Xtra Time Bangla logo
সর্বশেষ খবর
মহিলাদের এএফসি চ্যাম্পিয়নস লিগের বাছাই পর্বে ইস্টবেঙ্গলের প্রথম খেলা ১৭ অগাস্টহতভাগ্য সেনেগাল ১০ জনে খেলেও জয়, বসনিয়া-হার্জেগোভিনাকে হারিয়ে শেষ ষোলোয় যুক্তরাষ্ট্রঅবিশ্বাস্য! আত্মতুষ্টির খেসারত, বেলজিয়ামকে ম্যাচ উপহার দিল সেনেগাল খাদের কিনারা থেকে ইংল্যান্ডকে শেষ ষোলোয় নিয়ে চলে গেলেন অধিনায়ক হ্যারি কেনআইসিসি টি-২০ র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে ঈশান কিষাণ, সিংহাসন হারালেন অভিষেক শর্মা আইএফএ-তে স্বচ্ছতার দাবিতে ক্রীড়ামন্ত্রীর দ্বারস্থ ফুটবল মহলের প্রতিনিধিরা, তদন্তের আশ্বাস ব্যর্থতার দায়ে বিদায় মিছিল, চাকরি গেল বিশ্বকাপের সাত কোচের মেক্সিকোর ৪০ বছরের অপেক্ষা শেষ, ইকুয়েডরকে হারিয়ে শেষ ষোলোয় কুইনিনেসরা এমবাপের জোড়া গোল, দুরন্ত ওলিজে, সুইডেনকে তিন গোলে উড়িয়ে শেষ ষোলোয় ফ্রান্স মহিলাদের এএফসি চ্যাম্পিয়নস লিগের বাছাই পর্বে ইস্টবেঙ্গলের প্রথম খেলা ১৭ অগাস্টহতভাগ্য সেনেগাল ১০ জনে খেলেও জয়, বসনিয়া-হার্জেগোভিনাকে হারিয়ে শেষ ষোলোয় যুক্তরাষ্ট্রঅবিশ্বাস্য! আত্মতুষ্টির খেসারত, বেলজিয়ামকে ম্যাচ উপহার দিল সেনেগাল খাদের কিনারা থেকে ইংল্যান্ডকে শেষ ষোলোয় নিয়ে চলে গেলেন অধিনায়ক হ্যারি কেনআইসিসি টি-২০ র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে ঈশান কিষাণ, সিংহাসন হারালেন অভিষেক শর্মা আইএফএ-তে স্বচ্ছতার দাবিতে ক্রীড়ামন্ত্রীর দ্বারস্থ ফুটবল মহলের প্রতিনিধিরা, তদন্তের আশ্বাস ব্যর্থতার দায়ে বিদায় মিছিল, চাকরি গেল বিশ্বকাপের সাত কোচের মেক্সিকোর ৪০ বছরের অপেক্ষা শেষ, ইকুয়েডরকে হারিয়ে শেষ ষোলোয় কুইনিনেসরা এমবাপের জোড়া গোল, দুরন্ত ওলিজে, সুইডেনকে তিন গোলে উড়িয়ে শেষ ষোলোয় ফ্রান্স

অবিশ্বাস্য! আত্মতুষ্টির খেসারত, বেলজিয়ামকে ম্যাচ উপহার দিল সেনেগাল

ম্যাচের ৮৬ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে, সেই ম্যাচই কিনা প্রতিপক্ষের হাতে ৩-২ গোলে তুলে দিয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিল আফ্রিকার দেশটি।

লিখেছেন Adminপ্রকাশিত Jul 2, 2026, 4:49 AM
ShareWhatsAppFacebookX
অবিশ্বাস্য! আত্মতুষ্টির খেসারত, বেলজিয়ামকে ম্যাচ উপহার দিল সেনেগাল

গৌতম রায়

 

শেষ বাঁশি না বাজলে ম্যাচ শেষ হয় না, এই আপ্তবাক্যটা আজ হাড়ে হাড়ে টের পেল সেনেগাল। এই কথাটা না বুঝলে যা মূল্য চোকানোর সেটাই চোকালো তারা। ম্যাচের ৮৬ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে, সেই ম্যাচই কিনা প্রতিপক্ষের হাতে ৩-২ গোলে তুলে দিয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিল আফ্রিকার দেশটি।

সেনেগালের ভুলেই হারা ম্যাচে ফিরে এসেছিল বেলজিয়াম। নিজেদের অভজ্ঞতা ও হাল না ছাড়ার মানসিকতায় সুষোগটাকে আর হাতছাড়া করেনি ইউরোপের অন্যতম পাওয়ার হাউস।  

২-০ গোলে এগিয়ে গিয়েছিল সেনেগাল। ব্যবধানটা তখন আরও বাড়তেও পারত। কিন্তু প্রশ্ন হল, কেন বেলজিয়ামের মত দলকে তখন এভাবে নাস্তানাবুদ করতে পেরেছিল সেনেগাল? আসলে খেলাটা যেভাবে শুরু করল আফ্রিকান জায়ান্টরা, তাতে রীতিমত চমকে দিল বেলজিয়ামকে।

ঝড়ের গতিতে আক্রমণ। একসঙ্গে ৬-৭ জন উঠছেন, নামছেন। অ্যাটাকিং থার্ডে প্রচণ্ড পাওয়ারফুল। আগ্রাসী হয়ে ঝাঁপিয়ে পড়ছেন। ফলে সব জায়গায়, সব সময় সংখ্যাধিক্য। দ্বিতীয় বল নেওয়ার ক্ষেত্রে দুর্দান্ত মুন্সিয়ানা। থার্ডম্যান মুভ অসাধারণ। সঙ্গে দৌড়, দৌড় আর দৌড়। এখানেই পিছিয়ে পড়ল বেলজিয়াম।

২৫ মিনিটে প্রথম গোল। বাঁদিক থেকে সাদিও মানের তুলে দেওয়া বলে হেড করেন মৌসা নিয়াখাতে। পোস্টে লেগে প্রতিহত হলে ফিরতি বল গোলে ঠেলে দেন হাবিব দিয়ারা।

দ্বিতীয়ার্ধের শুরুতেই দ্বিতীয় গোল। নিজেদের অঞ্চল থেকে উঁচু করে বল তুলে দেন সেনেগালি ডিফেন্ডার। বেলজিয়ামের দুজন ডিফেন্ডারে্র মাঝে বল পেয়ে যান ইসমাইল সার। বুকে বল নামিয়েই পড়ন্ত বলে জোরালো শটে কুর্তোয়াকে্ হার মানান। বিশ্বকাপে তাঁর স্বপ্নের দৌড় অব্যাহত। মেসি, এমবাপেরা ৬ গোল করে করেছেন ঠিকই, হ্যারি কেনও পাঁচ গোল করে ফেলেছেন ঠিকই, ইসমাইল সারও কিন্তু চলতি বিশ্বকাপে তাঁর পাঁচ নম্বর গোলটা করে ফেললেন। আগের ম্যাচেই তিনি সেনেগালের হয়ে সর্বোচ্চ স্কোরারের তকমাটা পেয়ে গিয়েছিলেন। এদিন সেই রেকর্ডকে আরও একটু ভাল করে নিলেন।

সেনেগাল যখন শেষ ষোলোয় একটা পা প্রায় ফেলে দিয়েছে, তখনই নাটকীয় মোড় নিল এই ম্যাচ। অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়াল বেলজিয়াম। নির্ধারিত সময়ের একেবারে শেষ মুহূর্তে ক্লাইম্যক্স চরমে। ৮৬ ও ৮৯  - তিন মিনিটের মধ্যে দুটি গোলই শোধ করে দিয়ে বেলজিয়াম বুঝিয়ে দিল পিকচার আভি বাকি হ্যায় দোস্ত! প্রথমে লুকাকু ও পরে টিয়েলেমানসের গোলে শুরুর চমকটা সেনেগালকে ফিরিয়ে দিল বেলজিয়াম। সত্যিই তারপর হকচকিয়ে গেল সেনেগাল।

আসলে কিছটা আত্মতুষ্টি, কিছুটা গা ছাড়া ভাব, ম্যাচ জিতে গেছি – এই মানসিকতা গ্রাস করেছিল সেনেগালিদের। সেই সুযোগটাকেই দারুনভাবে কাজে লাগাল অভিজ্ঞ বেলজিয়াম দল।

আর অতিরিক্ত সময়ে বক্সের মধ্যে টিয়েলেমানসকে ফাউল করেন সেনেগালের লামিনে কামারা। পেনাল্টি থেকে গোল করলেন টিয়েলেমানস। আর সেনেগালিদের চরম শিক্ষা দিল বেলজিয়াম। সেনেগালের এই দলের ফুটবলাররা কোনও দিনই ভুলতে পারবেন না এই ম্যাচটা। আর ভুলবেন না ওই কথাটাও – শেষ বাঁশি না বাজলে ম্যাচ শেষ হয় না। তার আগে শৈথিল্যের যে কোনও ক্ষমা নেই, ভুলবেন না এটাও।

বিশ্বকাপের আসরে ব্যর্থ হওয়ার জন্য এর মধ্যেই সাতজন কোচের দায়িত্ব চলে গেছে। এবার কি ,সেনেগালের কোচ? কে জানে?

 

 

সর্বশেষ ভিডিও

সব দেখুন
America-তে সত্যিই কি বিশ্বকাপ করার দরকার ছিল? এতটুকু সম্মান কি প্রাপ্য ছিল না Lionel Messi-র?
YouTube

America-তে সত্যিই কি বিশ্বকাপ করার দরকার ছিল? এতটুকু সম্মান কি প্রাপ্য ছিল না Lionel Messi-র?

XtraTime Bangla

Ronaldo-দের চোখে জল, মনে একটাই প্রতিজ্ঞা! Diogo Jota-র জন্য জয়! World Cup 2026
YouTube

Ronaldo-দের চোখে জল, মনে একটাই প্রতিজ্ঞা! Diogo Jota-র জন্য জয়! World Cup 2026

XtraTime Bangla

বাবার প্রয়াণের কথা না জেনেই England-এর বিরুদ্ধে লড়েছিলেন Congo-র কোচ Sébastien! খবর পেয়ে একী করলেন?
YouTube

বাবার প্রয়াণের কথা না জেনেই England-এর বিরুদ্ধে লড়েছিলেন Congo-র কোচ Sébastien! খবর পেয়ে একী করলেন?

XtraTime Bangla

তমলুক খেলাঘর George Telegraph এবার CFL-এ একই গ্রুপে থাকা দুই প্রধানকে টেক্কা দিতে সম্পূর্ণ তৈরি
YouTube

তমলুক খেলাঘর George Telegraph এবার CFL-এ একই গ্রুপে থাকা দুই প্রধানকে টেক্কা দিতে সম্পূর্ণ তৈরি

XtraTime Bangla

Pele-কে টপকে গেলেন Harry Kane! বিশ্বকাপে VAR বিতর্ক অব্যাহত
YouTube

Pele-কে টপকে গেলেন Harry Kane! বিশ্বকাপে VAR বিতর্ক অব্যাহত

XtraTime Bangla

বিশ্বকাপে ছোট ও মাঝারি দলগুলোর চমকের রহস্য! Anilava Chaterjee! বিশ্বকাপের গল্প, পর্ব -৬
YouTube

বিশ্বকাপে ছোট ও মাঝারি দলগুলোর চমকের রহস্য! Anilava Chaterjee! বিশ্বকাপের গল্প, পর্ব -৬

XtraTime Bangla

Mohammedan অনুশীলনে যোগ দিয়ে একী বললেন কোচ Meheraj Uddin? পারবেন হারানো গৌরব ফেরাতে?
YouTube

Mohammedan অনুশীলনে যোগ দিয়ে একী বললেন কোচ Meheraj Uddin? পারবেন হারানো গৌরব ফেরাতে?

XtraTime Bangla

Durand Cup-এ একই গ্রুপে Mohun Bagan, East Bengal! টুর্নামেন্ট শুরুর আগে দুই শিবিরে জটিলতা
YouTube

Durand Cup-এ একই গ্রুপে Mohun Bagan, East Bengal! টুর্নামেন্ট শুরুর আগে দুই শিবিরে জটিলতা

XtraTime Bangla

🔥 এখন ট্রেন্ডিং

ফুটবলJul 2

মহিলাদের এএফসি চ্যাম্পিয়নস লিগের বাছাই পর্বে ইস্টবেঙ্গলের প্রথম খেলা ১৭ অগাস্ট

মহিলাদের এএফসি চ্যাম্পিয়নস লিগ বাছাই পর্বের গ্রুপ বিন্যাস হয়ে গেল। এই টুর্নামেন্টে ভারত থেকে খেলবে আইডব্লুএল (IWL )চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল ক্লাব। তারা মাঠে নামবে ১৭ অগাস্ট।

বিশ্বকাপের খবরJul 2

হতভাগ্য সেনেগাল

গত কয়েক মাসে সেনেগাল শুধু প্রতিপক্ষের বিপক্ষেই লড়েনি, লড়েছে মাঠের বাইরের নানা প্রতিকূলতার সঙ্গেও

বিশ্বকাপের খবরJul 2

১০ জনে খেলেও জয়, বসনিয়া-হার্জেগোভিনাকে হারিয়ে শেষ ষোলোয় যুক্তরাষ্ট্র

বসনিয়া-হার্জেগোভিনাকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় চলে গেল আয়োজক আমেরিকা। দ্বিতীয়ার্ধে লাল কার্ড দেখেন যুক্তরাষ্ট্রের বালোগুন। তবে ১০ জন হয়ে গেলেও জয় আটকায়নি তাদের। ম্যাচের গোল দুটি করেন বালোগুন ও টিলম্যান।

বিশ্বকাপের খবরJul 1

অবিশ্বাস্য! আত্মতুষ্টির খেসারত, বেলজিয়ামকে ম্যাচ উপহার দিল সেনেগাল

ম্যাচের ৮৬ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে, সেই ম্যাচই কিনা প্রতিপক্ষের হাতে ৩-২ গোলে তুলে দিয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিল আফ্রিকার দেশটি।