Xtra Time Bangla logo
সর্বশেষ খবর
ভারতীয় অলিম্পিক সংস্থার নির্বাচন ৫ ই ডিসেম্বর, দায়িত্ব পেলেন প্রাক্তন নির্বাচন কমিশনার সঞ্জয় শ্রীবাস্তব◆শুধু ওপেনারদের জায়গাটাই স্থায়ী, বাকিদের ব্যাটিং অর্ডার বদল হতে পারে, গম্ভীরের স্পষ্ট বার্তা◆ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম নিয়ে দুই মেরুতে কার্তিক ও রাহানে◆একদিকে নিউজিল্যান্ড সফরের প্রস্তুতি, অন্যদিকে সৌরাষ্ট্রের ভরসা, রঞ্জি ট্রফিতে ফিরছেন রবীন্দ্র জাডেজা◆দ্বিতীয় ওডিআই-তেও হার ভারত এ-র, ২-০ ম্যাচে এগিয়ে গিয়ে সিরিজ জিতল অস্ট্রেলিয়া এ◆অভিজ্ঞতাকে হারানো যায় না, ভুবনেশ্বর কুমারের অন্তর্ভুক্ত নিয়ে জানান ভারতীয় দলের ব্যাটিং কোচ◆দলীপ থেকে ইরানি কাপ, লাল বলের রাজত্বে জাতীয় দলে ফেরার স্বপ্নে নতুন গতি মুকেশের◆০-৪ গোলে হার ভারতের, তবু ভবিষ্যতের জন্য ইতিবাচক বার্তা রাশিয়ার কোচের◆মোহনবাগানও মাঠে মাস্তানি করতে পারে, বললেন দেবাশিস, হাবাসের ওপর ভরসা আছে দেবব্রতদের◆ডুরান্ডের বদলা, ৪৭ বছর পর কলকাতা ফুটবলের ডাবল, ইস্টবেঙ্গলকে হারিয়ে ২২ বার শিল্ড জিতল মোহনবাগান◆ভারতীয় অলিম্পিক সংস্থার নির্বাচন ৫ ই ডিসেম্বর, দায়িত্ব পেলেন প্রাক্তন নির্বাচন কমিশনার সঞ্জয় শ্রীবাস্তব◆শুধু ওপেনারদের জায়গাটাই স্থায়ী, বাকিদের ব্যাটিং অর্ডার বদল হতে পারে, গম্ভীরের স্পষ্ট বার্তা◆ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম নিয়ে দুই মেরুতে কার্তিক ও রাহানে◆একদিকে নিউজিল্যান্ড সফরের প্রস্তুতি, অন্যদিকে সৌরাষ্ট্রের ভরসা, রঞ্জি ট্রফিতে ফিরছেন রবীন্দ্র জাডেজা◆দ্বিতীয় ওডিআই-তেও হার ভারত এ-র, ২-০ ম্যাচে এগিয়ে গিয়ে সিরিজ জিতল অস্ট্রেলিয়া এ◆অভিজ্ঞতাকে হারানো যায় না, ভুবনেশ্বর কুমারের অন্তর্ভুক্ত নিয়ে জানান ভারতীয় দলের ব্যাটিং কোচ◆দলীপ থেকে ইরানি কাপ, লাল বলের রাজত্বে জাতীয় দলে ফেরার স্বপ্নে নতুন গতি মুকেশের◆০-৪ গোলে হার ভারতের, তবু ভবিষ্যতের জন্য ইতিবাচক বার্তা রাশিয়ার কোচের◆মোহনবাগানও মাঠে মাস্তানি করতে পারে, বললেন দেবাশিস, হাবাসের ওপর ভরসা আছে দেবব্রতদের◆ডুরান্ডের বদলা, ৪৭ বছর পর কলকাতা ফুটবলের ডাবল, ইস্টবেঙ্গলকে হারিয়ে ২২ বার শিল্ড জিতল মোহনবাগান◆

শুধু ওপেনারদের জায়গাটাই স্থায়ী, বাকিদের ব্যাটিং অর্ডার বদল হতে পারে, গম্ভীরের স্পষ্ট বার্তা

তিনি স্পষ্ট করেই জানিয়ে দিলেন, দলে ওপেনাররা ছাড়া কারও পজিশনই স্থায়ী নয়। তাঁর ব্যাখ্যা, টি টোয়েন্টিতে দলের প্রয়োজন অনুযায়ী যে কাউকে যে কোনও পজিশনে নামতে হতে পারে। এবং ভারত প্রয়োজন অনুযায়ী এভাবে পজিশনের বদল করে যাবে।

লিখেছেন Admin•প্রকাশিত Oct 10, 2026, 6:24 PM
ShareWhatsAppFacebookX
শুধু ওপেনারদের জায়গাটাই স্থায়ী, বাকিদের ব্যাটিং অর্ডার বদল হতে পারে, গম্ভীরের স্পষ্ট বার্তা

ছবি সৌজন্য - ফেসবুক

এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টি টোয়েন্টিতে শিবম দুবে ব্যাট হাতে ব্যর্থ হলেও তাঁকে চার নম্বরে নামানো নিয়ে কোনও আক্ষেপ নেই কোচ গৌতম গম্ভীরের। তিনি স্পষ্ট করেই জানিয়ে দিলেন, দলে ওপেনাররা ছাড়া কারও পজিশনই স্থায়ী নয়। তাঁর ব্যাখ্যা, টি টোয়েন্টিতে দলের প্রয়োজন অনুযায়ী যে কাউকে যে কোনও পজিশনে নামতে হতে পারে। এবং ভারত প্রয়োজন অনুযায়ী এভাবে পজিশনের বদল করে যাবে।

ঈশান কিষাণ আউট হওয়ার পর দুবেকে চার নম্বরে পাঠানো হয়েছিল। শ্রেয়স আইয়ারকে পরে পাঠানো হয়। রস্টন চেজের বাঁহাতিদের বিরুদ্ধে সাফল্য সত্ত্বেও স্পিনারদের বিরুদ্ধে সুযোগটাকে কাজে লাগানোর জন্য নামানো হয় দুবেকে।

ম্যাচের পর সাংবাদিক সম্মেলন ভারতের কোচ গৌতম গম্ভীর বলেন, শিবম দুবেকে আগেও এভাবে ব্যবহার করা হয়েছে। বিশ্বকাপেও হয়েছে। তার আগেও হয়েছে। এমন নয় যে, এবারই এটা প্রথম করা হল।

গম্ভীর আরও বলেন, ভারত এভাবে পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং অর্ডার বদল করবে। আন্তর্জাতিক ক্রিকেটে কখনও কোনও সিদ্ধান্ত পক্ষে যায়, আবারখখনও বিপক্ষে চলে যায়। তাঁর বক্তব্য, আমি বরাবর বলে এসেছি, দলে শুধু ওপেনারদের জায়গাটাই স্থায়ী বাকি আর কোনও পজিশনই স্থায়ী নয়।

🔥 এখন ট্রেন্ডিং

অন্য খেলাOct 10

ভারতীয় অলিম্পিক সংস্থার নির্বাচন ৫ ই ডিসেম্বর, দায়িত্ব পেলেন প্রাক্তন নির্বাচন কমিশনার সঞ্জয় শ্রীবাস্তব

ভারতীয় অলিম্পিক সংস্থার ২০২৬ সালের নির্বাচনী প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী ৫ ডিসেম্বর সংস্থার কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। বর্তমান পরিষদের মেয়াদ ১০ ডিসেম্বর শেষ হওয়ার মাত্র পাঁচ দিন আগে এই নির্বাচন হতে চলেছে। নির্বাচনী প্রক্রিয়া পরিচালনার দায়িত্ব পেয়েছেন প্রাক্তন নির্বাচন কমিশনার সঞ্জয় কুমার শ্রীবাস্তব।

ক্রিকেটOct 10

শুধু ওপেনারদের জায়গাটাই স্থায়ী, বাকিদের ব্যাটিং অর্ডার বদল হতে পারে, গম্ভীরের স্পষ্ট বার্তা

তিনি স্পষ্ট করেই জানিয়ে দিলেন, দলে ওপেনাররা ছাড়া কারও পজিশনই স্থায়ী নয়। তাঁর ব্যাখ্যা, টি টোয়েন্টিতে দলের প্রয়োজন অনুযায়ী যে কাউকে যে কোনও পজিশনে নামতে হতে পারে। এবং ভারত প্রয়োজন অনুযায়ী এভাবে পজিশনের বদল করে যাবে।

ক্রিকেটOct 9

একদিকে নিউজিল্যান্ড সফরের প্রস্তুতি, অন্যদিকে সৌরাষ্ট্রের ভরসা, রঞ্জি ট্রফিতে ফিরছেন রবীন্দ্র জাডেজা

আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত সূচির মাঝেই লাল বলের ক্রিকেটে ফিরতে চলেছেন রবীন্দ্র জাডেজা। রঞ্জি ট্রফিতে তাঁর প্রত্যাবর্তন শুধু ঘরোয়া ক্রিকেটে অংশগ্রহণ নয়, বরং টেস্ট ক্রিকেটের প্রস্তুতি আরও মজবুত করার পাশাপাশি নিজের রাজ্য সৌরাষ্ট্রের পাশে দাঁড়ানোরও গুরুত্বপূর্ণ সুযোগ। নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজের আগে ব্যাট ও বল হাতে ছন্দ ফিরে পাওয়ার লক্ষ্য থাকবে ভারতের এই অভিজ্ঞ অলরাউন্ডারের।

ক্রিকেটOct 9

দ্বিতীয় ওডিআই-তেও হার ভারত এ-র, ২-০ ম্যাচে এগিয়ে গিয়ে সিরিজ জিতল অস্ট্রেলিয়া এ

মূলত টপ অর্ডারের ব্যর্থতাতেই ডুবল ভারতীয় দল। জস ফিলিপে ও সাম কনসটানসের অর্ধশতরানে ভর করে অস্ট্রেলিয়া এ তোলে ২৭৫ রান। এরপর ভারতের ইনিংসে পেসার স্পেনসের জনসন বড় ধাক্কা দেন। তুলে নেন তিনটি উইকেট। রজত পাতিদারের লড়াকু ৬৭ রান সত্ত্বেও ৪৫.২ ওভারে ২০৬ রানেই থেমে যায় ভারত এ দলের ইনিংস।