Xtra Time Bangla logo
সর্বশেষ খবর
অক্টোবরে কলকাতায় হতে পারে ব্রাজিলের ম্যাচ ফিডের অন্তর্বর্তীকালীন সভাপতি হলেন বিশ্বনাথন আনন্দ কমনওয়েলথ গেমস ২০২৬: ৫০ মিটার ব্যাকস্ট্রোকে সেমিফাইনালে শ্রীহরি নটরাজ, এস১৩ ফ্রিস্টাইল ফাইনালে দুই ভারতীয় ক্লপের স্পষ্ট বার্তা: পরিবারকে বিরক্ত করলে জার্মানির কোচের পদ ছেড়ে দেবপ্যানোসের অভিষেক, হাবাসের নতুন চ্যালেঞ্জ, ডার্বির আগে তাল ঠুকছেন দুই কোচই ব্রাজিলের ‘জোগা বোনিতো’র নতুন মুখ হতে চলেছেন ১৪ বছরের কাউয়ান বাসিলে? অর্টিজম আক্রান্ত ছেলের জন্যই খোলা চুলে মাঠে নামেন কুকুরেয়া: তারকার আবেগঘন গল্প প্যানোসের অভিষেক, হাবাসের নতুন চ্যালেঞ্জ, ডার্বির আগে তাল ঠুকছেন দুই কোচইজোর বিতর্ক, বিশ্বকাপের আগে ভারতীয় দলে গম্ভীরের কৌশল নিয়ে প্রশ্ন তুলে দিলেন অশ্বিনবিশ্বকাপ ফাইনাল পুনরায় খেলার দাবিতে তোলপাড়; বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানাতে বাধ্য হলেন স্পেনের তারকা খেলোয়াড়অক্টোবরে কলকাতায় হতে পারে ব্রাজিলের ম্যাচ ফিডের অন্তর্বর্তীকালীন সভাপতি হলেন বিশ্বনাথন আনন্দ কমনওয়েলথ গেমস ২০২৬: ৫০ মিটার ব্যাকস্ট্রোকে সেমিফাইনালে শ্রীহরি নটরাজ, এস১৩ ফ্রিস্টাইল ফাইনালে দুই ভারতীয় ক্লপের স্পষ্ট বার্তা: পরিবারকে বিরক্ত করলে জার্মানির কোচের পদ ছেড়ে দেবপ্যানোসের অভিষেক, হাবাসের নতুন চ্যালেঞ্জ, ডার্বির আগে তাল ঠুকছেন দুই কোচই ব্রাজিলের ‘জোগা বোনিতো’র নতুন মুখ হতে চলেছেন ১৪ বছরের কাউয়ান বাসিলে? অর্টিজম আক্রান্ত ছেলের জন্যই খোলা চুলে মাঠে নামেন কুকুরেয়া: তারকার আবেগঘন গল্প প্যানোসের অভিষেক, হাবাসের নতুন চ্যালেঞ্জ, ডার্বির আগে তাল ঠুকছেন দুই কোচইজোর বিতর্ক, বিশ্বকাপের আগে ভারতীয় দলে গম্ভীরের কৌশল নিয়ে প্রশ্ন তুলে দিলেন অশ্বিনবিশ্বকাপ ফাইনাল পুনরায় খেলার দাবিতে তোলপাড়; বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানাতে বাধ্য হলেন স্পেনের তারকা খেলোয়াড়

ব্রাজিলের ‘জোগা বোনিতো’র নতুন মুখ হতে চলেছেন ১৪ বছরের কাউয়ান বাসিলে?

২০১২ সালের ২১ জুন জন্মগ্রহণকারী কাউয়ান মূলত একজন মিডফিল্ডার। তবে প্রয়োজনে ফরোয়ার্ড হিসেবেও খেলতে পারেন। বাঁ পায়ে স্বচ্ছন্দ এই তরুণ ফুটবলারের খেলার মধ্যে ব্রাজিলিয়ান ফুটবলের ঐতিহ্যবাহী শৈলীর স্পষ্ট ছাপ রয়েছে। তাঁর ড্রিবলিং, বল কন্ট্রোল এবং প্রতিপক্ষকে কাটিয়ে ওঠার দক্ষতা ইতিমধ্যেই ফুটবলপ্রেমীদের নজর কেড়েছে।

লিখেছেন Adminপ্রকাশিত Jul 24, 2026, 6:31 PM
ShareWhatsAppFacebookX
 ব্রাজিলের ‘জোগা বোনিতো’র নতুন মুখ হতে চলেছেন ১৪ বছরের কাউয়ান বাসিলে?

এক্সট্রা টাইম বাংলা ওয়েব ডেস্ক: ব্রাজিলিয়ান ফুটবলের ঐতিহ্যবাহী ‘জিঙ্গা’ (Ginga) এবং ‘জোগা বোনিতো’ (Joga Bonito)-র নান্দনিক মিশেলে নজর কেড়েছেন ১৪ বছর বয়সি ফুটবল প্রতিভা কাউয়ান বাসিলে (Kauan Basile)। অসাধারণ বল নিয়ন্ত্রণ, দ্রুতগতির ড্রিবলিং, সৃজনশীল পাসিং এবং আক্রমণাত্মক ফুটবল দিয়ে ইতিমধ্যেই ব্রাজিলের অন্যতম আলোচিত কিশোর প্রতিভা হয়ে উঠেছেন তিনি।

২০১২ সালের ২১ জুন জন্মগ্রহণকারী কাউয়ান মূলত একজন মিডফিল্ডার। তবে প্রয়োজনে ফরোয়ার্ড হিসেবেও খেলতে পারেন। বাঁ পায়ে স্বচ্ছন্দ এই তরুণ ফুটবলারের খেলার মধ্যে ব্রাজিলিয়ান ফুটবলের ঐতিহ্যবাহী শৈলীর স্পষ্ট ছাপ রয়েছে। তাঁর ড্রিবলিং, বল কন্ট্রোল এবং প্রতিপক্ষকে কাটিয়ে ওঠার দক্ষতা ইতিমধ্যেই ফুটবলপ্রেমীদের নজর কেড়েছে।

বর্তমানে কাউয়ান খেলছেন ব্রাজিলের ঐতিহ্যবাহী ক্লাব সান্তোস এফসির যুব অ্যাকাডেমিতে। নেইমার, রদ্রিগো-সহ একাধিক আন্তর্জাতিক তারকা এই ক্লাবের যুবপরিকাঠামো থেকে উঠে এসেছেন। ফলে সান্তোসের এই নতুন প্রতিভাকে ঘিরে আগ্রহ ক্রমেই বাড়ছে।

মাত্র ৮ বছর বয়সেই ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থা Nike-এর সঙ্গে স্পনসরশিপ চুক্তি করে আলোচনায় এসেছিলেন কাউয়ান। অল্প বয়সেই তাঁর প্রতিভার প্রতি আন্তর্জাতিক ব্র্যান্ডগুলির নজর পড়ার বিষয়টি ফুটবলমহলে বিশেষভাবে আলোচিত হয়।

কাউয়ানের ফুটবল আদর্শদের তালিকায় রয়েছেন ব্রাজিলের তারকা নেইমার এবং ভেনেজুয়েলার ফুটবলার ইয়েফারসন সোটেলদো। তাঁদের মতোই ড্রিবলিং, দ্রুত পায়ের কাজ এবং সৃজনশীল ফুটবলের প্রতি কাউয়ানের ঝোঁক রয়েছে। তাঁর বাবা আন্দ্রেজিনিও নিজেও একজন ফুটবলার ছিলেন। তাঁর মা ইতালীয় বংশোদ্ভূত।

২০২৫ সালে কাউয়ানের জন্য দীর্ঘমেয়াদি ক্যারিয়ার পরিকল্পনা এবং ইমেজ রাইটস চুক্তি করে সান্তোস। লক্ষ্য, তাড়াহুড়ো না করে ধাপে ধাপে এই প্রতিভাবান ফুটবলারকে গড়ে তোলা।

কাউয়ানের প্রতিভা দেখে ইতিমধ্যেই কেউ কেউ তাঁকে ২০৩০ সালের বিশ্বকাপে ব্রাজিলের সম্ভাব্য ‘তুরুপের তাস’ হিসেবে দেখতে শুরু করেছেন। তবে ফুটবল বিশেষজ্ঞদের মতে, এখনও তাঁর সামনে দীর্ঘ পথ পড়ে রয়েছে। মাত্র ১৪ বছর বয়সে কোনও ফুটবলারকে ভবিষ্যতের মহাতারকা হিসেবে চূড়ান্তভাবে চিহ্নিত করা ঝুঁকিপূর্ণ। ধারাবাহিকতা, চোটমুক্ত থাকা, মানসিক প্রস্তুতি এবং সঠিক প্রশিক্ষণই শেষ পর্যন্ত তাঁর ভবিষ্যৎ নির্ধারণ করবে।

তবে বর্তমান প্রতিভা এবং খেলার ধরন দেখে একটি বিষয় স্পষ্ট—ব্রাজিলের নতুন প্রজন্মের ফুটবলারদের মধ্যে কাউয়ান বাসিলেকে নজরে রাখতেই হবে। ভবিষ্যতে তিনি কি সত্যিই ব্রাজিলের ‘জোগা বোনিতো’র নতুন মুখ হয়ে উঠবেন? উত্তর দেবে সময়।

🔥 এখন ট্রেন্ডিং

ফুটবলJul 24

অক্টোবরে কলকাতায় হতে পারে ব্রাজিলের ম্যাচ

সূত্রের খবর, ব্রাজিল প্রথমে ২৫ সেপ্টেম্বর টাউনসভিলে এবং ২৯ সেপ্টেম্বর ব্রিসবেনে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে। এরপর অক্টোবরের শুরুতে কলকাতায় তৃতীয় প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে সেই ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ কে হবে, তা এখনও চূড়ান্ত হয়নি।

অন্য খেলাJul 24

ফিডের অন্তর্বর্তীকালীন সভাপতি হলেন বিশ্বনাথন আনন্দ

দায়িত্ব নিয়ে আনন্দ এক্স হ্যান্ডেলে জানিয়েছেন,  দ্বোরকোভিচ সায়িকভাবে দায়িত্ব থেকে সরে যাওয়ায় ফিডের সনদের বিধান অনুযায়ী তিনি সভাপতির দায়িত্ব নিয়েছেন। ফিডের স্বার্থকে গুরুত্ব দেওয়ার জন্য আনন্দ দ্বোরকোভিচকে ধন্যবাদ জানান। এবং বলেন সবাইকে সঙ্গে নিয়ে বিশ্ব দাবা পরিবারের সেবা করে যাবেন।  

অন্য খেলাJul 24

কমনওয়েলথ গেমস ২০২৬: ৫০ মিটার ব্যাকস্ট্রোকে সেমিফাইনালে শ্রীহরি নটরাজ, এস১৩ ফ্রিস্টাইল ফাইনালে দুই ভারতীয়

গ্লাসগো কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের সাঁতারু শ্রীহরি নটরাজ পুরুষদের ৫০ মিটার ব্যাকস্ট্রোক ইভেন্টের সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন।

ফুটবলJul 24

ক্লপের স্পষ্ট বার্তা: পরিবারকে বিরক্ত করলে জার্মানির কোচের পদ ছেড়ে দেব

জার্মানির নতুন জাতীয় দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পরই কড়া বার্তা দিলেন ইয়ুর্গেন ক্লপ। তিনি জানিয়ে দিয়েছেন, যদি জার্মান সংবাদমাধ্যম তাঁর পরিবারকে অযথা বিরক্ত করে, তাহলে তিনি কোনও দ্বিধা না করে এই পদ ছেড়ে দেবেন।