Xtra Time Bangla logo
সর্বশেষ খবর
সমস্যা পিছু ছাড়ছে না ইংল্যান্ডের, ভয়াবহ ঝড়ের সতর্কতায় হোটেলে ঘরবন্দি কেনরা, বেজে উঠল টর্নেডো সাইরেন২৮ বছর পর বিশ্বকাপে গোল স্কটল্যান্ডের, হারালো সনি নর্ডির দেশকেব্রাজিলকে প্রবল ঝাঁকুনি দিয়ে ম্যাচ ড্র করল মরক্কোবিশ্বকাপের ইতিহাসে প্রথম পয়েন্ট, ঐতিহাসিক, স্মরণীয় দিন কাতার ফুটবলের"মিসটেকেন আইডেন্টিটি" VAR-এ ভয় আউট ভরসা ইনথমাস পার্টের ভিসা বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি ঘানারশেষ বিশ্বকাপের আগে সমালোচকদের কড়া জবাব রোনাল্ডোর, ‘আমার ম্যাচগুলো দেখেননি?’বিশ্বকাপে চুরির কাণ্ড! হ্যারি কেন-বেলিংহ্যামের জুতো উধাও, নিরাপত্তা নিয়ে প্রশ্নের মুখে আয়োজকরাবিশ্বকাপের প্রথম ম্যাচে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল ফিচার ফটো গ্যালারিসমস্যা পিছু ছাড়ছে না ইংল্যান্ডের, ভয়াবহ ঝড়ের সতর্কতায় হোটেলে ঘরবন্দি কেনরা, বেজে উঠল টর্নেডো সাইরেন২৮ বছর পর বিশ্বকাপে গোল স্কটল্যান্ডের, হারালো সনি নর্ডির দেশকেব্রাজিলকে প্রবল ঝাঁকুনি দিয়ে ম্যাচ ড্র করল মরক্কোবিশ্বকাপের ইতিহাসে প্রথম পয়েন্ট, ঐতিহাসিক, স্মরণীয় দিন কাতার ফুটবলের"মিসটেকেন আইডেন্টিটি" VAR-এ ভয় আউট ভরসা ইনথমাস পার্টের ভিসা বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি ঘানারশেষ বিশ্বকাপের আগে সমালোচকদের কড়া জবাব রোনাল্ডোর, ‘আমার ম্যাচগুলো দেখেননি?’বিশ্বকাপে চুরির কাণ্ড! হ্যারি কেন-বেলিংহ্যামের জুতো উধাও, নিরাপত্তা নিয়ে প্রশ্নের মুখে আয়োজকরাবিশ্বকাপের প্রথম ম্যাচে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল ফিচার ফটো গ্যালারি

ব্রাজিলকে প্রবল ঝাঁকুনি দিয়ে ম্যাচ ড্র করল মরক্কো

মরক্কো শুধু ম্যাচটা ১-১ গোলে ড্র-ই করে দিল না, বিশেষ করে প্রথমার্ধে সব বিভাগেই ব্রাজিলকে টেক্কা দিয়ে গেল।

By AdminPublished Jun 14, 2026, 12:50 AM
ShareWhatsAppFacebookX
ব্রাজিলকে প্রবল ঝাঁকুনি দিয়ে ম্যাচ ড্র করল মরক্কো

লড়াইটা কঠিন হবে জানাই ছিল, তবে হাকিমিরা যে এভাবে সেলেকাওদের নাভিশ্বাস তুলে দেবে সেটা হয়ত ভাবা যায়নি। এবারের বিশ্বকাপে প্রথম বড় দল হিসাবে মাঠে নেমেছিল ব্রাজিল। আর ব্রাজিল মানেই বিশ্বজুড়ে আবেগ, উত্তেজনা, কৌতুহল। কিন্তু মরক্কো শুধু ম্যাচটা ১-১ গোলে ড্র-ই করে দিল না, বিশেষ করে প্রথমার্ধে সব বিভাগেই ব্রাজিলকে টেক্কা দিয়ে গেল।

শুরু থেকেই দ্রুত গতির আক্রমণের ঝড় তুলে ঝাঁপিয়ে পড়ে মরক্কো। প্রথমে গোল করে এগিয়েও যায়। আগুয়ান আলিসনের মাথার ওপর দিয়ে নিখুঁত লব করে বল জালে জড়িয়ে দেন ইসমাইল সাইবারি। তবে খেলার গতির বিরুদ্ধে ভিনিসিয়াস জুনিয়রের দুর্দান্ত গোল ব্রাজিলকে ম্যাচে ফেরায়। বাঁদিক দিয়ে কাট করে ঢুকে জোরালো শটে ম্যাচে সমতা ফেরান ভিনি।

গোটা প্রথমার্ধ রীতিমত ছন্নছাড়া ব্রাজিল। মূলত গতিতেই টেক্কা দিয়ে যায় মরক্কো। মাঝমাঠে ক্যাসেমিরো, পাকুয়েতারা গতিতে তাল মেলাতেই পারছিলেন না। ফলে মাঝমাঠে অনেকটা ফাঁকা জমি পেয়ে যাচ্ছিলেন মরক্কোর ফুটবলাররা। দ্রুত গতিতে লোক বাড়াচ্ছিলেন। যে কারণে নিউম্যারিক্যাল সুপ্রিমেসি বজায় থাকছিল সব সময়।

অভিজ্ঞ আনসেলোত্তি অবশ্য দ্বিতীয়ার্ধে এই জায়গাটা মেরামত করার চেষ্টা করেন। ক্যাসেমিরোকে তুলে নামিয়ে দেন ফ্যাবিনহোকে। পরে নামিয়ে দেন ড্যানিয়েল স্যান্টোসকে। এর ফলে দ্বিতীয়ার্ধে ব্রাজিল মাঝমাঠ কিছুটা জমাট বাঁধে। কিন্তু আপফ্রন্টে র্যফিনহা (Raphinha) চেষ্টা করলেও থিয়াগোর মধ্যে সেই তীক্ষ্ণতা কোথায়?

অন্যদিকে বুদ্ধদীপ্ত ফুটবল কাকে বলে দেখালেন হাকিমি। দলটাকে খেলানোর চেষ্টা করলেন। ভিনিসিয়াস জুনিয়রের সঙ্গে তাঁর ডুয়েলটাও ছিল ম্যাচের অন্যতম আকর্ষণ। তবে সবচেয়ে যে ব্যপারটা চোখে লাগল, একের বিরুদ্ধে এক পরিস্থিতিতে পিছিয়ে পড়ছেন ব্রাজিল ফুটবলাররা। ঐতিহ্যেই যে টান পড়েছে!

গত বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছেছিল মরক্কো। এবারও যে তারা কতটা কঠিন প্রতিপক্ষ, ভালোভাবেই বুঝিয়ে দিয়ে গেল। মরক্কো হয়ত জেতেনি, কিন্তু সেলেকাওদের প্রবল একটা ঝাঁকুনি তো দিয়ে গেল!

সর্বশেষ ভিডিও

সব দেখুন
হতাশ করল Ancelotti-র Brazil! Neymar এর অভাব টের পেলেন সমর্থকেরা। Morocco-র সমানে-সমানে টক্কর
YouTube

হতাশ করল Ancelotti-র Brazil! Neymar এর অভাব টের পেলেন সমর্থকেরা। Morocco-র সমানে-সমানে টক্কর

XtraTime Bangla

Germany সমর্থকদের বাস ভাড়া নিজেদের পকেট থেকে দেবেন স্বয়ং অধিনায়ক Joshua Kimmich! Trump-এর জোর জুলুম।
YouTube

Germany সমর্থকদের বাস ভাড়া নিজেদের পকেট থেকে দেবেন স্বয়ং অধিনায়ক Joshua Kimmich! Trump-এর জোর জুলুম।

XtraTime Bangla

ব্রাজিল ম্যাচের আগে দখল নিল New York এর নিউজার্সি। এ যেন হলুদ সমুদ্র! World Cup 2026
YouTube

ব্রাজিল ম্যাচের আগে দখল নিল New York এর নিউজার্সি। এ যেন হলুদ সমুদ্র! World Cup 2026

XtraTime Bangla

চতুর্থ ডিভিশনের দল Kolkata United স্পোর্টস ক্লাবের ফুটবলারদের উদ্বুদ্ধ করে গেলেন Mehtab Hossain
YouTube

চতুর্থ ডিভিশনের দল Kolkata United স্পোর্টস ক্লাবের ফুটবলারদের উদ্বুদ্ধ করে গেলেন Mehtab Hossain

XtraTime Bangla

এখনও Santos-এ যেভাবে বেঁচে আছেন Pele!বিশ্বকাপের গল্প Anilava Chaterjee-র চোখে! পর্ব- ২
YouTube

এখনও Santos-এ যেভাবে বেঁচে আছেন Pele!বিশ্বকাপের গল্প Anilava Chaterjee-র চোখে! পর্ব- ২

XtraTime Bangla

Brazil ম্যাচ জেতার হুঙ্কার Morocco-র ফুটবল ভক্তদের। দেখুন ভিডিও!
YouTube

Brazil ম্যাচ জেতার হুঙ্কার Morocco-র ফুটবল ভক্তদের। দেখুন ভিডিও!

XtraTime Bangla

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিশ্ব যোগ দিবসে বিরাট আয়োজন কলকাতায়! গোটা বিশ্ব তাকিয়ে! বিস্তারিত জানুন
YouTube

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিশ্ব যোগ দিবসে বিরাট আয়োজন কলকাতায়! গোটা বিশ্ব তাকিয়ে! বিস্তারিত জানুন

XtraTime Bangla

আমেরিকাতেও চুরি? একী কাণ্ড? England খেলোয়াড়দের পায়ের বুট-বল চুরি হয়ে গেল? FIFA World Cup 2026
YouTube

আমেরিকাতেও চুরি? একী কাণ্ড? England খেলোয়াড়দের পায়ের বুট-বল চুরি হয়ে গেল? FIFA World Cup 2026

XtraTime Bangla

🔥 এখন ট্রেন্ডিং

ফুটবলJun 14

সমস্যা পিছু ছাড়ছে না ইংল্যান্ডের, ভয়াবহ ঝড়ের সতর্কতায় হোটেলে ঘরবন্দি কেনরা, বেজে উঠল টর্নেডো সাইরেন

ভয়াবহ আবহাওয়ার সতর্কতার জন্য ইংল্যান্ড ফুটবল দলের খেলোয়াড়দের হোটেলের ঘরেই থাকতে বলা হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ কানসাস সিটির বাসিন্দাদের জন্য তীব্র বজ্রঝড়ের সতর্কতা জারি করার পর এই নির্দেশ দেওয়া হয়।

ফুটবলJun 14

২৮ বছর পর বিশ্বকাপে গোল স্কটল্যান্ডের, হারালো সনি নর্ডির দেশকে

২০২৬ ফিফা বিশ্বকাপে দারুণভাবেই শুরু করল স্কটল্যান্ড। গ্রুপ ‘সি’-এর ম্যাচে হাইতিকে ১-০ গোলে হারিয়ে দীর্ঘ ২৮ বছর পর বিশ্বকাপের মঞ্চে জয় তুলে নিয়েছে স্টিভ ক্লার্কের দল।

ফুটবলJun 14

ব্রাজিলকে প্রবল ঝাঁকুনি দিয়ে ম্যাচ ড্র করল মরক্কো

মরক্কো শুধু ম্যাচটা ১-১ গোলে ড্র-ই করে দিল না, বিশেষ করে প্রথমার্ধে সব বিভাগেই ব্রাজিলকে টেক্কা দিয়ে গেল।

ফুটবলJun 13

বিশ্বকাপের ইতিহাসে প্রথম পয়েন্ট, ঐতিহাসিক, স্মরণীয় দিন কাতার ফুটবলের

শেষ মুহূর্তের নাটকীয় গোলে সুইজারল্যান্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করে বিশ্বকাপ ইতিহাসে প্রথম পয়েন্ট অর্জন করল কাতার।