ভারতের বিরুদ্ধে ম্যাচ বদলে দিতে পারে জাপান ক্রিকেটের চালচিত্রটাই, আশায় সে দেশের ক্রিকেট মহল
জাপানে একটি টি টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত। কিন্তু এটি শুধুমাত্র একটি ম্যাচ নয়, একটি দেশের ক্রিকেটকে আমূল বদলে দেওয়ার ইভেন্ট। জাপান ক্রিকেট অ্যাসোসিয়েশন থেকে ক্রিকেটের সঙ্গে যুক্ত জাপানিরা মনে করছে টি টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন বিশ্বের এক নম্বর দল জাপানে খেলতে গিয়েছে, এটি তাদের কাছে বিগ ইভেন্ট। এবং এর ফলে দেশের ক্রিকেটের চালচিত্র বদলে যেতে পারে বলেই তারা মনে করছে।
এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক

ক্রিকেট কি জাপানে নতুন? অবশ্যই নয়। সেই ১৮৭০ সালে এই দেশে ক্রিকেটের প্রচলন হয়। তবে সেখানেই যেন থেমে থাকে সব কিছু। জাপানে খেলা মানে বেসবল, ফুটবল, সুমো রেসলিং, বাস্কেটবল, গল্ফ, টেনিস, বক্সিং – এগুলোই। ক্রিকেট অনেক পিছনের সারিতে।
যদিও ক্রিকেটেও সাফল্য আছে। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ভারত পাকিস্তানের বিরুদ্ধেও খেলেছে, জাপানের মহিলা দল এশিয়ান গেমসে অংশও নিয়েছে, তবু ক্রিকেট খেলতে ভারতের জাপান যাওয়া সে দেশের ক্রিকেটে একটা বিরাট ঘটনা বলেই মনে করছে তারা। এটা হতে পারে টার্নিং পয়েন্ট। এমনকী সেভাবে কাজেও লাগাতে চাইছে জাপান ক্রিকেট অ্যাসোসিয়েশন।
প্রায় একই সঙ্গে দুটি ঘটনা ঘটতে চলেছে। ব্রাজিল ফুটবল দল ভারতে আসছে ভারতের বিরুদ্ধে খেলতে। আর ভারতীয় ক্রিকেট দল জাপানে গিয়েছে খেলতে। দুটো প্রায় একই রকম ঘটনা। তাই ব্রাজিলের আসা নিয়ে ভারত যেভাবে ভাবছে, ভারতের জাপান যাওয়া নিয়ে জাপানও সে রকমই ভাবছে। জাপানের মাটিতে ভারতের বিরুদ্ধে এই ম্যাচের পর যদি সে দেশে ক্রিকেটের জোয়ার আসে, তাহলে নিঃসন্দেহে ইতিহাসের পাতায় জায়গা করে নেবে এই ম্যাচ।