Xtra Time Bangla logo
সর্বশেষ খবর
জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজ জিতে সতীর্থদের দুর্দান্ত মনোভাবের ভূয়সী প্রশংসা করলেন অধিনায়ক শ্রেয়স আইয়ার হাবাস দলের খেলায় খুশি, ফলে নয়, পানোস ফলে খুশি, দলের খেলায় নয় ডুরান্ড ডার্বি মোহনবাগানের,  সাহালের গোলে ইস্টবেঙ্গলকে হারাল সবুজ মেরুনকমনওয়েলথ গেমসে দুর্ঘটনা, মাথায় বড় আঘাত পেলেন ইংল্যান্ডের জিমন্যাস্টকমনওয়েলথ গেমসে ভারতের প্রথম পদক, পুরুষদের প্যারা পাওয়ার লিফটিংয়ে ব্রোঞ্জ জিতলেন ঝন্ডু কুমারঅক্টোবরে কলকাতায় হতে পারে ব্রাজিলের ম্যাচ ফিডের অন্তর্বর্তীকালীন সভাপতি হলেন বিশ্বনাথন আনন্দ কমনওয়েলথ গেমস ২০২৬: ৫০ মিটার ব্যাকস্ট্রোকে সেমিফাইনালে শ্রীহরি নটরাজ, এস১৩ ফ্রিস্টাইল ফাইনালে দুই ভারতীয় ক্লপের স্পষ্ট বার্তা: পরিবারকে বিরক্ত করলে জার্মানির কোচের পদ ছেড়ে দেবপ্যানোসের অভিষেক, হাবাসের নতুন চ্যালেঞ্জ, ডার্বির আগে তাল ঠুকছেন দুই কোচই জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজ জিতে সতীর্থদের দুর্দান্ত মনোভাবের ভূয়সী প্রশংসা করলেন অধিনায়ক শ্রেয়স আইয়ার হাবাস দলের খেলায় খুশি, ফলে নয়, পানোস ফলে খুশি, দলের খেলায় নয় ডুরান্ড ডার্বি মোহনবাগানের,  সাহালের গোলে ইস্টবেঙ্গলকে হারাল সবুজ মেরুনকমনওয়েলথ গেমসে দুর্ঘটনা, মাথায় বড় আঘাত পেলেন ইংল্যান্ডের জিমন্যাস্টকমনওয়েলথ গেমসে ভারতের প্রথম পদক, পুরুষদের প্যারা পাওয়ার লিফটিংয়ে ব্রোঞ্জ জিতলেন ঝন্ডু কুমারঅক্টোবরে কলকাতায় হতে পারে ব্রাজিলের ম্যাচ ফিডের অন্তর্বর্তীকালীন সভাপতি হলেন বিশ্বনাথন আনন্দ কমনওয়েলথ গেমস ২০২৬: ৫০ মিটার ব্যাকস্ট্রোকে সেমিফাইনালে শ্রীহরি নটরাজ, এস১৩ ফ্রিস্টাইল ফাইনালে দুই ভারতীয় ক্লপের স্পষ্ট বার্তা: পরিবারকে বিরক্ত করলে জার্মানির কোচের পদ ছেড়ে দেবপ্যানোসের অভিষেক, হাবাসের নতুন চ্যালেঞ্জ, ডার্বির আগে তাল ঠুকছেন দুই কোচই

বিশ্বকাপ থেকে বিদায় মহিলাদের, আয়ারল্যান্ডের কাছে ফের হার পুরুষদের, ভারতীয় ক্রিকেটের অন্ধকার দিন

এমন দিন ভারতীয় ক্রিকেট আর এসেছে কি? একি দিনে মহিলা দল যখন অস্ট্রেলিয়ার কাছে হেরে টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নিল, সেদিনই ভারতের পুরুষ দল পরপর দ্বিতীয় ম্যাচে হেরে গেল কিনা আয়ারল্যান্ডের কাছে!

লিখেছেন Adminপ্রকাশিত Jun 29, 2026, 12:15 AM
ShareWhatsAppFacebookX
 বিশ্বকাপ থেকে বিদায় মহিলাদের, আয়ারল্যান্ডের কাছে ফের হার পুরুষদের, ভারতীয় ক্রিকেটের অন্ধকার দিন

এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক

এমন দিন ভারতীয় ক্রিকেট আর এসেছে কি? একি দিনে মহিলা দল যখন অস্ট্রেলিয়ার কাছে হেরে টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নিল, সেদিনই ভারতের পুরুষ দল পরপর দ্বিতীয় ম্যাচে হেরে গেল কিনা আয়ারল্যান্ডের কাছে!

বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাস্ট উইন ম্যাচ ছিল মান্ধানাদের। সেই ম্যাচে ৬ উইকেটে হেরে গেল ভারতের প্রমীলা বাহিনী। ভারত ৪ উইকেটে ১৭০ রান তুলেছিল। স্মৃতি মান্ধানা ৩৮, শেফালি ভার্মা ৩৪ ও পরমনপ্রীত কৌর ৫৬ রান করেন। কিন্তু জবাবে ৪ উইকেট হারিয়েই ১৭২ রান তুলে ম্যাচ জিতে যায় অস্ট্রেলিয়া।এলিসে পেরি ৫৬  গার্ডনার ৫৩ রান করে জয়ের রাস্তা গড়ে দেন। ভারতের শ্রীচারণী দুটি উইকেট নেন। এই হারের ফলে বিশ্বকাপ থেকে ছিটকে গেল ভারত।

তবে সবচেয়ে বিস্ময়কর যেটা, আয়ারল্যান্ডের কাছে কিনা পরপর দুটি ম্যাচে হেরে গেল ভারতের পুরুষ দল! এদিন হারল এক রানে। আয়ারল্যান্ড ৮ উইকেটে ১৫৪ রান করেছিল। হ্যারি টেক্টর ৫৩ ও বেন কালিৎজ ৩৭ রান করেন। প্রিন্স যাদব তিনটি ও অর্শদীপ সিং ও শিবম দুবে দুটি করে উইকেট নেন। কান্তু ৯ উইকেটে ১৫৩ রান করেই থেমে যায় টিম ইন্ডিয়া। একমাত্র তিলক ভার্মা ৫৫ রান করেন। বাকিরা সবাই ব্যর্থ। টি টোয়েন্টর অধিনায়ক হিসাবে শুরুটা খুব খারাপ হল শ্রেয়স আইয়ারের।

আয়ারল্যান্ডের কাছে টানা দুটি ম্যাচে হার কেন?  কোনও ব্যাখ্যা, বিশ্লেষণ খুঁজে পাচ্ছেন না বিশেষজ্ঞরা। সাম্প্রতিক অতীতে টি টোয়েন্টতে গোটা বিশ্বে যে দাপট দেখিয়েছে ভারতীয় দল, তাতে এই ফল রীতিমত বিস্ময়কর। সব মিলিয়ে ভারতীয় ক্রিকেটের একটি অন্ধকার দিন।

🔥 এখন ট্রেন্ডিং

ক্রিকেটJul 25

জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজ জিতে সতীর্থদের দুর্দান্ত মনোভাবের ভূয়সী প্রশংসা করলেন অধিনায়ক শ্রেয়স আইয়ার

অধিনায়ক হিসাবে প্রথম সিরিজ জিতে বেজায় খুশি শ্রেয়স আইয়ার। তিনি দলের ক্রিকেটারদের প্রশংসায় ভরিয়ে দিলেন। তিনি বলেন ক্রিকেটারদের অ্যাটিচিউডই এভাবে সহজে সিরিজ জেতালো। প্রত্যেকের ভয়ডরহীন ক্রিকেটের দারুণ প্রশংসা করেন অধিনায়ক।

ফুটবলJul 25

হাবাস দলের খেলায় খুশি, ফলে নয়, পানোস ফলে খুশি, দলের খেলায় নয়

ডুরান্ড ডার্বিতে ইস্টবেঙ্গলকে হারাল মোহনবাগান। আর ম্যাচের পর দুই কোচের দুই রকম মত। ইস্টবেঙ্গল কোচ হাবাস বলছেন, দলের খেলায় খিশি, কিন্তু ফলে অখুশি। অন্যদিকে মোহনবাগানের গ্রিক কোচ পানোস বলছেন, ফলাফলে খুশি কিন্তু দলের খেলায় অখুশি।

ফুটবলJul 25

ডুরান্ড ডার্বি মোহনবাগানের,  সাহালের গোলে ইস্টবেঙ্গলকে হারাল সবুজ মেরুন

নিষ্প্রাণ ডার্বিতে জয় মোহনবাগানের। সাহাল আব্দুল সামাদের গোলে ১-০ ব্যবধানে জয় সবুজ মেরুনের। বিদেশিরা পরে নামলেন ঠিকই কিন্তু দুদলই প্রথম একাদশ সাজিয়েছিল নিখাদ ভারতীয় ফুটবলারদের নিয়েই। গোটা প্রথমার্ধই উত্তাপহীন ম্যাচ।

অন্য খেলাJul 25

কমনওয়েলথ গেমসে দুর্ঘটনা, মাথায় বড় আঘাত পেলেন ইংল্যান্ডের জিমন্যাস্ট

চোট পাওয়ার সঙ্গে লঙ্গেই ফ্লোরে তাঁর চিকিৎসা করা হয়, তারপর স্ট্রেচার এনে তাঁকে বার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ইংল্যান্ড দলের পক্ষ থেকে জানানো হয়েছে, সঙ্গে সঙ্গে যেভাবে চিকিরসার ব্যবস্থা করা হয়েছে, তাতে তারা খুশি। ধন্যবাদও জানিয়েছেন।