Xtra Time Bangla logo
সর্বশেষ খবর
মঙ্গলবার এএফসির লড়াই, স্বদেশি ব্রিগেডে আস্থা হাবাসের, ইরাক দলের কোচের হুঙ্কার, তাঁরা ড্র করতেও আসেননি◆জোড়া শতরানে জাঁকিয়ে বসেছে বাংলা, সেঞ্চুরির পর কান্নায় ভেঙে পড়লেন অভিষেক পোড়েল◆ভুরি ভুরি সুযোগ নষ্ট করে ইনজুরি টাইমের গোলে হার মোহনবাগানের◆হোপকে থামানোর জন্য তাঁদের নির্দিষ্ট পরিকল্পনা ছিল, জানিয়ে দিলেন অর্শদীপ সিং◆টি টোয়েন্টিতে ৫০ ক্যাচ, এলিট ক্লাবে তিলক ভার্মা◆অভিষেকের বিস্ফোরণ ও অর্শদীপের দাপটে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজে এগোলো ভারত◆ ১০০ বছরের বন্ধুত্বকে সম্মান জানাতে অভিনব উদ্যোগ, ক্রিকেট সিরিজে বিশেষ জার্সি পরবে নিউজিল্যান্ড◆ভারতীয় অলিম্পিক সংস্থার নির্বাচন ৫ ই ডিসেম্বর, দায়িত্ব পেলেন প্রাক্তন নির্বাচন কমিশনার সঞ্জয় শ্রীবাস্তব◆শুধু ওপেনারদের জায়গাটাই স্থায়ী, বাকিদের ব্যাটিং অর্ডার বদল হতে পারে, গম্ভীরের স্পষ্ট বার্তা◆ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম নিয়ে দুই মেরুতে কার্তিক ও রাহানে◆মঙ্গলবার এএফসির লড়াই, স্বদেশি ব্রিগেডে আস্থা হাবাসের, ইরাক দলের কোচের হুঙ্কার, তাঁরা ড্র করতেও আসেননি◆জোড়া শতরানে জাঁকিয়ে বসেছে বাংলা, সেঞ্চুরির পর কান্নায় ভেঙে পড়লেন অভিষেক পোড়েল◆ভুরি ভুরি সুযোগ নষ্ট করে ইনজুরি টাইমের গোলে হার মোহনবাগানের◆হোপকে থামানোর জন্য তাঁদের নির্দিষ্ট পরিকল্পনা ছিল, জানিয়ে দিলেন অর্শদীপ সিং◆টি টোয়েন্টিতে ৫০ ক্যাচ, এলিট ক্লাবে তিলক ভার্মা◆অভিষেকের বিস্ফোরণ ও অর্শদীপের দাপটে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজে এগোলো ভারত◆ ১০০ বছরের বন্ধুত্বকে সম্মান জানাতে অভিনব উদ্যোগ, ক্রিকেট সিরিজে বিশেষ জার্সি পরবে নিউজিল্যান্ড◆ভারতীয় অলিম্পিক সংস্থার নির্বাচন ৫ ই ডিসেম্বর, দায়িত্ব পেলেন প্রাক্তন নির্বাচন কমিশনার সঞ্জয় শ্রীবাস্তব◆শুধু ওপেনারদের জায়গাটাই স্থায়ী, বাকিদের ব্যাটিং অর্ডার বদল হতে পারে, গম্ভীরের স্পষ্ট বার্তা◆ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম নিয়ে দুই মেরুতে কার্তিক ও রাহানে◆

ভুরি ভুরি সুযোগ নষ্ট করে ইনজুরি টাইমের গোলে হার মোহনবাগানের

মাত্র কয়েক দিন আগে যে দলটা ইস্টবেঙ্গলের কাছে সাত গোল খেয়েছিল, সেই দলটাই আইএসএলে তাদের প্রথম ম্যাচে হারিয়ে দিল হেভিওয়েট মোহনবাগান সুপার জায়ান্টকে। তবে সেদিনের নর্থ ইস্ট ইউনাইটেড এদিন ছিল না, এদিন অতীত ভুলে ঝাঁপিয়ে পড়ে তু্ল্যমূল্য লড়াই করে শেষ মুহূর্তের গোলে জয় তুলে নিল।

লিখেছেন Admin•প্রকাশিত Oct 12, 2026, 10:31 PM
ShareWhatsAppFacebookX
ভুরি ভুরি সুযোগ নষ্ট করে ইনজুরি টাইমের গোলে হার মোহনবাগানের

এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক

মাত্র কয়েক দিন আগে যে দলটা ইস্টবেঙ্গলের কাছে সাত গোল খেয়েছিল, সেই দলটাই আইএসএলে তাদের প্রথম ম্যাচে হারিয়ে দিল হেভিওয়েট মোহনবাগান সুপার জায়ান্টকে। তবে সেদিনের নর্থ ইস্ট ইউনাইটেড এদিন ছিল না, এদিন অতীত ভুলে ঝাঁপিয়ে পড়ে তু্ল্যমূল্য লড়াই করে শেষ মুহূর্তের গোলে জয় তুলে নিল।

প্রশ্ন হল কেন এমংন হল। আসলে ফুটবল গোলের খেলা। সেটাই যদি না করতে পারা যায, তাহলে এমনই হয়। অথচ খুব ভাল না খেললেও একাধিক গোলে জেতার কথা মোহনবাগানের।

শুরুতেই এরউইনের দুরন্ত ভলি ক্রসবারে আছড়ে পড়ল। ৪৩ মিনিটে শট নিতে দেরি করে ফেলায় সুযোগ নষ্ট সেই এরউইনের। দ্বিতীয়ার্ধের শুরুতেই ৬ গজের মধ্যে থেকে টোকাটা বাইরে পাঠালেন সেই তিনিই। আসলে ডার্বিতে যেভাবে নজরে পড়েছিলেন, এদিন তার ধারে কাছে ছিলেন না।

অ্যালবার্তো রডরিগেজ ৩৫ গজের একটা আচমকা শট নিয়েছিলেন। আর একটু ডিপ করলেই দুর্দান্ত গোল হত। অভি মিতাই একবার কাট করে ঢুকেও ঠিকমত শট নিতে পারলেন না। যদি দ্বিতীয় পোস্টে রাখতে পারতেন তিনিও গোল পেতে পারতেন। মিগুয়েল মাঠে নেমেই কঠিন কোন থেকে জোরালো গড়ানে শট নিলেন সরাসরি গুরমিতের হাতে। শেষ মুহূর্তে লিস্টনের ক্রস থেকে সহজ মিস করলেন সুহেল ভাট। এই সময়গুলোয় বড় বেশি করে ম্যাকলরেনের অভাব বোঝা যাচ্ছিল।

অথচ ইনজুরি টাইমে গোল করে নর্থ ইস্টকে জিতিয়ে দিলেন জিথিন। বক্সের মাথা থেকে নেওয়া জোরালো শটটা বিশাল সেভ করার পর বারে লেগে বল যখন সামনে পড়ল তখন সেখানে মোহনবাগানের কোনও ডিফেন্ডার ছিলেন না। ছিলেন জিথিন। কাজে লাগালেন সুযোগটাকে। গোটা ম্যাচে অ্যালবার্তোর নেতৃত্বে দুর্দান্ত খেলা মোহনবাগানের রক্ষণ ওই একবারই ভুল করল।

দ্বিতীয়ার্ধে ছাংতেকে তুলে নেওয়ার পর তাঁর দৌড়টা বন্ধ হয়ে যেতেই দুই উইংকে ব্যবহার করে দলটাকে আক্রমণে তুলে আনতে থাকল নর্থ ইস্ট। তবে ম্যাচে প্রাধান্য থাকলেও গুরুত্বপূর্ণ সময়ে ও জায়গায় মোহনবাগান ফুটবলাররা কেন যে এত মিস পাস করলেন, সেটাই রহস্য।

আর একজন এদিন ডার্বির ফর্মে ছিলেন না। তিনি সমীর জেলকোভিচ। ডার্বির ছন্দটাও ছিল না তাদের খেলায়, তবু এদিন হারা উচিত হয়নি মোহনবাগানের। এরউইন একটু পিছিয়ে গিয়ে খেলতে পারেন বা খেলাতে পারেন ঠিকই, কিন্তু গোলের সামনে ম্যাকলরেনের তীক্ষ্ণতা তাঁর মধ্যে সেভাবে চোখে পড়ছে না। না হলে এই ম্যাচ এভাবে হারে না মোহনবাগান। তবে ইনজুরি সময়ে যেভাবে সময় নষ্ট করলেন নর্থ ইস্ট ফুটবলাররা, তাতে আরও অন্তত এক মিনিট বাড়তি সময় দিতেই পারতেন রেফারি.

সর্বশেষ ভিডিও

সব দেখুন
Live : গোলের বন্যা হতে পারত, হলনা! উল্টে পরাজিত মোহনবাগান! খারাপ শুরু! NUFC1-0 MohumBagan SG
YouTube

Live : গোলের বন্যা হতে পারত, হলনা! উল্টে পরাজিত মোহনবাগান! খারাপ শুরু! NUFC1-0 MohumBagan SG

XtraTime Bangla

Al Shorta-র বিরুদ্ধে ফুটবলারদের সেরাটা বের করে আনতে অভিনব অনুশীলন করালেন Habas
YouTube

Al Shorta-র বিরুদ্ধে ফুটবলারদের সেরাটা বের করে আনতে অভিনব অনুশীলন করালেন Habas

XtraTime Bangla

Al Shorta-র বিশ্বকাপারদের নিয়ে ভাবছেন না Habas! প্রতিপক্ষ নিয়ে বিশেষ পড়াশুনায় East Bengal দল
YouTube

Al Shorta-র বিশ্বকাপারদের নিয়ে ভাবছেন না Habas! প্রতিপক্ষ নিয়ে বিশেষ পড়াশুনায় East Bengal দল

XtraTime Bangla

আমরা জিততেই এসেছি! East Bengal-এর বিরুদ্ধে  ACL 2-এর ম্যাচের আগে হুংকার Al Shorta কোচের
YouTube

আমরা জিততেই এসেছি! East Bengal-এর বিরুদ্ধে ACL 2-এর ম্যাচের আগে হুংকার Al Shorta কোচের

XtraTime Bangla

East Bengal-এর বিরুদ্ধে নামার আগে যুবভারতীর প্রতিটি ঘাস চিনে নিলেন Al Shorta-র ফুটবলাররা
YouTube

East Bengal-এর বিরুদ্ধে নামার আগে যুবভারতীর প্রতিটি ঘাস চিনে নিলেন Al Shorta-র ফুটবলাররা

XtraTime Bangla

জামিন পেয়েই শতরান! Abhishek Porel মাঠেই ভেঙে পড়লেন কান্নায়! দেখুন ভিডিও
YouTube

জামিন পেয়েই শতরান! Abhishek Porel মাঠেই ভেঙে পড়লেন কান্নায়! দেখুন ভিডিও

XtraTime Bangla

East Bengal এর প্রতিপক্ষ Al Shorta SC-র AFC ও ইরাক লিগে ভয়ঙ্কর পারফরম্যান্স জানলে চমকে যাবেন
YouTube

East Bengal এর প্রতিপক্ষ Al Shorta SC-র AFC ও ইরাক লিগে ভয়ঙ্কর পারফরম্যান্স জানলে চমকে যাবেন

XtraTime Bangla

শিল্ড হারের অতীত ভুলে AFC তে দেশের দায়িত্ব কাঁধে ঘুরে দাঁড়াতে মরিয়া East Bengal! দেখুন ভিডিও
YouTube

শিল্ড হারের অতীত ভুলে AFC তে দেশের দায়িত্ব কাঁধে ঘুরে দাঁড়াতে মরিয়া East Bengal! দেখুন ভিডিও

XtraTime Bangla

🔥 এখন ট্রেন্ডিং

ফুটবলOct 12

মঙ্গলবার এএফসির লড়াই, স্বদেশি ব্রিগেডে আস্থা হাবাসের, ইরাক দলের কোচের হুঙ্কার, তাঁরা ড্র করতেও আসেননি

শিল্ড ফাইনালে হারের পর আবার একটা কঠিন লড়াই ইস্টবেঙ্গলের। মঙ্গলবার এসিএল টু এর গুরুত্বপূর্ণ ম্যাচে ইরাকের আল শর্তা এসসির বিরুদ্ধে নামছে লালহলুদ ব্রিগেড। ম্যাচের আগের দিন  সাংবাদিক সম্মেলনে ইস্টবেঙ্গল কোচ হাবাস জানিয়ে দিলেন, “আমরা কয়েকদিন আগে শিল্ড ফাইনাল খেলেছি কম সময়ের মধ্যে নিজেদের তৈরি করেছি । আমার কাছে পুরো দল আছে। প্রতিপক্ষ দল খুব ভালো। আমরা ঘরের মাঠে খেলবো। আমি জানি প্রতিপক্ষ কতটা ভালো।“

ক্রিকেটOct 12

জোড়া শতরানে জাঁকিয়ে বসেছে বাংলা, সেঞ্চুরির পর কান্নায় ভেঙে পড়লেন অভিষেক পোড়েল

শতরান করার পরই হাঁটুতে মুখ গুঁজে বসে পড়েন। ভেঙে পড়েন কান্নায়। কিছুক্ষণ সময় নেন উঠে দাঁড়াতে। তারপর ব্যাট তুলে অভিবাদন গ্রহণ করেন। ড্রেসিংরুমে সতীর্থরা তখন তাঁকে অভিনন্দন জানিয়ে চলেছেন। আইপিএল ২০২৬-এর পর তিনি আবার মাঠে ফিরলেন। জামিন পাওয়ার পর দিল্লির বিরুদ্ধে রঞ্জির প্রথম ম্যাচে বাংলা দলে নির্বাচিত হন।

ক্রিকেটOct 12

ভুরি ভুরি সুযোগ নষ্ট করে ইনজুরি টাইমের গোলে হার মোহনবাগানের

মাত্র কয়েক দিন আগে যে দলটা ইস্টবেঙ্গলের কাছে সাত গোল খেয়েছিল, সেই দলটাই আইএসএলে তাদের প্রথম ম্যাচে হারিয়ে দিল হেভিওয়েট মোহনবাগান সুপার জায়ান্টকে। তবে সেদিনের নর্থ ইস্ট ইউনাইটেড এদিন ছিল না, এদিন অতীত ভুলে ঝাঁপিয়ে পড়ে তু্ল্যমূল্য লড়াই করে শেষ মুহূর্তের গোলে জয় তুলে নিল।

ক্রিকেটOct 12

হোপকে থামানোর জন্য তাঁদের নির্দিষ্ট পরিকল্পনা ছিল, জানিয়ে দিলেন অর্শদীপ সিং

প্রায় একাই দ্বিতীয় টি টোয়েন্টিতে ভারতকে হারিয়ে দিয়েছিলেন সাই পোপ। তৃতীয় ম্যাচে অবশ্য তিনি ব্যর্থ হন। ম্যাচের পর ভারতীয় পেসার খুবই উৎফুল্ল, জানিয়ে দিলেন হোপকে থামানোর জন্য তাঁদের নির্দিষ্ট পরিকল্পনা ছিল। সেটা মাঠে ঠিকমত কাজ করায় খুশি তিনি।