Xtra Time Bangla logo
সর্বশেষ খবর
কমনওয়েলথ গেমস ২০২৬: বৃহস্পতিবার থেকে ভারতের অভিযান শুরু, নজরে নীরজ চোপড়া, মীরাবাই চানু ও লভলিনা; রইল ভারতের পূর্ণ সূচি শনিবার ডার্বি দিয়ে শুরু এবারের ডুরান্ড কাপ, এশিয়ার প্রাচীনতম টুর্নামেন্ট ঘিরে বাড়ছে উত্তাপচোটে জর্জরিত টিম ইন্ডিয়া, বিসিসিআইয়ের মেডিক্যাল ব্যবস্থার বিরুদ্ধে প্রশ্ন তুললেন শুভমন গিল পরের বিশ্বকাপে ছেলে থিয়াগোর সঙ্গে খেলবেন মেসি? সম্ভাবনা দেখছেন আর্জেন্টিনীয়রা লর্ডসে রোহিতের ঐতিহাসিক শতরান, আইসিসি ODI ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে শীর্ষে ওঠার লড়াই আরও জমজমাট আইপিএল ২০০৯-এর ফেমা মামলায় বড় স্বস্তি বিসিসিআই ও ললিত মোদির, ট্রাইব্যুনালের রায়ে কমল জরিমানাযন্তর মন্তর বিতর্কে প্রথম ক্রীড়াবিদ হিসাবে প্রতিক্রিয়া জানালেন সাহাল আব্দুল সামাদমদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ আদালতে স্বীকার, নতুন বিতর্কে ওয়ার্নার আর্সেনালকে খোঁচা, রেকর্ড ট্রান্সফারে মর্গ্যান রজার্সকে দলে নিল চেলসিবাবাকে সৎকার করে এসে কাছা নিয়েই অনুশীলনে সাদার্ন সমিতির রোহিত দাস কমনওয়েলথ গেমস ২০২৬: বৃহস্পতিবার থেকে ভারতের অভিযান শুরু, নজরে নীরজ চোপড়া, মীরাবাই চানু ও লভলিনা; রইল ভারতের পূর্ণ সূচি শনিবার ডার্বি দিয়ে শুরু এবারের ডুরান্ড কাপ, এশিয়ার প্রাচীনতম টুর্নামেন্ট ঘিরে বাড়ছে উত্তাপচোটে জর্জরিত টিম ইন্ডিয়া, বিসিসিআইয়ের মেডিক্যাল ব্যবস্থার বিরুদ্ধে প্রশ্ন তুললেন শুভমন গিল পরের বিশ্বকাপে ছেলে থিয়াগোর সঙ্গে খেলবেন মেসি? সম্ভাবনা দেখছেন আর্জেন্টিনীয়রা লর্ডসে রোহিতের ঐতিহাসিক শতরান, আইসিসি ODI ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে শীর্ষে ওঠার লড়াই আরও জমজমাট আইপিএল ২০০৯-এর ফেমা মামলায় বড় স্বস্তি বিসিসিআই ও ললিত মোদির, ট্রাইব্যুনালের রায়ে কমল জরিমানাযন্তর মন্তর বিতর্কে প্রথম ক্রীড়াবিদ হিসাবে প্রতিক্রিয়া জানালেন সাহাল আব্দুল সামাদমদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ আদালতে স্বীকার, নতুন বিতর্কে ওয়ার্নার আর্সেনালকে খোঁচা, রেকর্ড ট্রান্সফারে মর্গ্যান রজার্সকে দলে নিল চেলসিবাবাকে সৎকার করে এসে কাছা নিয়েই অনুশীলনে সাদার্ন সমিতির রোহিত দাস

বিশ্বকাপ শেষ রোনাল্ডোর, পর্তুগালকে একমাত্র গোলে হারিয়ে কোয়য়ার্টার ফাইনালে স্পেন

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বিশ্বকাপ অভিযান শেষ। শুধু এবারের বিশ্বকাপ নয়, কেরিয়ারের শেষ বিশ্বকাপ ম্যাচ খেলে ফেললেন পর্তুগিজ মহাতারকা। পর্তুগালকে একমাত্র গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে চলে গেল স্পেন।

লিখেছেন Adminপ্রকাশিত Jul 7, 2026, 2:59 AM
ShareWhatsAppFacebookX
 বিশ্বকাপ শেষ রোনাল্ডোর, পর্তুগালকে একমাত্র গোলে হারিয়ে কোয়য়ার্টার ফাইনালে স্পেন

গৌতম রায়

 

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বিশ্বকাপ অভিযান শেষ। শুধু এবারের বিশ্বকাপ নয়, কেরিয়ারের শেষ বিশ্বকাপ ম্যাচ খেলে ফেললেন পর্তুগিজ মহাতারকা। পর্তুগালকে একমাত্র গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে চলে গেল স্পেন।

ম্যাচ যখন অতিরিক্ত সময়ে যেতে চলেছে তখনই গোল করে পর্তুগালকে ছিটকে দিলেন মেরিনা। ছিটকে দিলেন রোনাল্ডোকেও। আগের দিনই বিশ্বকাপে কেরিয়ারের শেষ ম্যাচ খেলেছিলেন নেইমার। পরের দিনই শেষ করলেন রোনাল্ডোও। পরপর দু দিনে দুই মহাতারকার বিদায়।

 ম্যাচ কেমন হল? স্পেন ৪-১-২-৩ ছকে দল সাজিয়ে বলের নিয়ন্ত্রণ রেখে হাই প্রেসিং ফুটবল খেলতে থাকে। লক্ষ্য ছিল যাতে পর্তুগাল খেলা তৈরি করতে না পারে। এ জন্য ফুয়ন্তের দলে রড্রি ছিলেন অ্যাঙ্করের দায়িত্বে। দুই উইংয়ে সচল ছিলেন ইয়ামল ও বায়েনা।

অন্যদিকে পর্তুগাল দল নামিয়েছিল ৪-২-৩-১ ছকে। রবার্তো মার্টিনেজের অপেক্ষাকৃত রক্ষণাত্মক ফর্মেশন। ডিফেন্সে নেতৃত্ব দিচ্ছিলেন রুবেন দিয়াজ। ডাবল পিভোটিং রোলে ছিলেন জোয়াও নেভেস ও ভিটিনহা। তাঁরা চেষ্টা করে গিয়েছেন যাতে স্পেনের অ্যাটাকারদের পাস খেলার জায়গাটা ছোট করে দেওয়া যায়। এবং প্রতি আক্রমণের সময় স্পেনের হাই ব্যাক লাইনের পিছনের জায়গাটা কাজে লাগাতে। নুনো গোমস ও ক্যানসেলা যেমন দুই প্রান্ত ধরে দ্রুত প্রতিআক্রমণে গেছেন, তেমনি রোনাল্ডো চেষ্টা করে গেছেন তাঁর দিকে দুজন ডিফেন্ডারকে টেনে এনে সতীর্থদের জন্য ফাঁকা জায়গা করে দিতে।

শুরুর দিকে বেশ কয়েকবার গোলের কাছে পৌঁছে গিয়েছিল স্পেন। সহজতম সুযোগটি মিস করেন ফর্মে থাকা ওয়েরজাবাল। ওলমোর থ্রু ধরে বাইরে মেরে বড় ম্যাচে বড় মিস করেন তিনি। ১২ মিনিটে পরপর ইয়ামল ও বায়েনার শট রুখে দিয়ে ডাবল সেভ করেন পর্তুগিজ গোলরক্ষক দিয়েগো কোস্তা।

এর মধ্যে দু তিনবার গোলের কাছে চলে এসেছিল পর্তুগালও। একবার রোনাল্ডো দূরুহ কোন থেকে গোলরক্ষক উনায় সিমনের হাতে মারেন। ৩৬ মিনিটে ব্রনো ফার্নান্ডেজের ক্রস গোললাইন থেকে হাড করে পিছনে রাখেন জোয়াও ফেলিক্স। ৬ গজের কোন থেকে রোনাল্ডো পায়ের পাতা দিয়ে বলকে গোলে রাখার চেষ্টা করেন। কিন্তু ঝাঁপিয়ে ধরে নেন সিমন। যদি সিআরসেভেন আর একটু পাওয়ার দিতে পারতেন, তাহলে হয়ত বলটি ধরার সুযোগ পেতেন না সিমন  বিরতির ঠিক আগে নুনো মেন্ডিজের শট ডিফ্লেক্টেড হয়ে বারে আছড়ে পড়ল।

দ্বিতীয়ার্ধেও প্রাধান্য ছিল স্পেনেরই। তবে জয়সূচক গোলটি এল একেবারে ইনজুরি টাইমে। বক্সে ঢুকে দিয়েগো কোস্তার ডানদিক দিয়ে বল জালে জড়িয়ে দেন মেরিনো।

এই পর্তুগাল দলে হয়ত ব্যক্তিগত দক্ষতা একটু বেশি, তবে দলগতভাবে অনেকটাই এগিয়ে স্পেন। সেই টিম গেমেই বাজিমাত করে চলে গেল স্প্যানিশ আর্মাডা।  গুডবাই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো!

 

🔥 এখন ট্রেন্ডিং

অন্য খেলাJul 22

কমনওয়েলথ গেমস ২০২৬: বৃহস্পতিবার থেকে ভারতের অভিযান শুরু, নজরে নীরজ চোপড়া, মীরাবাই চানু ও লভলিনা; রইল ভারতের পূর্ণ সূচি

কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের অভিযান শুরু হচ্ছে বৃহস্পতিবার (২৩ জুলাই)। শুরুতেই লন বোলসে নামবে ভারতীয় দল। উল্লেখ্য, বার্মিংহাম ২০২২ কমনওয়েলথ গেমসে এই ইভেন্ট থেকেই ভারত একটি সোনা এবং একটি রুপো জিতেছিল।

ফুটবলJul 22

শনিবার ডার্বি দিয়ে শুরু এবারের ডুরান্ড কাপ, এশিয়ার প্রাচীনতম টুর্নামেন্ট ঘিরে বাড়ছে উত্তাপ

কলকাতা ডার্বি দিয়েই শুরু হবে এবারের প্রতিযোগিতা। প্রথম ম্যাচেই মুখোমুখি মোহনবাগান ও ইস্টবেঙ্গল। ২৫ জুলাই শনিবার যুবভারতীতে এই ম্যাচ। কলকাতায় হবে দুটি গ্রুপের খেলা। এ ও বি গ্রুপের খেলা হবে যুবভারতী ও কিশোরভারতীতে। মহমেডানও কলকাতাতেই খেলবে।

ক্রিকেটJul 22

চোটে জর্জরিত টিম ইন্ডিয়া, বিসিসিআইয়ের মেডিক্যাল ব্যবস্থার বিরুদ্ধে প্রশ্ন তুললেন শুভমন গিল

ইংল্যান্ড সফরে একের পর এক চোটে জর্জরিত হয়েছে ভারতীয় দল। বিশেষ করে হ্যামস্ট্রিং সমস্যায় একাধিক ক্রিকেটার ছিটকে যাওয়ায় দলের পরিকল্পনায় বড় ধাক্কা লেগেছে। এই পরিস্থিতিতে ভারতীয় একদিনের দলের অধিনায়ক শুভমন গিল প্রকাশ্যেই দলের ঘনঘন চোট নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন।

ফুটবলJul 22

পরের বিশ্বকাপে ছেলে থিয়াগোর সঙ্গে খেলবেন মেসি? সম্ভাবনা দেখছেন আর্জেন্টিনীয়রা

থিয়াগো বর্তমানে খেলছে ইন্টার মিয়ামির যুব অ্যাকাডেমিতে। সেখানে যেভাবে তার উন্নতি হচ্ছে তাতেই ২০৩০-এ ১৮ বছর বয়সে তাঁকে জাতীয় দলে দেখছেন আর্জেন্টিনার সমর্থকরা।