Xtra Time Bangla logo
সর্বশেষ খবর
সিরিজে সমতা ফেরানোর দিনে ইতিহাস গড়লেন সাই হোপ, সূর্যকুমারের রেকর্ড ভাঙলেন অভিষেক শর্মা◆আবার মুম্বই ইন্ডিয়ান্সের নেতৃত্বে সম্ভবত ফিরছেন রোহিত শর্মা◆বৃহস্পতিবার ক্রিকেটার ও অন্যান্য পদকজয়ীদের সংবর্ধনা প্রধানমন্ত্রীর, স্থগিত হয়ে গেল আইপিএল স্টেকহোল্ডারদের মিটিং◆ হতাশার হার কিছুতেই মানতে পারছেন না ইস্টবেঙ্গল কোচ, হাবাসের প্রশংসনীয় ট্যাকটিক্সে অবাক আল শর্তা কোচ◆অজস্র সুযোগ নষ্টের খেসারত, এসিএল টু-তে ইরাকের আল শর্তার কাছে হেরেই গেল ইস্টবেঙ্গল◆জয়ের হাতছানি, রণজিতে দিল্লির ঘাড়ে চেপে বসেছে বাংলা◆ভারতীয় অভিভাবকদের সতর্ক করে বার্তা দিলেন জন্টি রোডস◆মঙ্গলবার এএফসির লড়াই, স্বদেশি ব্রিগেডে আস্থা হাবাসের, ইরাক দলের কোচের হুঙ্কার, তাঁরা ড্র করতেও আসেননি◆জোড়া শতরানে জাঁকিয়ে বসেছে বাংলা, সেঞ্চুরির পর কান্নায় ভেঙে পড়লেন অভিষেক পোড়েল◆ভুরি ভুরি সুযোগ নষ্ট করে ইনজুরি টাইমের গোলে হার মোহনবাগানের◆সিরিজে সমতা ফেরানোর দিনে ইতিহাস গড়লেন সাই হোপ, সূর্যকুমারের রেকর্ড ভাঙলেন অভিষেক শর্মা◆আবার মুম্বই ইন্ডিয়ান্সের নেতৃত্বে সম্ভবত ফিরছেন রোহিত শর্মা◆বৃহস্পতিবার ক্রিকেটার ও অন্যান্য পদকজয়ীদের সংবর্ধনা প্রধানমন্ত্রীর, স্থগিত হয়ে গেল আইপিএল স্টেকহোল্ডারদের মিটিং◆ হতাশার হার কিছুতেই মানতে পারছেন না ইস্টবেঙ্গল কোচ, হাবাসের প্রশংসনীয় ট্যাকটিক্সে অবাক আল শর্তা কোচ◆অজস্র সুযোগ নষ্টের খেসারত, এসিএল টু-তে ইরাকের আল শর্তার কাছে হেরেই গেল ইস্টবেঙ্গল◆জয়ের হাতছানি, রণজিতে দিল্লির ঘাড়ে চেপে বসেছে বাংলা◆ভারতীয় অভিভাবকদের সতর্ক করে বার্তা দিলেন জন্টি রোডস◆মঙ্গলবার এএফসির লড়াই, স্বদেশি ব্রিগেডে আস্থা হাবাসের, ইরাক দলের কোচের হুঙ্কার, তাঁরা ড্র করতেও আসেননি◆জোড়া শতরানে জাঁকিয়ে বসেছে বাংলা, সেঞ্চুরির পর কান্নায় ভেঙে পড়লেন অভিষেক পোড়েল◆ভুরি ভুরি সুযোগ নষ্ট করে ইনজুরি টাইমের গোলে হার মোহনবাগানের◆

আবার মুম্বই ইন্ডিয়ান্সের নেতৃত্বে সম্ভবত ফিরছেন রোহিত শর্মা

রোহিত শর্মার ফ্যানেরা খুশি হতে পারেন এটা জেনে যে মুম্বই ইন্ডিয়ান্সের নেতৃত্বে ফিরতে পারেন রোহিত। হার্দিক পাণ্ডিয়ার নেতৃত্বে খুব খারাপ সময় যাওয়ার পর আবার তাঁদের সফলতম অধিনায়কের হাতেই দায়িত্ব তুলে দিতে পারে ফ্র্যাঞ্চাইজি।

লিখেছেন Admin•প্রকাশিত Oct 14, 2026, 5:34 PM
ShareWhatsAppFacebookX
আবার মুম্বই ইন্ডিয়ান্সের নেতৃত্বে সম্ভবত  ফিরছেন রোহিত শর্মা

ছবি সৌজন্য মুম্বই ইন্ডিয়ান্স

এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক

রোহিত শর্মার ফ্যানেরা খুশি হতে পারেন এটা জেনে যে মুম্বই ইন্ডিয়ান্সের নেতৃত্বে ফিরতে পারেন রোহিত। হার্দিক পাণ্ডিয়ার নেতৃত্বে খুব খারাপ সময় যাওয়ার পর আবার তাঁদের সফলতম অধিনায়কের হাতেই দায়িত্ব তুলে দিতে পারে ফ্র্যাঞ্চাইজি।

রোহিতের নেতৃত্বে ২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯ ও ২০২০ সালে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। নিজেকে আইপিএলের সফলতম অধিনায়ক হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করেন। কিন্তু ২০২৪-এ হার্দিক পাণ্ডিয়া যখন গুজরাট টাইটানস থেকে মুম্বই ইন্ডিয়ান্সে ফিরে আসেন, তখন তাঁর হাতে অধিনায়কত্ব তুলে দেওয়া হয়।

ফ্র্যাঞ্চাইজির এই সিদ্ধান্তে বড় বিতর্ক তৈরি হয়। প্রশ্ন ওঠে কীভাবে এত সফল একজন অধিনায়ককে সরিয়ে দেওয়া যায়। ২০২৪-এ খুব খারাপ ফল করে মুম্বই। শেষ করে সবার শেষে। ২০২৫-এ প্লে অফে ফিরলেও ২০২০-র পর আর চ্যাম্পিয়ন হতে পারেনি মুম্বই ইন্ডিয়ান্স।

এবার যখন ঠিক হয় নেতৃত্ব বদলানো হবে, তখন রোহিতের নাম উঠে আসে। তবে সূর্যকুমার যাদব ও তিলক ভার্মাও ছিলেন দৌড়ে। কিন্তু রোহিতের অভিজ্ঞতা ও ট্র্যাক রেকর্ডকে গুরুত্ব দিয়ে তাঁর হাতেই নেতৃত্ব তুলে দেওয়ার ব্যাপারে এক রকম মনস্থির করেই ফেলেছে মুম্বই ফ্র্যাঞ্চাইজি।

এরপর আর একটা প্রশ্ন উঠে আসে, তাহলে কী করবেন হার্দিক পাণ্ডিয়া তিনি সম্ভবত অন্য দলে যাচ্ছেন। আলোচনায় রয়েছে কলকাতা নাইট রাইডার্সও রাজস্থান রয়্যালস।

 

 

 

 

 

সর্বশেষ ভিডিও

সব দেখুন

🔥 এখন ট্রেন্ডিং

ক্রিকেটOct 14

সিরিজে সমতা ফেরানোর দিনে ইতিহাস গড়লেন সাই হোপ, সূর্যকুমারের রেকর্ড ভাঙলেন অভিষেক শর্মা

এদিন আবার শতরান করে ইতিহাসে ঢুকে পড়লেন ক্যারিবিয়ান অধিনায়ক সাই হোপ। প্রথম ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার হিসাবে তিনি এই ফরম্যাটে তিনটি শতরান করলেন। এর আগে ক্রিস গেইল ও এভিন লিউয়িস দুটি করে শতরান করেছিলেন। অন্যদিকে এদিন ম্যাচ হারলেও রেকর্ড করলেন অভিষেক শর্মাও। আইসিসির কোনও পূর্ণ সদস্য দেশের ক্রিকেটার হিসাবে একই ক্যালেন্ডার ইয়ারে সবচেয়ে বেশি ওভার বাউন্ডারি মারার রেকর্ড করলেন তিনি। ভেঙে দিলেন সূর্যকুমার যাদবের রেকর্ড।

ক্রিকেটOct 14

আবার মুম্বই ইন্ডিয়ান্সের নেতৃত্বে সম্ভবত ফিরছেন রোহিত শর্মা

রোহিত শর্মার ফ্যানেরা খুশি হতে পারেন এটা জেনে যে মুম্বই ইন্ডিয়ান্সের নেতৃত্বে ফিরতে পারেন রোহিত। হার্দিক পাণ্ডিয়ার নেতৃত্বে খুব খারাপ সময় যাওয়ার পর আবার তাঁদের সফলতম অধিনায়কের হাতেই দায়িত্ব তুলে দিতে পারে ফ্র্যাঞ্চাইজি।

ক্রিকেটOct 14

বৃহস্পতিবার ক্রিকেটার ও অন্যান্য পদকজয়ীদের সংবর্ধনা প্রধানমন্ত্রীর, স্থগিত হয়ে গেল আইপিএল স্টেকহোল্ডারদের মিটিং

এশিয়ান গেমসে সোনা জয়ের জন্য ভারতের পুরুষ দলের সঙ্গে মহিলা দলকেও সংবর্ধনা জানাবেন প্রধানমন্ত্রী। বোর্ড সচিব আরও বলেন, কয়েকটি ফ্র্যাঞ্চাইজিও এই মিটিং পিছিয়ি দেওয়ার আবেদন করেছিল।সব দিক বিবেচনা করেই বোর্ডের এই সিদ্ধান্ত।

ফুটবলOct 13

 হতাশার হার কিছুতেই মানতে পারছেন না ইস্টবেঙ্গল কোচ, হাবাসের প্রশংসনীয় ট্যাকটিক্সে অবাক আল শর্তা কোচ

হাবাস তো বলেই দিলেন, ১০ গোল করতে পারতেন। তিনি বলেন, “আমি আজকের ফলের সঙ্গে একমত নই। কারণ, আমার মনে হয় না, ইস্টবেঙ্গলের এই ম্যাচে হারার কথা ছিল। গোল করার জন্য আমরা অন্তত ১০টি সুযোগ পেয়েছিলাম—১০টি! অথচ আমরা  নির্বোধের মত যে তিনটি  গোল হজম করেছি, সেটা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। বিশেষ করে দ্বিতীয়ার্ধের শুরুর দিকে।“ তাঁর মনে হয়েছে, রক্ষণে তাড়াহুড়ো ছিল। দৃঢ়তা, সক্রিয়তা, মনোযোগ ও ফোকাস কোনওটাই আজ তাঁর রক্ষণে ছিল না বলে তাঁর মনে হয়েছে।