Xtra Time Bangla logo
সর্বশেষ খবর
১-৪ হারের ক্ষত ভুলে ঘুরে দাঁড়ানোর লড়াই! রাজস্থানের বিরুদ্ধে মাঠে নামার আগে আত্মবিশ্বাসী মহামেডান◆সেই ফুটবলার এখনও ইন্দ্রজিতকে জড়িয়ে ধরে বলেন, আমার জন্য তোমার জীবন শেষ হয়ে গেল◆স্যান্ডপেপার কাণ্ডে মুখ খুললেন হেডেন, ২০১৮ সালের অস্ট্রেলিয়া দলকে নিয়ে চরম হতাশা◆মঙ্গলবার এএফসিতে নামার আগে ডার্বির ভাবনাও রয়েছে হাবাসের মাথায়◆ ওয়েলিংটনে ভারত কেন ১০টি উইকেট নিতে পারল না? | নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট ড্র হওয়ার পর গাঙ্গুলীর বড় সতর্কবার্তা ◆নিউজিল্যান্ডের বিপক্ষে ড্রয়ের পর আইসিসির লালা ব্যবহারের নিষেধাজ্ঞায় প্রশ্ন তুললেন ভারতীয় অধিনায়ক শুভমান গিল◆ডব্লিউটিসি ফাইনালে ওঠার পথ কি ভারতের জন্য বন্ধ হয়ে গেছে?◆বিশ্বকাপজয়ী অধিনায়ক থেকে নির্বাচকদের ভাবনার বাইরে, ভারতীয় ক্রিকেটে কি ক্রমশ ফিকে হচ্ছে সূর্যকুমার যাদবের ভবিষ্যৎ?◆ডার্বির আগে গোয়া থেকে উদ্বেগ আর তিন পয়েন্ট নিয়ে ফিরছে মোহনবাগান◆এবার পন্থের শতরান, রানের পাহাড়ে ভারত, জয়ের জন্য শেষ দিনে দরকার ৮ উইকেট◆১-৪ হারের ক্ষত ভুলে ঘুরে দাঁড়ানোর লড়াই! রাজস্থানের বিরুদ্ধে মাঠে নামার আগে আত্মবিশ্বাসী মহামেডান◆সেই ফুটবলার এখনও ইন্দ্রজিতকে জড়িয়ে ধরে বলেন, আমার জন্য তোমার জীবন শেষ হয়ে গেল◆স্যান্ডপেপার কাণ্ডে মুখ খুললেন হেডেন, ২০১৮ সালের অস্ট্রেলিয়া দলকে নিয়ে চরম হতাশা◆মঙ্গলবার এএফসিতে নামার আগে ডার্বির ভাবনাও রয়েছে হাবাসের মাথায়◆ ওয়েলিংটনে ভারত কেন ১০টি উইকেট নিতে পারল না? | নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট ড্র হওয়ার পর গাঙ্গুলীর বড় সতর্কবার্তা ◆নিউজিল্যান্ডের বিপক্ষে ড্রয়ের পর আইসিসির লালা ব্যবহারের নিষেধাজ্ঞায় প্রশ্ন তুললেন ভারতীয় অধিনায়ক শুভমান গিল◆ডব্লিউটিসি ফাইনালে ওঠার পথ কি ভারতের জন্য বন্ধ হয়ে গেছে?◆বিশ্বকাপজয়ী অধিনায়ক থেকে নির্বাচকদের ভাবনার বাইরে, ভারতীয় ক্রিকেটে কি ক্রমশ ফিকে হচ্ছে সূর্যকুমার যাদবের ভবিষ্যৎ?◆ডার্বির আগে গোয়া থেকে উদ্বেগ আর তিন পয়েন্ট নিয়ে ফিরছে মোহনবাগান◆এবার পন্থের শতরান, রানের পাহাড়ে ভারত, জয়ের জন্য শেষ দিনে দরকার ৮ উইকেট◆

১-৪ হারের ক্ষত ভুলে ঘুরে দাঁড়ানোর লড়াই! রাজস্থানের বিরুদ্ধে মাঠে নামার আগে আত্মবিশ্বাসী মহামেডান

শেষ ম্যাচে চার গোল হজম করলেও দলের সংহতি এবং আত্মবিশ্বাসে কোনও ঘাটতি নেই বলেই জানালেন মহামেডান কোচ। কোচ র‍্যামন জানান, “আমরা এখনও আমাদের ফুটবলারদের উপর বিশ্বাস রাখি। ওরাও নিজেদের উপর বিশ্বাস রাখে। দলের মধ্যে একতা বজায় রয়েছে। অনুশীলনে ফুটবলারদের সাড়া এবং মানসিকতা যথেষ্ট ইতিবাচক। আশা করছি, পরের ম্যাচে আমাদের পারফরম্যান্স আরও ভালো হবে।”

লিখেছেন Admin•প্রকাশিত Nov 24, 2026, 4:13 PM
ShareWhatsAppFacebookX
১-৪ হারের ক্ষত ভুলে ঘুরে দাঁড়ানোর লড়াই! রাজস্থানের বিরুদ্ধে মাঠে নামার আগে আত্মবিশ্বাসী মহামেডান

এক্সট্রাটাইম ওয়েবডেস্ক: চলতি আইএফএল মরশুমে মহামেডান স্পোর্টিং ক্লাবের অবস্থা যে শোচনীয় তা বলাই বাহুল্য! তিন ম্যাচের পরেই তাদের পয়েন্টের ঝুলি শূন্য। আইএফএলে শেষ ম্যাচে ১-৪ গোলে হারের ধাক্কা সামলে ঘুরে দাঁড়ানোই এখন মহামেডান স্পোর্টিং ক্লাবের প্রধান লক্ষ্য। বুধবার কল্যাণীতে রাজস্থান ইউনাইটেড এফসি-র বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামবে সাদা-কালো ব্রিগেড। তার আগে মঙ্গলবার প্রাক-ম্যাচ সাংবাদিক সম্মেলনে দলের মনোবল নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করলেন মহামেডানের প্রধান কোচ সঈদ র‍্যামন। একইসঙ্গে আগের ম্যাচে দলের রক্ষণভাগের দুর্বলতা যে বড় সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছিল, তা স্বীকার করে নিলেন তিনি।

শেষ ম্যাচে চার গোল হজম করলেও দলের সংহতি এবং আত্মবিশ্বাসে কোনও ঘাটতি নেই বলেই জানালেন মহামেডান কোচ। কোচ র‍্যামন জানান, “আমরা এখনও আমাদের ফুটবলারদের উপর বিশ্বাস রাখি। ওরাও নিজেদের উপর বিশ্বাস রাখে। দলের মধ্যে একতা বজায় রয়েছে। অনুশীলনে ফুটবলারদের সাড়া এবং মানসিকতা যথেষ্ট ইতিবাচক। আশা করছি, পরের ম্যাচে আমাদের পারফরম্যান্স আরও ভালো হবে।”

দলের রক্ষণভাগের ভুলত্রুটি নিয়ে জিজ্ঞেস করা হলে র‍্যামন বলেন যে, প্রথম দিন থেকেই সেই সমস্যা কাটিয়ে ওঠার প্রচেষ্টায় ব্রতী তারা। অন্যদিকে, শেষ ম্যাচে মহামেডানের মতোই ১-৪ গোলে হেরেছে রাজস্থান ইউনাইটেড। তবে প্রতিপক্ষকে যথেষ্ট সমীহ করছেন মহামেডান কোচ। তাঁর মতে, রাজস্থান ভালো দল এবং তাদের প্রশিক্ষকও যথেষ্ট দক্ষ। নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলাই হবে মহামেডানের লক্ষ্য।

অন্যদিকে, দলের ডিফেন্ডার জুয়েল আহমেদ মজুমদারও ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আশাবাদী। তাঁর কথায়, “আমাদের লক্ষ্য পরের ম্যাচ থেকেই ঘুরে দাঁড়ানো। শেষ ম্যাচের ভুলগুলো শুধরে কোচের পরিকল্পনা অনুযায়ী খেলতে চাই। আগের ম্যাচে বেশ কিছু ইতিবাচক দিকও ছিল। সেগুলো সঙ্গে নিয়েই পরের ম্যাচে নামব।”

রক্ষণভাগে দিনেশের অনুপস্থিতি প্রসঙ্গে জুয়েল জানান, প্রথমার্ধে কিছুটা সমস্যা হলেও দ্বিতীয়ার্ধে চিক্রো ভালো খেলেছেন। আগামী ম্যাচে সেই সমস্যা আর হবে না বলেই তাঁর আশা।

সব মিলিয়ে শেষ ম্যাচের হতাশা পিছনে ফেলে রাজস্থান ইউনাইটেডের বিরুদ্ধে নতুন করে লড়াই শুরু করতে প্রস্তুত মহামেডান। এবং পরের ম্যাচে জয় ছিনিয়ে আনাই এখন তাদের মূল লক্ষ্য।

🔥 এখন ট্রেন্ডিং

ফুটবলNov 24

১-৪ হারের ক্ষত ভুলে ঘুরে দাঁড়ানোর লড়াই! রাজস্থানের বিরুদ্ধে মাঠে নামার আগে আত্মবিশ্বাসী মহামেডান

শেষ ম্যাচে চার গোল হজম করলেও দলের সংহতি এবং আত্মবিশ্বাসে কোনও ঘাটতি নেই বলেই জানালেন মহামেডান কোচ। কোচ র‍্যামন জানান, “আমরা এখনও আমাদের ফুটবলারদের উপর বিশ্বাস রাখি। ওরাও নিজেদের উপর বিশ্বাস রাখে। দলের মধ্যে একতা বজায় রয়েছে। অনুশীলনে ফুটবলারদের সাড়া এবং মানসিকতা যথেষ্ট ইতিবাচক। আশা করছি, পরের ম্যাচে আমাদের পারফরম্যান্স আরও ভালো হবে।”

ফুটবলNov 24

সেই ফুটবলার এখনও ইন্দ্রজিতকে জড়িয়ে ধরে বলেন, আমার জন্য তোমার জীবন শেষ হয়ে গেল

দক্ষিণ চব্বিশ পরগনার হরিনাভি স্পোর্টিং ক্লাব ফুটবলার তৈরির এক আঁতুর ঘর। এই ক্লাব থেকেই অমিত ভদ্র, রূপক চৌধুরী, প্রশান্ত চক্রবর্তী, সুমিত চৌধুরী, রাজীব দের মত উঠে এসেছিলেন ইন্দ্রজি মিত্র। কিন্তু একেবারে কেরিয়ারের শুরুতেই বরুইপুর লিগে হরিনাভির হয়ে খেলতে গিয়ে হাঁটুতে বড় চোট। অস্ত্রোপচার করিয়ে অনেক চিকিৎসার পর ফিরে আসেন। ময়দানের ছোট দল পেরিয়ে ১৯৮৮-তে সই করেন মোহনবাগানে। কিন্তু নাগজি ট্রফিতে খেলতে গিয়ে সেই পুরনো জায়গায় আবার চোট পান।

ক্রিকেটNov 24

স্যান্ডপেপার কাণ্ডে মুখ খুললেন হেডেন, ২০১৮ সালের অস্ট্রেলিয়া দলকে নিয়ে চরম হতাশা

জিওস্টারের অনুষ্ঠান ‘স্যান্ডপেপার কাণ্ড: অমীমাংসিত বিতর্ক’-এ কথা বলতে গিয়ে অস্ট্রেলিয়ার ঐতিহ্যবাহী আগ্রাসী ক্রিকেট সংস্কৃতির পক্ষে সওয়াল করেন হেডেন। তাঁর মতে, মাঠে প্রতিপক্ষের বিরুদ্ধে আগ্রাসী মনোভাব দেখানো অস্ট্রেলিয়ার ক্রিকেটের পরিচিত বৈশিষ্ট্য। তবে সেই আগ্রাসনের পাশাপাশি দলের অভ্যন্তরীণ সমস্যাগুলিও একজোট হয়ে মিটিয়ে নেওয়ার মানসিকতা থাকা প্রয়োজন। হেডেন বলেন, “দলের অন্দরে কোনও সমস্যা তৈরি হলে সকলে মিলে তার মুখোমুখি হওয়া উচিত। সেই কারণেই ২০১৮ সালের দলটির উপর আমি সত্যিই হতাশ। তারা বিষয়টি নিজেদের মধ্যে মিটিয়ে নিতে পারেনি।”

ফুটবলNov 23

মঙ্গলবার এএফসিতে নামার আগে ডার্বির ভাবনাও রয়েছে হাবাসের মাথায়

২৯ তারিখে আইএসএল ডার্বিও আছে। সেটাও মাথায় ঘুরছে হাবাসের। সোমবার প্রি ম্যাচ সাংবাদিক সম্মেলনে এসে ইস্টবেঙ্গল কোচ জানান, এএফসিতে হারলে ডার্বিতে তার প্রভাব পড়বে। আবার জিতলে দল অনুপ্রাণিত হবে। তবে মঙ্গলবার তাঁর মূল লক্ষ্য অবশ্যই ম্যাচ জিতে এএফসি চ্যাম্পিয়নস লিগ টুর লড়াইয়ে টিকে থাকা। তাই একদিকে এএফসিতে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখা এবং ডার্বির মহড়া সেরে নেওয়া – দুটি লক্ষ্যে এগোচ্ছে লালহলুদ বাহিনী।