Xtra Time Bangla logo
সর্বশেষ খবর
কমনওয়েলথ গেমস ২০২৬: বৃহস্পতিবার থেকে ভারতের অভিযান শুরু, নজরে নীরজ চোপড়া, মীরাবাই চানু ও লভলিনা; রইল ভারতের পূর্ণ সূচি শনিবার ডার্বি দিয়ে শুরু এবারের ডুরান্ড কাপ, এশিয়ার প্রাচীনতম টুর্নামেন্ট ঘিরে বাড়ছে উত্তাপচোটে জর্জরিত টিম ইন্ডিয়া, বিসিসিআইয়ের মেডিক্যাল ব্যবস্থার বিরুদ্ধে প্রশ্ন তুললেন শুভমন গিল পরের বিশ্বকাপে ছেলে থিয়াগোর সঙ্গে খেলবেন মেসি? সম্ভাবনা দেখছেন আর্জেন্টিনীয়রা লর্ডসে রোহিতের ঐতিহাসিক শতরান, আইসিসি ODI ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে শীর্ষে ওঠার লড়াই আরও জমজমাট আইপিএল ২০০৯-এর ফেমা মামলায় বড় স্বস্তি বিসিসিআই ও ললিত মোদির, ট্রাইব্যুনালের রায়ে কমল জরিমানাযন্তর মন্তর বিতর্কে প্রথম ক্রীড়াবিদ হিসাবে প্রতিক্রিয়া জানালেন সাহাল আব্দুল সামাদমদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ আদালতে স্বীকার, নতুন বিতর্কে ওয়ার্নার আর্সেনালকে খোঁচা, রেকর্ড ট্রান্সফারে মর্গ্যান রজার্সকে দলে নিল চেলসিবাবাকে সৎকার করে এসে কাছা নিয়েই অনুশীলনে সাদার্ন সমিতির রোহিত দাস কমনওয়েলথ গেমস ২০২৬: বৃহস্পতিবার থেকে ভারতের অভিযান শুরু, নজরে নীরজ চোপড়া, মীরাবাই চানু ও লভলিনা; রইল ভারতের পূর্ণ সূচি শনিবার ডার্বি দিয়ে শুরু এবারের ডুরান্ড কাপ, এশিয়ার প্রাচীনতম টুর্নামেন্ট ঘিরে বাড়ছে উত্তাপচোটে জর্জরিত টিম ইন্ডিয়া, বিসিসিআইয়ের মেডিক্যাল ব্যবস্থার বিরুদ্ধে প্রশ্ন তুললেন শুভমন গিল পরের বিশ্বকাপে ছেলে থিয়াগোর সঙ্গে খেলবেন মেসি? সম্ভাবনা দেখছেন আর্জেন্টিনীয়রা লর্ডসে রোহিতের ঐতিহাসিক শতরান, আইসিসি ODI ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে শীর্ষে ওঠার লড়াই আরও জমজমাট আইপিএল ২০০৯-এর ফেমা মামলায় বড় স্বস্তি বিসিসিআই ও ললিত মোদির, ট্রাইব্যুনালের রায়ে কমল জরিমানাযন্তর মন্তর বিতর্কে প্রথম ক্রীড়াবিদ হিসাবে প্রতিক্রিয়া জানালেন সাহাল আব্দুল সামাদমদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ আদালতে স্বীকার, নতুন বিতর্কে ওয়ার্নার আর্সেনালকে খোঁচা, রেকর্ড ট্রান্সফারে মর্গ্যান রজার্সকে দলে নিল চেলসিবাবাকে সৎকার করে এসে কাছা নিয়েই অনুশীলনে সাদার্ন সমিতির রোহিত দাস

সচিন তেন্ডুলকরের রেকর্ড ভেঙে অভিষেক, ভারতীয় ক্রিকেটে শুরু বৈভবযুগ

অপেক্ষার পালা শেষ। সিনিয়র আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়ে গেল বৈভব সূর্যবংশীর। শনিবার ম্যাঞ্চেস্টারে ইংল্যান্ডের বিরুদ্ধ সিনিয়র ভারতের জার্সিতে প্রথমবার মাঠে নামলেন বিস্ময় বালক। ভেঙে গেল সচিন তেন্ডুলকরের ৩৬ বছরের রেকর্ড।

লিখেছেন Adminপ্রকাশিত Jul 4, 2026, 8:13 PM
ShareWhatsAppFacebookX
  সচিন তেন্ডুলকরের রেকর্ড ভেঙে অভিষেক, ভারতীয় ক্রিকেটে শুরু বৈভবযুগ

 ছবি সৌজন্য বিসিসিআই

এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক

অপেক্ষার পালা শেষ। সিনিয়র আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়ে গেল বৈভব সূর্যবংশীর। শনিবার ম্যাঞ্চেস্টারে ইংল্যান্ডের বিরুদ্ধ সিনিয়র ভারতের জার্সিতে প্রথমবার মাঠে নামলেন বিস্ময় বালক। ভেঙে গেল সচিন তেন্ডুলকরের ৩৬ বছরের রেকর্ড। বৈভবের হাতে ইন্ডিয়া ক্যাপ তুলে দেন সতীর্থ তিলক ভার্মা।

১৯৮৯ সালে পাকিস্তানের বিরুদ্ধে ১৬ বছর ২০৫ দিনে অভিষেক হয়েছিল সচিনের। সেই রের্কড ভেঙে মাত্র ১৫ বছর বয়সে অভিষেক হয়ে গে্ল সূর্যবংশীর। জীবনের প্রথম আন্তর্জাতিক ইনিংসে ২৪ বলে ১৫ রান করেছিলেন সচিন। আউট হয়েছিলেন ওয়াকার ইউনিসের বলে। আর বৈভব করলেন ১০ বলে ১৪ রান। উইল জ্যাকসের বলে্ তাঁকে্ স্টাম্প আউট করেন বাটলার।

২০১১ সালে বিহারের সমস্তিপুরের তাজপুরে জন্মগ্রহণ করেন বিশ্ব ক্রিকেটের এই অসামান্য প্রতিভা। মাত্র ১২ বছর ২৮৪ দিনে হয় প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক। তারপর ভারতীয় অনূর্ধ্ব ১৯ দল। ১৩ বছর বয়সে আইপিএলের রাজস্থান রয়্যালসে সই করেন। ১৪ বছর ২৩ দিনে হয় আইপিএল অভিষেক। লখনউ সুপার জায়ান্টের বিরুদ্ধে। শার্দূল ঠাকুরের প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে শুরু করেন আইপিএল অভিযান। পরে মাত্র ৩৫ বলে শতরান করে আইপিএলে দ্রুততম শতরানের রেকর্ডও গড়েন তিনি।

তারপর থেকেই সিনিয়র ভারতীয় দলে তাঁকে দেখতে চাইছিল গোটা দেশ। বিশেষজ্ঞরাও বলছিলেন, আর দেরি করার দরকার নেই। তাঁর বয়সের কথা না ভেবে এখনই সুযোগ দেওয়া উচিত। শেষ পর্যন্ত বৈভবকে আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিরুদ্ধে দলে সুযোগ দেওয়া হয়। যদিও আয়ার ল্যান্ডের বিরুদ্ধে তাঁর অভিষেক হয়নি। হল ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি টোয়েন্টিতে। সঞ্জু স্যামসনের পরিবর্তে দলে আসেন তিনি।

 

যে বয়সে অ্যাকাডেমিতে গড়ে ওঠার কথা, সেই বয়সেই আন্তর্জাতিক অভিষেক করে ফেললেন। শুরু হল বৈভবযুগ। সচিন তেন্ডুলকরের অভিষেকের পর এক রূপকথা লেখা হয়েছে ভারতীয় ক্রিকেটে। আর একটা রূপকথার জন্ম হয়ত হল ৪ জুলাই ম্যাঞ্চেস্টারে।

🔥 এখন ট্রেন্ডিং

অন্য খেলাJul 22

কমনওয়েলথ গেমস ২০২৬: বৃহস্পতিবার থেকে ভারতের অভিযান শুরু, নজরে নীরজ চোপড়া, মীরাবাই চানু ও লভলিনা; রইল ভারতের পূর্ণ সূচি

কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের অভিযান শুরু হচ্ছে বৃহস্পতিবার (২৩ জুলাই)। শুরুতেই লন বোলসে নামবে ভারতীয় দল। উল্লেখ্য, বার্মিংহাম ২০২২ কমনওয়েলথ গেমসে এই ইভেন্ট থেকেই ভারত একটি সোনা এবং একটি রুপো জিতেছিল।

ফুটবলJul 22

শনিবার ডার্বি দিয়ে শুরু এবারের ডুরান্ড কাপ, এশিয়ার প্রাচীনতম টুর্নামেন্ট ঘিরে বাড়ছে উত্তাপ

কলকাতা ডার্বি দিয়েই শুরু হবে এবারের প্রতিযোগিতা। প্রথম ম্যাচেই মুখোমুখি মোহনবাগান ও ইস্টবেঙ্গল। ২৫ জুলাই শনিবার যুবভারতীতে এই ম্যাচ। কলকাতায় হবে দুটি গ্রুপের খেলা। এ ও বি গ্রুপের খেলা হবে যুবভারতী ও কিশোরভারতীতে। মহমেডানও কলকাতাতেই খেলবে।

ক্রিকেটJul 22

চোটে জর্জরিত টিম ইন্ডিয়া, বিসিসিআইয়ের মেডিক্যাল ব্যবস্থার বিরুদ্ধে প্রশ্ন তুললেন শুভমন গিল

ইংল্যান্ড সফরে একের পর এক চোটে জর্জরিত হয়েছে ভারতীয় দল। বিশেষ করে হ্যামস্ট্রিং সমস্যায় একাধিক ক্রিকেটার ছিটকে যাওয়ায় দলের পরিকল্পনায় বড় ধাক্কা লেগেছে। এই পরিস্থিতিতে ভারতীয় একদিনের দলের অধিনায়ক শুভমন গিল প্রকাশ্যেই দলের ঘনঘন চোট নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন।

ফুটবলJul 22

পরের বিশ্বকাপে ছেলে থিয়াগোর সঙ্গে খেলবেন মেসি? সম্ভাবনা দেখছেন আর্জেন্টিনীয়রা

থিয়াগো বর্তমানে খেলছে ইন্টার মিয়ামির যুব অ্যাকাডেমিতে। সেখানে যেভাবে তার উন্নতি হচ্ছে তাতেই ২০৩০-এ ১৮ বছর বয়সে তাঁকে জাতীয় দলে দেখছেন আর্জেন্টিনার সমর্থকরা।