ম্যাচ শেষে কান্নায় ভেঙে পড়লেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
ম্যাচ শেষ। তাঁরও অভিযান শেষ। সঙ্গে সঙ্গে ক্যামেরা ঘুরে গেল তাঁর দিকে। ধরা পড়ল তাঁর অভিব্যক্তি। তাঁর আবেগ, কান্না। আর কখনও তাঁকে দেখা যাবে না ফুটবলের সর্বোচ্চ আসরে

এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক
ম্যাচ শেষ। তাঁরও অভিযান শেষ। সঙ্গে সঙ্গে ক্যামেরা ঘুরে গেল তাঁর দিকে। ধরা পড়ল তাঁর অভিব্যক্তি। তাঁর আবেগ, কান্না। আর কখনও তাঁকে দেখা যাবে না ফুটবলের সর্বোচ্চ আসরে। না, বিশ্বকাপটা আর ধরা হল না। রয়ে গেল অধরাই। রোনাল্ডোর কান্না আগেও দেখেছে ফুটবলবিশ্ব, তবে এদিনের কান্নাটা যে বিদায়ের। আর কখনও বিশ্বকাপ তাঁর কান্নাও দেখবে না। হাসিও দেখবে না।
স্পেন্র জয়। তাদের কোয়ার্টার ফাইনালে ওঠা – এসব কিছু থেকেও সার্চলাইট ঘুরে গেল তাঁর দিকে। গোটা আবহটা যেন বলছিল, গুডবাই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। গুডবাই। তোমার বিশ্বকাপ হয়ত শেষ হল, তবে তোমার লেগাসিটা থেকে যাবে চিরকাল।
অধরা বিশ্বকাপের যন্ত্রণাটা হয়ত থেকেই গেল। মেসির সঙ্গে তাঁর তুলনায় এই ব্যাপারটা হয়ত উঠবে। তবে তা সত্ত্বেও অসংখ্য রেকর্ড, অসাধারণ পারফরম্যান্স আর কোটি কোটি ভক্তের ভালবাসায় চিরস্মরণীয় হয়েই থাকবে এই জার্নিটা।
তাঁর হল শেষ। এবার নতুন প্রজন্মের শুরু। ইয়ামলদের শুরু। এটাই যে জীবনের নিয়ম। একদিন না একদিন সব শেষ করে, রাজ্যপাট শেষ করে বিদায় নিতেই হয়। এভাবেই দিয়ে আসতে হয় ব্যাটনটা। তবু থেকে যায় ইতিহাসটা, লেগাসিটা।








