Xtra Time Bangla logo
সর্বশেষ খবর
অক্টোবরে কলকাতায় হতে পারে ব্রাজিলের ম্যাচ ফিডের অন্তর্বর্তীকালীন সভাপতি হলেন বিশ্বনাথন আনন্দ কমনওয়েলথ গেমস ২০২৬: ৫০ মিটার ব্যাকস্ট্রোকে সেমিফাইনালে শ্রীহরি নটরাজ, এস১৩ ফ্রিস্টাইল ফাইনালে দুই ভারতীয় ক্লপের স্পষ্ট বার্তা: পরিবারকে বিরক্ত করলে জার্মানির কোচের পদ ছেড়ে দেবপ্যানোসের অভিষেক, হাবাসের নতুন চ্যালেঞ্জ, ডার্বির আগে তাল ঠুকছেন দুই কোচই ব্রাজিলের ‘জোগা বোনিতো’র নতুন মুখ হতে চলেছেন ১৪ বছরের কাউয়ান বাসিলে? অর্টিজম আক্রান্ত ছেলের জন্যই খোলা চুলে মাঠে নামেন কুকুরেয়া: তারকার আবেগঘন গল্প প্যানোসের অভিষেক, হাবাসের নতুন চ্যালেঞ্জ, ডার্বির আগে তাল ঠুকছেন দুই কোচইজোর বিতর্ক, বিশ্বকাপের আগে ভারতীয় দলে গম্ভীরের কৌশল নিয়ে প্রশ্ন তুলে দিলেন অশ্বিনবিশ্বকাপ ফাইনাল পুনরায় খেলার দাবিতে তোলপাড়; বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানাতে বাধ্য হলেন স্পেনের তারকা খেলোয়াড়অক্টোবরে কলকাতায় হতে পারে ব্রাজিলের ম্যাচ ফিডের অন্তর্বর্তীকালীন সভাপতি হলেন বিশ্বনাথন আনন্দ কমনওয়েলথ গেমস ২০২৬: ৫০ মিটার ব্যাকস্ট্রোকে সেমিফাইনালে শ্রীহরি নটরাজ, এস১৩ ফ্রিস্টাইল ফাইনালে দুই ভারতীয় ক্লপের স্পষ্ট বার্তা: পরিবারকে বিরক্ত করলে জার্মানির কোচের পদ ছেড়ে দেবপ্যানোসের অভিষেক, হাবাসের নতুন চ্যালেঞ্জ, ডার্বির আগে তাল ঠুকছেন দুই কোচই ব্রাজিলের ‘জোগা বোনিতো’র নতুন মুখ হতে চলেছেন ১৪ বছরের কাউয়ান বাসিলে? অর্টিজম আক্রান্ত ছেলের জন্যই খোলা চুলে মাঠে নামেন কুকুরেয়া: তারকার আবেগঘন গল্প প্যানোসের অভিষেক, হাবাসের নতুন চ্যালেঞ্জ, ডার্বির আগে তাল ঠুকছেন দুই কোচইজোর বিতর্ক, বিশ্বকাপের আগে ভারতীয় দলে গম্ভীরের কৌশল নিয়ে প্রশ্ন তুলে দিলেন অশ্বিনবিশ্বকাপ ফাইনাল পুনরায় খেলার দাবিতে তোলপাড়; বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানাতে বাধ্য হলেন স্পেনের তারকা খেলোয়াড়

প্যানোসের অভিষেক, হাবাসের নতুন চ্যালেঞ্জ, ডার্বির আগে তাল ঠুকছেন দুই কোচই

তবে এবারের প্রেক্ষিতটা একটু আলাদা। কারণ দুটো দলের বেশিরভাগ বিদেশিই এখনও এসে পৌঁছোননি। ফলে ম্যাচটা মোটামুটি ভারতীয় ফুটবলারদের মধ্যেই হতে যাচ্ছে।

লিখেছেন Adminপ্রকাশিত Jul 24, 2026, 6:46 PM
ShareWhatsAppFacebookX
প্যানোসের অভিষেক, হাবাসের নতুন চ্যালেঞ্জ, ডার্বির আগে তাল ঠুকছেন দুই কোচই

 

এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক

শনিবার সরাসরি ডার্বি দিয়েই শুরু হচ্ছে এবারের ডুরান্ড কাপ। শুক্রবার শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিল দুই প্রধান। গতবার আইএসএল চ্যাম্পিয়ন হয়ে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে ইস্টবেঙ্গল। গত মরসুমে লালহলুদ অনেক ভাল দল গড়ার ফলে গত বছর থেকেই ডার্বির পরিস্থিতি বদলে গিয়েছে। তার আগের কয়েক মরসুম অনেক এগিয়ে থেকেই ডার্বিতে নামত মোহনবাগান। কিন্তু গত বছর থেকেই আর কাউকে ফেবারিট বলা যাচ্ছে না।

তবে এবারের প্রেক্ষিতটা একটু আলাদা। কারণ দুটো দলের বেশিরভাগ বিদেশিই এখনও এসে পৌঁছোননি। ফলে ম্যাচটা মোটামুটি ভারতীয় ফুটবলারদের মধ্যেই হতে যাচ্ছে। মোহনবাগানের বিদেশি ফুটবলারদের মধ্যে এসেছেন একমাত্র ডেজান ড্রাজিক। অ্যালবার্তো রডরিগেজ আসছেন রাতে। ড্রাজিকের খেলার সম্ভাবনা থাকলেও রডরিগেজের খেলা সম্ভাবনা খুবই কম।

অন্যদিকে ইস্টবেঙ্গলের বিদেশিদের মধ্যে শহরে এসে পৌঁছেছেন র্যামিরেজ (Ramirez) আর রশিদ। কে খেলবেন আর কাকে নামাবেন না, সেটা হয়ত শনিবার ম্যাচের আগেই ঠিক করবেন কোচ।

ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে মোহনবাগানের প্যানোস ও ইস্টবেঙ্গলের হাবাস – দুই কোচই জানিয়ে দিলেন, তাঁরা তৈরি। মোহনবাগানের গ্রিক কোচ জানালেন, আগে কখনও ৫০-৬০ হাজার মানুষের সামনে তাঁর কোচিংয়ে কোনও দল খেলেনি, সেটাই তাঁর মোটিভেশন। ডার্বিতে অভিজ্ঞ হাবাস, এটাকে গুরুত্বই দিতে নারাজ তিনি। বললেন, ফুটবলটা ১১ জনের বিরুদ্ধে ১১ জনের খেলা। তাঁর দর্শন অ্যাটাকিং ফুটবল।

সেরা ভারতীয় ফুটবলাররা তাঁর দলে, এটাকে গুরুত্ব দিচ্ছেন তিনি। স্পষ্টই জানিয়ে দিলেন, “প্রস্তুতি ভালই হয়েছে, দলে কোনও চোট আঘাত নেই। আশা করছি অবশ্যাই জিতব।

সেরা ফুটবলারদের ড্রেসিংরুম, এটাকে সামলানো যে যথেষ্ট চ্যালেঞ্জের সেটা মেনে নিলেন প্যানোস। আর শুধু এই ম্যাচটাই তাঁর কাছে ডার্বি নয়, তাঁর কথায়, জীবনের সব কঠিন মুহূর্তকেই তিনি ডার্বি মনে করেন।

অন্যদিকে আবেগ নয়, পেশাদারিত্বকেই প্রাধান্য দিচ্ছেন ইস্টবেঙ্গল কোচ আন্তোনিও লোপেজ হাবাস। এর আগে তিনি এটিকে ও মোহনবাগান সুপার জায়ান্টকে কোচিং দিয়েছেন। বেশ চ্যালেঞ্জের সুরেই মনে করিয়ে দিলেন,যখন মোহনবাগানে কোচিং দিয়েছেন, তখন তারা চ্যাম্পিয়ন ছিল, এখন কিন্তু ইস্টবেঙ্গলও চ্যাম্পিয়ন। তাছাড়া স্পষ্টভাষায় হাবাস জানিয়ে দিলেন অতীত হল অতীত। অর্থাৎ ইস্টবেঙ্গলে নতুন ইনিংস শুরু করার সময় তিনি মোহনবাগানের অতীতকে মনে রাখতে চান না।

সব মিলিয়ে ডার্বির উত্তাপ ক্রমশ বাড়ছে। মরসুমের প্রথম ডার্বিতে অভিষেকে প্যানোস বাজিমাত করতে পারবেন নাকি ডার্বিতে নিজের রেকর্ড আরও উন্নত করবেন আন্তোনিও হাবাস?

🔥 এখন ট্রেন্ডিং

ফুটবলJul 24

অক্টোবরে কলকাতায় হতে পারে ব্রাজিলের ম্যাচ

সূত্রের খবর, ব্রাজিল প্রথমে ২৫ সেপ্টেম্বর টাউনসভিলে এবং ২৯ সেপ্টেম্বর ব্রিসবেনে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে। এরপর অক্টোবরের শুরুতে কলকাতায় তৃতীয় প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে সেই ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ কে হবে, তা এখনও চূড়ান্ত হয়নি।

অন্য খেলাJul 24

ফিডের অন্তর্বর্তীকালীন সভাপতি হলেন বিশ্বনাথন আনন্দ

দায়িত্ব নিয়ে আনন্দ এক্স হ্যান্ডেলে জানিয়েছেন,  দ্বোরকোভিচ সায়িকভাবে দায়িত্ব থেকে সরে যাওয়ায় ফিডের সনদের বিধান অনুযায়ী তিনি সভাপতির দায়িত্ব নিয়েছেন। ফিডের স্বার্থকে গুরুত্ব দেওয়ার জন্য আনন্দ দ্বোরকোভিচকে ধন্যবাদ জানান। এবং বলেন সবাইকে সঙ্গে নিয়ে বিশ্ব দাবা পরিবারের সেবা করে যাবেন।  

অন্য খেলাJul 24

কমনওয়েলথ গেমস ২০২৬: ৫০ মিটার ব্যাকস্ট্রোকে সেমিফাইনালে শ্রীহরি নটরাজ, এস১৩ ফ্রিস্টাইল ফাইনালে দুই ভারতীয়

গ্লাসগো কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের সাঁতারু শ্রীহরি নটরাজ পুরুষদের ৫০ মিটার ব্যাকস্ট্রোক ইভেন্টের সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন।

ফুটবলJul 24

ক্লপের স্পষ্ট বার্তা: পরিবারকে বিরক্ত করলে জার্মানির কোচের পদ ছেড়ে দেব

জার্মানির নতুন জাতীয় দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পরই কড়া বার্তা দিলেন ইয়ুর্গেন ক্লপ। তিনি জানিয়ে দিয়েছেন, যদি জার্মান সংবাদমাধ্যম তাঁর পরিবারকে অযথা বিরক্ত করে, তাহলে তিনি কোনও দ্বিধা না করে এই পদ ছেড়ে দেবেন।