ফিচার ফটো গ্যালারি
ফিচার বিভাগের সেরা মুহূর্তগুলির একটি ফটো সংকলন।
1 / 7এই ম্যাচ ভারতীয় ফুটবলের ইতিহাসেও একটি বিশেষ অধ্যায় হয়ে থাকবে। প্রথমবারের মতো পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ভারতের মাটিতে খেলতে আসছে। একদিকে ভিনিসিয়াস, রাপিনহা-সহ তারকাখচিত ব্রাজিল দল, অন্যদিকে কোচ খালিদ জামিলের অধীনে নিজেদের বিশ্বমঞ্চে প্রমাণের লক্ষ্যে নামবে ব্লু টাইগার্স।
২০১৬ সালে গোয়ায় অনুষ্ঠিত ব্রিক্স অনূর্ধ্ব ১৭-এর হাত ধরেই ভারতীয় ফুটবলপ্রেমীদের সঙ্গে প্রথম পরিচয় হয়েছিল ভিনিসিয়াস জুনিয়রের। তখন তিনি ছিলেন ব্রাজিলের অন্যতম প্রতিশ্রুতিশীল তরুণ ফুটবলার। তাঁর গতি, দক্ষতা এবং বল পায়ে অসাধারণ নিয়ন্ত্রণ সেই সময় থেকেই নজর কেড়েছিল। সেই টুর্নামেন্টের মাধ্যমে ভারতীয় দর্শকরাও কাছ থেকে দেখার সুযোগ পেয়েছিলেন এমন এক প্রতিভাকে, যিনি পরবর্তীতে বিশ্ব ফুটবলের মঞ্চে নিজের আলাদা জায়গা তৈরি করেছেন।
শৈশবের একটি দুর্ঘটনা তাঁর জীবন বদলে দিয়েছিল। কিন্তু স্বপ্ন দেখার ক্ষমতা কেড়ে নিতে পারেনি। আজ সেই স্বপ্নই তাঁকে নিয়ে যাচ্ছে আরও একটি আন্তর্জাতিক মঞ্চে। সামনে দুটি দৌড়, লক্ষ্য দুটি সোনা আর হৃদয়ের কেন্দ্রে সেই তেরঙা।
ভারতীয় ক্রিকেটে হার্দিক অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্রিকেটার। ব্যাট এবং বল, দুই বিভাগেই অবদান রাখার ক্ষমতার কারণে তাঁর প্রত্যাবর্তন দলের জন্য বড় স্বস্তি হতে পারে। অস্ট্রেলিয়া এ-র বিরুদ্ধে খেলতে পারলে ইন্ডিয়া এ - র হয়ে এই সিরিজ তাঁর ম্যাচ ফিটনেস যাচাইয়ের গুরুত্বপূর্ণ মঞ্চ হয়ে উঠবে।