সঞ্জু, শ্রেয়স ও নমনের ব্যাটে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টিতে জয় পেল ভারত
নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচেই জয় পেল ভারত। সঞ্জু স্যামসন ও নমন ধিরের সৌজন্যে কিউয়িদের ৬ উইকেটে হারালো ভারতীয় দল। ক্রাইস্টচার্চে প্রথম টি টোয়েন্ট ম্যাচে প্রথমে ব্যাট করে মিউজিল্যান্ড করে ৪ উইকেটে ২২৫ রান। কোনও ভারতীয় বোলারই সুবিধা করতে পারেননি। চার ওভারে পাঁচ বোলার প্রত্যেকেই দেন ৪০ বা তার বেশি রান।
এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক

গ্লেন ফিলিপ ৪০ বলে ৮২ রান করে অপরাজিত থাকেন। ফিন অ্যালেন করেন ২৪ বলে ৪৫ রান। বেভন জেকবস ১৬ বলে ৩১ রান করেন। অর্শদীপ সিং, মায়াঙ্ক যাদব ও অক্ষর প্যাটেল একটি করে উইকেট। ২০২২ সালের পর প্রত্যাবর্তন ঘটিয়ে ভুবনেশ্বর কুমার ৪ ওভারে ৪৯ রান দিয়ে কোনও উইকেট পাননি।
জবাবে ভাল শুরু করে ভারত। ৫.৫ ওভারে ৯৩ রান তোলেন সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মা। তারপরই পরপর উইকেট পড়ে। তবে সঞ্জু, শ্রেয়স ও নমনের সৌজন্যে জয়ের রান তুলে নেয় ভারত। অভিষেক ১২ বলে ২৯, সঞ্জু, ৩৩ বলে ৬৭, শ্রেয়স ২৮ বলে ৪২ রান করেন। এবং নমন ৪২ রান করে অপরাজিত থাকেন। ২ বল বাকি থাকতে ৬ উইকেটে ২৩০ রান করে ম্যাচ জিতে নেয় ভারত। নিউজিল্যান্ডের মিচেল স্যান্টনার ও ব্রেসওয়েল দুটি করে উইকেট নেন।