Xtra Time Bangla logo
সর্বশেষ খবর
উজবেকিস্তানের বিরুদ্ধে নিজেদের সেরাটা দেবে ভারতীয় অনূর্ধ্ব - ২০ দল, জানালেন কোচকঠিন বিদেশ সফরের পর BCCI-এর পর্যালোচনা, তৈরি হতে পারে ভারতের ক্রিকেটের নতুন রোডম্যাপপ্রত্যাখ্যান থেকে স্বীকৃতি: শুভম গৌতমের গতিই খুলে দিল সাফল্যের দরজাকেরালা থেকে ভালোবাসার বার্তা: ৪,০০০ মাইল দূরত্ব ভেঙে CR7-এর কাছে ভক্তদের চিঠি পৌঁছে দিচ্ছেন রোনাল্ডোর বোনঅন্তিম দিনে নাটকীয় চমক: ১২৫ মিলিয়ন ইউরো তে এনজো ফার্নান্দেজকে দলে নিল ম্যানচেস্টার সিটিব্রাজিল, উরুগুয়ে, পানামার বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য ভারত তাদের ২৬ সদস্যের দল ঘোষণা করেছে; নো ঝিংগান, ছ্যাংটে দলেআন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন লিওনেল মেসি।সৌরভ গঙ্গোপাধ্যায়ের বার্তা: ব্রাজিল-উরুগুয়ের মতো দলের বিরুদ্ধে নিয়মিত খেললেই উন্নতি করবে ভারতীয় ফুটবলশরীরের কাছে হার মানলেন জকোভিচ! ইউএস ওপেনে প্রথম রাউন্ডেই বিদায়, ম্যাচে বমি ও ভয়ঙ্কর ক্র্যাম্প বিশ্বকাপ বিতর্ক থেকে শিক্ষা, ভারতের বিরুদ্ধে সিরিজ নিয়ে আশাবাদী তামিমউজবেকিস্তানের বিরুদ্ধে নিজেদের সেরাটা দেবে ভারতীয় অনূর্ধ্ব - ২০ দল, জানালেন কোচকঠিন বিদেশ সফরের পর BCCI-এর পর্যালোচনা, তৈরি হতে পারে ভারতের ক্রিকেটের নতুন রোডম্যাপপ্রত্যাখ্যান থেকে স্বীকৃতি: শুভম গৌতমের গতিই খুলে দিল সাফল্যের দরজাকেরালা থেকে ভালোবাসার বার্তা: ৪,০০০ মাইল দূরত্ব ভেঙে CR7-এর কাছে ভক্তদের চিঠি পৌঁছে দিচ্ছেন রোনাল্ডোর বোনঅন্তিম দিনে নাটকীয় চমক: ১২৫ মিলিয়ন ইউরো তে এনজো ফার্নান্দেজকে দলে নিল ম্যানচেস্টার সিটিব্রাজিল, উরুগুয়ে, পানামার বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য ভারত তাদের ২৬ সদস্যের দল ঘোষণা করেছে; নো ঝিংগান, ছ্যাংটে দলেআন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন লিওনেল মেসি।সৌরভ গঙ্গোপাধ্যায়ের বার্তা: ব্রাজিল-উরুগুয়ের মতো দলের বিরুদ্ধে নিয়মিত খেললেই উন্নতি করবে ভারতীয় ফুটবলশরীরের কাছে হার মানলেন জকোভিচ! ইউএস ওপেনে প্রথম রাউন্ডেই বিদায়, ম্যাচে বমি ও ভয়ঙ্কর ক্র্যাম্প বিশ্বকাপ বিতর্ক থেকে শিক্ষা, ভারতের বিরুদ্ধে সিরিজ নিয়ে আশাবাদী তামিম

অন্তিম দিনে নাটকীয় চমক: ১২৫ মিলিয়ন ইউরো তে এনজো ফার্নান্দেজকে দলে নিল ম্যানচেস্টার সিটি

ট্রান্সফারের এই মরশুমের শেষ দিনের এই চুক্তি ইতিমধ্যেই বিশ্ব ফুটবল মহলের অন্যতম চর্চিত বিষয় হয়ে উঠেছে।

লিখেছেন Adminপ্রকাশিত Sep 2, 2026, 4:34 PM
ShareWhatsAppFacebookX
অন্তিম দিনে নাটকীয় চমক: ১২৫ মিলিয়ন ইউরো তে এনজো ফার্নান্দেজকে দলে নিল ম্যানচেস্টার সিটি

এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক: চলতি ট্রান্সফার মার্কেটে ফের বড়সড় চমক দিলো ম্যানচেস্টার সিটি। চেলসি এফসি থেকে ১২৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে এনজো ফার্নান্দেজ কে দলে নিল ম্যান সিটি। ট্রান্সফারের এই মরশুমের শেষ দিনের এই চুক্তি ইতিমধ্যেই বিশ্ব ফুটবল মহলের অন্যতম চর্চিত বিষয় হয়ে উঠেছে। ২৫ বছর বয়সি আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী মিডফিল্ডার পাঁচ বছরের চুক্তিতে ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়েছেন। ফলে ২০৩১ সাল পর্যন্ত ইতিহাদ স্টেডিয়ামেই দেখা যাবে তাঁকে।

ফার্নান্দেজকে দলে নেওয়ার ফলে ব্রিটিশ ট্রান্সফার মার্কেটের রেকর্ডও ছুঁয়ে ফেলল ম্যানচেস্টার সিটি। এই বিশাল অঙ্কের চুক্তির নেপথ্যে অন্যতম বড় কারণ ছিল ম্যানেজার এনজো মারেসকার সঙ্গে ফার্নান্দেজের পুনর্মিলন। রিপোর্ট অনুযায়ী, নিজের প্রাক্তন চেলসি কোচের অধীনে ফের খেলতে এই দলবদলের ব্যাপারে যথেষ্ট আগ্রহী ছিলেন ফার্নান্দেজ।

ফার্নান্দেজের আগমনকে ম্যানচেস্টার সিটির প্রায় £৪০০ মিলিয়নের পুনর্গঠন পরিকল্পনার অন্যতম বড় সংযোজন হিসেবে দেখা হচ্ছে। তিনি দলে যোগ দিলেন এলিয়ট অ্যান্ডারসন এবং কিশোর প্রতিভা আইয়ুব বুয়াদ্দির সঙ্গে।

ডেডলাইন ডে-র দিন অন্তিম মুহূর্তে হয় এই হাই-প্রোফাইল ট্রান্সফার। ফার্নান্দেজের সরাসরি পরিবর্তন হিসেবে মোনাকোর লামিনে কামারাকে প্রায় £৪৭ মিলিয়নে দলে নেওয়ার পরিকল্পনা করেছিল চেলসি। কিন্তু ফোলারিন বালোগানের সঙ্গে আলাদা একটি চুক্তি ভেস্তে যাওয়ায় মোনাকো, কামারাকে চেলসিতে যোগ দেওয়ার অনুমতি দেয়নি।

মিডফিল্ডার সংকট থাকা সত্ত্বেও ম্যানচেস্টার সিটি এবং ফার্নান্দেজকে দেওয়া প্রতিশ্রুতি রাখে চেলসি। ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়ার ঠিক আগেই সমস্ত কাগজপত্রের কাজ সম্পন্ন হয়। এর ফলে চেলসির সঙ্গে এনজো ফার্নান্দেজের সাড়ে তিন বছরের যাত্রার ইতি ঘটল। চেলসির সাথে এই সাড়ে তিন বছরের পথ চলায় সব প্রতিযোগিতা মিলিয়ে প্রায় ১৭০টি ম্যাচ খেলেছেন তিনি। তাঁর নামের পাশে রয়েছে ৩১টি গোল এবং ৩০টি অ্যাসিস্ট।

ফার্নান্দেজ এর জন্য এবার নতুন অধ্যায় এর সূচনা হল ম্যানচেস্টার সিটির আকাশি নীল জার্সিতে। এনজো ফার্নান্দেজের আগমনে চলতি মরশুম যে আরও জমজমাট হতে চলেছে ম্যান সিটির জন্য তা বলাই বাহুল্য।

🔥 এখন ট্রেন্ডিং

ফুটবলSep 2

উজবেকিস্তানের বিরুদ্ধে নিজেদের সেরাটা দেবে ভারতীয় অনূর্ধ্ব - ২০ দল, জানালেন কোচ

সোমবার সিরিয়ার বিরুদ্ধে ১-০ গোলে জয় দিয়ে নিজেদের অভিযান শুরু করেছে ভারত। ম্যাচের ৮৬ মিনিটে শামি সিঙ্গামায়ুমের করা গোলেই আসে অতি কাঙ্ক্ষিত জয়।

ক্রিকেটSep 2

কঠিন বিদেশ সফরের পর BCCI-এর পর্যালোচনা, তৈরি হতে পারে ভারতের ক্রিকেটের নতুন রোডম্যাপ

মুম্বইয়ে হতে চলা এই পর্যালোচনা বৈঠকে হেড কোচ গৌতম গম্ভীর, প্রধান নির্বাচক অজিত আগরকর, ভিভিএস লক্ষ্মণ, টেস্ট ও ওয়ানডে অধিনায়ক শুভমন গিল এবং টি-টোয়েন্টি অধিনায়ক শ্রেয়স আইয়ার উপস্থিত থাকতে পারেন

ক্রিকেটSep 2

প্রত্যাখ্যান থেকে স্বীকৃতি: শুভম গৌতমের গতিই খুলে দিল সাফল্যের দরজা

উত্তরপ্রদেশের নারোরা এলাকার ২১ বছর বয়সি পেসার শুভম গৌতম দীর্ঘদিন ধরে রাজ্যের বয়সভিত্তিক ক্রিকেটে নিজের জায়গা তৈরি করার চেষ্টা করেছেন

ফুটবলSep 2

কেরালা থেকে ভালোবাসার বার্তা: ৪,০০০ মাইল দূরত্ব ভেঙে CR7-এর কাছে ভক্তদের চিঠি পৌঁছে দিচ্ছেন রোনাল্ডোর বোন

এই বৈঠকের মধ্য দিয়েই রোনাল্ডোর পরিবারের একজনের মাধ্যমে সরাসরি তাঁর কাছে বার্তা পাঠানোর সুযোগ পায় কেরালা।