঢুকে পড়েছেন ইস্টবেঙ্গল কোচ আন্তোনিও লোপেজ হাবাস।
