Xtra Time Bangla logo
সর্বশেষ খবর
সাহালের দুরন্ত হ্যাটট্রিক, ডুরান্ডে সিআইএসএফকে ৬-০ গোলে উড়িয়ে দিল মোহনবাগান সুপার জায়ান্টবাবার শেষকৃত্যে গোপনীয়তা লঙ্ঘন! আর্জেন্টিনার সংবাদমাধ্যমের বিরুদ্ধে আইনি পদক্ষেপের পথে মেসিবিনা দোষে শাস্তি, ক্রকেট জীবন অকালে শেষ, অভিমানে দেশত্যাগ, সুভাষ গুপ্তের সেই  ট্র্যাজিক স্টোরিভারতের ক্রিকেটে চোটের ছড়াছড়ি! কেন বারবার চোটে পড়ছেন ক্রিকেটাররা? শইকিয়া-লক্ষ্মণ বৈঠক টেস্টে তিন নম্বরে পাড়িক্কাল? ১৪২ রানে জোরালো দাবি ভারতীয় ব্যাটারেরপঞ্চম জ্যাভলিন ডে : সেরা নাদিয়া ডিএসএ, নজরকাড়া পারফরম্যান্স মোহনবাগান ও ইস্টবেঙ্গলের প্রয়াত মেসির বাবা, কিংবদন্তি লিওর কেরিয়ারে সবচেয়ে বড় অবদান বাবা হোর্হে মেসিরই পোলার্ডের রেকর্ড ভেঙে ইতিহাস বাটলারের, ১৫ বছরের বৈভবকে নিয়ে বড় ভবিষ্যদ্বাণীবিধ্বংসী ক্যাম্পবেলের ২৫ রানে ৮ উইকেট, বাংলাদেশের ইনিংস শেষ মাত্র ৫৪ রানে গম্ভীরকে খোঁচা কাইফের! ভিভিএস লক্ষ্মণের কোচিংয়ের প্রশংসা, আঙুল তুললেন টিম কম্বিনেশনেসাহালের দুরন্ত হ্যাটট্রিক, ডুরান্ডে সিআইএসএফকে ৬-০ গোলে উড়িয়ে দিল মোহনবাগান সুপার জায়ান্টবাবার শেষকৃত্যে গোপনীয়তা লঙ্ঘন! আর্জেন্টিনার সংবাদমাধ্যমের বিরুদ্ধে আইনি পদক্ষেপের পথে মেসিবিনা দোষে শাস্তি, ক্রকেট জীবন অকালে শেষ, অভিমানে দেশত্যাগ, সুভাষ গুপ্তের সেই  ট্র্যাজিক স্টোরিভারতের ক্রিকেটে চোটের ছড়াছড়ি! কেন বারবার চোটে পড়ছেন ক্রিকেটাররা? শইকিয়া-লক্ষ্মণ বৈঠক টেস্টে তিন নম্বরে পাড়িক্কাল? ১৪২ রানে জোরালো দাবি ভারতীয় ব্যাটারেরপঞ্চম জ্যাভলিন ডে : সেরা নাদিয়া ডিএসএ, নজরকাড়া পারফরম্যান্স মোহনবাগান ও ইস্টবেঙ্গলের প্রয়াত মেসির বাবা, কিংবদন্তি লিওর কেরিয়ারে সবচেয়ে বড় অবদান বাবা হোর্হে মেসিরই পোলার্ডের রেকর্ড ভেঙে ইতিহাস বাটলারের, ১৫ বছরের বৈভবকে নিয়ে বড় ভবিষ্যদ্বাণীবিধ্বংসী ক্যাম্পবেলের ২৫ রানে ৮ উইকেট, বাংলাদেশের ইনিংস শেষ মাত্র ৫৪ রানে গম্ভীরকে খোঁচা কাইফের! ভিভিএস লক্ষ্মণের কোচিংয়ের প্রশংসা, আঙুল তুললেন টিম কম্বিনেশনে

এবার টাটা গোষ্ঠীকে আইএসএল থেকে নাম তুলে না নেওয়ার আবেদন জানালেন ফেডারেশন প্রসিডেন্ট

এআইএফএফ প্রেসিডেন্ট আশাবাদি মত পরিবর্তন করবে টাটা কর্তৃপক্ষ। তিনি বলেন টাটার দল দেশের সেরা লিগে থাকলে তাঁরা সকলেই খুশি হবেন। তিনি এ-ও জানিয়েছেন, যদি ফেডারেশনের তরফ থেকে অনুরোধ জানিয়ে কোনও চিঠি দেওয়ার প্রয়োজন হয়, তাহলে ফুটবলের স্বার্থে তাঁরা সেটাই করবেন।

লিখেছেন Adminপ্রকাশিত Aug 6, 2026, 5:49 PM
ShareWhatsAppFacebookX
 এবার টাটা গোষ্ঠীকে আইএসএল থেকে নাম তুলে না নেওয়ার আবেদন জানালেন ফেডারেশন প্রসিডেন্ট

ছবি সৌজন্য ইনস্টাগ্রাম

এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক

এবার টাটা গোষ্ঠীর কাছে আইএসএল থেকে দল না তোলার আবেদন জানালেন খোদ ফেডারেশন প্রেসিডেন্ট কল্যাণ চৌবে। কর্তৃপক্ষের সিদ্ধান্ত পুর্নবিবেচনার আর্জি জানিয়েছেন তিনি। আগেই টাটা গোষ্ঠী সিদ্ধান্ত নিয়েছে, গ্রাসরুট লেভেল ডেভলপমেন্টের দিকে নজর দেওয়ার জন্য তারা আইএসএল থেকে জামশেদপুর এফসির নাম তুলে নিচ্ছে। পাশাপাশি আএএসএলের ভবিষ্যৎ নিয়েও তারা সন্দিহান।

এই পরিস্থিতি সত্ত্বেও এআইএফএফ প্রেসিডেন্ট আশাবাদি মত পরিবর্তন করবে টাটা কর্তৃপক্ষ। তিনি বলেন টাটার দল দেশের সেরা লিগে থাকলে তাঁরা সকলেই খুশি হবেন। তিনি এ-ও জানিয়েছেন, যদি ফেডারেশনের তরফ থেকে অনুরোধ জানিয়ে কোনও চিঠি দেওয়ার প্রয়োজন হয়, তাহলে ফুটবলের স্বার্থে তাঁরা সেটাই করবেন। দেশের সেরা লিগে টাটার থাকা উচিত। ভারতীয় ফুটবলের ভালোর জন্য যদি টাটার কোনও পরামর্শ থাকে, তাহলে সেটাও তাঁরা গ্রহণ করবেন। জানিয়ে দেন কল্যাণ চৌবে।

টাটার পক্ষ থেকে অবশ্য আগেই জানিয়ে দেওয়া হয়েছে, তাঁরা ফুটবলারদের সঙ্গে তাঁদের চুক্তিকে সম্মান করবেন। এবং অন্য ক্লাব খুঁজে নিতে সাহায্যও করবেন।

ফেডারেশন সভাপতি অবশ্য মনে করেন না যে, আর্থিক সমস্যার জন্যই পিছিয়ে যাচ্ছে টাটা। বলেন, টাটার বোর্ডরুমে অবশ্যই কিছু আলোচনা ও সিদ্ধান্ত হয়েছে, তবে মাত্র এক দেড় কোটি টাকা দেওয়ার জন্য এই সিদ্ধান্ত নেওযা হয়নি। এটা তেমন ব্যাপার নয়।

কল্যাণের স্পষ্ট বক্তব্য, টাটা জানে তাদের জন্য সমর্থনের ঢেউ কেমন। তাদের ব্যবসার যা ব্যাপ্তি, তাতে অর্থের কারণে তারা পিছিয়ে যাচ্ছে না। তাঁরা নিশ্চয় মন পরিবর্তন করবে, আশাদাদি তিনি।

কল্যাণ চৌবে নিজেও টাটা ফুটবল অ্যাকাডেমির প্রাক্তন ছাত্র। তিনি ভারতীয় ফুটবলে টাটার অবদানের জন্য কৃতজ্ঞতাও জানান। কেন টাটা কর্তৃপক্ষ অন্য কর্পোরেটের থেকে আলাদা, তার ব্যাখ্যাও দিয়েছেন তিনি। বলেন টাটা কখনই খেলাধুলোকে ব্যবসার মাধ্যম হিসাবে দেখে না। লাভ ক্ষতির কথা ভেবে খেলাধুলোর জন্য কাজ করে না। তাই কল্যাণের আশা শেষ পর্যন্ত মন ঘুরবে টাটার।  

🔥 এখন ট্রেন্ডিং

ফুটবলAug 10

সাহালের দুরন্ত হ্যাটট্রিক, ডুরান্ডে সিআইএসএফকে ৬-০ গোলে উড়িয়ে দিল মোহনবাগান সুপার জায়ান্ট

ডুরান্ডে গ্রুপের শেষ ম্যাচেও সহজ জয় মোহনবাগান সুপার জায়ান্টের। সোমবার সিআইএসএফ প্রোটেক্টরকে ৬-০ গোলে উড়িয়ে দিল সবুজ মেরুন ব্রিগেড। ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে থেকেই কোয়ার্টার ফাইনালে গেল প্যানাজিওটিসের দল। সাহালের দুরন্ত হ্যাটট্রিক। অন্য গোলগুলি করেন মনবীর, ম্যাকলরেন ও অভিষেক।

ক্রিকেটAug 10

বাবার শেষকৃত্যে গোপনীয়তা লঙ্ঘন! আর্জেন্টিনার সংবাদমাধ্যমের বিরুদ্ধে আইনি পদক্ষেপের পথে মেসি

বাবার শেষকৃত্যের মতো একান্ত ব্যক্তিগত মুহূর্তে পরিবারের গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে আর্জেন্টিনার কয়েকটি সংবাদমাধ্যমের বিরুদ্ধে আইনি পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে লিওনেল মেসির আইনি দল। আর্জেন্টিনার রোজারিওতে প্রয়াত বাবা হোর্হে মেসির শেষকৃত্যে মেসি ও তাঁর পরিবারের সদস্যদের ছবি প্রকাশিত হওয়ার পরই এই সিদ্ধান্ত বলে জানা যাচ্ছে।

ক্রিকেটAug 10

বিনা দোষে শাস্তি, ক্রকেট জীবন অকালে শেষ, অভিমানে দেশত্যাগ, সুভাষ গুপ্তের সেই  ট্র্যাজিক স্টোরি

সুভাষ গুপ্তের কোনও দোষ ছিল না। তাঁর একমাত্র অপরাধ ছিল তিনি কৃপাল সিংয়ের রুমমেট ছিলেন এবং কেন তিনি এর প্রতিবাদ করে কৃপালকে বাধা দেননি। যদিও প্রাক্তন ভারত অধিনায়ক নরি কনট্র্যাক্টর গুপ্তেকে সমর্থন করে জানিয়ে ছিলেন ঘটনা ঘটার সময় গুপ্তে অন্য আরও ৬ জন ক্রিকেটারের সঙ্গে তাঁর ঘরে তাস খেলছিলেন। তবু তাঁকে শাস্তি দেওয়া হয়।

ক্রিকেটAug 9

ভারতের ক্রিকেটে চোটের ছড়াছড়ি! কেন বারবার চোটে পড়ছেন ক্রিকেটাররা? শইকিয়া-লক্ষ্মণ বৈঠক

রবিবার বেঙ্গালুরুতে এই বিষয়েই উচ্চপর্যায়ের বৈঠক করেন BCCI সচিব দেবজিৎ সইকিয়া এবং CoE প্রধান ভিভিএস লক্ষ্মণ। জাতীয় দলের ক্রিকেটারদের চোট, রিহ্যাবিলিটেশন প্রক্রিয়া এবং ভবিষ্যতে কীভাবে চোটের সংখ্যা কমানো যায়, তা নিয়েই মূলত আলোচনা হয়।