হতভাগ্য সেনেগাল
গত কয়েক মাসে সেনেগাল শুধু প্রতিপক্ষের বিপক্ষেই লড়েনি, লড়েছে মাঠের বাইরের নানা প্রতিকূলতার সঙ্গেও

এ.ক.ম সাইফুল্লাহ : কেন যেন বারবার সব প্রতিকূলতাই এসে দাঁড়ায় সেনেগালের সামনে। যেন ভাগ্য তাদের সবচেয়ে কঠিন পরীক্ষাগুলোই বেছে রাখে। সাম্প্রতিক সময়ের ঘটনাগুলো একসঙ্গে দেখলে সত্যিই এই দলটার জন্য এক অদ্ভুত মায়া জন্মায়। ঘটনার ক্রম পরম্পরা সেই কথাই বলছে।
আফ্রিকার প্রখর রোদে বেড়ে ওঠা একটা দেশ হাজার বছর ধরে পুড়েছে। অভিমান, না পাওয়া যেন নিত্য সঙ্গী। এই না পাওয়া বা বঞ্চনাকে জীবনের সমান্তরালে বয়ে নিয়ে গেছে তারা। এটাই ট্র্যাডিশন। সেনেগালের এই ফুটবলাররা যেন ছোটবেলা থেকেই শিখেছে কষ্টকে সঙ্গী করে এগিয়ে যেতে। অভিমান, বঞ্চনা আর হতাশাকে বুকের ভেতর চাপা দিয়েই তারা প্রতিবার মাঠে নামে দেশের পতাকা উড়ানোর স্বপ্ন নিয়ে।
গত কয়েক মাসে সেনেগাল শুধু প্রতিপক্ষের বিপক্ষেই লড়েনি, লড়েছে মাঠের বাইরের নানা প্রতিকূলতার সঙ্গেও।
প্রথমে আসে AFCON ফাইনালের বিতর্ক। ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে রেফারিং নিয়ে অসন্তোষ, সিদ্ধান্ত নিয়ে বিতর্ক, সবকিছু মিলিয়ে শিরোপা জয়ের আনন্দও যেন পুরোপুরি উপভোগ করতে পারেনি তারা।আফ্রিকান নেশনস কাপের ফাইনালে মরক্কোকে একটি গোল দেওয়া হয়েছিল যে গোল নিয়ে বিতর্ক ছিল সেনেগাল দল মাঠ থেকে উঠে যায়। তারপর তাদেরকে মাঠে নামানো হয় মাঠে নেমে সেনেগাল ম্যাচটি জিতে ওঠে। কিন্তু পরবর্তীকালে আইন সভায় আইন দেখিয়ে মাঠ থেকে বেরিয়ে যাওয়ার জন্য ফাইনাল থেকেই বহিষ্কার করা হয় সেনেগাল কে ট্রফি যায় মরক্কোর হাতে। বঞ্চনা!
এরপর সামনে আসে ফেডারেশনের আর্থিক অনিয়মের অভিযোগ। কোচ প্রকাশ্যে বকেয়া বেতনের কথা বলেন। একই সঙ্গে খবর আসে, ফুটবলারদের প্রাপ্য বোনাস নিয়েও অসন্তোষ রয়েছে। তবুও দলটি ভেঙে পড়েনি; বরং সব ভুলে মাঠে নেমেছে দেশের জন্য।
বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে পৌঁছে বিমানবন্দরে অতিরিক্ত নিরাপত্তা তল্লাশির মুখে পড়তে হয় সেনেগাল দলকে। যদিও এটিকে 'রুটিন চেকিং' বলা হয়, তবু বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়। পাশাপাশি তাদের থাকার হোটেল নিয়েও প্রশ্ন ওঠে। পাঁচ তারা নয় সেনেগাল দলকে রাখা হয়েছিল, চার তারায়!
আর মাঠে? বিতর্কিত রেফারিং যেন তাদের পিছুই ছাড়ে না। বেলজিয়ামের বিপক্ষে শেষ মুহূর্তের পেনাল্টির সিদ্ধান্ত তাদের বিপক্ষে গেল। পেনাল্টি ছিল ফিফটি ফিফটি। বেনিফিট অফ ডাউট এর সুবিধা পেলনা, হতভাগ্য সেনেগাল!
কিন্ত
প্রশ্ন সবকিছুই কেন সেনেগালের বিপক্ষেই যায়!








