জর্ডনের আল হুসাইনকে হারিয়ে এ এফসি নক আউটের পথ প্রশস্থ ইস্টবেঙ্গলের
প্রথম থেকেই আক্রমণাত্মক ইস্টবেঙ্গল। আক্রমণে শুরু থেকেই ডেভিড, র্যামিরেস ও একে লোবারা ফাঁকা জায়গা খুঁজছিলেন। মাঝে মাঝে কাউন্টার প্রেসিং করার চেষ্টা করছিল আল হুসেইন। আনোয়ারহীন ডিফেন্সে ভরসা ছিল জিভুলিচ ও সন্দীপ মান্ডি। বাকিটা মাঝমাঠ থেকে জিকশন ও রশিদের সাপোর্ট।

এক্সট্রাটাইম বাংলা ওয়েবডেস্ক : রশিদের কর্নার বলটা রিসিভ করে সময় পেয়েছিলেন জিকশন সিং। গোল করতে ভুললেন না। ম্যাচের বয়স তখন ৮৬ মিনিট। এ বছর প্রথম এএফসি ম্যাচ জিতল ইস্টবেঙ্গল। সেই সঙ্গে তালিকায় দু’নম্বরে লাল-হলুদ।
আল সর্তা ধরাছোঁয়ার বাইরে চলে গিয়েছিল। ৪ ম্যাচে ১০ পয়েন্ট। বাকি তিন দল গায়ে গায়ে। ইস্টবেঙ্গল সবার নিচে, মাত্র দুই পয়েন্ট। আল হুসেইনের পাঁচ পয়েন্ট। সুতরাং চ্যাম্পিয়ন্স লিগ ২-তে বেঁচে থাকার জন্য সর্বস্ব দিতে হতো ইস্টবেঙ্গলকে। প্রথম একাদশ সেই কথাই বলছিল। এই প্রথম পাঁচ বিদেশিকে নিয়ে মাঠে ইস্টবেঙ্গল।
প্রথম থেকেই আক্রমণাত্মক ইস্টবেঙ্গল। আক্রমণে শুরু থেকেই ডেভিড, র্যামিরেস ও একে লোবারা ফাঁকা জায়গা খুঁজছিলেন। মাঝে মাঝে কাউন্টার প্রেসিং করার চেষ্টা করছিল আল হুসেইন। আনোয়ারহীন ডিফেন্সে ভরসা ছিল জিভুলিচ ও সন্দীপ মান্ডি। বাকিটা মাঝমাঠ থেকে জিকশন ও রশিদের সাপোর্ট।
এর মধ্যে ৭ মিনিটে ইকোনোমিডিসের ভলি ছিল দেখার মতো। ডেভিড ফাঁকা বল জালে ঠেলতে পারলেন না। বলের গতির সঙ্গে তাল মেলাতে পারেননি। ১২ মিনিটে আল হুসেইনের আরেফ ফাঁকা জায়গা পেয়ে বাইরে মারলেন। শুরুতেই সতর্ক করে দিলেন, ডিফেন্সিভ অর্গানাইজেশন যেন ঠিক থাকে!
৩৫ মিনিটের পর অতিরিক্ত ডিফেন্সিভ হয়ে গেল ইস্টবেঙ্গল। কারণ হয়তো বিপক্ষের অর্ধটা ফাঁকা করে দেওয়া। কিন্তু তাতে হিতে বিপরীত হল। দুই প্রান্ত দিয়ে মুহুর্মুহু আক্রমণ শানিয়ে গেলেন ইউসুফ কাসি, আলমাদরি ও ইয়াসিরা। প্রথমার্ধে সুযোগের লড়াইয়ে এগিয়ে গেল আল হুসেইন। ফুটবল দেবতার আশীর্বাদ বাঁচিয়ে রাখল ইস্টবেঙ্গলকে।
দ্বিতীয়ার্ধের শুরু থেকে তুল্যমূল্য লড়াই। একক দক্ষতায় ডেভিড বল নিয়ে দিলেন একে লোবাকে। র্যামিরেসের শট ক্রসবারে লাগল। আল হুসেইনের ফুটবলারদের গোল আর মাঝে দাঁড়িয়ে ছিল ক্রসবার ও পোস্ট। দুই দলের ডিফেন্সই খুব নড়বড়ে ছিল।
হাবাস ইকোনোমিডিসকে তুলে নামালেন বিপিনকে, র্যামিরেসকে তুলে নামালেন বিষ্ণুকে, লোবাকে তুলে নামালেন লুকাসকে। বিদেশি ফোর্সের উপর কেন পুরোপুরি ভরসা করতে পারলেন না হাবাস?
দ্বিতীয়ার্ধে একটু নিচে থেকে খেলা তৈরি করার চেষ্টায় ইস্টবেঙ্গল।
