Xtra Time Bangla logo
সর্বশেষ খবর
গম্ভীরকে খোঁচা কাইফের! ভিভিএস লক্ষ্মণের কোচিংয়ের প্রশংসা, আঙুল তুললেন টিম কম্বিনেশনে রিয়ালে নয়, বার্সেলোনাতেই খেলার ব্যাপারে সম্মতি দিলেন রড্রি, সিটির সঙ্গে বার্সার চুক্তি বাকিবিতর্কিত সিদ্ধান্ত, অনূর্ধ্ব ১৫ বিশ্বকাপ দলের ম্যানেজারের দায়িত্ব পেয়েও প্রত্যাখ্যান রঞ্জিত বাজাজের তিনবার চেক বাউন্স! সংবিধান দেখিয়ে বিতাড়িত বাবরি খ্যাত হুমায়ুন কবীর মহমেডান স্পোর্টিং ক্লাবের নতুন সভাপতি হিসেবে গজল উজ জাফরবিশ্বকাপে ইংল্যান্ডকে হারানোর দিন ১৫ জুলাইকে প্রতি বছর উদযাপন করবে আর্জেন্টিনা এবার টাটা গোষ্ঠীকে আইএসএল থেকে নাম তুলে না নেওয়ার আবেদন জানালেন ফেডারেশন প্রসিডেন্টফুটবল নয়, ব্রাজিল-পেরু ক্রিকেট ম্যাচ নিয়েও উন্মাদনাদলীপ ট্রফি ২০২৬-২৭: ঘরোয়া ক্রিকেটে ফিরছে লাল বলের যুদ্ধহর্ষিতা জাখর: ট্যুর ডি ফ্রান্স ফেমেসে ইতিহাস তৈরি করেছেন ভারতের নতুন সাইক্লিং প্রতিভা এই পাকিস্তান ক্রিকেট তারকা সবেমাত্র ব্রিটিশ নাগরিক হয়েছেন; আগামী বছর কি আইপিএল খেলবেন? গম্ভীরকে খোঁচা কাইফের! ভিভিএস লক্ষ্মণের কোচিংয়ের প্রশংসা, আঙুল তুললেন টিম কম্বিনেশনে রিয়ালে নয়, বার্সেলোনাতেই খেলার ব্যাপারে সম্মতি দিলেন রড্রি, সিটির সঙ্গে বার্সার চুক্তি বাকিবিতর্কিত সিদ্ধান্ত, অনূর্ধ্ব ১৫ বিশ্বকাপ দলের ম্যানেজারের দায়িত্ব পেয়েও প্রত্যাখ্যান রঞ্জিত বাজাজের তিনবার চেক বাউন্স! সংবিধান দেখিয়ে বিতাড়িত বাবরি খ্যাত হুমায়ুন কবীর মহমেডান স্পোর্টিং ক্লাবের নতুন সভাপতি হিসেবে গজল উজ জাফরবিশ্বকাপে ইংল্যান্ডকে হারানোর দিন ১৫ জুলাইকে প্রতি বছর উদযাপন করবে আর্জেন্টিনা এবার টাটা গোষ্ঠীকে আইএসএল থেকে নাম তুলে না নেওয়ার আবেদন জানালেন ফেডারেশন প্রসিডেন্টফুটবল নয়, ব্রাজিল-পেরু ক্রিকেট ম্যাচ নিয়েও উন্মাদনাদলীপ ট্রফি ২০২৬-২৭: ঘরোয়া ক্রিকেটে ফিরছে লাল বলের যুদ্ধহর্ষিতা জাখর: ট্যুর ডি ফ্রান্স ফেমেসে ইতিহাস তৈরি করেছেন ভারতের নতুন সাইক্লিং প্রতিভা এই পাকিস্তান ক্রিকেট তারকা সবেমাত্র ব্রিটিশ নাগরিক হয়েছেন; আগামী বছর কি আইপিএল খেলবেন?

তিনবার চেক বাউন্স! সংবিধান দেখিয়ে বিতাড়িত বাবরি খ্যাত হুমায়ুন কবীর মহমেডান স্পোর্টিং ক্লাবের নতুন সভাপতি হিসেবে গজল উজ জাফর

কার্যনির্বাহী কমিটি সিদ্ধান্ত নিয়েছে যে, হুমায়ুন কবীরকে মহমেডান স্পোর্টিং ক্লাবের সভাপতির দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে। এই সিদ্ধান্ত ৬ আগস্ট ২০২৬ থেকেই কার্যকর হয়েছে।

লিখেছেন Adminপ্রকাশিত Aug 7, 2026, 12:04 PM
ShareWhatsAppFacebookX
 তিনবার চেক বাউন্স! সংবিধান দেখিয়ে বিতাড়িত বাবরি খ্যাত হুমায়ুন কবীর মহমেডান স্পোর্টিং ক্লাবের নতুন সভাপতি হিসেবে গজল উজ জাফর

এক্সট্রা টাইম বাংলা ওয়েব ডেস্ক: কলকাতা, ৬ আগস্ট ২০২৬: দুমাস আগে উৎসব সমারোহে ক্লাবের সভাপতি হন হুমায়ুন কবীর। ট্রাস্টি বোর্ডকে লিখিত দিয়েছিলেন, আর্থিক দায় নেবেন, প্রায় ২৫ কোটি টাকা জোগাড় করে দেবেন এমন ছিল লিখিত প্রতিশ্রুতি। অথচ দুমাসে তিনবার তাঁর চেক বাউন্স করে। সংবিধান বলছে, কার্যকরী কমিটির সংখ্যাধিক্য অনুযায়ী যে কেউ অপসারণ করা যায়। ভরা সাংবাদিক সম্মেলনে সংবিধান দেখিয়ে সভাপতিকে অপসারণ করল কার্যকরী কমিটি।

সাংবাদিক সম্মেলনের আগে মহমেডান স্পোর্টিং ক্লাবের ক্লাব টেন্টে অনুষ্ঠিত বৈঠকে গজল উজ জাফরকে ক্লাবের নতুন সভাপতি হিসেবে নিয়োগের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

একই বৈঠকে কার্যনির্বাহী কমিটি সিদ্ধান্ত নিয়েছে যে, হুমায়ুন কবীরকে মহমেডান স্পোর্টিং ক্লাবের সভাপতির দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে। এই সিদ্ধান্ত ৬ আগস্ট ২০২৬ থেকেই কার্যকর হয়েছে।

Md President.jfif

বৈঠকে ক্লাবের বর্তমান আর্থিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং আর্থিক ও প্রশাসনিক ধারাবাহিকতা বজায় রাখতে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্ব আরোপ করা হয়।

এছাড়াও, ক্লাবের খেলোয়াড়, কোচিং স্টাফ, কর্মচারী, আইনানুগ সংস্থা, বিভিন্ন সরবরাহকারী ও অন্যান্য পাওনাদারদের প্রতি বকেয়া আর্থিক দায়বদ্ধতার বিষয়টিও গুরুত্ব সহকারে পর্যালোচনা করা হয় এবং দ্রুত সেই দায় মেটানোর প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়।

কার্যনির্বাহী কমিটি বর্তমান আর্থিক সংকটের সময় গজল উজ জাফরের গুরুত্বপূর্ণ আর্থিক সহায়তার জন্য আনুষ্ঠানিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেছে। তাঁর সহায়তায় ক্লাবের দৈনন্দিন কার্যক্রম সচল রাখা এবং একাধিক জরুরি আর্থিক দায়বদ্ধতা পূরণ করা সম্ভব হয়েছে।

নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর গজল উজ জাফর ক্লাবের আর্থিক ভিত্তিকে আরও শক্তিশালী করা, প্রশাসনিক স্থিতিশীলতা বজায় রাখা এবং মহমেডান স্পোর্টিং ক্লাবের দীর্ঘমেয়াদি উন্নয়ন ও স্থায়িত্ব নিশ্চিত করার লক্ষ্যে নেতৃত্ব দেবেন।

এখন দেখার হুমায়ুন কবীর কী করেন!

🔥 এখন ট্রেন্ডিং

ক্রিকেটAug 7

গম্ভীরকে খোঁচা কাইফের! ভিভিএস লক্ষ্মণের কোচিংয়ের প্রশংসা, আঙুল তুললেন টিম কম্বিনেশনে

"ভিভিএস লক্ষ্মণ জিম্বাবোয়েতে দুর্দান্ত কাজ করেছেন। তিনি সাতজন বিশেষজ্ঞ ব্যাটার এবং চারজন বিশেষজ্ঞ বোলারের ঐতিহ্যগত কম্বিনেশনেই আস্থা রেখেছিলেন। শুধু আট নম্বরে একজন অলরাউন্ডার খেলানোর জন্য দলের ভারসাম্য নষ্ট করেননি। নিজের একাদশের উপর পূর্ণ বিশ্বাস রেখেছিলেন। নতুন কোচ হিসেবে সহজ ম্যাচ জেতা প্রত্যাশিত, কিন্তু বিদেশ সফরের কঠিন চ্যালেঞ্জই আসল পরীক্ষা।"

ফুটবলAug 7

রিয়ালে নয়, বার্সেলোনাতেই খেলার ব্যাপারে সম্মতি দিলেন রড্রি, সিটির সঙ্গে বার্সার চুক্তি বাকি

বার্সেলোনার পথে এক পা বাড়িয়ে দিলেন রড্রি। কাতালান ক্লাবটির স্পোর্টিং ডিরেক্টরকে তিনি সেখানে খেলার ব্যাপারে সম্মতি দিয়ে দিলেন। এর ফলে রড্রির রিয়াল মাদ্রিদে যাওয়ার সম্ভাবনা শেষ হয়ে গেল। যদিও স্প্যানিশ মিডফিল্ডারের বর্তমান ক্লাব ম্যাঞ্চেস্টার সিটির সঙ্গে এখনও কোনও চুক্তি হয়নি বার্সার।

ফুটবলAug 7

বিতর্কিত সিদ্ধান্ত, অনূর্ধ্ব ১৫ বিশ্বকাপ দলের ম্যানেজারের দায়িত্ব পেয়েও প্রত্যাখ্যান রঞ্জিত বাজাজের

রঞ্জিত বাজাজের সিদ্ধান্তে ভারতীয় ফুটবল মহল অবাক। অনূর্ধ্ব ১৫ বিশ্বকাপের জন্য ভারতীয় ফুটবল দলের ম্যানেজারের দায়িত্ব দেওয়া হয়েছিল বাজাজকে, কিন্তু সেই প্রস্তাব তিন ফিরিয়ে দিলেন।

ফুটবলAug 7

তিনবার চেক বাউন্স! সংবিধান দেখিয়ে বিতাড়িত বাবরি খ্যাত হুমায়ুন কবীর মহমেডান স্পোর্টিং ক্লাবের নতুন সভাপতি হিসেবে গজল উজ জাফর

কার্যনির্বাহী কমিটি সিদ্ধান্ত নিয়েছে যে, হুমায়ুন কবীরকে মহমেডান স্পোর্টিং ক্লাবের সভাপতির দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে। এই সিদ্ধান্ত ৬ আগস্ট ২০২৬ থেকেই কার্যকর হয়েছে।