Xtra Time Bangla logo
সর্বশেষ খবর
বিশ্বকাপের মাঝেই বড় ধাক্কা—ধর্ষণের অভিযোগে আদালতে হাজিরা দিতে হবে আশরাফ হাকিমিকে আবার বিতর্ক, ভ্রমণ নিষেধাজ্ঞা নিয়ে ফিফার কাছে অভিযোগ করতে চলেছে ইরানবিশ্বকাপে প্রথম দল হিসাবে নক আউটে মেক্সিকোভেঙে গেল কোনের পা! তার পরিবর্তে মাঠে নেমে নাথান যা করলেন, অবাক হবেনপুরুষ বিশ্বকাপে নারীশক্তির জয়! নতুন ইতিহাস লিখলেন টোরি পেন্সো, নেসবিট ও ব্রুক মেয়োমেসির বাবার অসুস্থতা নিয়ে মুখ খুলল পরিবার, গুজবে কান না দেওয়ার আহ্বানশেষ পর্যন্ত অস্কার ব্রুজোকে ধরে রাখতে চাইছে ইস্টবেঙ্গল! রায়ান উইলিয়ামস টার্গেট! কেবিন সিবিল্লে থাকছেন?অভিষেকেই দুই বা তার বেশি গোল, অনন্য রেকর্ড বিশ্বকাপেও অব্যাহত রাখলেন আর্লিং হালান্ড দক্ষিণ কোরিয়ার অনুশীলনে উড়ে এল ড্রোন, বিশ্বকাপে রীতিমত চাঞ্চল্যবিশ্বকাপে এখনও পর্যন্ত বায়ার্ন মিউনিখেরই জয়জয়কারবিশ্বকাপের মাঝেই বড় ধাক্কা—ধর্ষণের অভিযোগে আদালতে হাজিরা দিতে হবে আশরাফ হাকিমিকে আবার বিতর্ক, ভ্রমণ নিষেধাজ্ঞা নিয়ে ফিফার কাছে অভিযোগ করতে চলেছে ইরানবিশ্বকাপে প্রথম দল হিসাবে নক আউটে মেক্সিকোভেঙে গেল কোনের পা! তার পরিবর্তে মাঠে নেমে নাথান যা করলেন, অবাক হবেনপুরুষ বিশ্বকাপে নারীশক্তির জয়! নতুন ইতিহাস লিখলেন টোরি পেন্সো, নেসবিট ও ব্রুক মেয়োমেসির বাবার অসুস্থতা নিয়ে মুখ খুলল পরিবার, গুজবে কান না দেওয়ার আহ্বানশেষ পর্যন্ত অস্কার ব্রুজোকে ধরে রাখতে চাইছে ইস্টবেঙ্গল! রায়ান উইলিয়ামস টার্গেট! কেবিন সিবিল্লে থাকছেন?অভিষেকেই দুই বা তার বেশি গোল, অনন্য রেকর্ড বিশ্বকাপেও অব্যাহত রাখলেন আর্লিং হালান্ড দক্ষিণ কোরিয়ার অনুশীলনে উড়ে এল ড্রোন, বিশ্বকাপে রীতিমত চাঞ্চল্যবিশ্বকাপে এখনও পর্যন্ত বায়ার্ন মিউনিখেরই জয়জয়কার

আবার বিতর্ক, ভ্রমণ নিষেধাজ্ঞা নিয়ে ফিফার কাছে অভিযোগ করতে চলেছে ইরান

বিশ্বকাপে অংশ নেওয়া ইরানের জাতীয় ফুটবল দল ভ্রমণসংক্রান্ত বিধিনিষেধের অভিযোগ তুলে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করতে যাচ্ছে। বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে ইরান ফুটবল ফেডারেশনের এক মুখপাত্র।

By AdminPublished Jun 19, 2026, 9:53 AM
ShareWhatsAppFacebookX
 আবার বিতর্ক, ভ্রমণ নিষেধাজ্ঞা নিয়ে ফিফার কাছে অভিযোগ করতে চলেছে ইরান

এক্সট্রাইম ওয়েব ডেস্ক: বিশ্বকাপে অংশ নেওয়া ইরানের জাতীয় ফুটবল দল ভ্রমণসংক্রান্ত বিধিনিষেধের অভিযোগ তুলে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করতে যাচ্ছে। বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে ইরান ফুটবল ফেডারেশনের এক মুখপাত্র।

ফেডারেশনের দাবি, টুর্নামেন্টের প্রস্তুতি পরিকল্পনা অনেক আগেই জমা দেওয়া হলেও আয়োজকদের আরোপিত বিধিনিষেধের কারণে তাদের নির্ধারিত প্রস্তুতিতে ব্যাঘাত ঘটায় বারবার বাধার মুখে পড়তে হচ্ছে।

ইরানের পরবর্তী গ্রুপ ম্যাচ আগামী রবিবার লস অ্যাঞ্জেলেসে বেলজিয়ামের বিরুদ্ধে। ম্যাচের আগে পর্যাপ্ত প্রস্তুতির জন্য তারা তাদের বেস ক্যাম্প মেক্সিকোর তিজুয়ানা থেকে দুই দিন আগে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি চেয়েছিল। তবে সেই অনুরোধ প্রত্যাখ্যান করা হয়েছে বলে অভিযোগ করেছে ইরান ফুটবল ফেডারেশন।

ফেডারেশনের মুখপাত্র বলেন, “লস অ্যাঞ্জেলেসে ম্যাচটি স্থানীয় সময় দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে। তাই   আবহাওয়া ও পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে আমরা দুই দিন আগে লস অ্যাঞ্জেলেসে যাওয়ার অনুমতি চেয়েছিলাম। কিন্তু সমস্ত পরিস্থিতি ব্যাখ্যা করার পরও আমাদের আবেদন আবারও নাকচ করা হয়েছে।”

এর আগে সোমবার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ২-২ গোলে ড্র করে ইরান। রাজনৈতিক উত্তেজনার আবহে অনুষ্ঠিত সেই ম্যাচের পর যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়ে দেন, লস অ্যাঞ্জেলেস ও সিয়াটলে অনুষ্ঠিত গ্রুপ পর্বের ম্যাচগুলো শেষে ইরান দলকে কয়েক ঘণ্টার মধ্যেই আমেরিকা ছাড়তে হবে।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই অবস্থান স্পষ্ট করা হয়। প্রথম ম্যাচ শেষে ইরানি প্রতিনিধিদলকে দ্রুত যুক্তরাষ্ট্র ত্যাগ করে মেক্সিকোর বেস ক্যাম্পে ফিরে যেতে হয়, যা নিয়ে সমালোচনা শুরু হয়। সমালোচকদের মতে, ম্যাচের পর দলটি বিশ্রামের জন্য পর্যাপ্ত সময় পায়নি।

হোয়াইট হাউসের ফিফা টাস্ক ফোর্সের নির্বাহী পরিচালক অ্যান্ড্রু জুলিয়ানি জানান, ইরানকে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল যে তারা শুধুমাত্র ম্যাচের এক দিন আগে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে।

সিবিএস নিউজকে তিনি বলেন, “ইরান দল ম্যাচের আগের দিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে এবং ম্যাচ শেষ হওয়ার দিন রাতেই তাদের আমেরিকা ছাড়তে হবে। লস অ্যাঞ্জেলেসে এবং পরবর্তী ম্যাচগুলোর ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে।”

তিনি আরও জানান, ২৬ জুন সিয়াটলে মিশরের বিপক্ষে ইরানের শেষ গ্রুপ ম্যাচের ক্ষেত্রেও একই ব্যবস্থা কার্যকর থাকবে।

গ্রুপ ‘জি’-তে থাকা ইরান কয়েক মাসের অনিশ্চয়তার পর বিশ্বকাপ অভিযানে নেমেছে। যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যকার চলমান রাজনৈতিক ও সামরিক উত্তেজনার কারণে দলটির বিশ্বকাপে অংশগ্রহণ নিয়েও আগে নানা জল্পনা ছিল।

এখন ভ্রমণসংক্রান্ত এই নতুন বিতর্ক বিশ্বকাপের মাঠের বাইরের আলোচনাকে আরও তীব্র করে তুলেছে। ইরান ফুটবল ফেডারেশন বিষয়টি নিয়ে ফিফাকে অভিযোগ জানাতে চলেছে এবং তাদের হস্তক্ষেপ আশা করছে।

 .

সর্বশেষ ভিডিও

সব দেখুন
Yoga Day | ম্যারাথনে অংশ নিলেন মুখ্যমন্ত্রী! যোগ দিবস শহর জুড়ে মেগা কার্নিভ্যালের আয়োজন
YouTube

Yoga Day | ম্যারাথনে অংশ নিলেন মুখ্যমন্ত্রী! যোগ দিবস শহর জুড়ে মেগা কার্নিভ্যালের আয়োজন

XtraTime Bangla

"আইডল Ronaldo-কেও একদিন ছাড়িয়ে যাবে..." প্রয়াত বোন Roxane-কে Yan Diomande-র খোলা চিঠি! শুনলে কাঁদবেন
YouTube

"আইডল Ronaldo-কেও একদিন ছাড়িয়ে যাবে..." প্রয়াত বোন Roxane-কে Yan Diomande-র খোলা চিঠি! শুনলে কাঁদবেন

XtraTime Bangla

মায়ের মতোই ছেলেও খেলছেন FIFA World Cup! ইতিহাসে প্রথমবার। Tyler Bindon & Jenny Bindon
YouTube

মায়ের মতোই ছেলেও খেলছেন FIFA World Cup! ইতিহাসে প্রথমবার। Tyler Bindon & Jenny Bindon

XtraTime Bangla

শেষপর্যন্ত Oscar Bruzon কে ধরে রাখতে চাইছে East Bengal! Rayan Williams Target| Kevin Sibille থাকছেন?
YouTube

শেষপর্যন্ত Oscar Bruzon কে ধরে রাখতে চাইছে East Bengal! Rayan Williams Target| Kevin Sibille থাকছেন?

XtraTime Bangla

প্রায় ৭ ঘণ্টা পুলিশি জেরার পর আমেরিকার মাঠে নেমে গোল করলেন ইরাকি ফুটবলার! বিস্তারিত জানুন
YouTube

প্রায় ৭ ঘণ্টা পুলিশি জেরার পর আমেরিকার মাঠে নেমে গোল করলেন ইরাকি ফুটবলার! বিস্তারিত জানুন

XtraTime Bangla

জল-মুড়ি খেয়ে ফেডারেশনের এলিট লিগে জায়গা করে নিলেন জঙ্গলমহলের ফুটবলাররা!ভারতীয় ফুটবলের করুণ দৃশ্য
YouTube

জল-মুড়ি খেয়ে ফেডারেশনের এলিট লিগে জায়গা করে নিলেন জঙ্গলমহলের ফুটবলাররা!ভারতীয় ফুটবলের করুণ দৃশ্য

XtraTime Bangla

East Bengal এর ডার্বির নায়ক এবার Mohun Bagan-এ! কী বলছেন Rahul Bheke? কার ফিশ কার ফাঁসে
YouTube

East Bengal এর ডার্বির নায়ক এবার Mohun Bagan-এ! কী বলছেন Rahul Bheke? কার ফিশ কার ফাঁসে

XtraTime Bangla

Portugal  এর মত দুর্ধর্ষ দল কী কারণে আটকে গেল DR Congoর কাছে? Ronaldo কেন বোতল বন্দী? Match Analysis
YouTube

Portugal এর মত দুর্ধর্ষ দল কী কারণে আটকে গেল DR Congoর কাছে? Ronaldo কেন বোতল বন্দী? Match Analysis

XtraTime Bangla

🔥 এখন ট্রেন্ডিং

বিশ্বকাপের খবরJun 19

বিশ্বকাপের মাঝেই বড় ধাক্কা—ধর্ষণের অভিযোগে আদালতে হাজিরা দিতে হবে আশরাফ হাকিমিকে

শুক্রবার ফ্রান্সের একটি আদালত নিশ্চিত করেছে যে, ধর্ষণের অভিযোগে হাকিমির বিচার হবে। ২৭ বছর বয়সী এই ফুটবলার জানিয়েছেন যে, তিনি বিচারের মুখোমুখি হওয়ার জন্য "অধীর আগ্রহে অপেক্ষা করছেন"।

বিশ্বকাপের খবরJun 19

আবার বিতর্ক, ভ্রমণ নিষেধাজ্ঞা নিয়ে ফিফার কাছে অভিযোগ করতে চলেছে ইরান

বিশ্বকাপে অংশ নেওয়া ইরানের জাতীয় ফুটবল দল ভ্রমণসংক্রান্ত বিধিনিষেধের অভিযোগ তুলে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করতে যাচ্ছে। বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে ইরান ফুটবল ফেডারেশনের এক মুখপাত্র।

বিশ্বকাপের খবরJun 19

বিশ্বকাপে প্রথম দল হিসাবে নক আউটে মেক্সিকো

ঘরের মাঠের সমর্থকদের উচ্ছ্বাসে ভরা গুয়াদালাহারা স্টেডিয়াম। সেখানই দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে হারিয়ে ফিফা বিশ্বকাপ ২০২৬-এ প্রথম দল হিসাবে নকআউট পর্বে পৌঁছে গেল সহ-আয়োজক মেক্সিকো।

বিশ্বকাপের খবরJun 19

ভেঙে গেল কোনের পা! তার পরিবর্তে মাঠে নেমে নাথান যা করলেন, অবাক হবেন

খেলোয়াড় ও সমর্থকদের জন্য এটি ছিল এক আবেগঘন মুহূর্ত, যা দীর্ঘকাল তাদের স্মৃতিতে অমলিন হয়ে থাকবে