অভিষেক – সূর্যবংশী জুটির বিশ্বরেকর্ড, রানের উৎসবে নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ পকেটে ভারতের
অভিষেক শর্মা ও বৈভব সূর্য়বংশী ৬ ওভারে ১১৮ রান তুলে গড়লেন বিশ্বরেকর্ড। পুরুষদের ক্রিকেটে পাওয়ার প্লেতে সবচেয়ে বেশি রানের রেকর্ড। অভিষেক ৩৮ বলে ১১৩ ও বৈভব ১৯ বলে ৪৫ রান করলেন। এর ফলে ১৯৯ রানের টার্গেটে ভারত পৌঁছে গেল মাত্র ১৩.২ ওভারেই। অভিষেক – বৈভব শুধু ম্যাচই জেতালেন না, একই সঙ্গে পাঁচ ম্যাচের সিরিজে ভারতকে ৩-০ ম্যাচে এগিয়ে দিয়ে সিরিজ জেতালেন।
এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক
দু সপ্তাহ আগেই ওয়েলিংটনে নেমে এল দিওয়ালি। রানের ফুলঝুরিতে ঝলমলে টিম ইন্ডিয়া। অভিষেক শর্মা ও বৈভব সূর্য়বংশী ৬ ওভারে ১১৮ রান তুলে গড়লেন বিশ্বরেকর্ড। পুরুষদের ক্রিকেটে পাওয়ার প্লেতে সবচেয়ে বেশি রানের রেকর্ড। অভিষেক ৩৮ বলে ১১৩ ও বৈভব ১৯ বলে ৪৫ রান করলেন। এর ফলে ১৯৯ রানের টার্গেটে ভারত পৌঁছে গেল মাত্র ১৩.২ ওভারেই। অভিষেক – বৈভব শুধু ম্যাচই জেতালেন না, একই সঙ্গে পাঁচ ম্যাচের সিরিজে ভারতকে ৩-০ ম্যাচে এগিয়ে দিয়ে সিরিজ জেতালেন।
প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড করে ৩ উইকেটে ১৯৮ রান। ড্যারিল মিচেল ৮৯ রানে অপরাজিত থাকেন। ফিন অ্যালেন করেন ৪০ রান। ৩৯ রানে অপরাজিত থাকেল বেভন জেকবস। ভারতের হয়ে অর্শদীপ সিং, অক্ষর প্যাটেল ও নীতীশ কুমার রেড্ডি একটি করে উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে সাইক্লোন বইয়ে দেন অভিষেক শর্মা ও বৈভব সূর্যবংশী।নিউজিল্যান্ডের কোনও বোলারই তাঁদের নির্মম প্রহারের হাত থেকে বাঁচেননি। যেটুকু কাজ বাকি ছিল, সঞ্জু স্যামসন ১৩ বলে ১৮ রান করে শেষ কাজটা করে দেন। দুই ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নিল ভারত।
