বেঙ্গালুরু মেট্রোয় সাধারণ যাত্রীর মত ভ্রমণ করছেন, সাধারণ জীবনযাত্রায় ফ্যানেদের হৃদয় জয় করে নিলেন জাভাগাল শ্রীনাথ
আবার জনতার হৃদয় জয় করে নিলেন জাভাগাল শ্রীনাথ। বেঙ্গালুরু মেট্রোয় ভ্রমণ করছেন তিনি, সোশ্যাল মিডিয়ায় এই ছবি ভাইরাল হয়ে গেল। দেশের প্রাক্তন ক্রিকেটার, আইসিসি ম্যাচ রেফারি ও কর্ণাটক ক্রিকেটের আইকনের এমন সাধারণ জীবন যাপন আবার ফ্যানেদের মন জয় করে নিল।

ছবি সৌজন্য - এক্স
এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক
আবার জনতার হৃদয় জয় করে নিলেন জাভাগাল শ্রীনাথ। বেঙ্গালুরু মেট্রোয় ভ্রমণ করছেন তিনি, সোশ্যাল মিডিয়ায় এই ছবি ভাইরাল হয়ে গেল। দেশের প্রাক্তন ক্রিকেটার, আইসিসি ম্যাচ রেফারি ও কর্ণাটক ক্রিকেটের আইকনের এমন সাধারণ জীবন যাপন আবার ফ্যানেদের মন জয় করে নিল।
৯-এর দশকে আগুনে পেস বোলিংয়ে বিপক্ষ ব্যাটসম্যানদের কাঁদিয়ে ছেড়েছেন তিনি। পাশাপাশি মাঠের বাইরে তাঁর সাধারণ ও বিনয়ী মানসিকতা বরাবরই প্রশংসিত হয়েছে।
সম্প্রতি ছবিটি ভাইরাল হয়েছে। বেঙ্গালুরু মেট্রোয় সাধারণ যাত্রীর মত একটি ট্রলি ব্যাগ নিয়ে ভ্রমণ করছেন শ্রীনাথ। তাঁর পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করার মানসিকতা বরাবরের। সেই মানসিকতায় আপ্লুত ক্রিকেট ফ্যানরা। অনেকেই সেই ছবি শেয়ার করছেন এবং বিস্মিত হচ্ছেন, শ্রীনাথ কতটা সাধারণ সেটা দেখে।
পশ্চিমি দুনিয়ায় এমন প্রায়শই দেখা যায়, কিন্তু আমাদের দেশে এটা খুবই বিরল ঘটনা। অনেকেই সোশ্যাল মিডিয়ায় নানা মন্তব্য করে তাঁদের বিস্ময়, অনুভূতি প্রকাশ করছেন. এমনটা প্রথম নয়, বেঙ্গালুরুবাসীর অভিজ্ঞতায় এটা নতুনও নয়।