Xtra Time Bangla logo
সর্বশেষ খবর
শহরে ব্রাজিল, আবেগে বরণ, উষ্ণ অভ্যর্থনায় মুগ্ধ আনসেলোত্তি , ভিনিসিয়াসরা◆বিকাশ ধোরাসো: ভারত-ব্রাজিল দ্বৈরথ বিদেশে ভারতীয় খেলোয়াড়দের জন্য সুযোগ তৈরি করতে পারে।◆এশিয়ান গেমসে পুরুষদের ক্রিকেটের ফাইনালে ভারত-পাকিস্তান, শ্রীলঙ্কাকে ১২৪ রানে হারালো টিম ইন্ডিয়া◆হকিতে পাকবধ, চিরপ্রতিদ্বন্দ্বীকে ৪-৩ গোলে হারিয়ে এশিয়ান গেমসে পুরুষদের হকির ফাইনালে ভারত◆ শনিবার ভারতীয় ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ম্যাচ, কাজে লাগানো যাবে?◆শুভমন গিলের দ্রুততম দ্বিশতরান, শতরানের সঙ্গে ১২ হাজারি রোহিত শর্মা, রেকর্ড রান তাড়া করে জয় ভারতের◆মহিলাদের হকিতে ৪৪ বছর পর সোনার হাতছানি, দক্ষিণ কোরিয়াকে হারিয়ে ফাইনালে ভারত◆প্রথম ভারতীয় মহিলা বক্সার হিসাবে দুটি এশিয়ান গেমসের ফাইনালে লভলিনা বরগোহাইন◆রাফিনহা অনুপস্থিত! চোটের কারণে ঐতিহাসিক ভারত-ব্রাজিল ম্যাচে খেলবেন না ব্রাজিল তারকা ◆এশিয়ান গেমসের পর আহমেদাবাদে ব্রিকস, ক্রীড়ার মঞ্চে মিলবে ঐতিহ্য ও সংস্কৃতি◆শহরে ব্রাজিল, আবেগে বরণ, উষ্ণ অভ্যর্থনায় মুগ্ধ আনসেলোত্তি , ভিনিসিয়াসরা◆বিকাশ ধোরাসো: ভারত-ব্রাজিল দ্বৈরথ বিদেশে ভারতীয় খেলোয়াড়দের জন্য সুযোগ তৈরি করতে পারে।◆এশিয়ান গেমসে পুরুষদের ক্রিকেটের ফাইনালে ভারত-পাকিস্তান, শ্রীলঙ্কাকে ১২৪ রানে হারালো টিম ইন্ডিয়া◆হকিতে পাকবধ, চিরপ্রতিদ্বন্দ্বীকে ৪-৩ গোলে হারিয়ে এশিয়ান গেমসে পুরুষদের হকির ফাইনালে ভারত◆ শনিবার ভারতীয় ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ম্যাচ, কাজে লাগানো যাবে?◆শুভমন গিলের দ্রুততম দ্বিশতরান, শতরানের সঙ্গে ১২ হাজারি রোহিত শর্মা, রেকর্ড রান তাড়া করে জয় ভারতের◆মহিলাদের হকিতে ৪৪ বছর পর সোনার হাতছানি, দক্ষিণ কোরিয়াকে হারিয়ে ফাইনালে ভারত◆প্রথম ভারতীয় মহিলা বক্সার হিসাবে দুটি এশিয়ান গেমসের ফাইনালে লভলিনা বরগোহাইন◆রাফিনহা অনুপস্থিত! চোটের কারণে ঐতিহাসিক ভারত-ব্রাজিল ম্যাচে খেলবেন না ব্রাজিল তারকা ◆এশিয়ান গেমসের পর আহমেদাবাদে ব্রিকস, ক্রীড়ার মঞ্চে মিলবে ঐতিহ্য ও সংস্কৃতি◆

এশিয়ান গেমসে পুরুষদের ক্রিকেটের ফাইনালে ভারত-পাকিস্তান, শ্রীলঙ্কাকে ১২৪ রানে হারালো টিম ইন্ডিয়া

এশিয়ান গেমসের ক্রিকেটে ভারত পাকিস্তান ফাইনাল। বৃহস্পতিবার শ্রীলঙ্কাকে ১২৪ রানে হারিয়ে ফাইনালে উঠল ভারত। সবদিক দিয়েই লঙ্কাবাহিনীকে পর্যুদস্ত করল টিম ইন্ডিয়া।

লিখেছেন Admin•প্রকাশিত Oct 1, 2026, 5:54 PM
ShareWhatsAppFacebookX
এশিয়ান গেমসে পুরুষদের ক্রিকেটের ফাইনালে ভারত-পাকিস্তান, শ্রীলঙ্কাকে ১২৪ রানে হারালো টিম ইন্ডিয়া

এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক

এশিয়ান গেমসের ক্রিকেটে ভারত পাকিস্তান ফাইনাল। বৃহস্পতিবার শ্রীলঙ্কাকে ১২৪ রানে হারিয়ে ফাইনালে উঠল ভারত। সবদিক দিয়েই লঙ্কাবাহিনীকে পর্যুদস্ত করল টিম ইন্ডিয়া।

টসে জিতে প্রথমে ব্যাট করে টার্নিং উইকেটে ৭ উইকেটে করে ১৬৯ রান। কিন্তু তারপর  বিধ্বংসী বল করে শ্রীলঙ্কাকে মাত্র ৯.৫ ওভারে ৪৫ রানেই আউট করে দেন ভারতীয় বোলাররা। জসপ্রীত বুমরা, অক্ষর প্যাটেল ও অভিষেক শর্মার দাপটে কোনও সময়ই থিতু হতে পারেননি শ্রীলঙ্কার ব্যাটাররা।

তাঁর প্রথম ওভারেই ২ উইকেট তুলে নেন বুমরা। পরের ওভারেই একটি রান আউট। শুরুতেই ৩ উইকেট হারানোর ধাক্কা আর সামলাতে পারেনি শ্রীলঙ্কা। চতুর্থ ওভারেও দুটি উইকেট তুলে নেন অক্ষর প্যাটেল। তখন লঙ্কার স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ১৮ রান। শেষ কাজটা করেন অভিষেক শর্মা। তিনি পরপর দু বলে দুটি উইকেট তুলে নেন। উইকেট থেকে স্পিনাররা ভালই সাহায্য পান।

ভারতীয় ইনিংসের শুরুতে অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসন রান না পেলেও বৈভব সূর্যবংশী ২১ বলে ৩৮ রানের ইনিংসে ঝড় তোলেন। তাঁর ইনিংসে ছিল চারটি বাউন্ডারি ও দুটি ওভার বাউন্ডারি।

অন্য সেমিফাইনালে বাংলাদেশকে ৬ উইকেটে হারিয়ে ফাইনালে ভারতের সামনে পড়ল পাকিস্তান। আগামি শনিবার হবে সোনা জয়ের লড়াই।

🔥 এখন ট্রেন্ডিং

ফুটবলOct 1

শহরে ব্রাজিল, আবেগে বরণ, উষ্ণ অভ্যর্থনায় মুগ্ধ আনসেলোত্তি , ভিনিসিয়াসরা

অপেক্ষার পালা শেষ। শহরে এসে গেল ব্রাজিল। আনসেলোত্তি, ভিনিসিয়াস, এন্ড্রিকরা এখন আমাদের এই শহরের অতিথি। আবেগে, উন্মাদনায় ব্রাজিল দলকে বরণ করে নিল শহর কলকাতা। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে ঘিরে এখন শহর জুড়ে ফুটবল জ্বর। ৩ অক্টোবর বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ভারতের বিরুদ্ধে বহু প্রতীক্ষিত ব্রাজিলের আন্তর্জাতিক প্রীতি ম্যাচ ঘিরে বাড়ছে উত্তাপ।

ফুটবলOct 1

বিকাশ ধোরাসো: ভারত-ব্রাজিল দ্বৈরথ বিদেশে ভারতীয় খেলোয়াড়দের জন্য সুযোগ তৈরি করতে পারে।

উভয় দলের মধ্যকার এই ম্যাচটি ভারতীয় ফুটবলের জন্য বিশ্বমঞ্চের সঙ্গে যুক্ত হওয়ার একটি গুরুত্বপূর্ণ সুযোগ

ক্রিকেটOct 1

এশিয়ান গেমসে পুরুষদের ক্রিকেটের ফাইনালে ভারত-পাকিস্তান, শ্রীলঙ্কাকে ১২৪ রানে হারালো টিম ইন্ডিয়া

এশিয়ান গেমসের ক্রিকেটে ভারত পাকিস্তান ফাইনাল। বৃহস্পতিবার শ্রীলঙ্কাকে ১২৪ রানে হারিয়ে ফাইনালে উঠল ভারত। সবদিক দিয়েই লঙ্কাবাহিনীকে পর্যুদস্ত করল টিম ইন্ডিয়া।

অন্য খেলাOct 1

হকিতে পাকবধ, চিরপ্রতিদ্বন্দ্বীকে ৪-৩ গোলে হারিয়ে এশিয়ান গেমসে পুরুষদের হকির ফাইনালে ভারত

হকিতে ভারতের পাকবধ। এশিয়ান গেমসের হকিতে পুরুষদের সেমিফাইনালে পাকিস্তানকে ৪-৩ গোলে হারিয়ে ফাইনালে উঠল ভারত। তিন গোলে ভারত এগিয়ে যাওয়ার পরও ম্যাচে ফেরে পাকিস্তান। তিনটি গোলই শোধ করে দেয় তারা। তবে শেষ মিনিটে গোল করে ভারতকে ফাইনালে তোলেন অভিষেক।