Xtra Time Bangla logo
সর্বশেষ খবর
আবেগে চোখে জল, কমনওয়েলথ গেমসে টানা তিনবার সোনা জিতলেন মীরাবাই চানুদুর্দান্ত ৮১ রানে জয়ের ভিত গড়লেন বৈভব সূর্যবংশী, জিম্বাবোয়ের বিরুদ্ধে ৩-০ ব্যবধানেই সিরিজ জিতল ভারত কমনওয়েলথ গেমসে দ্বিতীয় পদক ভারতের, রেকর্ড গড়ে রুপোজয় ভারোত্তোলক ঋষিকান্ত সিংয়ের জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজ জিতে সতীর্থদের দুর্দান্ত মনোভাবের ভূয়সী প্রশংসা করলেন অধিনায়ক শ্রেয়স আইয়ার হাবাস দলের খেলায় খুশি, ফলে নয়, পানোস ফলে খুশি, দলের খেলায় নয় ডুরান্ড ডার্বি মোহনবাগানের,  সাহালের গোলে ইস্টবেঙ্গলকে হারাল সবুজ মেরুনকমনওয়েলথ গেমসে দুর্ঘটনা, মাথায় বড় আঘাত পেলেন ইংল্যান্ডের জিমন্যাস্টকমনওয়েলথ গেমসে ভারতের প্রথম পদক, পুরুষদের প্যারা পাওয়ার লিফটিংয়ে ব্রোঞ্জ জিতলেন ঝন্ডু কুমারঅক্টোবরে কলকাতায় হতে পারে ব্রাজিলের ম্যাচ ফিডের অন্তর্বর্তীকালীন সভাপতি হলেন বিশ্বনাথন আনন্দ আবেগে চোখে জল, কমনওয়েলথ গেমসে টানা তিনবার সোনা জিতলেন মীরাবাই চানুদুর্দান্ত ৮১ রানে জয়ের ভিত গড়লেন বৈভব সূর্যবংশী, জিম্বাবোয়ের বিরুদ্ধে ৩-০ ব্যবধানেই সিরিজ জিতল ভারত কমনওয়েলথ গেমসে দ্বিতীয় পদক ভারতের, রেকর্ড গড়ে রুপোজয় ভারোত্তোলক ঋষিকান্ত সিংয়ের জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজ জিতে সতীর্থদের দুর্দান্ত মনোভাবের ভূয়সী প্রশংসা করলেন অধিনায়ক শ্রেয়স আইয়ার হাবাস দলের খেলায় খুশি, ফলে নয়, পানোস ফলে খুশি, দলের খেলায় নয় ডুরান্ড ডার্বি মোহনবাগানের,  সাহালের গোলে ইস্টবেঙ্গলকে হারাল সবুজ মেরুনকমনওয়েলথ গেমসে দুর্ঘটনা, মাথায় বড় আঘাত পেলেন ইংল্যান্ডের জিমন্যাস্টকমনওয়েলথ গেমসে ভারতের প্রথম পদক, পুরুষদের প্যারা পাওয়ার লিফটিংয়ে ব্রোঞ্জ জিতলেন ঝন্ডু কুমারঅক্টোবরে কলকাতায় হতে পারে ব্রাজিলের ম্যাচ ফিডের অন্তর্বর্তীকালীন সভাপতি হলেন বিশ্বনাথন আনন্দ

বিস্ময়কর! আমেরিকার বালোগুনের লাল কার্ডের নির্বাসন স্থগিত, ফিফাকে ধন্যবাদ জানালেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প

আমেরিকার বাসোগুনের লাল কার্ডের নির্বাসন আপাতত স্থগিত রাখল ফিফা। ওই ফুটবলার খেলতে পারবেন রাউন্ড অফ সিক্সটিনে বেলজিয়ামের বিরুদ্ধে ম্যাচে। এই সিদ্ধান্ত নেওয়ার জন্য ফিফাকে ধন্যবাদ জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

লিখেছেন Adminপ্রকাশিত Jul 6, 2026, 1:17 AM
ShareWhatsAppFacebookX
 বিস্ময়কর! আমেরিকার বালোগুনের লাল কার্ডের নির্বাসন স্থগিত, ফিফাকে ধন্যবাদ জানালেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প

 এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক

 

বিস্ময়কর! আমেরিকার বাসোগুনের লাল কার্ডের নির্বাসন আপাতত স্থগিত রাখল ফিফা। ওই ফুটবলার খেলতে পারবেন রাউন্ড অফ সিক্সটিনে বেলজিয়ামের বিরুদ্ধে ম্যাচে। এই সিদ্ধান্ত নেওয়ার জন্য ফিফাকে ধন্যবাদ জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

 ফিফার পক্ষ থেকে জানানো হয়েছে, “এক বছরের পরীক্ষামূলক (প্রোবেশন) সময়ের জন্য ম্যাচ নিষেধাজ্ঞার প্রয়োগ স্থগিত রাখা হল। এই সময়ের মধ্যে বালোগুন যদি একই ধরনের অপরাধ করেন, তাহলে স্থগিত থাকা নিষেধাজ্ঞা কার্যকর হবে। পাশাপাশি নতুন ঘটনার জন্য প্রযোজ্য অতিরিক্ত শাস্তিও বহাল থাকবে।”

বসনিয়ার বিরুদ্ধে ম্যাচে তারিক মুহাবেমোভিচের গোড়ালিতে হিংস্রভাবে আঘাত করেছিলেন ফোলারিন বালোগুন। সঙ্গে সঙ্গে তাঁকে লাল কার্ড দেখান রেফারি। যেহেতু লাল কার্ডের জন্য এক ম্যাচ নির্বাসনের বিরুদ্ধে কোনও আবেদন করা যায় না, তাই ফিফার এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও ফিফার ব্যাখ্যা ডিসিপ্লিনারি কোড অনুযায়ী শাস্তি স্থগিত রাখতে পারে তারা।

একই রকম ঘটনা ঘটেছে ক্রিস্চিয়ানো রোনাল্ডোর ক্ষেত্রেও। সেক্ষেত্রে রোনাল্ডো তিন ম্যাচ নির্বাসিত থাকলেও পরে দুটি ম্যাচের নির্বাসন একইভাবে স্থগিত রাখা হয়।

বিতর্ক আরও বেড়েছে কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য ফিফাকে ধন্যবাদ। একটা অন্যায়কে সংশোধন করে নেওয়ার জন্য ধন্যবাদ। সব মিলিয়ে বিশ্বকাপের মাঝে এই ঘটনা নিয়ে জোর বিতর্ক তৈরি হয়েছে।

 

 

 

🔥 এখন ট্রেন্ডিং

অন্য খেলাJul 26

আবেগে চোখে জল, কমনওয়েলথ গেমসে টানা তিনবার সোনা জিতলেন মীরাবাই চানু

কমনওয়েলথ গেমসে টানা তিন সোনা জয় মীরাবাই চানুর। মহিলাদের ৪৮ কেজি বিভাগের ভারোত্তোলনে টানা তিনবার তিনি সোনাজয় করলেন। অন্যান্য প্রতিযোগিদের ধারে কাছে আসতে না দিয়ে রীতিমত দাপট দেখিয়েই সোনা জিতলেন ভারতীয় ভারোত্তোলক।

ক্রিকেটJul 26

দুর্দান্ত ৮১ রানে জয়ের ভিত গড়লেন বৈভব সূর্যবংশী, জিম্বাবোয়ের বিরুদ্ধে ৩-০ ব্যবধানেই সিরিজ জিতল ভারত

৩-০ ম্যাচেই জিম্বাবোয়ের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ জিতল ভারত। রবিবার হারারেতে তৃতীয় ম্যাচে জিম্বাবোয়েকে ৩৫ রানে হারাল টিম ইন্ডিয়া। বৈভব সূর্যবংশীর দুর্দান্ত ৮১ রানের ইনিংসই জয়ের ভিত গড়ে দেয়।

অন্য খেলাJul 26

কমনওয়েলথ গেমসে দ্বিতীয় পদক ভারতের, রেকর্ড গড়ে রুপোজয় ভারোত্তোলক ঋষিকান্ত সিংয়ের

কমনওয়েলথ গেমসে ভারোত্তোলনে রেকর্ড গড়ে রুপো জিতলেন ভারতের ঋষিকান্ত সিং। ৬০ কেজি বিভাগে দ্বিতীয় স্থানে শেষ করেন ২৮ বছরের এই ভারোত্তোলক। ভারতের জন্য দ্বিতীয় পদক ও প্রথম রুপে্া নিয়ে এলেন মণিপুরের চানামবাম ঋষিকান্ত সিং।

ক্রিকেটJul 25

জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজ জিতে সতীর্থদের দুর্দান্ত মনোভাবের ভূয়সী প্রশংসা করলেন অধিনায়ক শ্রেয়স আইয়ার

অধিনায়ক হিসাবে প্রথম সিরিজ জিতে বেজায় খুশি শ্রেয়স আইয়ার। তিনি দলের ক্রিকেটারদের প্রশংসায় ভরিয়ে দিলেন। তিনি বলেন ক্রিকেটারদের অ্যাটিচিউডই এভাবে সহজে সিরিজ জেতালো। প্রত্যেকের ভয়ডরহীন ক্রিকেটের দারুণ প্রশংসা করেন অধিনায়ক।